16/07/2026
jinhao 606 fountain pen
ফাউন্টেন পেন নিয়ে যত ঘাটি ততই নতুন নতুন পেন দেখতে পাই। আজকে এমনই একটা পেন নিয়ে কথা বলতে চলে আসলাম ।
বাংলায় একটা প্রবাদ আছে, "আগে দর্শনধারী, পরে গুণবিচারী"। তাই আগে কলমটার দর্শন করে নেই 😂।
এটি একটি চাইনিজ পেন। পেনটি প্রথমে হাতে নিয়ে অনুভূত হবে এর শক্তপোক্ত ডিজাইন। মেটাল বিন্ড বডি, বেশ শক্ত( মাথা ফাটানো যাবে মনে হয়) । বডি গ্লোসি ফিনিশ করা তাই সবসময় একটা চকচকে ক্লাসি লুক দেয়। ক্যাপটা স্ন্যাপ ক্যাপ তাই সহজে খোলা এবং বন্ধও করা যায়। ক্যাপ খুলতেই নজর কাড়তে বাধ্য এর হুডেড ডিজাইন নিব।
এবার আসি গুণবিচারীতে, পেনটির গ্রিপ সেকশনটা মেটাল এর , যদিও গ্রিপে ধরার জন্য আলাদা ফিনিশিং দেয়া তাও যাদের হাত ঘামে তাদের জন্য এটা ব্যবহার করা একটু কষ্টসাধ্য হবে মনে হয়। নিবটা সম্ভবত EF অথবা F সাইজ এর। কিন্তু লেখার সময় M সাইজ অনুভূত হয়। তাই একটু মোটা লেখে। পেনটি একটা সুন্দর কনভার্টার এর সাথে আসে তাই কালি ভরা নিয়ে কোনো টেনশন নেই।
আমার অভিজ্ঞতা: পেনটি আমার প্রথম দেখায় ভালো লেগে যায় কারণ পেনটি আসলেই খুব সুন্দর, আমার এই হুডেড নিব ডিজাইনটা বেশ ভালো লেগেছিল বিধায় আমি একটা সংগ্রহে রেখে দিয়েছি। পেনটি কয়েকটি কালারে পাওয়া যায় তবে লাল কালারটা একটু বেশিই সুন্দর লেগেছে আমার কাছে। যদিও পেনটির গ্রিপ টা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। দাম অনুযায়ী পেনটি এক কথায় অসাধারণ।
যদি কেউ আগে কখনো ফাউন্টেন পেন ব্যবহার না করে থাকেন তবে এই পেন দিয়ে আপনার ফাউন্টেন পেন এর জার্নি শুরু করতে পারেন। হুডেড নিব হওয়াতে সহজেই লেখার ব্যালেন্স করতে পারবেন ।
বিঃদ্রঃ যদি কেউ এমন পেন ব্যবহার করতে চান যেটা দিয়ে লেখার সময় অন্যরা জিজ্ঞাসা করবে এটা কি পেন তবে এই পেন আপনাদের জন্য রিকমেন্ডেড।