Sanam's Storyline

Sanam's Storyline Welcome to Sanam’s Storyline! I love creating and sharing my world of art & craft, DIY home décor, cooking realted videos, and vlogs.

From little creative ideas to personal thoughts, this is where my stories come alive.

13/07/2026

বৃষ্টিস্নাত গ্রাম আর দেবরের বিয়ে একাকার অবস্থা 💕

#দেবরেরবিয়ে

Happy birthday my handsome husband 💐 💞May every day of yours be as beautiful as today. May all your wishes be fulfilled....
05/07/2026

Happy birthday my handsome husband 💐 💞

May every day of yours be as beautiful as today. May all your wishes be fulfilled. May Allah (SWT) grant you a long, righteous life filled with good health🤲.❤️

21/06/2026

Happy Father's Day Takrim & Tahrim's baba❤️

06/06/2026

Start a new journey for a beautiful change in the future 🏋️🏃🚴🧘🧎

05/06/2026

আমার ছোট্ট বাবাটা আমাকে কাজে অনেক হেল্প করে মাশাআল্লাহ ❤️

আমার ছোট্ট বাবা তাহরীম, আমার দ্বিতীয় সন্তান.... ঝরে যাওয়া এক নিষ্পাপ ফুল 💔বেঁচে থাকলে হয়তো আজ ওর প্রথম জন্মদিন হতো......
31/05/2026

আমার ছোট্ট বাবা তাহরীম, আমার দ্বিতীয় সন্তান.... ঝরে যাওয়া এক নিষ্পাপ ফুল 💔

বেঁচে থাকলে হয়তো আজ ওর প্রথম জন্মদিন হতো.... কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে ,জন্ম তো হয়েছে ঠিকই সাথে আজ ওর কবরে যাবার দিন ও, গত বছর ৩০-০৩-২০২৫ তারিখে ও আল্লাহ সুবহানাল্লাহ তায়ালার কাছে চলে গিয়েছিল মায়ের বুকে আসার আগেই 💔 এবং ৩১-০৩-২০২৫ ও জন্ম হয় এবং ওর দাফন সম্পন্ন করা হয়।

বিশ্বাস করেন আমার ছেলেটাকে আমি একটাবারের জন্য ও কোলে নিতে পারেনি, এই কষ্ট হয়তো মৃত্যুর আগ পর্যন্ত আমার অন্তরে থেকে যাবে। জানেন ভাবলে খুব কষ্ট হয় যে,
আমরা দুনিয়াতে কত সুন্দর ভাবে আছি খাটে ঘুমাচ্ছি আরাম করে খাচ্ছি, সুন্দর কাপড়চোপড় পড়ছি, আর আমার ছোট্ট সন্তানটা ওই অন্ধকার মাটির নিচে কিভাবে যে আছে।
রোদ, বৃষ্টি, ঝড় সব কিছুর মাঝেই ও ওই অন্ধকার মাটির ঘরে শুয়ে আছে। এটা ভাবলেই আমার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যায়।

আসলেই জীবনটা কিছুই না, আমাদের প্রত্যেকের গন্তব্য ওই একই জায়গায়, এটা স্মরণ করেই আমাদের বাঁচতে হবে, তাহলে হয়তো কোন গুনাহ অথবা ভুল কাজ করার আগে, আমাদের অন্তরটা একবার হলেও কেঁপে উঠবে। রাতে ঘর অন্ধকার করে, জায়নামাজ এ বসে একবার চোখ বন্ধ করে ভাববেন যে, আপনি সাড়ে তিন হাত অন্ধকার মাটির ঘরে আছেন। আপনার পাশে আর কেউ নেই।

এভাবে ভেবে দেখলে দেখবেন জীবনে আর ভুল কাজ করা হবে না, আপনার রবের ছবি আপনার অন্তরের ভয় তৈরি হবে সাথে তৈরি হবে অফুরন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা।

পরিশেষে বলতে চাই নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কেন তিনি আমার কাছ থেকে আমার সন্তানকে নিয়েছেন তা তিনিই ভালো জানেন। আমি আমার রবের উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখি।

আপনারা সবাই আমার তাহরীমের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ সুবহানাতায়ালা জান্নাতের ফুলকে জান্নাতে ভালো রাখেন 🤲 আমিন 🤲

দুইদিন যাবত কাজে এতই ব্যস্ত ছিলাম যে সবাইকে ঈদের শুভেচ্ছা ও জানাতে সময় করে উঠতে পারিনি। যাইহোক ঈদ তো তিনদিন..... তাই সব...
29/05/2026

দুইদিন যাবত কাজে এতই ব্যস্ত ছিলাম যে সবাইকে ঈদের শুভেচ্ছা ও জানাতে সময় করে উঠতে পারিনি। যাইহোক ঈদ তো তিনদিন..... তাই সবাইকে জানাই....

সবাইকে হাম্বা মোবারক 😂😂😂 থুক্কু......
ঈদুল আযহা মোবারক 🥰❤️

গরুটা কেমন আঁকা হয়েছে বলেন তো 🤔?


22/05/2026

আমার বাসায় একটা কিউট সবজি বিক্রেতা আছে 😂😂😂

মনে রাখবেন ৫ টাকায় কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব লেখা যায়,অযত্নে অবহেলায় বেড়ে ওঠা শাপলা যদি হয় জাতীয় ফুল, তবে আপন...
19/05/2026

মনে রাখবেন ৫ টাকায় কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব লেখা যায়,
অযত্নে অবহেলায় বেড়ে ওঠা শাপলা যদি হয় জাতীয় ফুল,
তবে আপনার কিসের ভয়?
আপনার তো অনেক গুন আছে অথবা আছে কোন কিছু জয় করার অদম্য স্পৃহা....🙂

সব সময় সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন।
মনে রাখবেন আপনি দুর্বল নন, আপনার সময় দুর্বল!
সময়ের সাথে সাথে একদিন আপনার জীবনের হিসাবটাও পাল্টে যাবে। সময়ের পরিবর্তনের সাথে জীবন ও পরিবর্তিত হবে,
তবে অবশ্যই ভুলে যাবেন না যে....
আপনার খারাপ সময় কে আপনার পাশে ছিল সব সময়,
আর কে ছিল না 🙂

18/05/2026

Colourful Texture painting on mini 5" inch canvas 🎨🖌️

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanam's Storyline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share