15/08/2026
শিশু কথা বলছে না—কখন চিন্তা করবেন?
আপনার শিশু কি এখনো কথা বলছে না? কখন চিন্তা করবেন?
সাধারণভাবে, ১২ মাসের মধ্যে শিশু কিছু শব্দ বা ইশারা দিয়ে যোগাযোগের চেষ্টা করে। ১৮ মাসে কয়েকটি অর্থপূর্ণ শব্দ বলা এবং ২ বছর বয়সে দুই বা ততোধিক শব্দ একসাথে বলার চেষ্টা থাকা প্রত্যাশিত।
যদি শিশু বয়স অনুযায়ী শব্দ না বলে, নাম ধরে ডাকলে সাড়া না দেয়, চোখে চোখ না রাখে বা ইশারা/যোগাযোগের চেষ্টা কম থাকে—তাহলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
মনে রাখবেন, “সময় হলে নিজে থেকেই কথা বলবে”—সবসময় নিরাপদ ধারণা নয়।
প্রয়োজনে Speech & Language Therapist বা Occupational Therapist-এর মাধ্যমে Developmental Assessment করান।
— Sudhealthcare 💙
#শিশু #শিশুরবিকাশ #কথাবলছেনা