10/07/2026
কেন প্রত্যেকটা ব্যবসায়ীর এই বিজনেস বান্ডেলটা সংগ্রহ করা উচিত?
আসেন, একটু আলাপ করি।
বেশিরভাগ ব্যবসায়ী ধরেই নেয় যে তারা 'ব্যবসা' কী, সেটা পুরোপুরি জানে। যেন এটা কোনো সহজ ব্যাপার। কিন্তু মোটেও তা নয়।
ব্যবসা আসলে বেশ জটিল একটা বিষয়, আমরা এটাকে Taken for Granted বলে ধরে নিই। এই মুহূর্তে আপনার চারপাশে তাকান। আপনার হাতে থাকা মোবাইল, চায়ের কাপ, এমনকি এই বিজ্ঞাপনটি—সবকিছুই কোনো না কোনো ব্যবসার মাধ্যমে আপনার কাছে এসেছে।
আপেল জুস আর বিমান বানানোর মধ্যে মিল কোথায়? বাইরে থেকে দেখলে কোনো মিল নেই। কিন্তু মিলটা বুঝতে হলে আপনাকে ভেতরে তাকাতে হবে, ডটগুলো কানেক্ট করতে হবে।
সফল ব্যবসায়ীরা ব্যবসাকে এভাবে দেখে:
প্রতিটি সফল ব্যবসা (১) এমন কিছু ভ্যালু তৈরি করে, যা (২) মানুষের দরকার বা তারা চায়, (৩) এমন দামে, যা তারা দিতে রাজি, (৪) এমনভাবে, যা তাদের চাহিদা ও প্রত্যাশা পূরণ করে, এবং (৫) সবশেষে, ব্যবসাটি যথেষ্ট লাভ করে, যাতে এটি টিকে থাকতে পারে।
এর যেকোনো একটা 'ডট' বাদ দিন, পুরো ছবিটাই ভেঙে পড়বে। কোনো ব্যবসাই থাকবে না।
এই ৫টি ডটকে আমরা এভাবে চিনতে পারি:
১. মার্কেট রিসার্চ: মানুষ কী চায় তা জানা।
২. মার্কেটিং: তাদের মনোযোগ আকর্ষণ করা।
৩. সেলস: ডিল ক্লোজ করার জন্য আস্থা তৈরি করা।
৪. ভ্যালু ডেলিভারি: কথা রাখা, প্রমিজ পূরণ করা।
৫. ফিন্যান্স: খরচের চেয়ে বেশি আয় করা (লাভ)।
এগুলোর কোনোটিই রকেট সায়েন্স নয়, কিন্তু এগুলো সব সময় জরুরি—আপনি কে বা কীসের ব্যবসা করছেন, তাতে কিছু আসে যায় না। এগুলো ঠিকঠাকভাবে করুন, আপনার ব্যবসা সফল হবে। ঠিকমতো না করতে পারলে, আপনি বেশিদিন টিকতে পারবেন না।
এই পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে আরও দুটো পিলারের ওপর: মানুষ আর সিস্টেম।
১. মানুষ: ব্যবসা তৈরি করে মানুষ, মানুষের জন্য। তাই আপনাকে বুঝতেই হবে মানুষ কীভাবে ভাবে, কেনাকাটা করে এবং সিদ্ধান্ত নেয়।
২. সিস্টেম: এটা হলো সেই অদৃশ্য 'অপারেটিং সিস্টেম', যা পুরো ব্যবসাটাকে একসাথে ধরে রাখে। প্রতিটি ব্যবসাই হলো কিছু প্রসেসের সমষ্টি, যা একটা নির্দিষ্ট রেজাল্ট বারবার এনে দেয়।
আপনি শুধু অন্যদের জন্য ভ্যালু তৈরি করবেন বা টাকা আয় করবেন তা-ই নয়, আপনি দেখবেন যে, আপনি যা করতে চান তা কত সহজে করতে পারছেন—এবং পুরো প্রসেসটা উপভোগ করছেন।
আপনি এখন জানেন ব্যবসা কীভাবে কাজ করে। এবার শিখুন কীভাবে সেটা নিজের ব্যবসার জন্য কাজে লাগাবেন: https://minibooksbd.com/step/business-bundle/