Jabir sathi

Jabir sathi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jabir sathi, Shopping & retail, Mirpur 12, Dhaka.

24/05/2026

১৭ বছর আগে রাগ করে বাড়ি ছেড়েছিলেন। এবার ফিরলেন ঠিকই, কিন্তু সশরীরে না—বরং ক্ষতবিক্ষত লাশ হয়ে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গফরগাঁওয়ে তার মাথা বিচ্ছিন্ন শরীর উদ্ধার করে পুলিশ। পরে লাশ শনাক্ত করে জানা যায়, তিনি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দেবীপুর এলাকার জাবেদ আলীর ছেলে কাউসার আলম (৪০)। দীর্ঘ ১৭ বছর আগে পরিবারের সাথে অভিমান করে বাড়ি ছেড়েছিলেন তিনি। পিবিআই ও সিআইডি আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে তার এই পরিচয় নিশ্চিত করে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৯ সালের দিকে একটি মাইক্রোবাস কেনাকে কেন্দ্র করে বাবার সাথে মনোমালিন্য হলে বাড়ি ছাড়েন কাউসার। এরপর দীর্ঘ সময় পরিবারের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। এমনকি চার বছর পর তার বাবা মারা গেলেও তিনি বাড়ি ফেরেননি।

দীর্ঘ এক দশক পর একবার বড় বোনের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তিনি ঢাকায় থাকার কথা জানান এবং সেখানে তার অনেক সম্পত্তি হয়েছে দাবি করে সবাইকে ঢাকায় চলে যাওয়ার অনুরোধ করেন। তবে ঢাকায় তিনি ঠিক কোথায় থাকতেন, তা স্পষ্ট করেননি।

এলাকার কিছু মানুষ মাঝেমধ্যে তাকে ঢাকায় দেখলেও গফরগাঁওয়ে তার আসার কারণ বা তাকে কে বা কারা হত্যা করেছে অথবা তার সাথে কারো কোনো শত্রুতার বিষয় এখনো অজানা।

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর এভাবে কাউসারের নির্মম মৃত্যুর খবর আসায় তার মায়ের অবস্থা নাজুক, পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

তাকে কে বা কারা কেন হত্যা করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

১৭ বছর আগে রাগ করে বাড়ি ছেড়েছিলেন। এবার ফিরলেন ঠিকই, কিন্তু সশরীরে না—বরং ক্ষতবিক্ষত লাশ হয়ে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে...
24/05/2026

১৭ বছর আগে রাগ করে বাড়ি ছেড়েছিলেন। এবার ফিরলেন ঠিকই, কিন্তু সশরীরে না—বরং ক্ষতবিক্ষত লাশ হয়ে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গফরগাঁওয়ে তার মাথা বিচ্ছিন্ন শরীর উদ্ধার করে পুলিশ। পরে লাশ শনাক্ত করে জানা যায়, তিনি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দেবীপুর এলাকার জাবেদ আলীর ছেলে কাউসার আলম (৪০)। দীর্ঘ ১৭ বছর আগে পরিবারের সাথে অভিমান করে বাড়ি ছেড়েছিলেন তিনি। পিবিআই ও সিআইডি আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে তার এই পরিচয় নিশ্চিত করে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৯ সালের দিকে একটি মাইক্রোবাস কেনাকে কেন্দ্র করে বাবার সাথে মনোমালিন্য হলে বাড়ি ছাড়েন কাউসার। এরপর দীর্ঘ সময় পরিবারের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। এমনকি চার বছর পর তার বাবা মারা গেলেও তিনি বাড়ি ফেরেননি।

দীর্ঘ এক দশক পর একবার বড় বোনের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তিনি ঢাকায় থাকার কথা জানান এবং সেখানে তার অনেক সম্পত্তি হয়েছে দাবি করে সবাইকে ঢাকায় চলে যাওয়ার অনুরোধ করেন। তবে ঢাকায় তিনি ঠিক কোথায় থাকতেন, তা স্পষ্ট করেননি।

এলাকার কিছু মানুষ মাঝেমধ্যে তাকে ঢাকায় দেখলেও গফরগাঁওয়ে তার আসার কারণ বা তাকে কে বা কারা হত্যা করেছে অথবা তার সাথে কারো কোনো শত্রুতার বিষয় এখনো অজানা।

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর এভাবে কাউসারের নির্মম মৃত্যুর খবর আসায় তার মায়ের অবস্থা নাজুক, পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

তাকে কে বা কারা কেন হত্যা করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঝালকাঠি জেলার পূর্ব চাঁদকাঠীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে...

মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইন বৈঠকে অংশ ন...
24/05/2026

মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইন বৈঠকে অংশ নেওয়া ও তার সঙ্গে সাক্ষাৎ করা একাধিক নেতার বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে টাইমস অব বাংলাদেশ।

শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। ইউরোপ আওয়ামী লীগের এক নেতা জানান, আগামী ১৫ আগস্টের আগেই দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের আবেদন করতে পারেন শেখ হাসিনা।

তবে রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানীরা বিষয়টিকে কেবলই দলীয় কর্মীদের চাঙ্গা রাখার ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বা কৌশল হিসেবে দেখছেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ।

আইনি পরিণতি সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রথমেই আইসিটি মামলায় আত্মসমর্পণ করতে হবে এবং গুম-খুন ও দুর্নীতির একাধিক মামলা মোকাবিলা করতে হবে।

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্দিষ্ট সময়সীমা ইতিমধ্যে শেষ হওয়ায় তিনি আপিল করতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নেবে। অন্যদিকে, বাংলাদেশ সরকার আইনি প্রক্রিয়ায় তাকে ফেরত চাইলেও ভারতের পক্ষ থেকে এখনও কোনো সাড়া মেলেনি।

24/05/2026

আর কত দিন ধরে নিখোঁজ হওয়ার কথা বলতে চাই

Address

Mirpur 12
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jabir sathi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share