PIN Fashion

PIN Fashion সততা আর দেশপ্রেম আমার মূল প্রেরণা

টিকটকে সরাসরি ভয়েস মেসেজ ও ছবি পাঠানোর সুবিধা চালু
11/09/2025

টিকটকে সরাসরি ভয়েস মেসেজ ও ছবি পাঠানোর সুবিধা চালু

এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ কণিকা বারবার নিজেকেই ছাড়িয়ে যেতে চেয়েছেনProthom Alo
19/08/2025

এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ কণিকা বারবার নিজেকেই ছাড়িয়ে যেতে চেয়েছেন
Prothom Alo

খাওয়ার পরের যেসব অভ্যাস হতে পারে বিপদের কারণ ? ✔খাবার সঠিকভাবে পরিপাক না হওয়া এবং এর পুষ্টি উপাদান শরীরে শোষিত না হওয়া...
12/08/2025

খাওয়ার পরের যেসব অভ্যাস হতে পারে বিপদের কারণ ?

খাবার সঠিকভাবে পরিপাক না হওয়া এবং এর পুষ্টি উপাদান শরীরে শোষিত না হওয়া পর্যন্ত পুষ্টি প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। এই অবস্থায় খাবার খাওয়ার পর এমন কোনো কাজ করা উচিত নয়, যা পুষ্টি পাওয়ার পরিবর্তে উল্টো প্রভাব ফেলবে।

এমন কিছু অভ্যাস আছে যেগুলো খাওয়ার পর করা বিপজ্জনক হতে পারে। আপনিও যদি এমন কিছু করেন, তাহলে সুস্বাস্থ্যের জন্য এখনই এগুলো করা বন্ধ করুন।

পেয়ারা পাতায় লুকিয়ে আছে অনেক ঔষধি গুনাগুন ?  ~কম দামি, সহজলভ্য ও পুষ্টিকর ফলের মধ্যে সবার আগে আসে পেয়ারার নাম। এমন উপকার...
10/08/2025

পেয়ারা পাতায় লুকিয়ে আছে অনেক ঔষধি গুনাগুন ?
~
কম দামি, সহজলভ্য ও পুষ্টিকর ফলের মধ্যে সবার আগে আসে পেয়ারার নাম। এমন উপকারী ফল খুব কমই আছে। বলা হয়ে থাকে- আপেলের চেয়েও বেশি উপকার এই পেয়ারায়। তাই চিকিৎসকরা প্রতিদিন একটি করে পেয়ারা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

তবে পেয়ারার পাশাপাশি পেয়ারা পাতায় রয়েছে নানা উপকার। নিয়মিত এক মাস এই পাতা খেলে দারুণ উপকার মিলবে! ঝুঁকি কমবে বিভিন্ন রোগের। কোন কোন রোগের হাত থেকে মুক্তি দিতে পারে এই পাতা।

চুপ থাকা কেন জরুরি?কথা না বলে কি আর থাকা যায়! জীবনের প্রতিটি ক্ষেত্রে নানা সময়ে আমাদেরকে বিভিন্ন কারণে যোগাযোগ করতে হয় আ...
10/08/2025

চুপ থাকা কেন জরুরি?
কথা না বলে কি আর থাকা যায়! জীবনের প্রতিটি ক্ষেত্রে নানা সময়ে আমাদেরকে বিভিন্ন কারণে যোগাযোগ করতে হয় আশপাশের বা দূরের কারো সঙ্গেও। হতে পারে তা পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী বা নিতান্ত অচেনা কেউ। ব্যবসা-বাণিজ্য করতে বা পথ চলতেও যোগাযোগ না করে, কথা না বলে উপায় নেই।

তবে আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি বা সময় আসে, যখন আসলে কথা না বলে চুপ থাকাই ভালো।

বর্ষায় সুস্থ থাকতে খেতে হবে যেসব প্রোটিনসমৃদ্ধ খাবার! বর্ষাকালে পানিবাহিত ও ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব বাড়ে। আর এই কারণে ...
09/08/2025

বর্ষায় সুস্থ থাকতে খেতে হবে যেসব প্রোটিনসমৃদ্ধ খাবার!
বর্ষাকালে পানিবাহিত ও ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব বাড়ে। আর এই কারণে জীবনযাপন ও খাওয়াদাওয়ায় কিছু পরিবর্তন আনতে হয়।

এসময়ে মসলাদার খাবারের পরিবর্তে আরামদায়ক খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খেতে হবে।

ক্লান্তি দূর করতে নিয়মিত খান এই ৫ খাবার? নানা কারণেই আমরা ক্লান্ত হতে পারি। তাই হঠাৎ ক্লান্ত লাগার সমস্যা অস্বাভাবিক নয়।...
09/08/2025

ক্লান্তি দূর করতে নিয়মিত খান এই ৫ খাবার?
নানা কারণেই আমরা ক্লান্ত হতে পারি। তাই হঠাৎ ক্লান্ত লাগার সমস্যা অস্বাভাবিক নয়। অনেক সময় খাবার, ঘুম ও অন্যান্য সবকিছু রুটিন মেনে চললেও ক্লান্তি কাটে না। এমনটা কেন হয়? এর একটি বড় কারণ হতে পারে আপনার খাবারের তালিকা।
আপনি হয়তো নিয়ম মেনেই সময়মতো খাচ্ছেন, কিন্তু যেসব খাবার আপনাকে শক্তি জোগাতে পারে সেগুলো সম্পর্কে জানা না থাকায় খাওয়া হচ্ছে না। এর ফলে সহজে ক্লান্তি দেখা দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক এমনক কিছু পুষ্টিকর খাবার সম্পর্কে, যেগুলো আপনাকে দ্রুত শক্তি দেবে-
(কলা, ডিম,ওটস,ডার্ক চকোলেট)

একাকিত্ব কাটাতে কী করবেন?বিকেলে বা সন্ধ্যায় হাঁটতে বের হয়েও সঙ্গী সেই প্রিয় মোবাইল ফোন আর চোখ রাস্তার বদলে ফোনের স্ক্রিন...
09/08/2025

একাকিত্ব কাটাতে কী করবেন?
বিকেলে বা সন্ধ্যায় হাঁটতে বের হয়েও সঙ্গী সেই প্রিয় মোবাইল ফোন আর চোখ রাস্তার বদলে ফোনের স্ক্রিনে। আড্ডা দিতে বসলেও আমরা গল্প না করে মোবাইল চালাই।

একসঙ্গে টিভি দেখতে বসলেও আমাদের চোখ থাকে মোবাইলের দিকে। প্রযুক্তির অতিরিক্ত ব্যহারের ফলে বাস্তব জীবনে আমরা একা হয়ে যাচ্ছি।
মনে হয়, কিছু মিস হয়ে যাচ্ছে। রাতে ঘুমের জন্য সময় কমে যাচ্ছে ফেসবুক ব্যবহারের ফলে। পরিবারের সময় থেকেও সময় নিয়ে নিচ্ছে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।
সময় থাকতে আমাদের সচেতন হওয়া প্রয়োজন, ভার্চ্যুয়াল সম্পর্কগুলো যেন আমাদের বাস্তব জীবনে প্রভাব না ফেলে।

পেয়ারার ভাসমান বাজার..~...~...বর্ষা মৌসুমে ঝালকাঠির ভীমরুলী, আটঘর কুড়িয়ানা আর শতদশকাঠি এলাকার খালের বুকে বসে পেয়ারার ভাস...
06/08/2025

পেয়ারার ভাসমান বাজার..~...~...
বর্ষা মৌসুমে ঝালকাঠির ভীমরুলী, আটঘর কুড়িয়ানা আর শতদশকাঠি এলাকার খালের বুকে বসে পেয়ারার ভাসমান বাজার। বাগান থেকে সদ্য তুলে আনা পেয়ারা সারি সারি নৌকায় করে সকালবেলায় বাজারে আনেন বাগানিরা। খালের ওপর নৌকাতেই জমে ওঠে দর–কষাকষি, বেচাকেনা। পাইকারের পেয়ারা কিনে নেন। পরে সেই পেয়ারা দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়।পেয়ারার ভাসমান বাজার
বর্ষা মৌসুমে ঝালকাঠির ভীমরুলী, আটঘর কুড়িয়ানা আর শতদশকাঠি এলাকার খালের বুকে বসে পেয়ারার ভাসমান বাজার। বাগান থেকে সদ্য তুলে আনা পেয়ারা সারি সারি নৌকায় করে সকালবেলায় বাজারে আনেন বাগানিরা। খালের ওপর নৌকাতেই জমে ওঠে দর–কষাকষি, বেচাকেনা। পাইকারের পেয়ারা কিনে নেন। পরে সেই পেয়ারা দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়।

দেশের মাটিতে বিদেশি আনারস?➤দেশের মাটিতেই হচ্ছে বিদেশি জাতের আনারস। পরীক্ষামূলক চাষেই ভালো ফলন হয়েছে। এতে দেশের কৃষি অর্থ...
04/08/2025

দেশের মাটিতে বিদেশি আনারস?

দেশের মাটিতেই হচ্ছে বিদেশি জাতের আনারস। পরীক্ষামূলক চাষেই ভালো ফলন হয়েছে। এতে দেশের কৃষি অর্থনীতিতে এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে মনে করছে কৃষি বিভাগ। সম্প্রতি মৌলভীবাজারে শ্রীমঙ্গলে কৃষি বিভাগের উদ্যোগে ফিলিপাইন থেকে আমদানিকৃত উচ্চফলনশীল এমডি-২ জাতের আনারসের পরীক্ষামূলক চাষ করা হয়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when PIN Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share