28/08/2026
তিব্বত-নেপাল সীমান্তে সৃষ্ট ফ্ল্যাশ ফ্লাডের পর প্রকাশ্যে লাশের কান ছিড়ে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার মত হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে। দেখা গেছে আপারস্ট্রীমের ধ্বংসস্তুপের সাথে ভেসে আসা গ্যাস সিলিন্ডার নিজ দখলে নিতে সাধারণেত উম্মত্ততা।
এর বাইরেও আরেকটি জিনিস দেখা যাচ্ছে গতকাল থেকে সেটা হলো ফিশ সার্জ। এই ফ্ল্যাশ ফ্লাড নদীর আপারস্ট্রীমের উঁচুতে থাকা গভীর সব কুমে এমন উলটপালট ঘটিয়েছে যে হাজারে হাজারে কুমে বসবাস করা মাছ স্থানচ্যুত হয়ে নেমে এসেছে নেপালের নদীতে।
বছরের পর বছর গভীর কুমে বসবাস করা এসব মাছের মধ্যে আছে মহাশোল, বাঘাইড় আর বামুস বা ইল মাছ। এগুলো সাধারণ কোন মাছ নয়; শিকারনিষিদ্ধ বিলুপ্তপ্রায় ওয়াইল্ডফিশ। এংলাররাও এসব মাছ গেম ফিশ হিসাবে ট্রিট করে। বছরের পর বছর ধরা না পড়া এসব মাছের অনেকগুলোই পরিণত হয়েছে রিভার মনস্টারে। এমনকি ৩-৪ মনের বাঘাইড় আর ২০-৩০ কেজির মহাশোল সারা নেপাল জুড়ে অসংখ্য ধরা পড়ছে।
উঁচু অঞ্চলের হাজার মৃত্যুর শোক ছাপিয়ে নিন্মাঞ্চলের নেপাল মেতেছে মাছ ধরার উৎসবে! উদ্ভৃত্ত মাছ এমনকি শুটকিও করছে অনেকে। একেই বলে কারো পৌষমাস আর কারো সর্বনাশ! আজ যা অন্যের মৃত্যু কাল তা আপনার হবে। আপনার মৃত্যুতেও থামবে না পৃথিবীর উৎসব!