ebdbazar

ebdbazar স্বপ্নবাজ সর্বদা চূড়ান্ত লক্ষ্যপানে অবিচল থেকে দৃঢ় পদে অবিরাম চলতে থাকেন তাঁর মহাযাত্রায়।

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ebdbazar.com
প্রান্তিক নারী উদ্যোক্তাদের জন্য

প্রান্তিক নারী উদ্যোক্তাদের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম, নারী/পুরুষ উভয় উদ্যোক্তা সুযোগ সুবিধা পেলেও যেখানে বেশীরভাগ বিক্রেতাই নারী। দেশের ৬৪ জেলার প্রান্তিক অঞ্চলের পণ্য নিয়ে মিলেছে বাজার। দেশের যে কোনো প্রান্তে বসে সেসব শৌখিন পণ্য পেয়ে যাবেন নিমিষে। এ রকম কি আদৌ ভাবা যায়? যদি বলি হ্যাঁ, অবশ্যই ভাবা যায়। ঠিক এমনই একটি ই-কমার্স প্ল্যাটফর্মের নাম 'ইবিডিবাজার ডটকম'।

এ প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য নারীর অর্থনৈতিক মুক্তি। বাংলাদেশে এই প্রথম বেসরকারিভাবে নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে তৈরি হয়েছে ebdbazar.com নামের অ্যাপ ও ই-কমার্স সাইট। যেখানে নারীরা তাদের তৈরিকৃত পণ্য খুব সহজে গ্রাহকের হাতে তুলে দিতে পারবেন ইবিডিবাজার কে কোন ধরনের সার্ভিস সার্চ না দিয়ে। তাছাড়া উদ্যোক্তাদের পণ্য সরাসরি রফতানি করার সুযোগতো থাকছেই।

আমাদের দেশে নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে, এমন অনেক এফ-কমার্স ও ছোট ছোট ই-কমার্স সাইট থাকলেও এতবড় পরিসরে উদ্যোক্তাদের জন্য বিশেষ করে নারীদের জন্য বেসরকারিভাবে এমন উদ্যোগ এই প্রথম।

দেশের নারীদের কাছে ই-কমার্স সুবিধা পৌঁছে দিতেই জেসমিন খান চাঁদনীসহ কয়েকজনের যৌথ প্রচেষ্টায় আজরিফ ক্ষুদ্র ব্যবসায়ি সমবায় সমিতি লিমিটেড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের অনন্য প্রয়াস ইবিডিবাজার ডটকম।

'আমরা যারা স্মার্টফোন ব্যবহার করতে পারি তারা হয়তো পণ্য বিক্রি করতে পারছি মাত্র একটা পেজ খুলে, কিন্তু গ্রামে অনেক মানুষ আছে যারা খুব সুন্দর হাতের কাজ জানেন। কিন্তু তারা আধুনিক নয়, অনেকে স্মার্টফোনও ব্যবহার করেন না। দেশের অনেক নামিদামি ব্র্যান্ড আছে, যারা এসব দেশীয় পণ্য নিয়ে কাজ করে তারা ওইসব প্রত্যন্ত অঞ্চল থেকে সে পণ্য সংগ্রহ করে নিজেদের নামে বিক্রি করছে।'

নারী উদ্যোক্তাদের জন্য ইবিডিবাজার ডটকমের মাধ্যমে তারা তাদের নিজের কাজের যথাযথ মূল্যায়ন পাবে। সেই লক্ষ্যেই ইবিডিবাজার ডটকমের যাত্রা।

দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নারী উদ্যোক্তাদের জন্য এই মার্কেটপ্লেস। আমরা প্রতিনিয়ত স্বল্পশিক্ষিত- শিক্ষিত ও সুবিধাবঞ্চিত উদ্যোক্তাদের ফ্রি টেইলারিং কর্মসূচীসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি কাউন্সেলিংয়ের ব্যবস্থা করছি, যদিও মফস্বলের অনেক উদ্যোক্তার হাতে এখন পর্যন্ত স্মার্টফোন ততটা সহজলভ্য নয়। সেক্ষেত্রে আমরা তাদের পণ্য ছবি তুলে ও উদ্যোক্তার সাক্ষাৎকার ভিডিও ধারণ করে আমাদের পেইজ এবং ই-কমার্স সাইটে দিয়ে বিক্রয়ের ব্যবস্থা করছি। সার্বিকভাবে তাদের সাহায্য করাই আমাদের মূল লক্ষ্য।

আমরা যারা ঘরে বসে কাজ করি বা অনলাইনে ব্যবসা করি, শুধু মানসম্মত ছবি তুলে পোস্ট করে সহজেই বিক্রেতা পর্যন্ত পৌঁছানো সম্ভব। গ্রামের মানুষ অনলাইন বিজনেস সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে না। ইবিডিবাজার ভালো কাজ করে নিয়মিত ট্রেনিংয়ের ব্যবস্থা করে গ্রামের নারী উদ্যোক্তাদের আশার আলো দেখাবে ইনশাল্লাহ।

ই-কমার্স মার্কেটপ্লেসগুলোর মতো ইবিডিবাজার ডটকমেও রয়েছে পণ্যের আলাদা বিভাগ। যেমন- কুটির শিল্প, স্বাস্থ্য ও সুন্দর্য, গৃহসজ্জা সরঞ্জাম, মুদিসামগ্রী, বাচ্চাদের খেলনা ও সামগ্রী, লাইফস্টাইল, মেয়েদের ফ্যাশন, ছেলেদের ফ্যাশন ও অন্যান্য। জেলাভিত্তিক পণ্য ক্রয় করার জন্য রয়েছে আলাদা অপশন।

ইবিডিবাজার ডটকমে ইতোমধ্যে দেশের বিভিন্ন উপজেলা থেকে ২০ হাজার নারী উদ্যোক্তা যুক্ত হয়েছেন। এ ছাড়া পণ্য ক্রেতার কাছে সঠিক সময়ে পৌঁছে দিতে ইবিডিবাজার ডটকমের দেশ সেরা কুরিয়ার সার্ভিস এর ব্যবস্থা রয়েছে।
, , online bazar

May the joy of the New Year be in everyone's home.
31/12/2025

May the joy of the New Year be in everyone's home.

Address

236/5-A, South Pirerbag, Mirpur/2
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ebdbazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ebdbazar:

Shortcuts

Share