Nish B

Nish B বাংলার গল্প, আমাদের গল্প।
Stories from our soil — crafts, colors & culture.

Bangladeshi cultural essence.
মাটির গন্ধে, রঙে আর ঐতিহ্যের ছোঁয়ায় গড়া এক যাত্রা।
Welcome to Nish B, where tradition finds its new form.

27/11/2025
04/11/2025

Nish B একটি নতুন প্রতিষ্ঠান, একটি নতুন উদ্যোগ।
আপাতত প্রোডাক্ট সিলেকশন প্রক্রিয়া চলছে, খুব দ্রুত দারুন কিছু পন্যের সমাহার হবে এই পেইজে।
সবার সাথে থাকার জন্য ধন্যবাদ।

এক স্বপ্নারোহী তরুণের গল্পপ্রায় দশ বছর আগের গল্প। ঢাকার এক তরুণ, বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে ছুটে চলেছে জীবনের আরোহ অবোরো...
16/10/2025

এক স্বপ্নারোহী তরুণের গল্প

প্রায় দশ বছর আগের গল্প। ঢাকার এক তরুণ, বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে ছুটে চলেছে জীবনের আরোহ অবোরোহ গতির ছন্দে। খুঁজে চলেছে পথ, মত আর স্বাচ্ছ্যন্দের ঠিকানা। সময় আর স্বপ্ন তাকে টেনে নিয়ে যায় কংক্রিটের জীবন থেকে বহুদূরে। হিমালয়ের ছোঁয়া থাকা বাংলার এক উর্বর ভূমি, পঞ্চগড়ে। সেখানেই শুরু করে তার স্বপ্নের বুনন। বিশ্ববিদ্যায়ের লব্ধ জ্ঞানের থেকে একটু ব্যতিক্রম পথে। গড়ে তুলে নিজের এক কৃষি ভূমি। সততা আর নিষ্ঠার সাথে গড়ে তুলে নিজের পরিচয়ের নতুনত্ব। ফার্মিংকে পেশা হিসেবে নিয়ে হয়ে ওঠে অনন্য।

গল্পটা শরীফুল শাওনের। পঞ্চগড়ে তার নিজের কৃষজ জমিতে চাষ করে বাদামের, সম্পূর্ণ অর্গানিক ভাবে।

তার গল্প হয়তো এখানে শেষ নয়। তবে এখানে আমাদের যুক্ত হবার পালা। Nish B গর্বিত শরীফুলের স্বপ্ন যাত্রায় যুক্ত হয়ে। সম্পূর্ণ ন্যাচারাল ফার্মিং প্রসেসে উৎপাদিত বাদাম পৌছে যাবে আপনার ঘরে, সরাসরি কৃষি জমি থেকে।

তাই যুক্ত হোন, এই নতুন গল্পে, নতুন স্বপ্ন পথে।

★অর্ডারের জন্য ইনবক্স করুন★

🥜 Nish B Organic Peanuts – খোসা ছাড়া কাঁচা চিনা বাদাম 🥜পঞ্চগড়ের মাটির ঘ্রানে বেড়ে ওঠা, ১০০% অর্গানিক কাঁচা চিনা বাদাম — ...
14/10/2025

🥜 Nish B Organic Peanuts – খোসা ছাড়া কাঁচা চিনা বাদাম 🥜

পঞ্চগড়ের মাটির ঘ্রানে বেড়ে ওঠা, ১০০% অর্গানিক কাঁচা চিনা বাদাম — এখন আপনার হাতের নাগালে!
পঞ্চগড় থেকে উৎপাদিত, কৃষি ক্ষেত্র থেকে সরাসরি আপনার ঘরে।
যেকোন প্রিজারভেটিভ বা কেমিক্যাল ছাড়া — একদম খাঁটি ও অর্গানিক।

★ বিক্রয়মূল্য ২৫০ টাকা/কেজি।

নূন্যতম ২ কেজি অর্ডার করলে ১০% ডিসকাউন্ট।

★ বিক্রয় মূল্যের সাথে কুরিয়ার চার্জ প্রযোজ্য। ডেলিভারি সময় ৫-৬ দিন।

✅ ১০০% Natural & Healthy
✅ Freshly collected from the farms of Panchagarh
✅ Perfect for roasting, cooking & snacking

এখনই অর্ডার করুন এবং মাটির ঘ্রানের খাঁটি স্বাদ উপভোগ করুন 💚

অর্ডার, পেমেন্ট র জন্য ইনবক্সে যোগাযোগ করুন।

13/10/2025

Nish B এর যাত্রা শুরু আজ থেকে

১৩. ১০. ২০২৫

শুরুতেই থাকছে একটি অফার।

আমাদের প্রথম বিক্রয় প্রোডাক্ট কি হবে? এটা কমেন্টে জানাবেন। প্রোডাক্ট এনাউন্সের আগেই কমেন্ট করবেন। যদি আপনার উত্তর আমাদের প্রোডাক্টের সাথে মিলে যায় তাহলে পাচ্ছেন, ১০% ডিসকাউন্ট।

তাহলে ধারণা করুন আর কমেন্ট করুন

আমাদের এই পেজটি একটি সংস্কৃতির গল্প বলে — একদম নিজের মতো করে, যেমন হয় আমাদেরই গল্পগুলো।সেই ছোটবেলায় শুনে আসা মাটির হাঁড়ি...
13/10/2025

আমাদের এই পেজটি একটি সংস্কৃতির গল্প বলে — একদম নিজের মতো করে, যেমন হয় আমাদেরই গল্পগুলো।

সেই ছোটবেলায় শুনে আসা মাটির হাঁড়ির রান্না, ছনের পাটি, টিনের গেলাস আর মাটির শানকিতে রাখা শুটকি বা ইলিশের তরকারি—সবই আমাদের শিকড়ের গন্ধ মেখে আছে।
মা-খালাদের বুননে নকশীকাঁথার গল্প, গ্রামের হাটে রঙিন কাপড়ের সারি, কারও হাতে গড়া খেলনা বা মাটির পাত্র—এসব নিয়েই তো আমরা, আমাদের জীবন, আমাদের ঐতিহ্য।

বৈচিত্র্যময় আঞ্চলিকতায় মাখা এই দেশ — যার মাটিতে মানুষে মিশেছে নানান রঙ, নানান বর্ণ আর স্বাদ। মিলেছে পাহাড় থেকে সমতল।
সেইসব ঐতিহ্য আর ভালোবাসার জিনিসগুলোকে আধুনিকতার ছোঁয়ায় নতুনভাবে ছুঁয়ে দেখাই আমাদের এই প্রচেষ্টা।

একটু ছুঁয়ে দেখা — নিজেকে, নিজেদের।

“Nish B” শুধু একটি ব্যবসা নয়, এটি একটি মিলনসূত্র — যেখানে একত্র হয় অতীতের উষ্ণতা ও বর্তমানের স্পন্দন।
স্বাগতম বাঙলার ঐতিহ্যের এক নতুন যাত্রায়।
আমাদের প্রতিটি পণ্যই মানের দিক থেকে উৎকর্ষতা ধারণ করবে, সেটাই প্রচেষ্টা...

সবাইকে স্বাগতম

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nish B posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share