01/03/2026
ইয়াহুদি ও রাফিযিদের পারস্পরিক যুদ্ধে আহলুস সুন্নাহর অবস্থান!
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেছেন—
إذا اقتتل المجوس والرّافضة واليهود
فاحمد الله أن أراح المسلمين من بأسهم
وادع الله أن لا تكون فتنتك في أحدهما
যখন মাজুস (অগ্নিপূজক), রাফিযি ও ইয়াহুদিরা পরস্পর যুদ্ধে লিপ্ত হয়, তখন আল্লাহর প্রশংসা করো যে তিনি মুসলিমদের তাদের অনিষ্ট থেকে মুক্তি দিয়েছেন। আর দুআ করো যেন তুমি তাদের কোনো একপক্ষের ফেতনায় না পড়ো। [আল-ফাতাওয়া আল-কুবরা, ১৩/৪]
শাইখ নাসিরুদ্দিন আলবানি (রাহিমাহুল্লাহ) বলেছেন—
أهل السنة لا يقفون مع الروافض ضد اليهود ولا مع اليهود ضد الروافض.
আহলুস সুন্নাহ ইয়াহুদিদের বিরুদ্ধে রাফিযিদের সাথে দাঁড়াবে না এবং রাফিযিদের বিরুদ্ধে ইয়াহুদিদের সাথেও দাঁড়াবে না। [দৈনিক ফাতওয়ার অডিও রেকর্ড, ২৩/৪৫৬]
যারা সত্য জানতে চান (তাদের জন্য বলছি)—
• যদি আপনি আফগানি হন — তাহলে জানুন, ইরানই কাবুলে আমেরিকানদের প্রবেশ করিয়েছিল এবং আফগানিস্তান ধ্বংস করতে সাহায্য করেছিল।
• যদি আপনি ইরাকি হন — তাহলে জানুন, ইরানই ইরাকি জনগণকে হত্যা করেছে, আমেরিকান দখলদারিত্ব নিয়ে এসেছে, বরং ইরাক-ইরান যুদ্ধে ইসরাইল ইরানকে অস্ত্র সরবরাহ করেছিল এবং আশির দশকে ইসরাইল ইরাকের পারমাণবিক প্রকল্প ধ্বংস করেছিল।
• যদি আপনি সিরিয়ান হন — তাহলে জানুন, ইরানই লক্ষ লক্ষ সিরিয়ানকে হত্যা ও বাস্তুচ্যুত করতে সিরিয়ার সাবেক শাসকগোষ্ঠীকে সমর্থন করেছিল।
• যদি আপনি লেবানিজ হন — তাহলে জানুন, ইরানই আপনার নেতা রফিক হারিরিকে হত্যা করেছে, আপনার সরকারকে দুর্বল করেছে, একটি সশস্ত্র মিলিশিয়া গঠন করেছে যার নাম “হিযবুল্লাত” — যা আপনার রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে দিয়ে ভূমধ্যসাগরে একটি ইরানি বন্দরে পরিণত করেছে।
• যদি আপনি ইয়েমেনি হন — তাহলে জানুন, ইরানই আপনার দেশ সম্পূর্ণ ধ্বংস করেছে, বিদ্রোহকে সমর্থন করেছে এবং হুথি সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করেছে — যেন আপনার দেশ লোহিত সাগরে একটি ইরানি বন্দরে পরিণত হয়।
• যদি আপনি ফিলিস্তিনি হন — তাহলে জানুন, ইরানই হামাস ও ফাতাহের মধ্যে বিভেদ তৈরি করেছে এবং গাজায় তাদের (শিয়া) রীতিনীতি ঢুকিয়ে ফিলিস্তিনি ঐক্য ভেঙে দিয়েছে।
• যদি আপনি আলজেরিয়ান হন — তাহলে জানুন, সাবেক আলজেরিয়ান প্রধানমন্ত্রী সাইয়েদ আহমাদ গাযালি (রাহিমাহুল্লাহ)-এর নিজের সাক্ষ্য অনুযায়ী, নব্বইয়ের দশকের “কালো দশকে” সন্ত্রাসবাদে ইরানের সরাসরি সম্পৃক্ততা ছিল।
• যদি আপনি আল-আকসার পক্ষে হন — তাহলে জানুন, ইরানের আকিদাহ মূলত বিশ্বাস করে যে আল-আকসা আসমানে রয়েছে, আর জমিনে যেটি আছে সেটি মিথ্যা। ফিলিস্তিন তাদের কাছে কেবল সাধারণ মানুষের সহানুভূতি অর্জনের একটি হাতিয়ার।
• যদি আপনি শিরকের বিরুদ্ধে হন — তাহলে জানুন, ইরানই শিরককে বৈধতা দিয়েছে এবং তাদের তথাকথিত "অলিদের" কবর ও মাজারকে উপাসনাস্থলে পরিণত করেছে। তাদের রাজধানীতে আহলুস সুন্নাহর কোনো মসজিদ নেই, অথচ সেখানে ডজন ডজন গির্জা ও ইয়াহুদি উপাসনালয় রয়েছে।
• যদি আপনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে হন — তাহলে জানুন, ইরান বিশ্বের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দিয়েছে এবং সাম্প্রদায়িক অগ্নি প্রজ্বলন করে দেশসমূহে অনুপ্রবেশের সুযোগ করে নিয়েছে।
• যদি আপনি মাদকের বিরুদ্ধে হও — তাহলে জানুন, ইরান এবং মেক্সিকো, কলম্বিয়া ও সিরিয়ার সাথে মিলে তারা আরব বিশ্বে মাদক ছড়িয়ে দেওয়ার একটি বৈশ্বিক চক্র পরিচালনা করছে।
• যদি আপনি চুরি ও অবৈধভাবে মানুষের সম্পদ গ্রাসের বিরুদ্ধে হন — তাহলে জানুন, ইরান “খুমস — এক-পঞ্চমাংশ ”-এর নামে মানুষের সম্পদ লুণ্ঠনকে বৈধতা দিয়েছে।
• যদি আপনি ব্যভিচারের বিরুদ্ধে হন — তাহলে জানুন, ইরান “মুতআ বিবাহ”-এর নামে এটিকে প্রচার ও উৎসাহিত করছে। এছাড়া সমকামিতা ও লিঙ্গ পরিবর্তন অপারেশনে ইরান অগ্রণী দেশগুলোর অন্যতম।
• যদি আপনি নবী ﷺ-কে ভালোবাসেন — তাহলে জানুন, ইরান নবী ﷺ-এর সম্মানহানি করা বৈধ মনে করেছে এবং তাঁর স্ত্রীগণ ও উম্মুল মুমিনিনদের বিষয়ে কুৎসা রটিয়েছে।
• যদি আপনি রাসুলুল্লাহ ﷺ-এর সাহাবিদের ভালোবাসেন — তাহলে জানুন, ইরান তাদের গালি দেওয়া, অপবাদ দেওয়া, অভিশাপ দেওয়া ও খেয়ানতকারী আখ্যা দেওয়াকে স্বাভাবিক করে তুলেছে। ইরানে উমার ইবনুল খাত্তাব (রাদিআল্লাহু আনহু)-এর হত্যাকারী আবু লুলু আল-মাজুসির জন্য একটি বিশাল মাজার ও স্মৃতিস্তম্ভ রয়েছে — আহলুস সুন্নাহকে ক্রোধান্বিত করার জন্য।
• যদি আপনি রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাহকে ভালোবাসেন — তাহলে জানিন, ইরান সুন্নাহকে সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের সালাত আমাদের মতো নয়, তাদের ইবাদতও আমাদের মতো নয়।
• যদি আপনি মুনাফিকি, মিথ্যা, বিশ্বাসঘাতকতা ও প্রতিশ্রুতি ভঙ্গকে ঘৃণা করেন — তাহলে জানুন, ইরান “তাকিয়া”-র নামে এগুলোকে বৈধতা দিয়েছে এবং এগুলোকে ধর্মীয় আচরণে পরিণত করেছে।
• যদি আপনি আল্লাহ তাআলার কিতাবকে ভালোবাসেন এবং রাতে-দিনে তা তিলাওয়াত করপন — তাহলে জানুন, ইরান কুরআনকে বিকৃত বলে অপবাদ দেয়।
• যদি আপনি ইরানের প্রতিবেশী হন — তাহলে নিশ্চিত জানুন যে, তারা আমেরিকা, ইসরাইল ও পশ্চিমাদের সাথে মিলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের কখনো বিশ্বাস করবেন না।
সাবধান! আমি কি (বার্তাটি) পৌঁছে দিইনি?
হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো।