My All Book

My All Book A knowledge house for all types of students & professions.

28/08/2025

Paragraph-5. Write a paragraph about ''Digital Bangladesh'' by answering the following questions.
(নিচের প্রশ্নগুলোর উত্তর দ্বারা "ডিজিটাল বাংলাদেশ" সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ।)
(a) What is digital Bangladesh? (ডিজিটাল বাংলাদেশ কী?)
(b) What is the motto of digital Bangladesh? (ডিজিটাল বাংলাদেশের মূলমন্ত্র কী?)
(c) What are the benefits of digital Bangladesh? (ডিজিটাল বাংলাদেশের সুফলগুলো কী কী?)
(d) What are the ways of making digital Bangladesh? (ডিজিটাল বাংলাদেশ গঠনের উপায়গুলো কী কী?)

Ans. Digital Bangladesh (ডিজিটাল বাংলাদেশ)

Digital Bangladesh is at present a buzzword to the people of all classes of Bangladesh. It means digitalizing Bangladesh by ensuring an ICT based society where information will be available online and where all possible tasks of the government and other non-government or semi-government organizations will be performed using digital technology. The motto of digital Bangladesh is to establish technology based digital governance, e-commerce, e-agriculture, e-production, e-education etc. emphasizing the overall development of the country and the nation. The benefits of digital Bangladesh are many. If we can establish a digital Bangladesh, corruption will be drastically (তীব্রভাবে) reduced (কমানো) by enhancing transparency and accountability. It will make people think globally and connect them with the whole world economically, politically, socially, academically and even culturally. It will improve banking and financial activities. Agriculture, health, education, commerce  all these sectors will be highly benefited by making Bangladesh a digital one. For implementing this dream of digital Bangladesh, government has to take certain initiatives. First of all, uninterrupted power supply has to be ensured. We have to develop computer network infrastructures throughout the country. We also have to train our people to acquire ICT skill. So, to see our country a digital one, government's commitment and people's co-operation are urgently required. Finally, our education should be computer based and in primary and secondary schools students should get easy access to the computer.

28/08/2025

Paragraph-4. Normal Mobile Phone Set and Smart Mobile Phone Set
A Mobile Phone set is a cellular phone set which does not has any wire. It can be carried and used anywhere. There are two types of mobile phone set as for example a normal mobile phone set and a smart mobile phone set. A normal mobile phone set is a mobile phone set without an advanced mobile operation system. On the other hand, a smart mobile phone set is a mobile phone set with an advnaced mobile operation system. Both of them are used as a quick mode of communication worldwide. Both of them have to be connected with the SIMs by the mobile phone operator companies. Despite these similarities, there are a number of dissimilarities between the two sets. Most of the smart phones have a touch screen, user interface. On the other hand, the normal mobile phone sets have button operating system and no user interface. An smart phone can be used in multipurpose uses. It is included with internet modem as well as other online multimedia system. In contrast, a normal mobile phone set has not these facilities. An smart phone can upload picture, multimidia contents and moidfy profiles. But a normal mobile set has less multimedia system. However, it can be said that both of the phone sets have provided the world a much better communication.

বঙ্গাঁনুবাদ : সাধারণ মোবাইল ফোন সেট ও স্মার্ট মোবাইল ফোন সেট

একটি মোবাইল ফোন সেট হলো একটি সেলুলার ফোন সেট যাতে কোনো তার সংযুক্ত নেই। এটা যে কোথাও বহন ও ব্যবহার করা যায়। দু’প্রকারের মোবাইল ফোন সেট রয়েছে যেমন- সাধারণ মোবাইল ফোন সেট ও স্মার্ট মোবাইল ফোন সেট। একটি সাধারণ মোবাইল ফোন সেট হলো উন্নত মোবাইল ব্যবহার সুবিধা বঞ্চিত এক ধরনের সাধারণ মোবাইল ফোন সেট। অপর দিকে একটি স্মার্ট মোবাইল ফোন সেট হলো উন্নত মোবাইল ব্যবহারের এক ধরনের মোবাইল ফোন সেট। দুধরনের মোবাইল ফোন সেট-ই বিশ্বব্যাপী দ্রুত যোগাযোগে ব্যবহৃত হয়। দুধরনের সেটে-ই মোবাইল ফোন অপারেটর কোম্পানীর সিম দিয়ে সংযুক্ত থাকে। এসব সাদৃশ্য সত্ত্বেও দু’প্রকার সেটের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে। অধিকাংশ স্মার্ট ফোনেরই টাচ্ স্ক্রিন, ইউজার ইনটারফেস রয়েছে। বিপরীত পক্ষে, সাধারণ ফোনের বাটন্ চালিত ব্যবস্থা রয়েছে এবং কোনো ইউজার ইনটারফেস নেই। একটি স্মার্ট ফোন বহুবিধ কাজে ব্যবহৃত হয়। এতে ইন্টারনেট মডেম যুক্ত থাকে অন্যান্য অনলাইন মাল্টিমিডিয়াসহ। অন্যদিকে, একটি সাধারণ মোবাইল ফোনে এ সকল সুযোগ-সুবিধা থাকে না। একটি স্মার্ট ফোন ছবি মাল্টিমিডিয়া ধারণ করে ও প্রোফাইল মোডিফাই করতে পারে। কিন্তু সাধারণ মোবাইল সেটে সামান্য মাল্টিমিডিয়া ব্যবস্থা থাকে। অতএব, এটা বলা যায় যে, উভয় মোবাইল ফোন সেটই বিশ্বে অধিকতর দ্রুত যোগাযোগ ব্যবস্থা প্রবর্তন করেছে।

27/08/2025

Paragraph-3. General Education and Technical Education

Education is a process of teaching, training and learning, especially in schools, colleges, universities or madrashas to improve knowledge and develop skills. The aim of education is to develop the individuals and change the behaviour of human beings. There are two types of eudcation as for example general education and technical eudcation. General education means the theoritical eudcation or the education in which there is no practical use of machinery methods in science and technology. On the other hand, technical education means the eudcation in which there is the practical use of mechinery methods in science and technology. That's why, technical eudcation means practical eudcation. Under this education, we find two types of education. One is practical and other is theoretical. The aim of both types of education is to make fit for a better job in future. But there are some differences between the two types of education. General education cannot create the opportunity to practical job related professions. On the other hand, the technical education make the learners fit for work. General education can create manpower in the field of business, social work and some other nonpractical knowledge basied sectors. Receiving education under this programme, unemployment problems are being created in our country. In contrast, technical eudcation can drive away unemployment problems and poverty from the country. People with general education cannot cope with world job market where practical knowledge of the jobs are very essential. So to compete with the other countries, we need more and more technical or skilled manpower. This is why to make rapid progress, there is no alternative to technical eudcation. It is clear that there are significant differences between general and practical education and that technical education should be expanded actually for our own betterment.

বঙ্গানুবাদ : সাধারণ শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা

শিক্ষা হলো শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ ও শেখা বিশেষ করে বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসা ভিত্তিক জ্ঞান বৃদ্ধি করতে ও অভিজ্ঞতা উন্নত করতে। শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তিত্ব উন্নত করা এবং মানুষের আচরণের পরিবর্তন ঘটানো। দুই প্রকারের শিক্ষা রয়েছে যেমন- সাধারণ শিক্ষা ও টেকনিক্যাল বা বৃত্তিমূলক শিক্ষা। সাধারণ শিক্ষা বলতে বুঝায় তাত্ত্বিক শিক্ষা বা যে শিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তিগত যান্ত্রিক পদ্ধতির কোনো ব্যবহারিক ব্যবহার নেই। অপর দিকে, টেকনিক্যাল বা বৃত্তিমূলক শিক্ষা বলতে এমন শিক্ষা বুঝায় যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিগত যান্ত্রিক পদ্ধতির ব্যবহারিক ব্যবহার রয়েছে। সে কারণে টেকনিক্যাল শিক্ষা বলতে বুঝায় ব্যবহারিক শিক্ষা। এ শিক্ষার অধীনে আমরা দুই ধরনের শিক্ষা দেখতে পাই। একটি হলো ব্যবহারিক ও অন্যটি হলো তাত্ত্বিক শিক্ষা। উভয় শিক্ষার লক্ষ্য হলো ভবিষ্যতে একটি ভালো চাকরি পেতে নিজেকে উপযুক্ত করে গড়ে তোলা। কিন্তু দুই ধরনের শিক্ষার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সাধারণ শিক্ষা প্রয়োগিক চাকরি সম্পর্কিত পেশাজীবী তৈরিতে সাহায্য করতে পারে না। অন্য দিকে, বৃত্তিমূলক শিক্ষা শিক্ষার্থীদেরকে চাকরিপ্রাপ্তি উপযোগী করে গড়ে তোলে। সাধারণ শিক্ষা ব্যবসা, সামাজ কর্মী, এবং অন্যান্য অব্যবহারিক জ্ঞান ভিত্তিক ক্ষেত্রে মানবশক্তি তৈরি করতে পারে। এই পাঠ্যক্রমের অধীনে শিক্ষা গ্রহণ করে আমাদের দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে। অপর পক্ষে, বৃত্তিমূলক শিক্ষা আমাদের দেশ থেকে বেকার সমস্যা ও দারিদ্র দূর করতে পারে। সাধারণ শিক্ষা আমাদের উচ্চ শিক্ষিত বেকার জনশক্তি সরবরাহ করতে পারে কারণ তারা দক্ষতা নির্ভর চাকরির ক্ষেত্রগুলোতে সম্পূর্ণ অনভিজ্ঞ। তারা বিশ্ব চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না যেখানে চাকরিগুলোতে ব্যবহারিক জ্ঞান অত্যধিক প্রয়োজন। তাই অন্য দেশগুলোর সহিত প্রতিযোগিতা করতে আমাদের অধিক থেকে অধিক বৃত্তিমুলক বা অভিজ্ঞ জনশক্তি প্রয়োজন। এ কারণে দ্রুত উন্নতি করতে বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই। এটা পরিষ্কার যে, সাধারণ ও টেকনিক্যাল শিক্ষার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে এবং আমাদের নিজেদের মঙ্গলের জন্য টেকনিক্যাল শিক্ষার প্রকৃত বিকাশ ঘটানো উচিত।

26/08/2025

Paragraph-2. Land Phone and Mobile Phone
There are two types of phone like land phone and mobile phone. A land phone is a phone which is connected with cables and is operated by a govt. agency named BTRC. On the other hand, a mobile phone does not has any wire and operated by a governmnet and non-government companies or agencies. Land phone and mobile are comparable in one main purpose. Both of the phones are used as a quick mode of communication worldwide. Despite the similarity, there are a number of differences in the way of using, connecting and operating system between the two phones. Mobile phone has an easy excess of connection offering by a mobile phone operating company. On the other hand, there is a lengthy process of getting connection of a land phone by an operater company. Land phones are used by keeping on a fixed position in the offices, houses, schools, colleges etc. But mobile phones are used in anywhere in any time as it is not connected with cables. It is an extra opportunity of using mobile phone than that of land phone. There is a difference between two phones in regarding of paying beel system. Mobile phone is operated through pre-paid and post paid basis. In contrast, land phone is operated only through post paid basis. Land phone is used only for dialling and receiving calls. On the contrary, the mobile phone has some extra conveniences than a land phone. Because of mobile phone has different using phenomena. The man who dials calls have to pay the beel but the receiver enjoys it freely. Through a mobile phone, one can send short written messages to any mobile number all over the world. In contrast, this service is not possible through a land phone. A caller can offer missed calls alert to other mobile phone requesting to call back for the caller through a mobile phone. But this is quite impossible through a land phone. If a receipient cannot receive his call in time, ultimately it makes a missed call and later he could know who and when called him. This is not possible through a land phone. However, it can be said that inspite of some differences of a few different aspects, both the phones have provided the world a much better communication system.

বঙ্গানুবাদ : টেলিফোন ও মোবাইল ফোন

যোগাযোগের জন্য আমাদের দু’রকম ফোন যেমন- টেলিফোন ও মোবাইল ফোন আছে। টেলিফোন যা তারের সহিত সংযুক্ত করা হয় এবং বিটিআরসি নামে সরকারি সংস্থা কর্তৃক পরিচালিত হয়। অপরপক্ষে, মোবাইল ফোন কোনো তারের সহিত সংযুক্ত থাকে না এবং সরকারি বা বেসরকারি সংস্থা কর্তৃক পরিচালিত হয়। টেলিফোন ও মোবাইল ফোন এর একটি অভিন্ন উদ্দেশ্য আছে। উভয় ফোনই সারাবিশ্বে দ্রুত যোগাযোগ করতে ব্যবহৃত হয়। এ সাদৃশ্যটি সত্ত্বেও ব্যবহার, সংযোগ ও ব্যবস্থা পদ্ধতির দিক থেকে এ দুটি ফোনের মধ্যে কিছু বৈসাদৃশ্য রয়েছে। একটি মোবাইল ফোন অপারেটিং কোম্পানী কর্তৃক সংযোগ প্রাপ্তি একটি দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। একটি নির্দিষ্ট অবস্থানে রেখে টেলিফোন অফিস, বাসাবাড়ি, বিদ্যালয়, মহাবিদ্যালয় ইত্যাদিতে ব্যবহার করা হয়। কিন্তু মোবাইল ফোন যে কোথাও যে কোনো সময়ে ব্যবহার করা যায় যেহেতু এটা কোনো তারের সংগে যুক্ত থাকে না। টেলিফোনের চেয়ে মোবাইল ফোন ব্যবহারের এটা একটা বাড়তি সুবিধা। বিল পরিশোধের দিক থেকে দুটি ফোনের মধ্যে পার্থক্য রয়েছে। মোবাইল ফোন প্রিপেইড ও পোস্টপেইড ভিত্তিতে পরিচালিত হয়। বিপক্ষে, টেলিফোন শুধু পোস্ট-পেইট ভিত্তিতে পরিচালিত হয়। টেলিফোন শুধু কল করা এবং কল ধরার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এক্ষেত্রে মোবাইল ফোনের কিছু অতিরিক্ত সুযোগ-সুবিধা আছে। কারণ এর নানা রকম ব্যবহারিক দিক রয়েছে। যে ব্যক্তি কল করেন তাকে শুধু বিল পরিশোধ করতে হয় কিন্তু কল গ্রহণকারী বিনামূল্যে কল ধরে থাকেন। একটি মোবাইল ফোনের মাধ্যমে যে কেউ যে কোনো সময়ে মোবাইল নম্বরে সারাবিশ্বে সংক্ষিপ্ত লিখিত বার্তা পাঠাতে পারেন। বিপরীত পক্ষে, টেলিফোন দ্বারা এ সেবাটি পাওয়া মোটেই সম্ভব নয়। একজন কলার তার জন্য কল ব্যাক করতে অন্য একটি মোবাইলে অনুরোধমূলক মিসট কলের শব্দ পাঠাতে পারেন। কিন্তু টেলিফোনে এটি মোটেই সম্ভব নয়। একজন কল গ্রহনকারী সময় মতো কল গ্রহণ করতে না পারলে এটা তাৎক্ষণিকভাবে মিস্ড কল হয়ে থাকবে এবং পরে তিনি অবগত হবেন কে কখন তাকে কল করেছিলেন। বিপরীতভাবে টেলিফোনের মাধ্যমে এটা আদৌ সম্ভব নয়। যাই হোক এটা বলা যায় যে, বিভিন্ন বিষয়ে কিছু বৈপরীত্য সত্বেও উভয় প্রকার ফোনই বিশ্বে অধিকতর যোগাযোগের ভালো ভূমিকা রাখছে।

25/08/2025

Paragraph-1. Village Life and Town Life

Man have been living in villages and towns for a long lime in the history of the world. The living in a village is called village life. The living in a town on the other hand, is called town life. There are some differences between the two types of life regarding the environment, communication, education as well as the ways of living in villages and towns. Both the types of life are comparable in some respects. Like village life and town life the aim is to develop the standard of their future lives. Both types of life have also a little similarity in the way of living and developing. Despite these similarities, there are a mumber of marked differences in the way of both types of life. A town has a large population compared to a village. The people who live in a town enjoy some special facilities and comforts unlike the village people. Their houses are modern, roads are well-lighted than that of a village people. The people of town can receive education in different levels of the high standard. On the other hand, the village people have to receive education of low standard. The people of a town have the facilities to go to library, parks, museums and so on to stimulte their minds. On the contrary, there are not such types of facilities for a village people. Unfortunately, pollution, higher crime, large volume of traffic are some of the major disadvantages of town life. But these problems do not appear in the village life. There are numerous arguments for and against living in the villages and towns. However, at the end of this paragraph we can say that whether a person should live in the village or town does not depend on their personal preferences, status in life, marital status and their goals in life.

বঙ্গানুবাদ : গ্রাম্য জীবন ও শহর জীবন

পৃথিবীর ইতিহাসে মানুষ দীর্ঘদিন যাবৎ গ্রাম ও শহরে বাস করে আসছে। গ্রামে বসবাসকরাকে গ্রাম্য জীবন বলে। অন্যদিকে, শহরে বসবাস করাকে শহর জীবন বলে। দু’রকম জীবনের মধ্যে পরিবেশ, যোগাযোগ, শিক্ষা এবং জীবন ধারণের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। উভয় ধরনের জীবনে কিছু দিক থেকে সাদৃশ্য রয়েছে। যেমন, গ্রাম্য জীবন ও শহর জীবনের লক্ষ্য হলো তাদের ভবিষ্যৎ জীবনের লক্ষ্য অর্জন করা। উভয় ধরনের জীবনে বসবাস ও উন্নয়নের পথেও সামান্য সাদৃশ্য রয়েছে। এসব সাদৃশ্য থাকা সত্বেও উভয় ধরনের জীবন যাপনের ক্ষেত্রে কিছু চিহ্নিত পার্থক্য লক্ষ্য করা যায়। একটি শহরে একটি গ্রামের চেয়ে অধিক লোক বাস করে। যে সকল লোক শহরে বাস করেন তারা গ্রামের লোকের চেয়ে বেশ কিছু বিশেষ সযোগ সুবিধা ভোগ করেন। গ্রামের লোকদের থেকে তাদের বাড়িঘরগুলো আধুনিক ও রাস্তাগুলো আলোকিত। শহরের লোক উচ্চ মানসম্মত বিভিন্ন রকম শিক্ষা গ্রহন করতে পারেন। অপরপক্ষে, গ্রাম্য লোকদের নিম্নমানের শিক্ষা গ্রহন করতে হয়। শহরের লোকজন নিজেদের উজ্জীবিত করতে পাঠাগার, উদ্যান, যাদুঘর ইত্যাদিতে যাওয়ার সুযোগ পায়। অপর পক্ষে গ্রামের লোকদের এরূপ কোনো সুযোগ-সুবিধা নেই। শহরের লোকদের স্বাস্থ্য সেবার সুব্যবস্থা রয়েছে কিন্তু গ্রামের লোকদের এমন সুযোগ-সুবিধা সীমিত। দুঃখজনকভাবে, শহরে বসবাসকারীদের কিছু বড় অসুবিধা হলো দূষণ, অধিক অপরাধ, বিশাল সংখ্যক যানবাহন। কিন্তু গ্রামীণ জীবনে এ সমস্যাগুলো খুব একটা দেখা যায় না। শহর ও গ্রাম্য জীবনের অনেক মিল ও গড়মিল রয়েছে। অতএব, পরিশেষে আমরা বলতে পারি যে, একজন মানুষ গ্রামে বা শহরে বসবাস করলেও তাদের অভিরুচি, জীবনমান, বৈবাহিক অবস্থা, এবং তাদের জীবনের লক্ষ্যে একইভাবে নির্ভর করতে পারে না।

24/08/2025

Paragraph কী?
A Paragraph is a group of related sentences dealing with a central idea.
(একটি মূল বক্তব্যকে সম্প্রসারিত করে কয়েকটি পরস্পর সম্পর্কিত লেখা বাক্যের সমষ্টিকে Paragraph বলে।)
একটি Paragraph এ একটিমাত্র central idea থাকে। একটি আদর্শ paragraph-এর একটি সুনির্দিষ্ট structure বা কাঠামো থাকে। তা হলো নিম্নরূপ:
1. Topic Sentence
2. Body of the Paragraph
3. Conclusion

1. The Topic Sentence
একটি paragraph সাধারণত একটি Topic Sentence দিয়ে শুরু হয়। এ sentence এ paragraph এর বিষয় বস্তুর উল্লেখ থাকতে হবে। যেমন- Health is the root of all happiness. এটি একটি Topic Sentence কারণ এর মধ্যে একটি বিষয়বস্তু রয়েছে (Health) এবং এ বিষয়বস্তুর প্রতি একটি দৃষ্টিভঙ্গিঁ প্রকাশ পেয়েছে (The root of all happiness)।

2. The Body of the Paragraph
একটি Paragraph এর এ অংশে উক্ত Topic sentence এর ব্যাখ্যা, সমর্থন বা প্রমাণাদি থাকে। সে কারণে এ অংশের বাক্যগুলোর Topic sentence এর সঙ্গে সংগতিপূর্ণ হওয়া বাঞ্চনীয়। এগুলোর আরও একটি বৈশিষ্ট্য হলো এর Sentence coherence বা বাক্যগুলোর মধ্যে একটি রীতিগত sequence থাকতে হবে।

3. Conclusion : Paragraph-এর এ অংশে একটি উপযুক্ত সমাপ্তিসূচক বাক্য দিয়ে paragraph- টি সমাপ্ত করতে হবে।
Paragraph on the Basis of Comparison and Contrast
Compare : Compare এর অর্থ তুলনা করা অর্থাৎ দুটি বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা করে লেখা। এই compare করে অনেক Paragraph ও লেখা হয়।
Contrast : Contrast-এর অর্থ তুলনা করে পার্থক্য নির্দেশ করা। এভাবে দুটি বস্তু বা বিষয়ের মধ্যে তুলনামূলক পার্থক্য দেখিয়ে কিছু paragraph বা অনুচ্ছেদ লিখতে হয়।

Address

South Keranigonj
Dhaka
1310

Alerts

Be the first to know and let us send you an email when My All Book posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category