16/08/2026
দুটি বইয়ের প্রি-অর্ডার চলছে...
৫৫% ছাড়ে বই দুটি অর্ডার করুন আজই।
বই দুটির মুদ্রিতমূল্য : ১১০০ টাকা
প্রি-অর্ডার : ৪৯৫ টাকা
বই দুটি কী বিষয়ে লেখা?
• বই : হাবিবি ইয়া রাসুলাল্লাহ
যাঁর নাম শুনলে হৃদয় নরম হয়ে আসে, যাঁর প্রতি দরুদ পড়তে ভালো লাগে, যাঁর উম্মত হয়ে বেঁচে থাকাকে নিজের সবচেয়ে বড় সৌভাগ্য মনে হয়—তাঁর ভালোবাসাই তো মুমিনের হৃদয়ের শ্রেষ্ঠ সম্পদ।
হে আল্লাহ! আমাদের অন্তরকে আপনার প্রিয় হাবিবি ইয়া রাসুলাল্লাহ ﷺ-এর সত্যিকারের ভালোবাসায় পরিপূর্ণ করে দিন। তাঁর সুন্নাহর ওপর জীবন কাটানোর এবং কিয়ামতের দিন তাঁর শাফাআত লাভের তাওফিক দান করুন।
আমীন।
•বই : বেরলভী মতবাদ
বর্তমান মুসলিম সমাজে এমন বহু আকীদা, বিশ্বাস ও ধর্মীয় অনুশীলন প্রচলিত রয়েছে, যেগুলোকে অনেকেই ইসলামের অংশ মনে করেন। অথচ এর একটি বড় অংশ কুরআন-সহীহ সুন্নাহর পরিবর্তে প্রচলিত প্রথা, অতিরঞ্জিত বিশ্বাস কিংবা দুর্বল বর্ণনার ওপর প্রতিষ্ঠিত। উপমহাদেশে বেরলভী মতবাদকে ঘিরেও দীর্ঘদিন ধরে নানা বিতর্ক ও অভিযোগ বিদ্যমান।
এই গ্রন্থে আবেগ বা ব্যক্তিগত বিদ্বেষ নয়; বরং কুরআন, সহীহ হাদীস, আকীদা, ফিকহ ও সংশ্লিষ্ট মূল গ্রন্থের আলোকে বেরলভী মতবাদের বিভিন্ন আকীদা ও আমলের বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি আকাবিরে দেওবন্দ—বিশেষত হযরত মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী, খলীল আহমদ সাহারানপুরী ও হাকীমুল উম্মত হযরত থানভী রহিমাহুমুল্লাহ-এর বিরুদ্ধে উত্থাপিত কুফর, শিরক ও গুস্তাখির অভিযোগসমূহ মূল ইবারত, প্রাসঙ্গিক ব্যাখ্যা ও নির্ভরযোগ্য দলিলের আলোকে পর্যালোচনা করা হয়েছে।
গ্রন্থটির অন্যতম বৈশিষ্ট্য হলো—এটি কোনো অন্ধ অনুসরণের আহ্বান জানায় না; বরং ব্যক্তি ও মতবাদের ঊর্ধ্বে উঠে কুরআন ও সুন্নাহকে বিচারমানদণ্ড হিসেবে গ্রহণের শিক্ষা দেয়। ফলে পাঠক নিজেই দলিলের আলোকে সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয় করতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।
উপমহাদেশের আকীদাগত মতপার্থক্য, শিরক-বিদআতের বাস্তব চিত্র, আকাবিরে দেওবন্দের প্রকৃত অবস্থান এবং বেরলভী মতবাদের দলিলভিত্তিক মূল্যায়ন জানতে আগ্রহীদের জন্য এই গ্রন্থ একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
শীঘ্রই প্রকাশিত হবে ইনশাআল্লাহ।
•প্রি-অর্ডার চলবে আগামী ২০ই আগস্ট পর্যন্ত।
• বই দুটির শর্ট পিডিএফ কমেন্টে দেওয়া আছে।
প্রি-অর্ডারে বই দুটি অর্ডার করতে এখনই আমাদের ইনবক্সে নক দিন।