Rise Again

Rise Again Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rise Again, Dhaka.

“Rise Again” হলো বাস্তব জীবনের সফলতা, ব্যর্থতা, দুঃখ, সংগ্রাম এবং আবার নতুন করে উঠে দাঁড়ানোর গল্পের একটি প্ল্যাটফর্ম। এখানে আপনি পাবেন মানুষের জীবনের সত্য ঘটনা—যেখানে হার, কষ্ট, ভাঙন এবং হতাশার মাঝেও লুকিয়ে থাকে নতুন করে শুরু করার সাহস।
এই পেইজে আমরা শেয়া

ড্রাইভারের পাসে দেখি ৬/৭ বছরের একডা মাইয়া বইসা আছে।মাইয়াডার পরিচয় জিগাইলে কইল, “আমার মাইয়া।” আমি হাসতে হাসতে কইলাম,“ও আচ...
25/05/2026

ড্রাইভারের পাসে দেখি ৬/৭ বছরের একডা মাইয়া বইসা আছে।

মাইয়াডার পরিচয় জিগাইলে কইল, “আমার মাইয়া।” আমি হাসতে হাসতে কইলাম,
“ও আচ্ছা, মাইয়াডারে শহর ঘুরাইতাছেন বুঝি? ভালোই তো! এতে মাইয়াডা আনন্দও পাইবো, আবার শহর চিনবো, আপনার কামকাজ সম্পর্কেও ধারণা হইবো।”

আমার কথা শেষ হইতে না হইতেই লোকটা একটা দীর্ঘশ্বাস ছাইড়া কইল,

“স্যার, আপনে যা ভাবতাছেন তেমন কিছু না। প্রথম প্রথম মাইয়াডা একটু খুশি আছিল, কিন্তু এখন কয় ঘন্টা ধইরা গাড়িতে বইসা থাকতে থাকতে আর ভালো লাগতাছে না। তাও বাধ্য হইয়া লগে রাখছি।

ওর মায় কাজে গেছে, বাসায় আর কেউ নাই। একলা রাইখা যাইতে ডর লাগে। এই দুনিয়ায় মাইয়া সন্তান অনেক অনিরাপদ স্যার। আমার লগে রিকশায় ঘুরলে কষ্ট অইবো, কিন্তু অন্তত জানডা তো বাঁচবো।”

লোকটার কথা শুইনা বুকের ভিতর কেমন জানি হইয়া গেল…।

- ডা. মাসুদ রানা।

23/05/2026

আপনি কিংবা আপনার বন্ধুর বাস্তব জীবনে ব্যর্থতার গল্প থাকলে ইনবক্সে বলতে পারেন, পেইজে শেয়ার করবো, ব্যর্থতার গল্পে অবশ্যই ব্যর্থতা থেকে শিক্ষা বলতে হবে।

ছেলেটার নাম ছিল আরিফ।  একসময় সে প্রতিদিন রাতে ছাদের এক কোণে বসে ভাবতো—  “আমাকে দিয়ে কিছু হবে না…”  বন্ধুরা চাকরি পেয়েছে।...
23/05/2026

ছেলেটার নাম ছিল আরিফ।
একসময় সে প্রতিদিন রাতে ছাদের এক কোণে বসে ভাবতো—
“আমাকে দিয়ে কিছু হবে না…”

বন্ধুরা চাকরি পেয়েছে।
কেউ ব্যবসা শুরু করেছে।
আর সে?

দিনে ৮-১০টা জায়গায় CV পাঠিয়েও কোনো উত্তর পেত না।

বাড়িতে আত্মীয়রা আসলে মা বিষয়টা লুকানোর চেষ্টা করতেন।
কারণ সবাই একই প্রশ্ন করতো—
“এখনো কিছু করতে পারলো না?”

একসময় আরিফ মানুষের সামনে যাওয়া কমিয়ে দিল।
ফোন ধরা বন্ধ করে দিল।
নিজেকে ব্যর্থ মনে হতে লাগলো।

কিন্তু একটা জিনিস সে করেছিল…
সে থেমে যায়নি।

প্রতিদিন রাতে সবাই ঘুমিয়ে গেলে ইউটিউব দেখে নতুন skill শিখতো।
ফ্রি কোর্স করতো।
পুরোনো একটা ল্যাপটপে ঘণ্টার পর ঘণ্টা practice করতো।

অনেকদিন তার মনে হয়েছে—
“এত কষ্ট করে লাভ কী?”

তবুও সে চালিয়ে গেছে।

৬ মাস পর প্রথম ছোট একটা কাজ পেল।
টাকা খুব কম ছিল।
কিন্তু সেই টাকাটা হাতে নিয়ে সে কেঁদে ফেলেছিল।

কারণ টাকাটা বড় ছিল না…
প্রমাণটা বড় ছিল।

প্রমাণ যে—
সে হারিয়ে যায়নি।

আজ কয়েক বছর পর সেই আরিফ নিজের পরিবার চালায়।
মায়ের চিকিৎসা করায়।
আর মাঝে মাঝে সেই ছাদের কোণটায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাসে।

কারণ সে বুঝেছে—

জীবনে সবাই দ্রুত জেতে না।
কেউ কেউ অনেক দেরিতে জেতে।
কিন্তু যারা হেরে গিয়েও থামে না…
শেষ পর্যন্ত গল্পটা তাদেরই বদলে যায়।

🌿
এ ধরনের বাস্তবধর্মী অনুপ্রেরণামূলক গল্প পেতে পাশে থাকুন — Rise Again

😴 পড়তে বসেই ঘুম আসে?📖লেখাপড়া শেখার পদ্ধতি বইটি শেখায়—সময় নয়, পদ্ধতি বদলাও।👉 Try this:• 25 মিনিট পড়া• 5 মিনিট break• আবার...
10/02/2026

😴 পড়তে বসেই ঘুম আসে?
📖লেখাপড়া শেখার পদ্ধতি
বইটি শেখায়—
সময় নয়, পদ্ধতি বদলাও।
👉 Try this:
• 25 মিনিট পড়া
• 5 মিনিট break
• আবার 25 মিনিট
This method saves focus & energy 🔥

05/01/2026

04/01/2026

وَأَنْ لَيْسَ لِلْإِنْسَانِ إِلَّا مَا سَعَىٰ
মানুষ তার চেষ্টা অনুযায়ীই ফল লাভ করে।
সূরা আন-নাজম (৫৩)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rise Again posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share