BD Fish Online

BD Fish Online for more details you may email to us- [email protected]

BD FISH ONLINE established to provide fresh and quality fish and dry fish to the customer directly from fisherman to customer by sale center and by online order.

রেসিপিঃ আইড় মাছ রান্না (সাধারণ মাছ রান্না)🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠খুব সাধারণ মাছ রান্না, আপনারা যারা মাছ রান্না শিখতে বা দেখতে চান...
05/05/2020

রেসিপিঃ আইড় মাছ রান্না (সাধারণ মাছ রান্না)
🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠
খুব সাধারণ মাছ রান্না, আপনারা যারা মাছ রান্না শিখতে বা দেখতে চান তাদের জন্য এই রান্না। আমাদের প্রায় বাসা বাড়িতে এমনি মাছ রান্না হয়ে থাকে। এর চেয়ে সহজ রান্না আর কি হতে পারে! এই ফর্মুলায় যে কোন মাছ রান্না করা যেতে পারে। তবে মাছ যদি একদম তাজা হয় তবে ভাঁজার প্রয়োজন নেই, আবার সামান্য ভেঁজে নিলেও ব্যাপার না! আপনার ইচ্ছা! অনেকে মাছ হালকা ভাঁজা না হলে খেতে পারেন না! আইড় মাছ এমনিতেই নরম মাছ, খেতে সুস্বাদু।
উপকরণ ও পরিমানঃ
– মাছ, কয়েক টুকরা, আমরা ৫ টুকরা নিয়েছিলাম
– পেঁয়াজ কুঁচি, তিনটে
– রসুন বাটা, এক টেবিল চামচ
– লাল মরিচ গুড়া, ঝাল বুঝে, হাফ চা চামচ
– হলুদ গুড়া, হাফ চা চামচ
– জিরা গুড়া, হাফ চা চামচ (ঘ্রান ভাল হয়)
– টমেটো, মাঝারি কয়েকটা
– কাঁচা মরিচ, কয়েকটা
– লবন, পরিমান মত
– তেল, ভাঁজতে যা লাগে, রান্নায় কম করে
– ধনিয়া পাতার কুঁচি, যা লাগে
– পানি, ঝোলের উপর নির্ভর করে।
প্রণালীঃ (ছবি কথা বলে)
ভাঁজা পর্ব –
ছবি ১, মাছ কেটে ধুয়ে সামান্য হলুদ ও লবন দিয়ে ভেঁজে নিন। বি ২, এক পিট হয়ে গেলে অন্য পিট উলটে দিন এবং চুলা বন্ধ করে রেখে দিন।
মুল রান্না – ছবি ৪, কয়েকটা কাঁচা মরিচ দিন। পেঁয়াজের কুঁচি হলদে হয়ে এলে এক কাপ পানি দিন।
ছবি ৩, কড়াইতে সামান্য তেল গরম করে পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে ভাঁজুন, সামান্য লবন দিতে ভুল্বেন না!
ছবি ৫, এবার হলুদ, মরিচ ও জিরা গুড়া দিন, ভাল করে মিশিয়ে নিন।
ছবি ৬, ঝোল হয়ে গেল, কষিয়ে তেল উঠে যাবে। আগুন মাঝারি আঁচে।
বি ৭, এবার মাছ গুলো দিয়ে দিন।
ছবি ৮, টমেটো দিন।
ছবি ৯, নেড়ে ঢাকনা দিয়ে আগুন কমিয়ে মিনিট ১০ রাখুন।
ছবি ১০, ব্যস হয়ে গেল। ঝোল বেশী চাইলে আর একটু পানি দিতে পারেন।

রেসিপিঃ কৈ কোরাল রান্না (সামুদ্রিক মাছ রান্না, তেঁতুল টকে)🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠সামুদ্রিক মাছ আমি বেশ পছন্দ করি! কাটা কম এব...
04/05/2020

রেসিপিঃ কৈ কোরাল রান্না (সামুদ্রিক মাছ রান্না, তেঁতুল টকে)
🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠
সামুদ্রিক মাছ আমি বেশ পছন্দ করি! কাটা কম এবং খেতে মজাদার বলেই হয়ত! তবে সামুদ্রিক মাছ বেশিরভাগ ক্ষেত্রেই ভাঁজা ভাল লাগে। গত কয়েকদিন আগে বাজার থেকে তিন পদের সামুদ্রিক মাছ কিনেছিলাম। তার মধ্যে গতকাল কৈ কোরাল মাছটার কয়েক টুকরা আমাদের সাধারণ রান্নার মত করে রান্না করেছি। এমন রান্নায় এই মাছ কেমন স্বাদ হয় সেটা দেখার বিষয় ছিল! সাধারণত সামুদ্রিক মাছ ভাঁজাই উত্তম এবং তখন স্বাদ নিয়ে আর চিন্তা থাকে না! চলুন বেশি কথা না বলে ছবি দেখি এবং রান্নার পর্যায় গুলো দেখি! ছবি কথা বলবে!
ওহ, একটা কথা বলি, অভিজ্ঞতায় দেখেছি ইন্ডিয়াতে মাছ রান্নায় সব সময়েই তেতুলের টক বা রস দেয়া হয়, আমরা এই রান্নায় সেই স্বাদ নেয়ার জন্য টক দিয়েছি। তেতুল ভিজিয়ে তার রস বা পানি দিয়েছি! ছবিতে দেখুন। মাছ রান্নায় আমাদের দেশে তেঁতুলের টক দেয়ার নিয়ম নাই, তবে দিলে কেমন হয় সেটাও দেখতে চেয়েছি! আগেই বলে দেই, তেঁতুলের রস দেয়াতে স্বাদ বেড়েছে এবং তরকারীর রঙ ফেকাসে হয়ে গেছে, তবে মন্দ নয়!
ছবি ২, মাছের সাধারণ রান্না কাজেই সামান্য হলুদ ও লবন যোগে মেখে সামান্য সময় রেখে দিয়েছি।
ছবি ৪, হালকা ভাঁজা, যাতে রান্নার সময় মাছ না ভেঙ্গে যায় বা স্বাদ একটু বেশী লাগে।
ছবি ৫, এক পিট হয়ে গেলে অন্য পিট উলটে দিন।
ছবি ৬, ভাঁজা মাছ গুলো তুলে রাখুন। পরের ধাপ মুল রান্না!
ছবি ৭, পাত্রে তেল গরম করে সামান্য লবন যোগে তেল ভাঁজুন।
ছবি ৮, এবার রসুন বাটা, জিরা গুড়া এবং সামান্য আদা বাটা দিন, মাছে অনেকে আদা দিতে চান না তবে বড় মাছে সামান্য আদা দিলে ভাল লাগে!
ছবি ৯, এবার হাফ কাপ পানি দিন।
ছবি ১০, এবার ঝাল বুঝে হাফ চা চামচ গুড়া মরিচ এবং হাফ চামচের বেশি গুড়া হলুদ দিন।
ছবি ১১, ভাল করে ভাঁজুন, কয়েকটা কাঁচা মরিচ দিন। তেল উঠে যাবে।
ছবি ১২, এবার ঝোলের পানি দিন, হাফ কাপের মত (এই পানি পরে দিলেও চলত)
ছবি ১৩, এবার তেতুলের রস দিন।
ছবি ১৪, ভাঁজা মাছ গুলো এই ঝোলে বিছিয়ে দিন।
ছবি ১৫, মাধ্যম আঁচে ঢাকনা দিয়ে মিনিট ১০ রাখুন।
ছবি ১৬, পাত্রের দুই হাতল ধরে নাড়িয়ে দিন।
ছবি ১৭, এমন চমতকার অবস্থায় এসে যাবে। এবার ফাইন্যাল লবন দেখুন, মনে রাখুন রান্নায় লবন স্বাদ একটা বিশেষ ব্যাপার। লবন সঠিক হলে স্বাদ ভাল লাগবেই! লবন কম বেশি হলে ভাল রান্না বা কষ্টের রান্নাও জলে ভেসে যায়!
ছবি ১৮, ধনিয়া পাতার কুঁচি ছিটিয়ে দিন।

রেসিপিঃ দই ইলিশরান্না কি আসলে সহজ কাজ! আমি বলি ‘হ্যাঁ’! তবে এই ‘হ্যাঁ’ তে কিছু কথা আছে! এই হ্যাঁ’তে আপনার থাকতে হবে রান্...
01/05/2020

রেসিপিঃ দই ইলিশ
রান্না কি আসলে সহজ কাজ! আমি বলি ‘হ্যাঁ’! তবে এই ‘হ্যাঁ’ তে কিছু কথা আছে! এই হ্যাঁ’তে আপনার থাকতে হবে রান্নার প্রতি ‘ভালবাসা’ এবং ‘ধৈর্য’। আপনি যদি রান্নাকে ভালবাসেন এবং রান্নার প্রতি ধৈর্য থাকে তবেই রান্না আপনার কাছে ‘সহজ’ ব্যাপার হয়ে ধরা দিবে। রান্নায় প্রথম জটিলতা হচ্ছে আপনি কি রান্না করবেন তা মনস্থির করা, মনস্থিরের পর আপনি রান্নার উপকরন গুলো হাতের কাছে যোগাড় করে নেবেন। রেসিপি যোগাড় করে বুঝে নেয়াও কাজের একটা ধাপ। রেসিপি দেখে রান্না করলে আপনি তা আগেই প্রিন্ট করে নেবেন কিংবা বই বা পেপার হলে তা নিয়ে দেখে নেবেন, সময়ে বা রান্না শুরু হলে যেন সমস্যা হলে দেখতে পারেন সে ব্যবস্থা করতে হবে। এদিকে মোবাইল, ট্যাব বা নোটবুক হলে তা নিয়ে রান্না ঘরে চলে যেতে পারেন। টিভি বা মোশান মিডিয়া হলে তা দেখে নোটে তুলে নিতে ভুলবেন না।
কোন কোন রান্নায় সময় লাগে এবং রান্নার সময় চুলার ধার বা রান্নাঘর ছেড়ে চলে যাওয়া চলে না। এখানেই ধৈর্য দেখাতে হয়। চুলার জ্বালের উপর রান্নার স্বাদ বা রান্নার উপকরণ নরম/কঠিন হয়ে থাকে, কাজে কাজেই রান্না ছেড়ে অন্য কোথায় চলে গেলে এবং সময় মত নাড়া ছাড়া ও আগুনের পরিমান কমানো বাড়ানো না করলে রান্না স্বাদ হয় না। অন্য দিকে আপনি রান্নাঘর ছেড়ে গেলে, রান্না পুড়ে যেতে পারে এবং এতে বিরাট বিপদ আসতে পারে!
রান্নায় আপনার ভালবাসা এবং ধৈর্য থাকলে এক সময় রান্নাই আপনাকে ভালবেসে ফেলবে, রান্না যেহেতু অভিজ্ঞতার ব্যাপার, এই অভিজ্ঞতার কারনেই আপনি ইশারাতেই রান্নার গোপন কথা বুঝতে পারবেন। তার পর আপনার যা ইচ্ছা, নাড়া ছাড়া করলেই রান্না আপনার মনের মত হয়ে যাবে! হা হা হা…
চলুল আজ আর একটা ইলিশের রান্না দেখে ফেলি। খুব সহজ এবং সাধারন। ইলিশের ঘ্রান ঠিক রেখেই এই রান্না। ইলিশ মাছ এমন এক স্বাদের মাছ যে, মাঝে মাঝে মনে হয় কাঁচাও খাওয়া যেতে পারে। ইলিশ যেভাবেই রান্না হউক না কেন, খেতে মজাই মজা।
উপকরন ও পরিমানঃ
– ইলিশ মাছের ৫ টুকরা
– আদা বাটা (হাফ চা চামচ)
– দুইটা মাঝারি পেঁয়াজ কুঁচি
– কয়েকটা কাঁচা মরিচ
– হাফ চামচ হলুদ গুড়া
– হাফ চামচ বা তার কম লাল মরিচ গুড়া, ঝাল বুঝে
– টক দই এক কাপের কম
– এক চিমটে গোল মরিচের গুড়া
– চিনি (হাফ চামচের কম)
* (টক দইয়ের সাথে গোল মরিচের গুড়া এবং চিনি মিশিয়ে নেবেন)
– লবন, পরিমান মত, শুরুতে কম দিয়েই রান্না শুরু করা উচিত, লাগলে পরে দিতে পারবেন।
– পানি, পরিমান মত
– তেল, পরিমান মত, আমি কম তেলে রান্না করতে পছন্দ করি।
প্রনালীঃ
Picture 1 to 10
জাষ্ট, অসাধারণ*। খেয়ে আপনাকে বলতেই হবে, ‘মানুষের রাজা পুলিশ, মাছের রাজা ইলিশ’!
না, মানুষের রাজা পুলিশ নয় কিছুতেই! বিশেষ করে আমাদের দেশের পুলিশতো নয়ই!
রেসিপি প্রিয় পাঠক/পাঠিকা ভাইবোনদের শুভেচ্ছা। আপনাদের যদি কোন কাজে লাগি তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। একবার রান্না করেই দেখুন না!
* ইলিশ কেনার সময় পদ্মার ইলিশ দেখে কিনবেন। পদ্মার ইলিশে একটা আলাদা ঘ্রান আছে, যা ভুলে যাবার নয়।

চেনা ইলিশের বিভিন্ন রেসিপি🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈ছোট থেকে বড় সকলেই ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে। আর এখন ইলিশ মাছের মৌসুম চলছে। বছরের অ...
30/04/2020

চেনা ইলিশের বিভিন্ন রেসিপি
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
ছোট থেকে বড় সকলেই ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে। আর এখন ইলিশ মাছের মৌসুম চলছে। বছরের অন্য সময়ের চেয়ে এই সময়ের ইলিশের স্বাদ ও গন্ধই যেন সব থেকে সেরা।
আসুন জেনে নেয়া যাক ইলিশের কয়েকটি মুখরোচক রান্নার রেসেপি:

টক মিষ্টি ইলিশ
উপকরণ :
ইলিশ মাছ ৬-৭ টুকরা, পেঁয়াজ বাটা আধা কাপ, পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ, তেল ১/৩ কাপ, হলুদ গুঁড়ো আধা চা-চামচ, মরিচ গুঁড়ো ১ টেবিল-চামচ, আস্ত কাঁচামরিচ ফালি ৪-৫টি, লবণ পরিমাণমতো, তেঁতুলের মাড় কোয়ার্টার কাপ, চিনি কোয়ার্টার কাপ, পাঁচফোড়ন (ভাজা গুঁড়া করা) কোয়ার্টার চা-চামচ, কালিজিরা কোয়ার্টার চা চামচ

প্রস্তুত প্রণালি :
মাছের টুকরোগুলো সামান্য হলুদ, মরিচ গুঁড়ো ও লবণ, মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। তেঁতুলের মাড় কাঁচা মরিচ ও চিনি বাদে একে একে সব উপকরণ দিয়ে কষিয়ে মাছের টুকরোগুলো দিয়ে ভুনে নিন। এবার বাকি উপকরণ দিয়ে অল্প আঁচে ঢেকে রাখুন ১৫-২০ মিনিট। নামিয়ে পরিবেশন করুন।
এভাবেই চেনা পরিচিত ইলিশকে খাওয়া যাবে ভিন্ন কয়েকটি স্বাদে।

চেনা ইলিশের বিভিন্ন রেসিপি🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈ছোট থেকে বড় সকলেই ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে। আর এখন ইলিশ মাছের মৌসুম চলছে। বছরের অ...
29/04/2020

চেনা ইলিশের বিভিন্ন রেসিপি
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
ছোট থেকে বড় সকলেই ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে। আর এখন ইলিশ মাছের মৌসুম চলছে। বছরের অন্য সময়ের চেয়ে এই সময়ের ইলিশের স্বাদ ও গন্ধই যেন সব থেকে সেরা।
আসুন জেনে নেয়া যাক ইলিশের কয়েকটি মুখরোচক রান্নার রেসেপি:

ইলিশ পোলাও
উপকরণ :
পোলাওয়ের চাল ২ কাপ, ইলিশের টুকরা ৫-৬টি (বড় ইলিশ), টক দই আধা কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৬-৭টি, তেল ২ টেবিল চামচ, ঘি কোয়ার্টার কাপ , পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ, পেঁয়াজবাটা কোয়ার্টার কাপ, দুধ আধা কাপ, লেবুর রস ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি :
কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিন। এবারে আদা, দই, পেঁয়াজবাটা ও পরিমাণমতো লবণ দিয়ে কষিয়ে ইলিশ মাছ ও লেবুর রস দিয়ে মৃদু আঁচে ঢেকে দিন। ১০ মিনিট পর মাছের টুকরাগুলো ঝোল রেখে তুলে নিন। ঝোলের কড়াইতে ঘি এবং অর্ধেক বেরেস্তা দিয়ে একটু রান্না করে চাল দিয়ে কষিয়ে গরম পানি (৪ কাপ) ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে এলে কিছু পোলাও উঠিয়ে নিন। মাছের টুকরোগুলো পোলাওয়ের উপর বিছিয়ে দিন। এবার তুলে নেওয়া পোলাও, মাছের উপর দিয়ে বাকি বেরেস্তা ও দুধ দিয়ে ঢেকে দমে দিন। ১৫-২০ পর হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

চেনা ইলিশের বিভিন্ন রেসিপি🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈ছোট থেকে বড় সকলেই ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে। আর এখন ইলিশ মাছের মৌসুম চলছে। বছরের ...
28/04/2020

চেনা ইলিশের বিভিন্ন রেসিপি
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
ছোট থেকে বড় সকলেই ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে। আর এখন ইলিশ মাছের মৌসুম চলছে। বছরের অন্য সময়ের চেয়ে এই সময়ের ইলিশের স্বাদ ও গন্ধই যেন সব থেকে সেরা।
আসুন জেনে নেয়া যাক ইলিশের কয়েকটি মুখরোচক রান্নার রেসেপি:

অরেঞ্জ ইলিশ
উপকরণ :
ইলিশ মাছ ৫ টুকরা, কমলা লেবুর রস ২ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল-চামচ, তেল কোয়ার্টার কাপ, লবণ পরিমাণমতো, চিনি আধা চা-চামচ, মরিচ গুঁড়ো আধা চা-চামচ, হলুদ গুঁড়ো সামান্য ও কমলার খোসা (গ্রেট করা) ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি :
বাটিতে পরিমাণমতো লবণ ও সামান্য হলুদ, মরিচ গুঁড়ো মাখিয়ে মাছের টুকরোগুলো ১০ মিনিট রেখে দিন। কড়াইতে তেল গরম করে মাছগুলো হালকাভাবে ভেজে তুলে নিন। এবার ভাজা তেলে একে একে সব মসলা দিয়ে একটু ভুনে নিন। এবারে কমলার রস ও কমলার খোসা দিয়ে ভালোভাবে ফুটিয়ে মাছ দিয়ে অল্প আঁচে ঢেকে দিন। ১৫-২০ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন মজাদার অরেঞ্জ ইলিশ।

চেনা ইলিশের বিভিন্ন রেসিপি🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈ছোট থেকে বড় সকলেই ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে। আর এখন ইলিশ মাছের মৌসুম চলছে। বছরের অ...
27/04/2020

চেনা ইলিশের বিভিন্ন রেসিপি
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
ছোট থেকে বড় সকলেই ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে। আর এখন ইলিশ মাছের মৌসুম চলছে। বছরের অন্য সময়ের চেয়ে এই সময়ের ইলিশের স্বাদ ও গন্ধই যেন সব থেকে সেরা।
আসুন জেনে নেয়া যাক ইলিশের কয়েকটি মুখরোচক রান্নার রেসেপি:
আস্ত বেকড ইলিশ

উপকরণ :
ইলিশ মাছ ১টা, মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, সরিষার তেল ৩-৪ টেবিলচামচ, লবণ পরিমাণমতো, কাঁচা মরিচ (চপ করা) ৩-৪টি, তন্দুরি মসলা ১ চা চামচ, অ্যালুমিনিয়াম ফয়েল।

প্রস্তুত প্রণালি :
আস্ত মাছকে ছুরি দিয়ে চিরে দিতে হবে যাতে মসলা ভেতরে ঢুকতে পারে। এবার লবণ মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন। বাটিতে সব মসলা মাখিয়ে নিন। মাখানো মসলা মাছের দুই পাশে ভালোভাবে লাগিয়ে ফয়েলের ওপর রেখে ফয়েলটি মুড়িয়ে নিন। ইলেকট্রিক ওভেন প্রি হিট করে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৩০-৪০ মিনিট বেক করে নামিয়ে নিন। লেবু চাক চাক করে কেটে, মাছের চিড়ে নেওয়া জায়গাগুলোতে ঢুকিয়ে পরিবেশন করুন।

রেসিপিঃ সরিষা বাটায় ইলিশ মাছ রান্না (খুব সহজ রান্না)মাছের রাজা ইলিশ, আর এই মাছের সেরা রান্না হচ্ছে, সরিষা বাটায় রান্না! ...
26/04/2020

রেসিপিঃ সরিষা বাটায় ইলিশ মাছ রান্না (খুব সহজ রান্না)
মাছের রাজা ইলিশ, আর এই মাছের সেরা রান্না হচ্ছে, সরিষা বাটায় রান্না! এটা খুব সহজ এবং সরল রান্না, তেমন কোন জটিলতা নেই, রান্নার সময় সাধারণ সাবধানতা জরুরী! ছবি দেখে আপনাদের কোন সমস্যা হবে বলে মনে হয় না! তার পরেও যদি বুঝতে কোন সমস্যা হয় তবে আমি আছি, কমেন্ট লাইনে আমাকে জানালে আমি পরামর্শ দিব! চলুন দেখে ফেলি।
উপকরণ ও পরিমাণঃ
– ইলিশ টুকরা, ৬ পিস
– সরিষা বাটা, হাফ কাপের কম
– পেঁয়াজ বাটা, ১/৪ কাপ
– কাঁচা মরিচ বাটা, ঝাল বুঝে কয়েক টেবিল চামচ
– জিরা গুড়া, দুই চিমটি
– হলুদ গুড়া, হাপ চা চামচের কম
– চিনি, হাফ চা চামচ
– কয়েকটা কাঁচা মরিচ
– তেল, পরিমান মত
– পানি, হাফ কাপ
– লবন, পরিমান মত
প্রণালীঃ
See picture 1 to 16

আমরা আমাদের এই পেজ এ  আপনাদের জন্য ইলিশ এর ভিন্নধর্মী রেসিপি নিয়ে ধারাবাহিক পোস্ট করবো। আপনার পোস্ট পেতে লাইক দিয়ে সাথেই...
25/04/2020

আমরা আমাদের এই পেজ এ আপনাদের জন্য ইলিশ এর ভিন্নধর্মী রেসিপি নিয়ে ধারাবাহিক পোস্ট করবো। আপনার পোস্ট পেতে লাইক দিয়ে সাথেই থাকুন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন।

#রেসিপি
#ইলিশ
#মাছ

আজ শিখে নেওয়া যাক চিংড়ির ‘প্রন মসালা’ রেসিপি*******************************************************চিংড়ি খেতে অনেকেই ভ...
25/04/2020

আজ শিখে নেওয়া যাক চিংড়ির ‘প্রন মসালা’ রেসিপি
*******************************************************
চিংড়ি খেতে অনেকেই ভালোবাসেন। পোস্ত চিংড়ি, ডাব চিংড়ি, মালাই চিংড়ির মতো লোভনীয় পদ সামনে পেলে কী আর ছাড়া যায়! নামী-দামি রেস্তোরাঁয় চড়া দামে বিক্রি হয় চিংড়ির নানা মুখরোচক পদ। তবে সঠিক রেসিপি জানা না থাকলে চিংড়ি সুস্বাদু হয়ে উঠবে না মোটেই। আজ শিখে নেওয়া যাক চিংড়ির আর একটি সুস্বাদু পদের রেসিপি। নাম প্রন মসালা। ভাত বা পোলাও— সবের সঙ্গেই জমিয়ে খেতে পারেন চিংড়ির এই মশলাদার পদ।

প্রন মসালা বানাতে লাগবে:

মাঝারি মাপের চিংড়ি ২৫০ গ্রাম,কাঁচালঙ্কা ৪-৫টি,হলুদ গুঁড়ো সামান্য,মাঝারি মাপের টমেটো ১টি,লঙ্কা গুঁড়ো ১ চা-চামচ,নুন স্বাদ মতো,সয়া সস সামান্য,আদা বাটা ১চা চামচ,রসুন বাটা ১ চামচ,ধনেগুঁড়ো সামান্য,জিরা গুঁড়ো আধা চা-চামচ,পেঁয়াজ কুচি ১ কাপ,সরষের তেল আধা কাপ।

প্রন মসালা বানানোর পদ্ধতি:

প্রথমে চিংড়িতে সয়া সস দিয়ে ১০ মিনিট মেরিনেট করে রাখুন। এ বার ফ্রাইং প্যানে তেলে দিয়া পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিন। পেয়াজ নরম হয়ে এলে একে একে বাটা ও গুড়ো মশলা ও টোম্যাটো ফালি দিন। কষানো হয়ে গেলে চিংড়ি দিয়ে দিন। সব মিলিয়ে ভাল করে কষিয়ে নিন। এ বার সামান্য জল দিয়ে কিছু ক্ষণ ঢেকে দিন। রান্নার জল শুকিয়ে মাখা মাখা হয়ে এলে আঁচ থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু প্রন মসালা।

রেসিপি: হাতে মাখা মসলায় সর্ষে ইলিশ``````````````````````````````````````````````এবারের বৈশাখটা একটু অন্য রকম হতে যাচ্ছে।...
24/04/2020

রেসিপি: হাতে মাখা মসলায় সর্ষে ইলিশ
``````````````````````````````````````````````
এবারের বৈশাখটা একটু অন্য রকম হতে যাচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে থাকতে হচ্ছে বাসায়। তবে বৈশাখের দিন ইলিশের দুই একটি আইটেম কিন্তু রাখতেই পারেন পাতে। খুব সহজ পদ্ধতিতে রান্না করে ফেলতে পারেন সর্ষে ইলিশ। গরম ভাতের সঙ্গে এই আইটেমটি যেমন তুলনাহীন, তেমনি পান্তা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গেও খেতে খুব সুস্বাদু। জেনে নিন রেসিপি।
উপকরণ

ইলিশ মাছ- ৪ টুকরা
হলুদের গুঁড়া- কোয়ার্টার চা চামচ
মরিচের গুঁড়া- স্বাদ মতো
কালোজিরা- ১ চিমটি
সরিষার তেল- ৫ চা চামচ
আস্ত কাঁচা মরিচ- কয়েকটি
বাটা মসলার উপকরণ
সরিষা- ৩ টেবিল চামচ
পোস্ত- ৩ টেবিল চামচ
কাঁচা মরিচ- ৪টি
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
বাটা মসলার উপকরণ সবগুলো একসঙ্গে বেটে নিন। ইলিশ মাছের সঙ্গে এই মসলা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কালোজিরা ও সরিষার তেল মেখে রেখে দিন ১০ মিনিটের জন্য। প্যানে মাছ ও মসলা দিয়ে দিন। ২ মিনিট পর সাবধানে উল্টে দিন মাছের টুকরা। আরও দুই মিনিট পর পরিমাণ মতো পানি দিয়ে দিন। খুব বেশি পানি প্রয়োজন হয় না এই রান্নায়। ফুটে উঠলে প্যান ঢেকে দিন। মাঝারি আঁচে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দিন। আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। পানি শুকিয়ে তেল ভেসে উঠলে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম গরম।

Address

Dhaka
1217

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801972092092

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Fish Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Fish Online:

Share

Category