Haji bd mart

Haji bd mart ইসলামের মহিমান্বিত ঐতিহ্য ও মূল্যবোধ তুলে ধরার পাশাপাশি, হজ ও ওমরা পালনে উৎসাহ, সহায়তা এবং আল্লাহর সান্নিধ্য লাভ করাই আমাদের অঙ্গীকার।

31/01/2026

“আল্লাহর উপর ভরসাই হলো সর্বোত্তম আশ্রয়।”

31/01/2026

“আর আল্লাহর পরিকল্পনার চেয়ে উত্তম পরিকল্পনা আর কার?”

29/01/2026

সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো বান্দা ও রবের মধ্যে দোয়ার সম্পর্ক।

09/01/2026

আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার।

জাতির শ্রেষ্ঠ সন্তান।
19/12/2025

জাতির শ্রেষ্ঠ সন্তান।

19/12/2025

হাদি আমাদের অহংকার।

05/09/2025

হে আল্লাহ! আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করুন।

"আল্লাহুম্মা জাআলনি মিনাস-সালিহীন"

ধর্মীয় গুরুত্বে মক্কার সমতুল্য পৃথিবীতে আর কোনো শহর নেই। হজ ও ওমরা হলো মুসলিম উম্মাহর ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অ...
03/09/2025

ধর্মীয় গুরুত্বে মক্কার সমতুল্য পৃথিবীতে আর কোনো শহর নেই। হজ ও ওমরা হলো মুসলিম উম্মাহর ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য প্রতীক।
অন্যান্য উল্লেখযোগ্য শহর যেমন নিউইয়র্ক, লন্ডন বা প্যারিস বিশ্বব্যাপী অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্র হলেও একমাত্র মক্কা ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এককভাবে বিশ্বে খ্যাতি পেয়েছে। যা অন্য শহরগুলোর সাধারণ নগরচরিত্র থেকে পবিত্র, আলাদা ও অতুলনীয়।

মাতাফ-ইবাদতের শ্রেষ্ট স্থান।কা‘বা শরীফের চারপাশে বিস্তীর্ণ যে উন্মুক্ত স্থান রয়েছে, সেটিই হলো ‘মাতাফ’। এটি মসজিদুল হারাম...
30/08/2025

মাতাফ-ইবাদতের শ্রেষ্ট স্থান।
কা‘বা শরীফের চারপাশে বিস্তীর্ণ যে উন্মুক্ত স্থান রয়েছে, সেটিই হলো ‘মাতাফ’। এটি মসজিদুল হারামের অন্তর্গত এমন এক মহিমান্বিত প্রাঙ্গণ, যেখানে দাঁড়িয়ে নামাজ আদায়, তাওয়াফ সম্পাদন এবং ইবাদতে মগ্ন হওয়া যায় গভীর আত্মিক তৃপ্তি নিয়ে।
হজ কিংবা ওমরার সময় এহরাম পরিধান করে মাতাফে তাওয়াফ করার মধ্যে রয়েছে এক বিশেষ বরকত ও প্রশান্তি। প্রকৃতপক্ষে, ‘মাতাফ’ ছাড়া তাওয়াফ কল্পনাই করা যায় না। তবে কাবা ঘরের একেবারে নিকটে গিয়ে তাওয়াফ করতে গেলে ভিড়, ধাক্কাধাক্কি ও চাপাচাপির কারণে মনোযোগ হারিয়ে যায়, দোয়া-ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। তাই অনেক সময় একটু দূরে কিংবা মাতাফের উপরিভাগ বা ছাদ ব্যবহার করেও তাওয়াফ করা হয়ে ওঠে অধিক স্বাচ্ছন্দ্যময়।
হজ ও ওমরার তাওয়াফ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব, ধৈর্য এবং আল্লাহর প্রতি ভালোবাসার এক মহা পরিকল্পনা। সেই পরিকল্পনার পূর্ণতা মেলে এই মাতাফেই—যেখানে কোটি কোটি মুমিন হৃদয়ের দোয়া মিলেমিশে একাকার হয়ে যায়।
হে আল্লাহ, আমাদের সবাইকে হজ করার তাওফিক দান করুন, মাতাফে আপনার ঘরের চারপাশে কৃতজ্ঞতার সাথে ঘুরতে দিন, এবং দুনিয়া ও আখিরাতে মর্যাদা বৃদ্ধি করুন।🤲❤️💚💙
#হাজি #হজ #ইসলামিক #ধর্ম #মানুষ

কাবা শরিফ ও মসজিদুল হারাম: ইতিহাস ও গুরুত্বআল-কুরআনে আল্লাহ তায়ালা কাবা শরিফকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। সুরা আল-ইমরা...
28/08/2025

কাবা শরিফ ও মসজিদুল হারাম: ইতিহাস ও গুরুত্ব
আল-কুরআনে আল্লাহ তায়ালা কাবা শরিফকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। সুরা আল-ইমরান (সূরা ৩), আয়াত ৯৬-৯৭ এ আল্লাহ বলেন:
“নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম নির্ধারিত ঘর হলো বাক্কায় (বাক্কা হলো মক্কার একটি প্রাচীন নাম) অবস্থিত ঘর (কাবা শরিফ), যা বরকতময় এবং বিশ্ববাসীর জন্য পথপ্রদর্শক।”
এই আয়াত থেকে বোঝা যায়, কাবা শরিফ শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য হেদায়েত ও বরকতের উৎস।
প্রতিষ্ঠা ও পবিত্রতা:
হযরত ইবরাহিম (আঃ) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আঃ) আল্লাহর নির্দেশে কাবা শরিফের ভিত্তি স্থাপন করেন। তারা আল্লাহর দরবারে দোয়া করেছিলেন যেন এ ঘর সর্বদা পবিত্র থাকে এবং যারা এখানে ইবাদত, তাওয়াফ ও ইতিকাফ করবে তারা যেন শান্তি ও সুরক্ষা লাভ করে। কাবা শরিফের এই ঐশ্বর্যপূর্ণ ইতিহাস আজও সমগ্র মুসলিম উম্মাহকে ঈমানি ঐক্যে আবদ্ধ করে রাখে।
স্থাপত্যের বিবর্তন:
কাবা শরিফ ও মসজিদুল হারামের স্থাপত্য বিভিন্ন সময়ে সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে-
• ৬৯১ খ্রিস্টাব্দে প্রথমবার কাবা শরিফকে ছাদ ও চারপাশের দেয়াল দিয়ে আচ্ছাদিত করা হয়।
• ১৫৭০ খ্রিস্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় সেলিমের আমলে ছাদ পরিবর্তন করে ক্যালিগ্রাফিযুক্ত গম্বুজ ও নতুন স্তম্ভ স্থাপন করা হয়।
• ১৯৫৫–১৯৭৩ সালের মধ্যে সাফা ও মারওয়া পাহাড়কে মসজিদের দালানের ভেতরে অন্তর্ভুক্ত করা হয়, যাতে হজ্ব ও ওমরাহ পালনকারীদের সাঈ করা সহজ হয়।
• ২০১৮ সালে সর্বশেষ বৃহৎ সংস্কার ও সম্প্রসারণ সম্পন্ন হয়, যার ফলে আজকের মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে বড় মসজিদে রূপ নিয়েছে।
কাবা শরিফ শুধু ইবাদতের কেন্দ্র নয়, এটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন, ঐক্যের প্রতীক এবং আধ্যাত্মিক জীবনের সর্বোচ্চ আশ্রয়স্থল। যুগে যুগে এর ইতিহাস, স্থাপত্য ও গুরুত্ব মুসলিম উম্মাহকে এক সূত্রে গেঁথে রেখেছে এবং কেয়ামত পর্যন্ত এটি মুসলমানদের জন্য বরকতের উৎস হয়ে থাকবে।

27/08/2025

আমাদের অনেকেই আল্লাহর অগাধ রহমতে হজ ও ওমরাহ পালনের সৌভাগ্য অর্জন করি। তবে, এই মহান ঈমানি সফরে মক্কার পবিত্র হারামাইন শরীফ তথা কাবা শরীফকে ঘিরে যে গুরুত্বপূর্ণ স্থানসমূহ রয়েছে, সেগুলো সম্পর্কে অনেকেই সঠিক ধারণা রাখি না।💙
হজ কিংবা উমরাহর সময় এই স্থানগুলোতে রয়েছে নির্দিষ্ট আনুষ্ঠানিক ইবাদত, যা মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে প্রতিটি সালাত, তাওয়াফ ও দোয়া বহুগুণ সওয়াবের কারণ হয়ে যায়।💚
আমাদের এই পেইজের মাধ্যমে চেষ্টা থাকবে আপনাদের সামনে এসব গুরুত্বপূর্ণ স্থানের পরিচয় তুলে ধরা, যাতে হজ বা উমরাহ পালন আরও সহজ, সুন্দর ও আত্মতৃপ্তিময় হয়ে ওঠে।❤️
অনুরোধ থাকবে আমাদের পেইজটি ফলো ও লাইক করার জন্য।🤲
ইনশাআল্লাহ, আমরা আপনাদের পাশে থেকে ঈমানি শক্তি বৃদ্ধি করার প্রয়াস চালিয়ে যাব। 💚💚💚

Address

Lake Circus, Kalabagan
Dhaka
1205

Opening Hours

Monday 18:00 - 22:45
Tuesday 18:15 - 22:45
Wednesday 18:00 - 22:30
Thursday 17:45 - 22:30
Friday 00:00 - 00:15
Saturday 00:15 - 00:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haji bd mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share