আলোকায়ন - Alokayon

আলোকায়ন - Alokayon ঘুরে ঘুরে বই দেখুন। পড়ুন। কিনুন

বইয়ের রাজ্য আলোকায়নে ইলমের মেলা..... মাশা আল্লাহ।
08/10/2026

বইয়ের রাজ্য আলোকায়নে ইলমের মেলা..... মাশা আল্লাহ।

আলোকায়নে চলছে দারুল আরকাম ইনস্টিটিউটের উদ্যগে ছয় দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা।
30/09/2026

আলোকায়নে চলছে দারুল আরকাম ইনস্টিটিউটের উদ্যগে ছয় দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা।

জীবনে আমরা কত কিছুই খুঁজি—শান্তি খুঁজি, জ্ঞান খুঁজি, নিজেকে বদলানোর পথ খুঁজি…অথচ কখনো কখনো সেই পথটা লুকিয়ে থাকেএকটি বইয়ে...
17/09/2026

জীবনে আমরা কত কিছুই খুঁজি—
শান্তি খুঁজি, জ্ঞান খুঁজি, নিজেকে বদলানোর পথ খুঁজি…
অথচ কখনো কখনো সেই পথটা লুকিয়ে থাকে
একটি বইয়ের কয়েকটি পাতার মাঝেই। 📖
কত সুন্দর কিছু কথা আমাদের অজানা রয়ে যায়,
কত মূল্যবান জ্ঞান আমাদের চোখের সামনে থেকেও অচেনা থেকে যায়—
শুধু আমরা বইয়ের কাছে একটু বসি না।
💚 তাই আসুন…
কিছুক্ষণ দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে থাকুন,
একটি বই হাতে নিন,
নীরবে কয়েকটি পৃষ্ঠা পড়ুন।
হয়তো আজ শুধু একটি বই পড়বেন,
কিন্তু সেই বইয়ের একটি কথাই
আপনার আগামী দিনের পথচলার সঙ্গী হয়ে যাবে। 🌸
📚 পাঠাগার শুধু বই রাখার জায়গা নয়—
এটি নিজেকে গড়ে তোলার একটি নীরব আশ্রয়।
আপনি আসুন…
বইগুলো অপেক্ষায় আছে,
আর হয়তো আপনার হৃদয়ও অপেক্ষা করছে—
একটু আলো, একটু জ্ঞান, একটু পরিবর্তনের জন্য। 🤍🌿
📖 আজই আসুন আমাদের উন্মুক্ত পাঠাগার #আলোকায়নে।
একটি বই হাতে নিন—
হয়তো শুরুটা ছোট হবে,
কিন্তু পরিবর্তনটা হতে পারে অনেক বড়।

আকীকার অনুষ্ঠানও যে কত দারুণ হতে পারে, আলোকায়নে অনুষ্ঠিত এই আয়োজনটি তার প্রমাণ। দুজন ভাইয়ের সন্তানের আকীকা হল একসাথে। আক...
29/08/2026

আকীকার অনুষ্ঠানও যে কত দারুণ হতে পারে, আলোকায়নে অনুষ্ঠিত এই আয়োজনটি তার প্রমাণ। দুজন ভাইয়ের সন্তানের আকীকা হল একসাথে। আকীকার জন্য তারা আইয়ামুল বিযের প্রথম দিনের ইফতারকে বেছে নিলেন। ভাই-ব্রাদারদেরকে দাওয়াত করলেন।

সবাইকে নিয়ে আসর থেকে এবং মাগরিব থেকে ইশা সীরাতের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন সম্মানিত স্কলারগণ। মাঝে মাগরিব ও ইফতারের বিরতি ছিল। ভরপুর ইফতার হল। মাশা আল্লাহ।

প্রস্থানের সময় মেহমানগণ এক গাদা করে বই কিনে নিয়ে গেলেন। মাশা আল্লাহ। আপনিও আলোকায়নকে আপনার ভাবুন। যে কোনো গেট টু গেদারের জন্য এই দ্বীনি পরিবেশকে বেছে নিন।

28/08/2026

আলোকায়নে আলোকিত বেলা.....

আইয়ামুল বীয উপলক্ষ্যে আলোকায়নের  ইফতার আয়োজন। আয়োজন করেছেন আমাদের সম্মানিত একজন ভাই তাদের সন্তানেরা আকীকা হিসাবে। বারাকা...
27/08/2026

আইয়ামুল বীয উপলক্ষ্যে আলোকায়নের ইফতার আয়োজন। আয়োজন করেছেন আমাদের সম্মানিত একজন ভাই তাদের সন্তানেরা আকীকা হিসাবে। বারাকাল্লাহু ফীহিম।

চার ব্যাগ আলোকায়ন এক সাড়িতে সাজানো। তিনি দাওয়াহ ফাউন্ডেশনের প্রতিনিধি হিসাবে এসেছিলেন ঢাকার অপর প্রান্ত বসিলা থেকে। [ কও...
26/08/2026

চার ব্যাগ আলোকায়ন এক সাড়িতে সাজানো। তিনি দাওয়াহ ফাউন্ডেশনের প্রতিনিধি হিসাবে এসেছিলেন ঢাকার অপর প্রান্ত বসিলা থেকে।
[ কওমির বিশেষ কিছু কৃতি শিক্ষার্থীদেরকে বইগুলো পুরষ্কার দেওয়া হবে দাওয়াহ ফাউন্ডেশনের পক্ষ থেকে। ]

বইয়ের রাজ্য #আলোকায়ন : মারকাযুন নাহদার দ্বিতীয় তলা, প্লট-৭৪, রোড-০৩, ব্লক-সি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা। 01808880884

আলকায়ন এতটা আলোকিত খুব কমই হয়েছে। গতকাল আলোকায়নে এসেছিলেন আফতাবনগরের সমস্ত মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ। মজলিসের মধ্যমন...
13/08/2026

আলকায়ন এতটা আলোকিত খুব কমই হয়েছে। গতকাল আলোকায়নে এসেছিলেন আফতাবনগরের সমস্ত মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ। মজলিসের মধ্যমনি হয়ে উপস্থিত ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রব ইউসুফী হাফিজাহুল্লাহ।

কাইস,তোমার লাইলা কোথায়? هل هي في ساحه البذل وحلبه المجتهدين او هي في عهد المحبين وزفرات العاشقين هل في دموع السجادات وث...
01/08/2026

কাইস,তোমার লাইলা কোথায়?
هل هي في ساحه البذل وحلبه المجتهدين
او هي
في عهد المحبين وزفرات العاشقين
هل في دموع السجادات وثنايا الخلوات
ام هي
في لهوي التجاراتي واموال الشبهات
في هموم المسلمين ونصره الدين
ام هي
في احوال اللهين والنجوم الزائفين ؟
'সে কি সাধনার পরিশ্রমে মেলে- না প্রেমিকদের বোবা কান্নায় কিংবা সকরুণ দীর্ঘশ্বাসে? সে কি আছে বিষন্ন নির্জন প্রহরে সিজদার অশ্রুমালায়-- না ব্যবসার খেলায় দেদারসে কামানো অঢেল সম্পদে? সে কি আছে উম্মাহর কল্যাণ চিন্তায় আর দ্বীনের নুসরতের মাঝে - না খেল - তামাশা ও মিথ্যার চাকচিক্যে?

অনুর্বর আরবের ধুধু মরুভূমি। পাথর, পাহাড় ও দুর্গম পথ। ফসল নেই নেই পানির ব্যবস্থা। মরুচারী বেদুইনরা পানির সন্ধানে চলে পথ ...
20/07/2026

অনুর্বর আরবের ধুধু মরুভূমি। পাথর, পাহাড় ও দুর্গম পথ। ফসল নেই নেই পানির ব্যবস্থা। মরুচারী বেদুইনরা পানির সন্ধানে চলে পথ থেকে পথে, অঞ্চল থেকে অঞ্চল। সুপেয় পানির জন্য কেউ কেউ বসত বাড়ি করেছে বাইতুল্লাহর আশেপাশে।

আরব উপদ্বীপ জুড়ে অনৈতিকতার জোয়ার বইছে তখন। শুধু আরবই নয়, তাবৎ পৃথিবী জুড়ে একই অবস্থা। পুরো পৃথিবী অন্ধকারে ছেয়ে ছিল তখন। চারিদিকে ধারের ঘনঘটা সারি সারি মিছিল ;কোথাও ছিল না সামান্য আলোর ফোয়ার। দগ্ধ আগুনে বিদগ্ধ ছিল মানবতা।ছিল না কোন শান্তির আলামত। কিছু হলেই লেগে যেত যুদ্ধের দাবানন। গোত্রের দলাদলিতে দুচোখে ঘুমটুকুও আসতো না তেমন। সেখানে শোনা যেত মজলুমের কান্না, বঞ্চিত মা-বোনদের আহাজারি।প্রকৃতিকে ভারী করত জীবন্ত সমাধিস্য কন্যার আর্তনাদ। চারিদিকে ছিল পাপ আর পাপ। সেটা ছিল অন্য এক পৃথিবী। আলোহীন অন্ধকারে ডুবে থাকা সমগ্র পৃথিবী যখন একটুখানি আলোর প্রতীক্ষায়..............

Address

Markazun Nahda, Aftabnagar
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোকায়ন - Alokayon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category