TawfiqX

TawfiqX “হালাল, মানসম্মত ও বিশ্বাসযোগ্য পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
আল্লাহ হালাল ব্যবসায় বরকত দেন।
(1)

06/09/2026

এই পোস্টে ১০০ রিয়েক্ট আসলে চুড়ি হাদিয়া ক্যাম্পেইন দিব

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মা মোবারক
28/08/2026

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জুম্মা মোবারক

24/08/2026

কিন্ডারগার্টেন গুলো কেড়ে নিয়েছে বাচ্চাদের সকাল বেলার মক্তবের আরবী পড়া।

20/08/2026

আলেমের হাসি ভরা মুখ দেখলে কলিজা শান্ত হয়ে যায় 😍

সম্পূর্ণ লেখাটা পড়বেন, তারপর মন্তব্য করবেন। ভালো না লাগলে এড়িয়ে যাবেন। ❤️‎‎কিছু কথা আজ আমার পরিবারের উদ্দেশে, অনলাইনে লি...
20/08/2026

সম্পূর্ণ লেখাটা পড়বেন, তারপর মন্তব্য করবেন। ভালো না লাগলে এড়িয়ে যাবেন। ❤️

‎
‎কিছু কথা আজ আমার পরিবারের উদ্দেশে, অনলাইনে লিখে রেখে যেতে চাই। মানুষ জানে না তার হায়াত কতটুকু। মৃত্যু কখন, কোথায় আসবে—কেউ জানে না।
‎
‎ইদানীং কেন যেন বারবার মৃত্যুর কথা মনে পড়ছে। দুই দিন আগে কারী সাইদুল ইসলাম আসাদ সাহেবের একটি বয়ান শুনেছিলাম। সেখানে মৃত্যুর কিছুদিন আগে মানুষ নিজের মৃত্যু সম্পর্কে অনুভব করতে পারে—এমন একটি কথা বলা হয়েছিল। এরপর থেকেই বিষয়টা আরও বেশি মনে হচ্ছে। এমনকি স্বপ্নেও নিজেকে পরীক্ষার হলে দেখছি—পরীক্ষা না দিয়ে বসে আছি, হঠাৎ মনে হচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে। জানি না এগুলোর কোনো অর্থ আছে কি না, হয়তো সবই মনের চিন্তা।
‎
‎তবুও যদি কোনোদিন আমার অকাল মৃত্যু হয়, আমার পরিবারের কাছে আমার কিছু অনুরোধ থাকবে।
‎
‎সবার আগে আমার স্ত্রী—আমার প্রিয়তমাকে জিজ্ঞেস করবেন, সে ভবিষ্যতে নতুন করে কাউকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চায় কি না। সে যদি কখনো এমন সিদ্ধান্ত নেয়, আমার পক্ষ থেকে তাকে বাধা দেবেন না। মানুষ তার ভবিষ্যৎ নিয়ে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। আজ সে হয়তো বলে, আমাকে ছাড়া আর কাউকে সে কখনো গ্রহণ করবে না। কিন্তু ভবিষ্যতে তার মন কী চাইবে, সেটা আমি জানি না।
‎
‎আর যদি আমাদের সন্তান থাকে, তাহলে আমার যতটুকু জায়গা-জমি বা সম্পদ থাকবে, সেগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে যাবেন। মা-বাবা, ভাই-বোন—তোমাদের কাছে আমার একটাই আবদার, ওদের কখনো অবহেলা করো না। মনে করবে, আমি নেই—ওরাই তোমাদের আপনজন।
‎
‎আমার স্ত্রীকে যতটা সম্ভব নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিও। তার জন্য কোনো আয়ের ব্যবস্থা করা সম্ভব হলে করে দিও, যাতে কারও কাছে হাত পাততে না হয়।
‎
‎আর যদি কেউ এসব করতে না পারে, তাতেও আমার কোনো অভিযোগ থাকবে না। আমি জানি, আমার স্ত্রী কষ্ট হলেও নিজের জীবন চালিয়ে নিতে পারবে।
‎
‎তবে একটা কথা সত্যি—আমার স্ত্রীকে আমি যতটা চিনি, আমার মতো করে ওকে বুঝবে না কেউ। 😓❤️
‎
‎এসব কথা ভাবলে খুব খারাপ লাগে। জীবনে যদি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকি, ইচ্ছায় বা অনিচ্ছায়, তাহলে আমাকে মাফ করে দেবেন।
‎
‎আর কারও কাছে যদি আমার টাকা-পয়সা পাওনা থাকে বা আমার কাছে পান , তাহলে আমার ফোনে তার তালিকা করা আছে। আমি না থাকলে পরিবারকে জানাবেন—কে কত টাকা পাবে, যেন কারও হক নষ্ট না হয়।
‎
‎আর একটা শেষ চাওয়া—
‎হে আল্লাহ, আমার মৃত্যুর আগে তোমার ঘর পবিত্র কাবা শরিফ এবং তোমার প্রিয় হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর রওজা মোবারক জিয়ারত করার তাওফিক আমাকে দিও।
‎আমার চোখ যেন একবার হলেও কাবা শরিফ দেখে, এর রওজা মোবারকের সামনে গিয়ে সালাম দিতে পারি রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে । 🤲😓❤️
‎
‎হে আল্লাহ, আমার এই ছোট্ট ইচ্ছাটা কবুল করো। আমিন। 🤲
‎
‎সবশেষে শুধু একটা কথা—
‎
‎তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো।
‎
‎মৃত্যু কাউকে বলে আসে না। তাই যতদিন বেঁচে আছি, মানুষের হক আদায় করি, কাউকে কষ্ট দিলে ক্ষমা চাই এবং আল্লাহর দিকে ফিরে আসি।
‎
‎আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সঙ্গে জীবন কাটানোর এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করার তাওফিক দান করুন। আমিন। 🤲❤️

মুহাম্মাদ হাছিবুর রহমান
২০/০৮/২৬
‎

20/08/2026

অনলাইনে পোডাক্ট কিনে কে কে ধোঁকা খেয়েছেন?

19/08/2026

এই সময়ে কী নিয়ে বিজনেস করা যেতে পারে? অভিজ্ঞদের পরামর্শ প্রয়োজন।
কমেন্ট বক্স বা ইনবক্সে এ মতামত দিন 🙂

আমাদের চুড়ির  দাম এতো কম শুনে কাষ্টমারের রিয়াকশন,,,,। 😳
18/08/2026

আমাদের চুড়ির দাম এতো কম শুনে কাষ্টমারের রিয়াকশন,,,,। 😳

টাঙ্গুয়ার হাওর ভ্রমণ 🥰১৪/০৮/২৬
15/08/2026

টাঙ্গুয়ার হাওর ভ্রমণ 🥰
১৪/০৮/২৬

ঢাকা শহরে অনেক বাসায় মোটামুটি জ্বিনের সমস্যা আছে এটা মানতে হবে, আবার সব বাসায় না। আমি আমার স্ত্রী গত জুলাই মাসে একটা বাস...
12/08/2026

ঢাকা শহরে অনেক বাসায় মোটামুটি জ্বিনের সমস্যা আছে এটা মানতে হবে, আবার সব বাসায় না। আমি আমার স্ত্রী গত জুলাই মাসে একটা বাসায় উঠছি। প্রথম কিছু টের পাইনি। হঠাৎ একদিন আমার স্ত্রী স্বপ্নে দেখছে, তাকে বলছে—“তোমরা এখান থেকে চলে যাও, আমরা জ্বিন নয়তো সমস্যা হবে” ইত্যাদি।

তারপর আমার স্ত্রী ভয় পাইছেন। আমি সকালে পড়াতে যাবো, এখন ভয়ে বাসায় থাকতে পারবে না। কী করবো? আমার সুমুন্দির বাসায় ওরে দিয়ে তারপর আমি চলে আসছি বাসায়।

তারপর বিষয়টা নিয়ে একটু জানার চেষ্টা করলাম। অন্য ফ্লাটে সেখানে একজন মহিলা ছিল, তার স্বামী অফিসে থাকাকালীন নাকি তার স্বামীর মতো চেহারা করে আসছে—এমন কথা বলছে। তারপর যখন তার আসল স্বামী আসছে, তখন সে বুঝছে।

বিভিন্ন আওয়াজ শুনা যেত রাতে। ওয়াশরুমের মধ্যে পানির শব্দ হতো,হাঁটা চলার বাহিরে বাতাস—এসবের শব্দ হতো এমন ইত্যাদি।

তারপর আর কী করার! আমি যদিও বাসায় একা থাকতাম, আমার তেমন ভয় করতো না এগুলো।

তারপর আমার স্ত্রীকে বাড়িতে রেখে আসলাম। আরেকটা কথা, এই বাসায় উঠার পর থেকে ওর শরীরটা খুব ক্লান্ত লাগতো, অসুস্থ লাগতো এমন।

সবার উদ্দেশ্যে—যারা ছাদে/চিলেকোঠার বাসা নিবেন, বিশেষ করে সাবধান। সবকিছু ঠিক করে দেখে, খোঁজখবর নিয়ে নিবেন।

শুধু ছাদে নয়, এই বিল্ডিং পুরাটায় সমস্যা—আরও কয়েকজন। বললো আমাকে।

অনেক কিছু স্কিপ করছি

আপনারা এমন সমস্যার সম্মুখীন হয়েছেন কখনো?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when TawfiqX posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share