কাগজপত্র

কাগজপত্র Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কাগজপত্র, Book shop, Katabon, Dhaka.
(1)

কাগজপত্র থেকে সাহিত্য, ইসলামিক, একাডেমিক, আরবি, ইংরেজি, কোচিং এর নোট গাইডসহ যেকোনো বই ম্যাগাজিন ছাপা হয়। এছাড়া পিডিএফ ফাইল থেকে যেকোনো বই ম্যাগাজিন প্রিন্ট করতে পারবেন সহজেই।
তো আর দেরি কেন আপনার পছন্দের পান্ডুলিপি, পিডিএফ ফাইল পাঠিয়ে দিন চটজলদি।

নতুন প্রকাশিত বই : তুমি কোথাও নেইলেখক : মাহিম সরকার ক্লিক : লেখক
12/10/2026

নতুন প্রকাশিত বই : তুমি কোথাও নেই
লেখক : মাহিম সরকার
ক্লিক : লেখক

প্রকাশিতব্য বই : তুমি কোথাও নেই লেখক : মাহিম সরকারজনরা : কবিতা
09/10/2026

প্রকাশিতব্য বই : তুমি কোথাও নেই
লেখক : মাহিম সরকার
জনরা : কবিতা

মানুষ অনেক কথা বলতে গিয়েও বলতে পারে না। জমিয়ে রাখে হৃদয়ের গহিনে। যেমন ধরুন আমি বললাম, “আমিহীন পৃথিবীটাকে কি কখনো কল্পনা ...
30/09/2026

মানুষ অনেক কথা বলতে গিয়েও বলতে পারে না। জমিয়ে রাখে হৃদয়ের গহিনে। যেমন ধরুন আমি বললাম, “আমিহীন পৃথিবীটাকে কি কখনো কল্পনা করেছি! যেখানে আমি বাদে পৃথিবীর সবাই উল্লাসে মেতে আছে!” এরকম কথা আমরা অনেকেই বলতে চাই। কিন্তু আমরা কি বলতে পারি? পারি না। কোন এক অজানা বাঁধায় আমাদের মুখে থাকা শব্দ ও বাক্যগুলো থেমে যায়। সেগুলো লুকিয়ে থাকে মনের গহিনে। আবার, ধরেন আপনি আপনার প্রিয়জনকে বলতে চান, “তোমার ঐ চোখজোড়া, আমার সারাদিনের প্রশান্তি।” কিন্তু লজ্জায় আর বলা হলো না। কথা হিসেবে জমিয়ে রেখে দিলেন আপনার মনের মাঝে। আর মনের মাঝে জমিয়ে রাখা এসব কথা ও ছোট ছোট উক্তি দিয়ে সজানো বই—জমিয়ে রাখা কথা।
না বলা জমিয়ে রাখা কথাকে বই আকারে পড়তে কে না চায়! তাই দেরি না করে এখনই প্রি-অর্ডার করুন। আর প্রি-অর্ডার করলেই পাবেন—
প্রকাশিতব্য বই : জমিয়ে রাখা কথা
লেখক : Mamunur Rashid Rafat
বাধাই : হার্ডকভার
পৃষ্ঠা সংখ্যা : ৭২ পৃষ্ঠা
মুদ্রিত মূল্য : ২৩০ টাকা
প্রকাশনী : কাগজপত্র
⭕ প্রি-অর্ডার মূল্য : ১৬১ টাকা (৩০% ছাড়ে)
📌 প্রি-অর্ডারে যা যা উপহার থাকছে: ⤵
১) চিঠি
২) লেখকের অটোগ্রাফ
৩) আকর্ষণীয় বুকমার্ক
🕜 সম্ভাব্য প্রকাশকাল : ৫ অক্টোবর , ২০২৬
[Photo AI]
[বি.দ্রঃ এখানে ব্যবহৃত দুটি উক্তিই বই থেকে নেয়া। বইয়ের প্রতি পৃষ্ঠা একটি করে ছোট উক্তি দিয়ে সাজানো। জনরা অনুপ্রেরণা ধাঁচের।]

29/09/2026

জমিয়ে রাখা কথা
—বইঃ জমিয়ে রাখা কথা
—লেখকঃ মামুনুর রশিদ রাফাত

প্রি-অর্ডার চলছে। যারা প্রি-অর্ডার করেননি, দ্রুত করে নিন।

26/09/2026

আরবের চাঁদ
—বই : জমিয়ে রাখা কথা
—লেখক : Mamunur Rashid Rafat
প্রি-অর্ডার চলছে। প্রি-অর্ডার করতে দ্রুত ইনবক্স করুন।

বইমেলা থেকে একগাদা বই কিনে এনেছ কিন্তু পড়া হচ্ছে না? ভাবছ তুমি অলস? একদমই নয়।না পড়া বই আসলে তোমাকে মনে করিয়ে দেয় পৃথিবীত...
25/09/2026

বইমেলা থেকে একগাদা বই কিনে এনেছ কিন্তু পড়া হচ্ছে না? ভাবছ তুমি অলস? একদমই নয়।

না পড়া বই আসলে তোমাকে মনে করিয়ে দেয় পৃথিবীতে জানার এখনো কত কিছু বাকি। এই ধারণাকে বিখ্যাত পরিসংখ্যানবিদ নাসিম নিকোলাস তালেব বলেছেন অ্যান্টিলাইব্রেরি।

তোমার পড়া বইগুলো তোমার জানা জ্ঞানের সীমানা আর না পড়া বইগুলো তোমার অজানা জগতের কথা মনে করিয়ে দেয়। তাই এগুলো তোমাকে অহংকারী না করে আরও বিনয়ী ও জ্ঞানপিপাসু করে তুলতে পারে।

ইতালির লেখক ও পণ্ডিত উম্বের্তো একোর ব্যক্তিগত লাইব্রেরিতে প্রায় ৩০ হাজার বই ছিল। সব বই তিনি পড়েননি। তাঁর কাছে লাইব্রেরি কোনো ট্রফি সাজিয়ে রাখার জায়গা ছিল না। এটি ছিল একটি গবেষণাগার। এমন বইও সেখানে থাকা উচিত যেগুলো তুমি এখনো পড়নি এবং ভবিষ্যতে নতুন কিছু শেখাতে পারে।

বই কিনে জমিয়ে রাখার এই অভ্যাসের জাপানি নাম সানদোকু। অর্থাৎ ভবিষ্যতে পড়ার উদ্দেশ্যে বই কিনে জমিয়ে রাখা। এটাকে শুধু খারাপ অভ্যাস হিসেবে দেখা হয় না। বরং এটি বইয়ের প্রতি ভালোবাসা এবং ভবিষ্যতে পড়ার ইচ্ছার প্রকাশ।

গবেষণায় দেখা গেছে যেসব বাড়িতে প্রচুর বই থাকে সেসব বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো করতে পারে। বইয়ের চারপাশে থাকলে নতুন শব্দ শেখা যায় মনের বিকাশ ঘটে এবং কল্পনার জগৎ বড় হয়।

বই পড়া মানসিক চাপ কমাতেও সাহায্য করে। যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে মাত্র ৬ মিনিট বই পড়লে মানসিক চাপ প্রায় ৬৮ শতাংশ কমতে পারে।

জেসিকা স্টিলম্যানের মতে না পড়া বইগুলো আমাদের না জানা বিষয়গুলোর সাইনবোর্ড। নিজের অজ্ঞতা সম্পর্কে জানা খুব বড় গুণ। কারণ বুদ্ধিমান মানুষ জানে তার জানার এখনো অনেক বাকি।

তাই বই কিনতে থাকো। জমাতে থাকো। হয়তো আজ পড়ছ না। কাল পড়বে। অথবা কয়েক বছর পর। তুমি না পড়তে পারলেও হয়তো তোমার পরের প্রজন্ম পড়বে।

মূল কথা হলো বইয়ের সঙ্গ ছেড়ো না।

তথ্যসূত্র: বিগ থিঙ্ক ও ব্রেন পিকিংস

প্রি-অর্ডার! প্রি-অর্ডার! প্রি-অর্ডার! 🎁🎁🎁মানুষ অনেক কথা বলতে গিয়েও বলতে পারে না। জমিয়ে রাখে হৃদয়ের গহিনে। যেমন ধরুন আমি...
23/09/2026

প্রি-অর্ডার! প্রি-অর্ডার! প্রি-অর্ডার! 🎁🎁🎁

মানুষ অনেক কথা বলতে গিয়েও বলতে পারে না। জমিয়ে রাখে হৃদয়ের গহিনে। যেমন ধরুন আমি বললাম, “আমিহীন পৃথিবীটাকে কি কখনো কল্পনা করেছি! যেখানে আমি বাদে পৃথিবীর সবাই উল্লাসে মেতে আছে!” এরকম কথা আমরা অনেকেই বলতে চাই। কিন্তু আমরা কি বলতে পারি? পারি না। কোন এক অজানা বাঁধায় আমাদের মুখে থাকা শব্দ ও বাক্যগুলো থেমে যায়। সেগুলো লুকিয়ে থাকে মনের গহিনে। আবার, ধরেন আপনি আপনার প্রিয়জনকে বলতে চান, “তোমার ঐ চোখজোড়া, আমার সারাদিনের প্রশান্তি।” কিন্তু লজ্জায় আর বলা হলো না। কথা হিসেবে জমিয়ে রেখে দিলেন আপনার মনের মাঝে। আর মনের মাঝে জমিয়ে রাখা এসব কথা ও ছোট ছোট উক্তি দিয়ে সজানো বই—জমিয়ে রাখা কথা।

না বলা জমিয়ে রাখা কথাকে বই আকারে পড়তে কে না চায়! তাই দেরি না করে এখনই প্রি-অর্ডার করুন। আর প্রি-অর্ডার করলেই পাবেন—

• আকর্ষণীয় বুকমার্ক
• লেখকের অটোগ্রাফ
• চিঠি

[বি.দ্রঃ এখানে ব্যবহৃত দুটি উক্তিই বই থেকে নেয়া। বইয়ের প্রতি পৃষ্ঠা একটি করে ছোট উক্তি দিয়ে সাজানো। জনরা অনুপ্রেরণা ধাঁচের।]

রাসূলুল্লাহ (সা.) জানিয়েছেন, রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে কেউ যদি বিশেষ একটি দোয়া পড়ে আল্লাহর কাছে কিছু চায় বা ক্ষমা প্রার্থন...
21/09/2026

রাসূলুল্লাহ (সা.) জানিয়েছেন, রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে কেউ যদি বিশেষ একটি দোয়া পড়ে আল্লাহর কাছে কিছু চায় বা ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তা কবুল করেন।
দোয়াটি হলো:
"লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। আলহামদুলিল্লাহ, ওয়া সুবহানাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।"
নবীজি (সা.) বলেছেন, এটি পড়ার পর কেউ 'আল্লাহুম্মাগফির লি' (হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন) বললে বা দুনিয়া ও আখিরাতের যেকোনো দোয়া করলে তা কবুল করা হয়। আর যদি কেউ ওজু করে নামাজ আদায় করে, তবে সেই নামাজও কবুল হয়। (সহিহ বুখারি, হাদিস: ১১৫৪)

19/09/2026

Address

Katabon
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাগজপত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category