BookFie - বুকফী

BookFie - বুকফী ঘরে বসে নির্বিঘ্নে আপনার পছন্দের গল্প,উপন্যাসের বই অর্ডার করার বিশ্বস্ত অনলাইন বুকশপ। অর্ডার করতে আমাদের পেইজে ইনবক্স করুন।

বোস্টনে বিকারগ্রস্ত এক খুনি রাতের বেলায় ঘুমন্ত অবস্থায়ই আক্রমণ করছে মেয়েদের। মেডিকেল জ্ঞানের দক্ষতার কারণে সংবাদমাধ্যম এ...
05/11/2025

বোস্টনে বিকারগ্রস্ত এক খুনি রাতের বেলায় ঘুমন্ত অবস্থায়ই আক্রমণ করছে মেয়েদের। মেডিকেল জ্ঞানের দক্ষতার কারণে সংবাদমাধ্যম এই লোমহর্ষক খুনির নামকরণ করে ‘সার্জন।’ বোস্টন হোমিসাইড ইউনিটের ডিটেকটিভ টমাস মুর এবং তার পার্টনার জেন রিজোলি এমন একটি বিষয় আবিষ্কার করে যা এই কেসটাকে অন্য একটি জটিল রহস্যের দিকে ধাবিত করে। বছর দুয়েক আগে, সাভানাতে এক সিরিয়াল কিলার ঠিক একই প্রক্রিয়ায় তার শিকারদের হত্যা করতো। কিন্তু দুধর্ষ সেই খুনি নিজের শেষ শিকারের হাতে খুন হয় বছর দুই আগেই। তার শেষ শিকার ট্রমা সার্জন হিসেবে বোস্টনের নামকরা হাসপাতালে কর্মরত। কি সম্পর্ক সেই শিকারের সাথে এই খুনগুলোর? কপিক্যাট কিলার কেন করছে এসব? কি তার উদ্দেশ্য?
টেস গেরিটসেনের এই মাস্টারপিসের প্রত্যেক পৃষ্ঠায় রহস্যকে আরও ঘনীভূত করবে আর চরম টুইস্টসম্পন্ন পরিসমাপ্তিতে পৌছে দেবে পাঠককে।

▪️বই: দ্য সার্জন
▪️লেখক: টেস গেরিটসেন
▪️অনুবাদ: রুদ্র কায়সার
▪️প্রকাশনী: বোহো
▪️মুদ্রিত মূল্য: ৬৪০৳
▪️ছাড়মূল্য: ৪৪০৳

📩 বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে ইনবক্স করুন m.me/bookfie এ
📦 সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ৭০ টাকা ডেলিভারি চার্জে পৌঁছে যাবে আপনার অর্ডারকৃত কপিটি।

১৯৪৮ সালের ৪ এপ্রিল ইহুদি মিলিশিয়াদের বন্দুকের মুখে বাবা-মার হাত ধরে একবস্ত্রে হাইফার বাড়ি ছেড়ে যেতে বাধ্য হন লায়লা খালে...
27/10/2025

১৯৪৮ সালের ৪ এপ্রিল ইহুদি মিলিশিয়াদের বন্দুকের মুখে বাবা-মার হাত ধরে একবস্ত্রে হাইফার বাড়ি ছেড়ে যেতে বাধ্য হন লায়লা খালেদ। তখন তার বয়স মাত্র চার বছর। সেই অপমানের আগুন আর প্রতিশোধের তাড়না নিয়ে বড় হতে থাকেন তিনি। আঠারো বছর বয়সে যোগ দেন সশস্ত্র গেরিলা দলে। গোপন আস্তানায় পুরুষ যোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে কঠোর প্রশিক্ষণ নেন। ইংরেজি স্কুলে শেখা বিদ্যাবুদ্ধি বিসর্জন দিয়ে দেন মস্তিষ্ক থেকে।

তাত্ত্বিক অনুশীলনে দুই-আড়াই হাজার বছরের আরব-ফিলিস্তিনি ইতিহাস পাঠ করেন। আবিষ্কার করেন কীভাবে ভুলভাল ইতিহাসের ফাঁদে ফেলে যুগ যুগ তাদেরকে পায়ের তলায় পিষ্ট করে চলেছে ইহুদি, মার্কিন, ব্রিটিশ ও ফরাসি কুচক্রীরা। ব্যক্তি কিংবা জাতি — উভয় ক্ষেত্রে প্রথম প্রশ্নটাই হবে স্বাধীনতা। এই জাদুর কাঠি আগ বাড়িয়ে কেউ কখনও কারো হাতে তুলে দিয়ে যায়নি, যায় না। তাকে হাসিল করতে হয়, প্রতিদিন, প্রতিমুহূর্তে। হাজারো ফিলিস্তিনি যোদ্ধার রক্তে গড়া রাস্তা ধরে অতএব তিনিও বাজি ধরলেন জীবনের ওপর। মানুষের জন্য অপার ভালোবাসা আর অসীম সাহস সম্বল করে ঝাঁপ দিলেন মরণপণ যুদ্ধে।

বিপ্লব করার জন্য কেবল ঘৃণা ও অতীতের ওপর বিশ্বাস যথেষ্ট নয়। বিদ্রোহের পর্যায়ে ঘৃণা ও অতীতের ওপর বিশ্বাস যথেষ্ট প্রেরণা জোগায়। কিন্তু আমরা যদি সত্যিকারের বিপ্লব করতে চাই, তাহলে আমাদের ভালোবাসতে হবে এবং ভবিষ্যতের কথা ভাবতে হবে।

▪️বইয়ের নাম : আমার যুদ্ধ আমার ফিলিস্তিন
▪️লেখক : লায়লা খালেদ
▪️সম্পাদনা : জর্জ হাজ্জার
▪️অনুবাদ : মিলটন মোললা
▪️মুদ্রিত মূল্য : ৭০০ টাকা
▪️ছাড় মূল্য : ৫২৫ টাকা

📩 বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে ইনবক্স করুন m.me/bookfie এ
📦 সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ৭০ টাকা ডেলিভারি চার্জে পৌঁছে যাবে আপনার অর্ডারকৃত কপিটি।

সাদাত হাসান মান্টো শুধু উপমহাদেশে বা উর্দু-হিন্দি সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যে এক উজ্জ্বল নাম। তাঁর গল্প পড়া মানে এক তীব...
24/10/2025

সাদাত হাসান মান্টো শুধু উপমহাদেশে বা উর্দু-হিন্দি সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যে এক উজ্জ্বল নাম। তাঁর গল্প পড়া মানে এক তীব্র বাস্তবতার মুখোমুখি হওয়া, যেসব বাস্তব আমরা লজ্জায় ভয়ে ভদ্রতা রক্ষার্থে লুকিয়ে রাখতে চাই। মান্টো সত্যোচ্চারণ করেছেন নিন্দা সমালোচনা আদালত কোনোকিছুর তোয়াক্কা না করে। প্রেম, কাম, দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা, বেশ্যা থকে মহারাজা সবই মান্টোর গল্পে উঠে এসেছে নিদারুণ ক্ষতের মতো। মান্টোর গল্প পড়া মানে দুর্লভ আর দুর্দান্ত অভিজ্ঞতার মুখোমুখি হওয়া।

▪️বই: কালো শালোয়ার ও অন্যান্য গল্প
▪️লেখক: সাদাত হাসান মান্টো
▪️অনুবাদ: জ্যোতির্ময় নন্দী
▪️প্রকাশনী: বাতিঘর
▪️মুদ্রিত মূল্য: ৩৫০৳
▪️ছাড়মূল্য: ২৬০৳

📩 বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে ইনবক্স করুন m.me/bookfie এ
📦 সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ৭০ টাকা ডেলিভারি চার্জে পৌঁছে যাবে আপনার অর্ডারকৃত কপিটি।

চৌদ্দজনকে খুন করে ধরা পড়ার ঠিক আগে উধাও হয়ে যায় স্যান্ডম্যান নামে পরিচিত কুখ্যাত সিরিয়াল কিলার ড্যানিয়েল মিলার। স্যান্ডম...
22/10/2025

চৌদ্দজনকে খুন করে ধরা পড়ার ঠিক আগে উধাও হয়ে যায় স্যান্ডম্যান নামে পরিচিত কুখ্যাত সিরিয়াল কিলার ড্যানিয়েল মিলার। স্যান্ডম্যানের করা খুনগুলোর সহযোগী হিসেবে গ্রেফতার করা হল তার স্ত্রী ক্যারি মিলারকে। এফবিআই, মিডিয়া, রাষ্ট্রপক্ষ সবার বিশ্বাস স্বামীর খুনের সক্রিয় সহযোগী এই নারী।

কিন্তু আইনজীবী এডি ফ্লিনের মনে হল এই মহিলা নির্দোষ। তার কোনো ধারণাই ছিল না স্বামীর কুকর্মের ব্যাপারে। কিন্তু এডি ছাড়া কেউ নেই তার পাশে।

এদিকে স্ত্রীকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে আবারও সক্রিয় হয়েছে স্যান্ডম্যান। একের পর এক খুন করছে এই মামলার সাথে সম্পর্কিত মানুষদের।

এডি কি পারবে আদালতে ক্যারি মিলারকে নির্দোষ প্রমাণ করে স্যান্ডম্যানকে থামাতে? নাকি এই কেস হেরে নিজেও হবে স্যান্ডম্যানের আরেকটা শিকার?

সিরিয়াল কিলিং, পুলিশি তদন্তপ্রক্রিয়া, কোর্টরুম ড্রামা ও রহস্যের এক রোমাঞ্চকর আখ্যান দি অ্যাকমপ্লিস।

▪️বই: দি অ্যাকমপ্লিস
▪️লেখক: স্টিভ কাভানাহ
▪️অনুবাদ: ইশরাক অর্ণব
▪️প্রকাশনী: চিরকুট
▪️মুদ্রিত মূল্য: ৫৪০৳
▪️ছাড়মূল্য: ৩২৫৳

📩 বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে ইনবক্স করুন m.me/bookfie এ
📦 সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ৭০ টাকা ডেলিভারি চার্জে পৌঁছে যাবে আপনার অর্ডারকৃত কপিটি।

হার্ট প্রতিস্থাপনের পর নিজের বোটে অবসর সময় কাটাচ্ছিলেন সাবেক এফবিআই এজেন্ট টেরি ম্যাকেলেব। একদিন একজন মহিলা বোটে এলো বো...
19/10/2025

হার্ট প্রতিস্থাপনের পর নিজের বোটে অবসর সময় কাটাচ্ছিলেন সাবেক এফবিআই এজেন্ট টেরি ম্যাকেলেব। একদিন একজন মহিলা বোটে এলো বোনের হত্যা রহস্য সমাধানের কেস নিয়ে। খুন হওয়ার পর মহিলার বোনের অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে ম্যাকেলেবের দেহে। বাধ্য হয়েই ম্যাকেলেবকে কেসটা নিতে হল। কেস সমাধানে নেমে ম্যাকেলেব আবিষ্কার করল অদ্ভুত ভয়ঙ্কর এক খুনি বেছে বেছে মানুষ খুন করছে লস অ্যাঞ্জেলস শহরের বুকে। খুনিকে ধরার মত কোনো ক্লু নেই ম্যাকেলেবের হাতে। এছাড়াও কেস সমাধানের পথে ওকে মুখোমুখি হতে হল প্রশাসনিক বাধা-বিপত্তির। এত কিছু সামলে ম্যাকেলেব কি পারবে এই উন্মাদ খুনিকে ধরতে নাকি বিলীন হয়ে যাবে অন্ধকার জগতে?
সকল ধাঁধার উত্তর লুকিয়ে রয়েছে মাইকেল কনেলির অ্যান্থনি ও ম্যাকাভিটি অ্যাওয়ার্ড জয়ী উপন্যাস ব্লাড ওয়ার্কে।

মাইকেল কনেলির নিখুঁত তদন্ত প্রক্রিয়া, অপরাধীর মনস্তত্ত্ব, অদ্ভুত বিষণ্নতা ও অন্ধকারাছন্ন অপরাধ জগতে আপনাকে স্বাগতম।

▪️বই: ব্লাড ওয়ার্ক
▪️লেখক: মাইকেল কনেলি
▪️অনুবাদ: ইশরাক অর্ণব
▪️প্রকাশনী: বাতিঘর প্রকাশনী
▪️মুদ্রিত মূল্য: ৫৫০৳
▪️ছাড়মূল্য: ৩৩০৳

📩 বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে ইনবক্স করুন m.me/bookfie এ
📦 সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ৭০ টাকা ডেলিভারি চার্জে পৌঁছে যাবে আপনার অর্ডারকৃত কপিটি

ডিটেকটিভ হিরোশির জগতে পাঠকদের স্বাগতম!টোকিও শহরের হোয়াইট কলার অপরাধগুলোর তদন্ত করাই ডিটেকটিভ শিমিজু'র কাজ। বান্ধবী তাকে ...
17/10/2025

ডিটেকটিভ হিরোশির জগতে পাঠকদের স্বাগতম!

টোকিও শহরের হোয়াইট কলার অপরাধগুলোর তদন্ত করাই ডিটেকটিভ শিমিজু'র কাজ। বান্ধবী তাকে ছেড়ে চলে গিয়েছে, আমেরিকায় ফিরে গিয়ে পড়াশোনায় মনোযোগ দেবার স্বপ্ন সে দেখে ঠিকই, কিন্তু টোকিওতে ভালো একটা চাকরি, নিজস্ব অফিস আর খালি থাকা একটা অ্যাপার্টমেন্টের আরাম সে ছাড়তে পারছে না।

এক আমেরিকার ব্যবসায়ীর মৃত্যুর পর তার গুরু (!) কিংবা পথপ্রদর্শক তাকামাতসু তাকে ভয়াবহ বীভৎস এক খুনের ঘটনাস্থলে ডেকে আনে। সিকিউরিটি ক্যামেরার ফুটেজ থেকে ধারণা করা হয় খুনি এক মেয়ে-কিন্তু জাপানে তা ঘটা অসম্ভবের মতো। হিরোশি অল্প সময়ের মধ্যেই বুঝতে পারে, উচ্চগতির ট্রেন ভর্তি এই শহরে ট্রেনের সামনে ভুলক্রমে কিংবা ধাক্কা খেয়ে পড়ার মধ্যেই রয়েছে খুন আর আত্মহত্যার পার্থক্য।

তাকামাতসুর চাপে পড়ে সে তদন্ত শুরু করে ঠিকই, তবে কিছু সময় পর তাকামাতসু উধাও হয়ে যায়। তখন হিরোশি যোগ দেয় প্রাক্তন 'সুমো কুস্তিবিদ' পুলিশ সাকাগুচির সাথে। টোকিওর পবিত্র মন্দিরগুলো, কর্পোরেট অফিসে, পরিত্যক্ত কারখানাগুলোতে তারা তন্নতন্ন করে খুঁজতে থাকে তাকামাতসুকে, বের করার চেষ্টা করে মেয়েটার খুন করার পেছনের মোটিভ। আপাতদৃষ্টিতে সবকিছু থাকা সত্ত্বেও কেন মেয়েটা একের পর এক খুন করে বেড়াচ্ছে?

আমেরিকাতে বহুবছর নির্ঝঞ্ঝাট পরিবেশে সময় কাটানোর পর হিরোশি নিজেকে আবিষ্কার করে এমন একটা শহরে, যেখানে শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নির্ভর করে শহরের অন্ধকার জগতে বাস করা আবর্জনার মতো মানুষ, গুণ্ডা আর টাকার বিনিময়ে শরীর বিকিয়ে দেয়া অল্পবয়সি মেয়েদের ওপর।

হিরোশির পক্ষে কি মেয়েটাকে থামানো সম্ভব? নাকি সেও পরিণত হবে মেয়েটার খুনের তালিকায় থাকা একটি নামে?

▪️বই: দ্য লাস্ট ট্রেন
▪️লেখক: মাইকেল প্রংকো
▪️অনুবাদ: বিমুগ্ধ সরকার রক্তিম
▪️প্রকাশনী: গ্রন্থরাজ্য
▪️মুদ্রিত মূল্য: ৬৭০৳
▪️ছাড়মূল্য: ৪৬০৳

📩 বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে ইনবক্স করুন m.me/bookfie এ
📦 সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ৭০ টাকা ডেলিভারি চার্জে পৌঁছে যাবে আপনার অর্ডারকৃত কপিটি।

15/10/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

 #প্রি_অর্ডার (৩৫% ছাড়) 🔥বিয়ের আনুষ্ঠানিক সমস্ত আয়োজন সম্পন্ন। কিছুক্ষণের মাঝেই হবে শুভদৃষ্টি বিনিময়। কাছের মানুষগুলো আজ...
15/10/2025

#প্রি_অর্ডার (৩৫% ছাড়) 🔥

বিয়ের আনুষ্ঠানিক সমস্ত আয়োজন সম্পন্ন। কিছুক্ষণের মাঝেই হবে শুভদৃষ্টি বিনিময়। কাছের মানুষগুলো আজ একত্রিত হয়েছে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাওয়া বর-কনেকে আশীর্বাদ জানাতে।

সুদর্শন বর। টেলিভিশনের উঠতি তারকা। কনেও কম যায় না। উচ্চাকাঙ্খী এবং নামজাদা একটি ম্যাগাজিনের সম্পাদক। একদম সোনায় সোহাগা যাকে বলে আর কী! বিয়ের পরিকল্পনাও একদম মনের মতো করে সাজানো হয়েছে। কোনো কিছুর কমতি নেই।

শ্যাম্পেনের ছিপি খোলার সাথে সাথে হুল্লোড় করে উঠল সবাই। একইসাথে কিছু মানুষের মাঝে জেগে উঠল আদিম রিপুর তাড়না।

লোভ, হিংসা, ঘৃণা আর বিদ্বেষ।

ঘটতে লাগল দুর্ঘটনা। স্কুলের দিনগুলোর স্মৃতিচারণা শুরু হলো। অস্বস্তিতে ভুগতে শুরু করল কেউ কেউ। নিতকনে পোষাকটা নষ্ট করে ফেলল। তা কি ইচ্ছে করেই? কনেকে আশীর্বাদ জানাতে আসা এক বন্ধু করে ফেলল উটকো মন্তব্য। এবং...

পাওয়া গেল আশীর্বাদ জানাতে আসা একজন শুভানুধ্যায়ীর মৃতদেহ। কেউ একজন চাইছে না বর-কনের জীবনের সবচেয়ে সুন্দর দিনটা আনন্দে কাটুক। কে সে? কেন করছে এসব অপকর্ম?

আয়ারল্যান্ডের নির্জন এক দ্বীপে জমে উঠলো খেলা!

ক্লাসিক রহস্য গল্পের ছোঁয়া পাবেন লুসি ফলির “দ্য গেস্ট লিস্ট” বইটিতে...

▪️বইয়ের নাম : দ্য গেস্ট লিস্ট
▪️লেখক : লুসি ফলি
▪️অনুবাদ : আহনাফ তাহমিদ
▪️প্রচ্ছদ : আদনান আহমেদ রিজন
▪️প্রকাশনী : আদী প্রকাশন
▪️মুদ্রিত মূল্য : ৩২০ টাকা
▪️ প্রি-অর্ডার মূল্য : ২১০ টাকা মাত্র!

📩 বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে ইনবক্স করুন m.me/bookfie এ
📦 সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ৭০ টাকা ডেলিভারি চার্জে পৌঁছে যাবে আপনার অর্ডারকৃত কপিটি।

কলকাতা শহরের এক উচ্চশিক্ষিত যুবক সত্যচরণ বিহারের এক প্রত্যন্ত অরণ্য অঞ্চলে জমিদারি স্টেটের সহকারী ম্যানেজারের চাকরি নিয়...
14/10/2025

কলকাতা শহরের এক উচ্চশিক্ষিত যুবক সত্যচরণ বিহারের এক প্রত্যন্ত অরণ্য অঞ্চলে জমিদারি স্টেটের সহকারী ম্যানেজারের চাকরি নিয়ে যান। তাঁর কাজ হলো বন কেটে প্রজা বসানো এবং জমি বন্দোবস্ত করা।
​প্রথমদিকে শহুরে সত্যচরণ এই নির্জন প্রকৃতির মধ্যে মানিয়ে নিতে পারছিলেন না। কিন্তু ধীরে ধীরে তিনি বনের অপার সৌন্দর্যে মুগ্ধ হন এবং সেখানকার প্রান্তিক, সরল জনজাতির (গাঙ্গোতা, রাজপুত ইত্যাদি) জীবনযাত্রা, আনন্দ-বেদনা ও সংস্কৃতির সাথে একাত্ম হন।
​তিনি বিভিন্ন বিচিত্র চরিত্রের সান্নিধ্যে আসেন এবং তাদের প্রতি গভীর সহানুভূতিশীল হয়ে ওঠেন। প্রকৃতির প্রতি তাঁর এই ভালোবাসা সত্ত্বেও, চাকরির স্বার্থে তাঁকে অরণ্য ধ্বংস করে জমি বিলি করতে হয়, যা তাঁর মনে গভীর বিষাদ সৃষ্টি করে।
​চাকরির মেয়াদ শেষে সত্যচরণকে অনিচ্ছা সত্ত্বেও সেই মায়াবী অরণ্য ছেড়ে ফিরে যেতে হয়। সুদীর্ঘকাল পরও তাঁর মনে সেই অরণ্য এবং সেখানকার সহজ-সরল মানুষগুলোর স্মৃতি চিরকাল অম্লান থাকে।

​'আরণ্যক' কেবলই একটি উপন্যাস নয়, অরণ্য-প্রকৃতির প্রতি লেখকের মুগ্ধতা এবং নগরায়ণের কারণে তার ধ্বংসের বেদনা নিয়ে রচিত এক গভীর জীবনদর্শন।

📩 বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে ইনবক্স করুন m.me/bookfie এ
📦 সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ৭০ টাকা ডেলিভারি চার্জে পৌঁছে যাবে আপনার অর্ডারকৃত কপিটি।

 #প্রি_অর্ডার_৫০% ছাড়ে“জীবন-তৃষা” ভিনসেন্ট ভ্যান গোঘ্‌-এর বিস্ময়কর জীবনের এক কালজয়ী উপাখ্যান।প্যারিসের রাস্তায় হাঁটতে হা...
13/10/2025

#প্রি_অর্ডার_৫০% ছাড়ে

“জীবন-তৃষা” ভিনসেন্ট ভ্যান গোঘ্‌-এর বিস্ময়কর জীবনের এক কালজয়ী উপাখ্যান।

প্যারিসের রাস্তায় হাঁটতে হাঁটতে তরুণ ভিনসেন্ট ভ্যান গোঘ্‌ মনে করতেন— এই পৃথিবীতে তার কোনো জায়গা নেই। দারিদ্র্য, একের পর এক হৃদয়ভঙ্গ আর পারিবারিক বাধ্যবাধকতার যন্ত্রণা নিয়ে তিনি ছিলেন এক পীড়িত আত্মা—যার ভেতরে ছিল সৃষ্টিশীলতার দহন, অথচ প্রকাশের কোনো পথ ছিল না। যতক্ষণ না একদিন তিনি হাতে তুলেছিলেন তুলি।

অসাধারণ সংবেদনশীলতা ও আবেগে লেখা এই উপন্যাসে পাঠক হেঁটে যাবেন এক যন্ত্রণাক্লিষ্ট শিল্পীর জীবনের ভেতর দিয়ে—দেখবেন কীভাবে অবিরাম হতাশা, মানসিক অস্থিরতা ও সমালোচনার ঝড়ের মধ্যে দিয়েও গড়ে উঠেছিল এক অনন্য প্রতিভার সৃজনযাত্রা—যে শিল্পী আজ বিশ্বের শ্রেষ্ঠদের একজন হিসেবে অমর হয়ে আছেন।

▪️বই : জীবন-তৃষা
▪️লেখক : আরভিং স্টোন
▪️অনুবাদ : অদ্বৈত মল্লবর্মণ
▪️পৃষ্ঠা : ৩৫২
▪️মুদ্রিত মূল্য : ৬০০৳
▪️প্রি-অর্ডার মূল্য : ৩০০ টাকা

📩 বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে ইনবক্স করুন m.me/bookfie এ
📦 সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ৭০ টাকা ডেলিভারি চার্জে পৌঁছে যাবে আপনার অর্ডারকৃত কপিটি।

Address

Banglabazar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BookFie - বুকফী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category