15/09/2026
এই আয়াতটা দেখলেই বুকের ভীতর শান্তি লাগে তাই,না?
ছবিতে ক্যালিগ্রাফিটি হলো পবিত্র কুরআনের একটি অত্যন্ত পরিচিত ও হৃদয়স্পর্শী দোয়া: "حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ" (হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল)।
অর্থ:
"আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।" (সূরা আল-ইমরান, আয়াত: ১৭৩)
এই আয়াতের পিছনের গল্পটা জানো তোমরা?
যখন ইব্রাহীম (আঃ) কে আগুনে ফেলা হয়েছিল, যখন সাহাবীরা যুদ্ধে চারদিক থেকে শত্রুদের দ্বারা ঘেরাও ছিলেন তখন তারা এই একটা বাক্যই বলেছিলেন।
আর আল্লাহ সাথে সাথে সাহায্যে পাঠিয়েছেন এবং আগুন হয়ে গিয়েছিল ফুলের বাগান।
এখানে আল্লাহর বিশেষ একটি গুনের প্রকাশ পেয়েছে।
আল-ওয়াকিল (الْوَكِيلُ): পরম নির্ভরযোগ্য অভিভাবক বা কর্মবিধায়ক।
ওয়াকিল মানে যার হাতে আমরা সব দায়িত্ব তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারি।
আর আল্লাহ যখন কারো ওয়াকিল হয়ে যান দুনিয়ার কোন শক্তিই তার ক্ষতি করতে পারেনা।
তাই এই আয়াতটা শুধু ক্যালিগ্রাফি নয়, এটা একটা ঢাল। এটা আমাদের ঘরের জন্য প্রতিদিনের তাওয়াক্কুলের রিমাইন্ডার।😇😇