Subah's Mannequin

Subah's Mannequin fashionable collection

25/05/2026

“২৬ মে মাগরিবের পর থেকে ২৭ মে মাগরিব পর্যন্ত (৯ জিলহজ্জ/আরাফার দিন) '' আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন।

🕋 আরাফার দিন: দোয়া কবুলের এক মহিমান্বিত সুযোগ ✨
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
২৬ মে মাগরিবের পর থেকে ২৭ মে মাগরিব পর্যন্ত (৯ জিলহজ্জ/আরাফার দিন)। এই বিশেষ সময়টিতে নিজেকে দুনিয়াবী ব্যস্ততা থেকে কিছুটা গুটিয়ে নিন। কারণ এটি দোয়া কবুলের দিন, পাপমুক্তির দিন।
❤️ মন খুলে আল্লাহর কাছে চান:
আপনার যা কিছু প্রয়োজন—হোক তা ছোট কিংবা বড়, হালাল সবকিছুর জন্য আল্লাহর কাছে হাত তুলুন। জুতার ফিতাটা ছিঁড়ে গেলেও তা আল্লাহর কাছে চান। একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপন বলতে আসলেই কেউ নেই। আজ যাকে আপন ভাবছেন, কাল হয়তো সে নাও থাকতে পারে। তাই দিল খুলে শুধু তাঁর কাছেই প্রার্থনা করুন।
✨ আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া:
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আরাফার দিনের সেরা দোয়া হলো এটি। এমন কোনো নবী-রাসূল নেই যিনি এই দোয়াটি পড়েননি। নিজের প্রয়োজনীয় জিনিস চাওয়ার আগে অন্তত ২০-৩০ বার (বা যত বেশি সম্ভব) এই দোয়াটি পড়ে নিন:

💬 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বদির।'
🔹 যেখানে থাকুন, আমল জারি রাখুন:
বাসায় থাকুন, রিকশায় থাকুন কিংবা যাতায়াতের পথে—ওয়াশরুম ব্যতীত যেকোনো স্থানে মনে মনে এই দোয়াটি পড়তে থাকুন।
⏳ আরাফার এই কয়েকটি ঘণ্টা যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তবে আপনার জীবন বদলে যেতে পারে। তাই অবহেলা না করে আজ এখন থেকেই দোয়া ও ইস্তিগফারের মাধ্যমে প্রস্তুতি শুরু করে দিন। হয়তো সামনের আরাফার দিনে আমি বা আপনি নাও থাকতে পারি।

📌 বিশেষ দ্রষ্টব্য (রোজার নিয়ম):
৯ জিলহজ্জ হিসেবে বাংলাদেশে আরাফার রোজা হবে আগামী বুধবার। তবে যেহেতু জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনই ইবাদতের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ, তাই কেউ চাইলে মঙ্গলবার ও বুধবার—এই দুই দিনই রোজা রাখতে পারেন। এতে করে ক্যালেন্ডার বা চাঁদ দেখা নিয়ে যেকোনো ইখতিলাফ (মতের অমিল) থেকেও বাঁচা গেল, আবার একটি রোজাও বেশি রাখা হলো।

চিরস্থায়ী ঠিকানা প্রকৃতির মাঝে...
01/05/2026

চিরস্থায়ী ঠিকানা প্রকৃতির মাঝে...

05/03/2026

কথা বলুন - রাগে, জিদে, কষ্টে বা অভিমানে; কখনো কথা বলা বন্ধ করে দেবেন না। আমরা কতক্ষণ বাঁচব, কেউ কি জানি? যার প্রতি গভীর অভিমান নিয়ে রাতে ঘুমাতে গেলেন, সকালে উঠে যদি দেখেন মানুষটা আর নেই। তখন আফসোস ছাড়া কিছুই থাকবে না।

রাতের সেই শীতল নীরবতাই হয়তো ছিল আপনাদের শেষ কথা; বাকি জীবন ঘুম আসবে ঠিকই, কিন্তু শান্তি কি আসবে? 🖤🥹

23/12/2025
06/12/2025

যারা ফজরের নামাজে উঠতে কষ্ট হয় বা অন্য ওয়াক্তে নামাজ পড়তে অনিহা হয়। তাদেরকে একটা ট্রিকস শিখিয়ে দেই। আমার আগে অনেক নামাজ মিস হয়ে যেত ।কিন্তু যেদিন থেকে আমি এই ট্রিকস এপ্লাই করি অই দিন থেকে আলহামদুলিল্লাহ ফজরে বা তাহাজ্জুদে উঠতে এলার্ম লাগে না।

ট্রিকস ১ঃ এশার নামাজ পড়ে ৩ কুল তিন বার করে পড়বেন।হাতে ফু দিয়ে সমস্ত শরীর মাসাজ করবেন।
এর বেনিফিট কি জানেন রাতে যখন আমরা শুতে যাই তখন শয়তান আমাদের ঘাড়ে তিনটা গিট দেয়।১ম গিট দেয় আর বলে তোমার সামনে অনেক লম্বা রাত তুমি ঘুমাও।২য় /৩য় গিটে সেইম কথা বলে।যেন আমরা মরার মত ঘুমাতে পারি।যখন আমরা ৩ কুল পড়ে ফু দেই তখন আর এই গিটগুলা লাগে না।কি ইন্টারেস্টিং বিষয় তাই না।

ট্রিকস ২ঃ রাতে বিছানায় গিয়ে আল্লাহকে বলবেন হে আল্লাহ আমাকে ফজরের নামাজ বা তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন।আল্লাহ আমাকে ঘুম থেকে যথা সময়ে উঠানোর দায়িত্ব তোমার।আমাকে উঠিও দিও। অন্য নামাজের শেষে বলবেন আল্লাহ আমাকে পরের ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও।যখন আপনি ইবাদতের জন্য আল্লাহ সুবাহানাহু তায়ালাকে বলবেন, আল্লাহ কি আপনাকে না উঠিয়ে পারবেন? যখন দায়িত্বটা আল্লাহকে দিবেন আর আপনি চেষ্টা করবেন, নামাজ পড়ার মনোভাব রাখবেন তখন আল্লাহ কিভাবে উনার দায়িত্ব পালন না করে থাকবেন।

ট্রিকস ৩ঃ একটা হাদিস শুনেছিলাম অনেক আগে। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়।
আপনি এই কথাটা মাথায় আঠা দিয়ে গেথে ফেলেন।যে ইচ্ছা করে এক ওয়াক্ত মিস গেলে কাফের হয়ে যাবেন।তাহলে আর নামাজ মিস হবে না।কোন মুসলিম চায় না কাফের হতে।
এই ট্রিকস ফলো করেন দেখবেন ইন-শা-আল্লাহ নামাজ মিস হবে না।
যতই পাপ করেন পাপের সাগরে থাকেন নামাজ মিস দিয়েন না।নামাজ পাপ কমিয়ে দেয়।
নামাজ পানির মত, পানি যেইভাবে ময়লা ধুয়ে পরিষ্কার করে তেমনি নামাজ পাপ ধুয়ে পবিত্র করে।
এক দিন দুই দিন পাঁচ মাস ১ বছর নামাজ পড়তেই থাকেন।এক দিন দেখবেন পাপ আপনার দ্বারা আর হচ্ছে না।
এই নামাজের কারনে হাজার পাপ থেকে বিরত থাকতে পারতেছি আলহামদুলিল্লাহ আর যা পাপ হয়ে যায় আল্লাহ মাফ করুক
আমীন।।
(Collected)

04/12/2025

মানুষের সবচেয়ে বড় অপচয় হচ্ছে নিজেরে অপচয় করা। এইযে কারো জন্য নিজেরে এত ক্ষয় করি, কারো অনুভূতিতে দখল নেয়ার জন্য নিজের যত্নে জমানো অনুভূতিগুলো খরচ করি, কারো মনোযোগ পাওয়ার জন্য নিজের পুরো মনোযোগ ব্যয় করি কিংবা কারো হতে একটু সময় পাওয়ার জন্য নিজের সময়ের বেহিসাবি অপচয় করি অথচ নিজের দিকে কখনো তাকিয়েই দেখি না। তাকিয়ে দেখি না- নিজেরে অপচয় করতে করতে আদতে আমার নিজের বলতে আর যে কিছুই নেই।

28/11/2025

যতো যাই হোক, নিজেরে খুব যত্ন করতে হয় বুঝলেন তো?
সময় নিয়ে গোসল করবেন, সাবান মাখবেন, শ‍্যাম্পু করবেন, চুল আচড়াবেন, তেল দিবেন, নখ কাটবেন, খারাপ লাগলেই হাতমুখ ধুয়ে অযূ করে নিবেন, ঠিকঠাক ব্রাশ করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে ঘুমোতে যাবেন।

এলোমেলো থাকবেন না, নিজেকে পরিপাটি রাখবেন, নামাজের বাইরেও দিনে'রাতে কয়েকদফা অযূ করে মনটারে শান্ত করে নিবেন। নিজে যেমন করে খেতে পছন্দ করেন মাঝেমধ্যে ঐ ধরনেরই রান্না করবেন, খাবার খাবেন, পছন্দের বইগুলো পড়বেন।

একমাত্র আল্লাহ ব‍্যতীত কারো কাছেই কিছু চাইবেন না, আশাও রাখবেন না। নিজের যত্ন নিজেকেই গুছিয়ে করতে হয়। নিজেরে একফোঁটাও অবহেলা করা উচিত না। আশেপাশে অযত্ন করবার মতো লোকের অভাব তো নেই। এই পৃথিবীতে এমন একটি মানুষও নেই-যে আপনারে আপনার থেকেও বেশি ভালোবাসে! নিজেরে ভালোবাসবেন। আপনার আপনি ছাড়া কেউ নাই!❤️

31/10/2025

যারা জীবনে অসম্ভব কিছু চাইছেন তাদের জন্য দুইটা আমল আছে, এর ফলাফল এই দুনিয়ার জীবনেই একদম ক্লিয়ারলি দেখতে পাবেন ইনশাআল্লাহ।
মুজেজা-কারামতকে যারা প্রাগৈতিহাসিক মনে করেন, এই দুইটা আমল কন্টিনিউ করে দেখতে পারেন। চোখের সামনে একদম স্পষ্ট কারামত দেখতে পারবেন ইনশাআল্লাহ।

▪️একটা হলো দরুদ (দরুদে ইব্রাহীম)

▪️আরেকটা হলে ইস্তেগফার (আস্তাগফিরুল্লাহা ওয়া অতুবু ইলাইহ্)

এগুলো ফটকাবাজি নয়, একদম ক্লিয়ার বুঝতে পারবেন, গায়ের লোম দাঁড়িয়ে যাবে।

বুঝতে পারবেন দরুদে ইব্রাহীম আপনাকে কতভাবে প্রোটেক্ট করে আর কতভাবে উপকৃত করে। আর ইস্তেগফারের কারণে কত বড় বড় পাহাড়ের মতো অসম্ভব কত দ্রুত সম্ভব হয়ে যায়।

তবে দরুদ-ইস্তেগফারের ডোজটা ঠিকঠাক হতে হবে। দিনরাত মিলিয়ে দরুদে ইব্রাহীম কমপক্ষে ১০০ বার, ইস্তেগফার কমপক্ষে ১০০০ বার। কারামত দেখার জন্য এই আমল প্রতিদিন কন্টিনিউ করতে হবে। ইনশাআল্লাহ ফলাফল নিজ চোখেই দেখতে পাবেন।

কার্টেসী : মাইদুল ইসলাম শুভ

সমস্যা: আমি কোড করতে জানি নাসমাধান: Replit.comসমস্যা: আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড সরাতে চাইসমাধান: Unscreen.comসমস্যা: আমি ...
29/10/2025

সমস্যা: আমি কোড করতে জানি না
সমাধান: Replit.com

সমস্যা: আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড সরাতে চাই
সমাধান: Unscreen.com

সমস্যা: আমি লম্বা টেক্সটকে ছোট করে বুঝতে চাই
সমাধান: TLDRthis.com

সমস্যা: আমি ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে চাই
সমাধান: ELSA.ai

সমস্যা: আমি ফ্রি AI ইমেজ খুঁজতে চাই
সমাধান: Lexica.art

সমস্যা: আমি ফাইলের ভেতর ডেটা বুঝতে চাই
সমাধান: Humata.ai

সমস্যা: আমি নিজের ফটোকে কার্টুনে রূপান্তর করতে চাই
সমাধান: ToonMe.com

সমস্যা: আমি ইউটিউব ভিডিওর টাইটেল ও ট্যাগ বের করতে চাই
সমাধান: VidIQ.com

সমস্যা: আমি ওয়েবসাইট বানাতে চাই কোড ছাড়া
সমাধান: Mixo.io

সমস্যা: আমি নিজের প্রোডাক্টের জন্য বিজ্ঞাপন কপি বানাতে চাই
সমাধান: Copy.ai
জয়েন করুন : We Can Do - Shihab গ্রুপে।
কপি পোস্ট।
সংগৃহীত।

Replit is an AI-powered platform for building professional web apps and websites.

❤️
10/10/2025

❤️

Address

Dhaka

Telephone

+8801533917549

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subah's Mannequin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Subah's Mannequin:

Share