Book Pavilion

Book Pavilion Book Pavilion শুধু মাত্র স্টুডেন্টদের জন্য
সকল বই পাওয়া যায়

Book Pavilion – Knowledge at Your Doorstep
(81)

“একদম রাগাবেন না।”“তাহলে কী করব?” ফিসফিস করে বলল রাদ।“আবার!” চিৎকার করে উঠল মেহনুর।রাদ হাতে থাকা ফুলগুলো মেহনুরের দিকে ব...
22/08/2026

“একদম রাগাবেন না।”
“তাহলে কী করব?” ফিসফিস করে বলল রাদ।
“আবার!” চিৎকার করে উঠল মেহনুর।
রাদ হাতে থাকা ফুলগুলো মেহনুরের দিকে বাড়িয়ে দিল। বলল, “রাগ কমান, ম্যাডাম। আপনার রাগ মানুষকে পোড়ায়।”

বই: ❝প্রেম বৃত্তান্ত❞
লেখক: তানিয়া মাহি
প্রকাশক: মোশাররফ হোসাইন নীলয়
প্রকাশনা: নবকথন প্রকাশনী
প্রচ্ছদ: ফাইজা ইসলাম
নামলিপি: আরাত্রি মেহেজাবি

📌শীঘ্রই প্রি-অর্ডার আসছে।

ফ্ল্যাপ:বাইরের বৃষ্টি থেমেছে ঠিকই, তবে শেষ হয়নি। আকাশের ভারী মেঘ জানিয়ে দিচ্ছে, যেকোনো মুহূর্তে আবার ঝরে পড়বে।বেডরুমে প্...
22/08/2026

ফ্ল্যাপ:
বাইরের বৃষ্টি থেমেছে ঠিকই, তবে শেষ হয়নি। আকাশের ভারী মেঘ জানিয়ে দিচ্ছে, যেকোনো মুহূর্তে আবার ঝরে পড়বে।
বেডরুমে প্রবেশ করতেই আরহামের পদক্ষেপ থেমে গেল। তার বিশাল বিছানার ওপর জানালার দিকে মুখ করে বসে আছে এক রক্তিম পরি। মুহূর্তের জন্য যেন তার হৃদস্পন্দন থেমে গেল। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটির দিকে।
কারও উপস্থিতি অনুভব করে ধীরে ধীরে ফিরে তাকাল হৃদি। আরহামকে সামনে দেখে তার বুকের ভেতর ভয় ঝড় তুললেও মুখে তার সামান্যতম প্রকাশ ঘটল না।
আরহাম বাম হাতে দরজাটি বন্ধ করে ধীর পায়ে এগিয়ে এলো। সে আলতো করে হৃদির থুতনি স্পর্শ করে মুখটি নিজের দিকে ফিরিয়ে নিল।
‘হোয়াট আর ইউ ট্রাইং টু ডু?’
হৃদি কাঁপা কণ্ঠে বলল, ‘আপনিই বলেছিলেন, লাল শাড়ি পরে শুধু আপনার জন্য সাজতে।’
কথাটি শুনে আরহামের দৃষ্টি আরও গভীর হয়ে উঠল। সে নিচু হয়ে হৃদির কাঁধের কাছে মুখ এনে নিশ্বাস ছুঁইয়ে মৃদু স্বরে বলল, ‘এভাবে সাজলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারব না, মাই লেডি।’
হৃদি চোখ বন্ধ করে নিজের শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরল। ধীরে ধীরে বলল, ‘আপনিই বলেছিলেন, কিছু পেতে গেলে কিছু দিতে হয়।’

বই: ❝দ্য ক্রিমসন ডিজায়ার❞
লেখক: লামিয়া রহমান মেঘলা
প্রকাশক: মোশাররফ হোসাইন নীলয়
প্রকাশনা: নবকথন প্রকাশনী
প্রচ্ছদ: ফাইজা ইসলাম
প্রি অর্ডার মূল্য: ৩৭৫৳

❝কি দেখছেন একা দাঁড়িয়ে?""দেখছিলাম সূর্য যখন ডোবে তখন পৃথিবী হাসে না কাঁদে।""কি দেখলেন? কাঁদে নিশ্চয়?""হাসে। পৃথিবীর প্রে...
22/08/2026

❝কি দেখছেন একা দাঁড়িয়ে?"

"দেখছিলাম সূর্য যখন ডোবে তখন পৃথিবী হাসে না কাঁদে।"

"কি দেখলেন? কাঁদে নিশ্চয়?"

"হাসে। পৃথিবীর প্রেম এমন সত্যি যে কাল আবার সূর্যকে আসতেই হবে।" ❞

বই: শাপমোচন
লেখিকা: ফাল্গুনী মুখোপাধ্যায়

"রাকাপেশি খুব সুন্দর। আর যা খুব সুন্দর, তার থেকে বেশি জালিমও কিছু হয় না।"বই: কারাকোরাম কা তাজমেহেল। লেখক : নিমরাহ্ এহ্ ম...
22/08/2026

"রাকাপেশি খুব সুন্দর। আর যা খুব সুন্দর, তার থেকে বেশি জালিমও কিছু হয় না।"

বই: কারাকোরাম কা তাজমেহেল।
লেখক : নিমরাহ্ এহ্ মাদ।
অনুবাদক: আফিফা পারভীন।

"দুঃখকে বুকে চেপে রাখতে নেই। মনটা পুরো খুলে রাখলে, দুঃখরা কেমন করে যেন পালিয়ে যায়। আর তখন সব কিছু সুন্দর লাগে।"বই : ❝বিয়...
22/08/2026

"দুঃখকে বুকে চেপে রাখতে নেই। মনটা পুরো খুলে রাখলে, দুঃখরা কেমন করে যেন পালিয়ে যায়। আর তখন সব কিছু সুন্দর লাগে।"

বই : ❝বিয়ে থা❞
লেখিকা : ফাতেমা তুজ নৌশি

❝আমাদের বাড়ির নাম বৃষ্টিলেখা। দোতলা বাড়ির লোহার গেটের পাশে খুব সুন্দর করে লেখা বৃষ্টিলেখা। এই বাড়ির গল্প বলব আজ। উঁহু বা...
22/08/2026

❝আমাদের বাড়ির নাম বৃষ্টিলেখা। দোতলা বাড়ির লোহার গেটের পাশে খুব সুন্দর করে লেখা বৃষ্টিলেখা। এই বাড়ির গল্প বলব আজ। উঁহু বাড়ির গল্প না, বাড়ির মানুষ জনের গল্প। প্রথমে শুরু করি আমার মা'কে দিয়ে। আমার মা আসলে আমার জন্মদাত্রী মা নয়। আমাকে যিনি জন্ম দিয়েছেন সে আমাকে ছেড়ে চলে গেছেন সাত বছর বয়সে। অনেক জোরাজুরি করে বাবাকে দ্বিতীয় বার বিয়ে করানো হলো। বিয়েতে সবাই সেজেগুজে গেলেও আমার যাওয়া হলো না। আমি বাড়িতে থেকে গিয়েছিলাম দাদু আর দাদির সঙ্গে। দাদু আমাকে ডেকে বলেছিল, বুবুগো মন খারাপ কইরো না। তোমার জন্য মা নিয়া আসবে সবাই মিলে।

বই: বাড়ির নাম বৃষ্টিলেখা
লেখক: সাকিবুন নাহার রিপা

বইটি অর্ডার করতে ইনবক্স করুন Book Pavilion পেইজে।

অদিতি : আমার জন্য কেনো পরিবারের বিরুদ্ধে যাবেন আপনি?সাইফ: পৃথিবী যদি তোমাকে দাবি করে,আমি পৃথিবীর বিরুদ্ধেও দাঁড়াবো।পৃথিব...
22/08/2026

অদিতি : আমার জন্য কেনো পরিবারের বিরুদ্ধে যাবেন আপনি?

সাইফ: পৃথিবী যদি তোমাকে দাবি করে,
আমি পৃথিবীর বিরুদ্ধেও দাঁড়াবো।
পৃথিবী তোমাকে মুক্তি দেয়, দিক…
আমি তোমাকে আমার বন্ধনেই নিরাপদ রাখবো।

বই: খাঁচায় বন্দি ফুল
লেখিকা: জান্নাতুল ফেরদৌস (জুঁই)
ছবি: সংগৃহীত

📚বইটি অর্ডার করতে ইনবক্স করুন Book Pavilion পেইজে।

❝আমার পকেট থেকে টাকা হারায় না। আমি কোনোদিন মানিব্যাগ হারাইনি। কখনও ফোন হারাইনি। আমার শুধু মানুষ হারায়।❞বই: আমার শুধু মান...
22/08/2026

❝আমার পকেট থেকে টাকা হারায় না। আমি কোনোদিন মানিব্যাগ হারাইনি। কখনও ফোন হারাইনি। আমার শুধু মানুষ হারায়।❞

বই: আমার শুধু মানুষ হারায়
লেখক: ইসমত আরা প্রিয়া

ফ্ল্যাপ:ছয় বছরের দীর্ঘ বিচ্ছেদ। যে ক্ষত এখনো তাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়, তা কি কোনোদিন শুকোনোর ছিল? নাকি নিয়তি তাদের জন্...
22/08/2026

ফ্ল্যাপ:
ছয় বছরের দীর্ঘ বিচ্ছেদ। যে ক্ষত এখনো তাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়, তা কি কোনোদিন শুকোনোর ছিল? নাকি নিয়তি তাদের জন্য লিখে রেখেছিল এক কঠিন পরীক্ষার চিত্রনাট্য? এক বেকার যুবকের পরিচয়হীন পথচলা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আসমান আনসারী হয়ে ওঠার গল্প, যার প্রতিটা বাঁকে ছিল দেশপ্রেম আর সাহসের দলিলে লেখা রক্তিম ইতিহাস।
বাঘাইহাট কাজলাছড়ার সেই ভয়ংকর অভিযানে শত্রুর বুলেটের পরোয়া না করে বন্ধুকে বাঁচাতে নিজের বুক পেতে দেওয়া এই ক্যাপ্টেন কি কখনো পেরেছিল প্রেমিকার আকুল অনুরোধে নিজের আদর্শ থেকে পিছু হটতে? কুমুদ আসমানের অর্ধাঙ্গিনী নয়, নয় সমাজে স্বীকৃত প্রেমিকা। সে ছিল তার সেই ঘোর অমানিশার বেকার জীবনের প্রথম অপ্রকাশিত ভালোবাসা। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে আসমানকে পাড়ি জমাতে হয় সুদানের নরককুণ্ডে। মিশন শেষে সে কি পেরেছিল সশরীরে ফিরে আসতে? নাকি যুদ্ধক্ষেত্র তাকে কেড়ে নিয়েছিল তার অস্তিত্বের বড়ো একটি অংশ?
সাজেক ভ্যালির মেঘে ঢাকা সেই কটেজে কি তারা খুঁজে পেয়েছিল বহু কাঙ্ক্ষিত সেই সুখের নীড়? নাকি মেঘের নিচে জমে থাকা কুয়াশার মতোই সবটাই ছিল নিছক প্রতীক্ষার মায়া-বিভ্রম? যুদ্ধ জয় করা মানেই জীবন জয় করা নয়। জীবনের আসল জয় তো সেখানেই, যেখানে সব হারিয়েও দুজনে মিলে একে অপরের হাত ধরে আগামীর পথে পা বাড়ানো যায়।
আসমান কি শেষ পর্যন্ত ফিরতে পেরেছিল? আর কেনই-বা এই গল্পের সঙ্গে জড়িত মেঘের রাজ্য সাজেক ভ্যালি? সেই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই উপন্যাসের প্রতিটা পাতায়। প্রেম, বিচ্ছেদ, দেশপ্রেম, দায়িত্ব আর শৃঙ্খলার এক অনবদ্য আখ্যান আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে।

বই: ❝রাঙাচূড়ায় সাজেক ভ্যালি❞
লেখক: বৃষ্টি ইসলাম
নবকথন প্রকাশনী
প্রকাশক: মোশাররফ হোসাইন নীলয়
প্রচ্ছদ: বৃষ্টি ইসলাম
নামলিপি: আরাত্রী মেহেজাবি
মুদ্রিত মূল্য: ৬৮০৳
প্রি অর্ডার মূল্য: ৪৫৫৳

শ্রেয়না যখন আবরনের দিকে তাকিয়ে গান গায়," ভুল করে যদি কখনো, মনে পড়ে আমায়।   নীরবে যদি ওই দুটি চোখ, জলে ভেজে তোমার।মনে রেখ...
21/08/2026

শ্রেয়না যখন আবরনের দিকে তাকিয়ে গান গায়,
" ভুল করে যদি কখনো, মনে পড়ে আমায়।
নীরবে যদি ওই দুটি চোখ, জলে ভেজে তোমার।
মনে রেখো আমি এখনোও, তেমারই প্রতিক্ষায়।"

বই: হৃদয়েশ্বর
লেখিকা: আরিশা জান্নাত আদ্রা

Address

31, City Corporation Market, Next To Royal Tehari, Nilkhet Book Market, New Market
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Book Pavilion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share