I Lღve You - 143

I Lღve You - 143 কাউকে ভালবাসবেন আর "I Lღve You" বলবেন না; এটা কি করে হয় বলেন...

02/05/2015

যদি কাউকে ভালবাসো তবে
মন প্রান দিয়ে ভালবাসবে,
অভিনয় করে নয়,
কারন...

অভিনয় শুধু ভালবাসাকে
অপমান করে না,
১টা সুন্দর জীবনকেও নষ্ট করে...

01/05/2015

"ভালোবাসা"

অনেক পবিত্র একটি সম্পর্কের নাম ,
যে সম্পর্ক কে আমরা অনেকেই খুব অবহেলা করি !
দেখা যায় ,
মেয়েটি ছেলেটিকে অনেক ভালবাসে , মন থেকে ,
কিন্তু ছেলেটি ভালবাসেনা , শুধু মাত্র মজার জন্য মেয়েটিকে পিছে পিছে ঘুরায়ে কষ্ট দেয় , আর বন্ধুদের সাথে মেয়েটিকে নিয়ে মজা উড়ায় ! '' বন্ধু তুইও ট্রাই মেরে দেখ একটা ''

আবার দেখা যায় ,
ছেলেটি মেয়েটিকে অনেক ভালবাসে , যে ভালবাসায় কোনও ধোঁকা নেই
কিন্তু মেয়েটি বুঝেও রীতিমত ছলনা করে যায় !
আর বান্ধুবিদের কে বলবে '' আরেহ একটা আবুল পুরা ! জ্বালিয়ে মারছে ! ''

দিন দিন এই পবিত্র সম্পর্ক টিকে আমরা বাজে এক খেলার দিকে ঠেলে দিচ্ছি ,
ভালবাসলে মন থেকে বাস , না হলে একাই থাকো ,
কারো মন ভেঙো না ,
সত্যিকারের ভালোবাসা একবার অনুভব করে দেখ , কতটা পবিত্র ও শান্তির।

যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো , তাহলে পাথরে খোদাই করে লিখে রাখো
'' একদিন তুমিও কষ্ট পাবে সেই একই কারনে

30/04/2015

আজো আমি কেঁদে যাচ্ছি সবার
আড়ালে শূণ্য ঘরের কোণেতে,
আজো আমি চেষ্টা করছি অশ্রু
দিয়ে গলিয়ে দিতে অহেলার
দেয়ালকে,
আজো আমি ব্যর্থ
হয়ে তাকিয়ে আছি দেয়ালের
পানে তোমারই আশাতে,
আজো আমি আশা বেঁধে আছি তুমি ঠিকই
আসবে একদিন আমার এই বুকেতে।
জানিনা কবে আসবে,
জানিনা আসবে নাকি আমার মরণ
হলে,
যদি মরণ হলে ফিরে আসো আমার
কাছে,
তবে আমার জীবণ আমি উৎসর্গ
করবো তোমারই মাঝেতে ।।

30/04/2015

আকাশনীলা
— জীবনানন্দ দাশ

সুরঞ্জনা, অইখানে যেয়ো নাকো তুমি,
বোলো নাকো কথা অই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা :
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে।

ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূরে - আরও দূরে
যুবকের সাথে তুমি যেয়ো নাকো আর।

কী কথা তাহার সাথে? - তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ :
তার প্রেম ঘাস হয়ে আসে।

সুরঞ্জনা,
তোমার হৃদয়আজ ঘাস :
বাতাসের ওপারে বাতাস -
আকাশের ওপারে আকাশ।

29/04/2015

জীবন সহজও নয়, জটিলও নয়। জীবন
জীবনেরই মতো।
আমরাই একে জটিল করি, আবার আমরাই একে সহজ করি।

— হুমায়ুন আহমেদ

28/04/2015

যখনই তোমাকে মিস করি
আকাশ থেকে খসে পরে একটি করে
তারা
এমন কোন জ্যোৎস্না রাতে যদি
আকাশে তাকিয়ে দেখো
একলা চাঁদ বসে কাদছে, কোন তারা
নেই তার সঙ্গে ...

তবে মনে রেখ দোষ তোমারই...

আমাকে একা করে দিয়ে তোমাকে
এত মিস করার সুযোগ দিয়েছ,
আর এখনচাঁদ টিকে একা করে দিলে !

বুঝনা কেন অনেক ভালবাসি
বুঝনা কেন হাসির আড়ালে কতো কাঁদি।

28/04/2015

প্রশ্নঃ-আমি তোমার জন্য কি করেছি?

নিজে না খেয়ে থাকছি, শুধু তোমাকে খাওয়ানোর জন্য।
তাতে আমি কি ই বা করলাম..?

নিজে না ঘুমিয়ে সারা রাত জেগেছি, শুধু তোমাকে ঘুম পাড়ানোর জন্য।
তাতে আমি কি ই বা করলাম..?

নিজকে নিয়ে ভাবিনি, শুধু তোমার জন্য ভাববো বলে।
তাতে আমি কি ই বা করলাম..?

নিজে কষ্টে থাকছি, শুধু তোমাকে সুখি রাখার জন্য।
তাতে আমি কি ই বা করলাম..?

নিজে কান্না করি, শুধ তোমার মুখের হাসি ফোটানোর জন্য।
তাতে আমি কি ই বা করলাম..?

বাবার মতো শসন করেছি, তোমার খেয়াল রাখার জন্য।
তাতে আমি কি ই বা করলাম..?

মায়ের মতো আদর করেছি, শুধু তোমাকে ভালো রাখার জন্য।
তাতে আমি কি ই বা করলাম..?

ঈশ্বরের কাছে আমার আয়ু এর বিনিময়ে তোমার আয়ু চাইছি, শুধু তোমাকে সুস্থ রাখার জন্য।
তাতে আমি কি ই বা করলাম..?

আমার এই কিছু না করার মাঝেই অনেক কিছুই আছে।

যা তুমি কখনোও বুঝতে পারোনি।

হয়তো একদিন বুঝবে..!

তবে আমি চাইনা তোমার সেই অনুভূতি আসুক।

কারণ তখন যে কষ্টটা তোমার হবে, তা তুমি সহ্য করতে পারবেনা।

28/04/2015

মাঝে মাঝে আমাকে আমি খুজি, খুজে পাই না কেন যেন। তোমার সাথে যেন আমার আমিও হারিয়ে ফেলেছি। কেমন আছ তুমি? খুব মনে পড়ে তোমাকে। কিন্তু আমি জানি আমি চাইলেও তোমার সাথে কোন যোগাযোগ করতে পারবো না। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। এখনো কি আগের মতোই আছো? তোমাকে ছাড়া দিন গুলো আমার অদ্ভুত ভাবে কাটে। আমি না আমাকে সত্যিই এখন আরচিনি না। মনে হয় যেন প্রতিনিয়ত নিজের সাথে অভিনয় করে যাচ্ছি। জানি তুমি আমাকেই দোষারোপ করবে আমার এই পরিস্থিতির জন্য। কিন্তু সত্যি বলছি আমার করার আর কিছু ছিল না। ওরা কেউ চায় না আমরা এক হই। ভয় করে আমার খুব। একা একা যুদ্ধ করতে করতে হেরে গেছি আমি। তুমি যখন এলে তখন আমি একজন পরাজিত সৈনিক। কেন এতো দেরি করে এলে তুমি ?
না তোমাকে দোষারোপ করছি না। করবোও না কখনো। কারন সব দোষ আমার। আমিই হেরেগেছি। হেরেগেছি আমি সবার কাছে।

27/04/2015

ভালোবাসায় বলার কিছু নেই, কিন্তু
বুঝে নিতে হবে...

ভালোবাসায় দেখানোর কিছু নেই,
তবে মনের গভীর থেকে অনুভব
করে নিতে হবে...

ভালোবেসে তার দোষ
খোজা চলবেনা,
তাকে শিখাতে হবে...

ভালোবাসা মানে নিজের
চাহিদা পূরণ নয়,
এর প্রকাশ ত্যাগের মধ্যে...

ভালোবাসা মানে কষ্ট দেয়া না,
তার যত্ন করা তার
দেখাশুনা করা তাকে বিশ্বাস করা...

27/04/2015

আঠারো বছর বয়স
— সুকান্ত ভট্টাচার্য

আঠারো বছর বয়স কী দুঃসহ
র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
আঠারো বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।
আঠারো বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়–
আঠারো বছর বয়স জানে না কাঁদা।
এ বয়স জানে রক্তদানের পুণ্য
বাষ্পের বেগে স্টিমারের মতো চলে,
প্রাণ দেওয়া-
নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
সঁপে আত্মাকে শপথের কোলাহলে।
আঠরো বছর বয়স ভয়ঙ্কর
তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা,
এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর
এ বয়সে কানে আসে কত মন্ত্রণা।
আঠারো বছর বয়স যে দুর্বার
পথে প্রান্তরে ছোটায় বহু তুফান,
দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার
ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ।
আঠারো বছর বয়সে আঘাত আসে
অবিশ্র্রান্ত; একে একে হয় জড়ো,
এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে
এ বয়স কাঁপে বেদনায় থরোথরো।
তব আঠারোর শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তো করে।
এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে,
এ বয়সে তাই নেই কোনো সংশয়–
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।।

Address

I Lღve You 143°
Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when I Lღve You - 143 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category