An-Noor Organic Healing Store

An-Noor Organic Healing Store আন-নূর অর্গানিক হিলিং স্টোর | রুকইয়াহ ও সুন্নাহভিত্তিক খাঁটি পণ্যের নির্ভরযোগ্য ঠিকানা।

24/06/2026

বাচ্চাদের জন্য সহজ রুকইয়াহ ও পরামর্শ।

১. মাগরিবের ১০-১৫ মিনিট পূর্ব থেকে পরের ১০-১৫ পর্যন্ত বাচ্চাদের নিয়ে বের হবেন না।
২. বাচ্চাদের রুমে(পুরো বাসাতেই রাখা ঠিক না) কোন প্রকাশমাণ প্রাণীর ছবি ও পুতুল রাখবেন না।
৩. ফজর ও মাগরিবের পর আয়াতুল কুরসি-১ বার, ইখলাস, ফালাক ও নাস ৩বার করে পড়ে ফুঁ দিবেন।
৪. রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক ও নাস ১বার করে পড়ে হাতে ফুঁ দিয়ে শরীর মুছে দিবেন -৩বার।
৫. মাগরিবের ২০মিনিট পুর্বে দরজা ও জানালা বিসমিল্লাহ বলে বন্ধ করে দিবেন এবং মাগরিবের ১৫-২০ মিনিট পর খুলে দিতে পারবেন যদি প্রয়োজন হয়। খোলার সময় বিসমিল্লাহ বলে খুলবেন।
৬. মানুষ ও জ্বীনের বদনজর থেকে হিফাযত ও শিফার নিয়তে :- দুরুদে ইব্রাহিম (১বার), সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক ও নাস (প্রতিটি ৭বার করে পড়বেন), দুরুদে ইব্রাহিম (১বার) পড়ে ডান কানে হালকা করে ফুঁ দিয়ে দিবেন এবং সমস্ত শরীরে ফুঁ দিয়ে দিবেন।
৭. পানি(উপরে উল্লেখিত সুরা ও আয়াত পড়ে পানি তৈরি করবেন) অল্প করে পান করাবেন এবং অল্প পানি দিয়ে মাথা, আইভ্রু, হাত ও‌ পায়ের তালুতে মাসেহ করে দিবেন(দিনে কমপক্ষে ৩বার)
৮. এই দুআটি সকাল-সন্ধ্যা ১/৩/৫/৭ বা এর বেশি বেজোড় সংখ্যকবার পড়ে ফুঁ দিবেন:-
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু ‘আনহুমা-এর জন্য এই বলে (আল্লাহ্‌র) আশ্রয় প্রার্থনা করতেন-
أُعِيْذُكُمَا بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
আমি তোমাদের দু’জনকে আল্লাহ্‌র পরিপূর্ণ কালেমাসমূহের আশ্রয়ে নিচ্ছি যাবতীয় শয়তান ও বিষধর জন্তু থেকে এবং যাবতীয় ক্ষতিকর চক্ষু
(বদনযর) থেকে।

বাংলা উচ্চারণঃ---
উ‘ইযুকুমা বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন কুল্লি শাইতানিওঁয়া হা-ম্মাহ্‌, ওয়ামিন কুল্লি আইনিল্লা-ম্মাহ্‌(একজনের ক্ষেত্রে উ’ইযুকা পড়বেন)।

🔥 সোনাপাতার গুঁড়া – পেটের যাদু নষ্টের অন্যতম সহায়ক 🔥অনেকেই জানেন না— পেটের যাদু নষ্ট করতে সোনাপাতা কতটা কার্যকর ভূমিকা র...
11/04/2026

🔥 সোনাপাতার গুঁড়া – পেটের যাদু নষ্টের অন্যতম সহায়ক 🔥

অনেকেই জানেন না— পেটের যাদু নষ্ট করতে সোনাপাতা কতটা কার্যকর ভূমিকা রাখে!
✅ এটি পেট পরিষ্কার করে
✅ গ্যাস, অম্বল, ভারীভাব কমায়
✅ যাদুর কারণে পেটে জমে থাকা বাধা/ব্লকেজ দুর্বল করে
✅ রুকইয়াহ চলাকালীন শরীরকে দ্রুত রেসপন্স করতে সাহায্য করে

📌 মনে রাখবেন:
সোনাপাতার গুঁড়া যাদু ঢোকার উৎস নয়, বরং যাদু দুর্বল করার সহায়ক।
অর্থাৎ—রুকইয়ার সঙ্গে ব্যবহার করলে ফল আরও দ্রুত আসে ইনশাআল্লাহ।

💚 কারা ব্যবহার করতে পারেন?
▪️পেটের যাদু সন্দেহ
▪️স্বপ্নে বারবার খাওয়ানো দেখা
▪️পেটে ভার/ব্যথা/জ্বালা
▪️যাদুর কারণে হজম সমস্যা।
▪️দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য

সোনাপাতার খাঁটি গুঁড়া – ১০০ গ্রাম (ফ্রেশ ব্যাচ)
➡️ inbox করুন অর্ডারের জন্য

জ্বিন যাদুর সমস্যার কারনে চুল পড়া কমাতে ভিনেগার ব্যবহার।সাদা ভিনেগার মাথার ত্বকের ভারসাম্য ফিরিয়ে আনে এবং চুল পড়ার পেছনে...
02/01/2026

জ্বিন যাদুর সমস্যার কারনে চুল পড়া কমাতে ভিনেগার ব্যবহার।

সাদা ভিনেগার মাথার ত্বকের ভারসাম্য ফিরিয়ে আনে এবং চুল পড়ার পেছনে থাকা “চাপ সৃষ্টিকারী নেতিবাচক শক্তি” দূর করে।
পদ্ধতি:

৩ টেবিল চামচ রুকইয়াহ করা ভিনেগার + ১ কাপ পানি
মাথার ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

সপ্তাহে ৩ বার করুন

ফলাফল:
চুল পড়া কমে
চুলের গোড়া শক্ত হয়
মাথার ত্বক আত্মিক ও নেতিবাচক প্রভাব থেকে পরিষ্কার হয়

🌿 নতুন কালোজিরা স্টক এসেছে!প্রিয় গ্রাহকগণ,আমাদের কালোজিরা নতুন করে স্টকে যুক্ত হয়েছে।যাদের অর্ডার পূর্বে ক্যান্সেল হয়েছি...
10/12/2025

🌿 নতুন কালোজিরা স্টক এসেছে!

প্রিয় গ্রাহকগণ,
আমাদের কালোজিরা নতুন করে স্টকে যুক্ত হয়েছে।
যাদের অর্ডার পূর্বে ক্যান্সেল হয়েছিল, তারা দ্রুত ইনবক্সে যোগাযোগ করুন—আপনাদের অর্ডার এবার অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ।

আমাদের কালোজিরা সম্পূর্ণ ফ্রেশ ও পরিচ্ছন্ন।
আমরা সর্বোচ্চ যত্ন নিয়ে
✔ কালোজিরা ধুয়ে
✔ পরিষ্কার করে
✔ ভালোভাবে শুকিয়ে
✔ প্যাকেজিং করি,
যেন আপনি সেরা মানের পণ্য পান।

আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।

09/12/2025

যাদু খাওয়ানো হলে কী করবেন?

মধু–খেজুর–দুধের শক্তিশালী রুকইয়াহ রেসিপি

অনেক সময় রোগী বুঝতেই পারে না যে সিহর খাওয়ানো বা পান করানো হয়েছে। শরীরে অদ্ভুত চাপ, পেট-মাথা ভারী হওয়া, বমি ভাব, খাবারে গন্ধ মনে হওয়া—এগুলো দেখা গেলেই দ্রুত চিকিৎসা শুরু করা প্রয়োজন।
আজ আপনাদের সাথে এমন একটি রুকইয়াহ রেসিপি শেয়ার করছি, যা বহু মানুষ আল্লাহর রহমতে উপকার পেয়েছেন।

🥛 রেসিপি কীভাবে বানাবেন?
১️। রুকইয়াহ পানি তৈরির ধাপ
• ৩ লিটার পানির উপর সিহর নষ্টের আয়াতগুলো পড়ে নিবেন।
• এরপর অর্ধ কেজি মধু মিশিয়ে একপাশে রেখে দিন।

২️।দুধ–খেজুরের মূল প্রস্তুতি
• ২ কেজি দুধ চুলায় দিন।
• এর মধ্যে ২১টি তাজা খেজুর (আজওয়া হলে ভালো) দিয়ে কিছুক্ষণ ফুটাতে দিন।
• ফুটে গেলে ১ টেবিলচামচ মধু মিশিয়ে নিন।
• ঠান্ডা হলে খাবার প্রস্তুত।

এই রেসিপিই পুরো দিনের খাবার হবে—আর কিছু খাওয়া যাবে না।

🍽 তিন বেলায় কীভাবে খাবেন?

🌅 সকাল
✓ দুধ–খেজুরের প্রথম ভাগ
✓ এরপর ১ লিটার রুকইয়াহ পানি
✓ শেষে ১ চামচ মধু

☀️ দুপুর
✓ দ্বিতীয় ভাগ
✓ এরপর ১ লিটার রুকইয়াহ পানি
✓ শেষে ১ চামচ মধু

🌙 রাত
✓ তৃতীয় ভাগ
✓ এরপর ১ লিটার রুকইয়াহ পানি
✓ শেষে ১ চামচ মধু

কোন দোয়া করবেন?
এই দিনে বারবার আল্লাহর কাছে বলুন— “হে আল্লাহ, খাওয়ানো ও পান করানো সব সিহর বাতিল করে দিন, সব গিট খুলে দিন,খাদেমকে জ্বিন বের করে দিন,
আমাকে পূর্ণ শিফা দিন।” দোয়াটা মন লাগিয়ে, গভীর হৃদয় থেকে করবেন।

📖 যে আয়াতগুলো পড়বেন
✔ সূরা ফাতিহা
✔ বাকারাহ ১০২
✔ আয়াতুল কুরসি
✔ আল-আ’রাফ 117–120
✔ ইউনুস 81–82
✔ ত্বাহা 69–70
✔ সাফফাত 1–10
✔ দুখান 43–49
✔ মু’মিনুন 115–118
✔ হাজ্জ 19–22
সুরা ইখলাস ফালাক ও নাস।
প্রতিটি আয়াত ৭ বার করে পড়বেন।

শেয়ার করুন, অন্যরাও উপকৃত হবে ইনশাআল্লাহ।

#রুকইয়াহ #সিহর #খাওয়ানো_যাদু #পেটের_যাদু

কোরআনে অলিভ অয়েল এর উল্লেখআল্লাহ তাআলা বলেন—"তিন, অলিভ, সিনাই পর্বত এবং এই নিরাপদ নগরীর শপথ" (সূরা অত্-তিন)"এর তেল যেন আ...
06/12/2025

কোরআনে অলিভ অয়েল এর উল্লেখ

আল্লাহ তাআলা বলেন—
"তিন, অলিভ, সিনাই পর্বত এবং এই নিরাপদ নগরীর শপথ" (সূরা অত্-তিন)

"এর তেল যেন আলো ছড়ায়—যদিও আগুন স্পর্শ না করে" (সূরা আন-নূর, ৩৫)

"সিনাই পর্বত থেকে উদ্ভূত এক গাছ, যা তেল উৎপন্ন করে এবং ভক্ষণকারীদের জন্য খাবার"(সূরা আল-মু'মিনূন, ২০)

🫒 অলিভ তেলের উপকারিতা:
অলিভ তেল দেহের জন্য শক্তিশালী জীবাণুনাশক ও পরিশোধক।
বিশেষ করে জ্বিন, যাদু বা নজরে আক্রান্ত ব্যক্তির জন্য এটি অত্যন্ত উপকারী।

কীভাবে খাবেন:
সকালে খালি পেটে ৩ চামচ বা তার বেশি।
অথবা খাবারের সঙ্গে কিংবা সালাদের সঙ্গে মিশিয়ে খেতে পারেন

নিয়মিত সেবনে—
▪️শরীরের ভেতরের যাদু, হিংসা, নজরের প্রভাব কমে।
▪️শয়তানের শক্তি দুর্বল হয়।
▪️শরীর ধীরে ধীরে পরিশুদ্ধ হতে থাকে।

🫒 অলিভ তেল দিয়ে দেহে মালিশ
এটি করার সর্বোত্তম পদ্ধতি—
1. প্রথমে ১৫–৩০ মিনিট ব্যায়াম করুন।
2. এরপর সাবান ছাড়া শুধু উষ্ণ পানি দিয়ে গোসল করুন।
3. ভালো করে শরীর মুছে নিন।
4. তারপর অলিভ তেল দিয়ে পুরো শরীরে মালিশ করুন।
ব্যায়ামের পর রোমকূপ খুলে যায়, ফলে তেলের উপকারিতা আরও বেশি পাওয়া যায়।

🫒শক্তিশালী সিহরের ক্ষেত্রে করণীয়
শক্তিশালী যাদু দুর্বল করতে—
▪️নিয়মিত মধু খাওয়া
▪️প্রতিদিন অলিভ তেল পান করা
▪️ধারাবাহিক রুকইয়াহ
▪️শরীরের জ্বিনকে দুর্বল করার চিকিৎসা
▪️অন্ত্র ও পেটের জন্য বিশেষ চিকিৎসা প্রোগ্রাম
এসব নিয়মিত করলে যাদু ধীরে ধীরে নরম হয় এবং বের হয়ে আসে। এরপর প্রতি সপ্তাহে একবার বমি করানো যেতে পারে।

বিশেষ দিকনির্দেশনা
ছিটানো যাদু-তে আক্রান্ত হলে হাঁটু থেকে পায়ের নিচ পর্যন্ত তেল মালিশ করা
আশিক জ্বিনের সমস্যা থাকলে গোপনাঙ্গ, পেট ও কোমর তেল দিয়ে মালিশ করা।শরীরের যেখানে ব্যথা, সেখানে তেল দিয়ে মালিশ করা
এসবের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় বড় উপকার পাওয়া যায়।

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অর্ডার করতে ইনবক্স করুন।

🌿 রুকইয়াহ  কম্বো প্যাক  — জ্বিন, যাদু, নজর থেকে সুস্থতার রুকইয়াহ সহায়ক সাপ্লিমেন্ট সেট 🌿অনেকেই রুকইয়াহ করার সময় শরীরের ভ...
05/12/2025

🌿 রুকইয়াহ কম্বো প্যাক — জ্বিন, যাদু, নজর থেকে সুস্থতার রুকইয়াহ সহায়ক সাপ্লিমেন্ট সেট 🌿

অনেকেই রুকইয়াহ করার সময় শরীরের ভেতরের অস্বস্তি, চাপ, ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতায় ভোগেন।
সুন্নাহ–ভিত্তিক কিছু উপাদান দেহকে ভেতর থেকে পরিষ্কার করে, যাদুর প্রভাব দুর্বল করে এবং রুকইয়াহকাজে সহায়ক হয়।

সেসব উপাদানের মধ্য থেকে সবচেয়ে উপকারী তিনটি হার্ব আমরা একসাথে নিয়ে এসেছি — AN-NOOR শিফা ট্রায়ো

🍃 ১. বরই পাতার গুঁড়া
যাদুর চিকিৎসায় কেন ব্যবহৃত হয়?
বরই পাতা দিয়ে গোসল করা সুন্নাহর অংশ এবং বহু আলেম যাদু–নজরের ক্ষেত্রে এটি ব্যবহার করতে বলেন।
▪️দেহকে সতেজ করে ও ভেতরের ক্লান্তি কমায়
▪️মনো–চাপ, দুশ্চিন্তা ও মানসিক ভার লাঘব করে
▪️রক্ত পরিষ্কার করতে সহায়তা করে

🍀 ২. সোনাপাতার গুঁড়া
যাদু, নজরের প্রভাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হার্ব
▪️পেট পরিষ্কার করে, কারণ অনেক যাদুর প্রভাব পেট–সংশ্লিষ্ট থাকে
▪️মাথার চাপ, বুক ধড়ফড়, অস্থিরতা কমাতে সহায়ক
দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটি যাদুর চিকিৎসায় কার্যকর সহায়ক হিসেবে পরিচিত

⚫ ৩. কালোজিরা
রাসূল ﷺ বলেছেন: “কালোজিরায় আছে মৃত্যু ছাড়া সব রোগের শিফা।”
রুকইয়াহতে কেন ব্যবহৃত হয়?
▪️ইমিউন সিস্টেম শক্তিশালী করে, শরীরকে যাদুর প্রভাব প্রতিরোধে সক্ষম করে
▪️শক্তি বাড়ায়, দুর্বলতা দূর করে
▪️গ্যাস, অম্বল, ঘুম সমস্যা—যাদু আক্রান্তদের সাধারণ সমস্যাগুলো কমাতে সহায়ক

AN-NOOR শিফা ট্রায়ো যাদের জন্য বিশেষভাবে উপকারী:
✔ যারা জ্বিন যাদু,নজরের সমস্যায় ভুগছেন।
✔ রুকইয়াহ সেশনের সাথে সহায়ক হার্ব ব্যবহার করতে চান।
✔ শরীর পরিষ্কার, মন শান্ত ও ঘুম ঠিক করতে চান।
✔ যাদের ক্লান্তি, মাথার চাপ ও পেটের সমস্যা দেখা দেয়।

📦 আজই অর্ডার করুন – রুকইয়াহ ফ্রেন্ডলি প্রিমিয়াম হার্বাল সেট

রুকইয়াহ তেল দিয়ে মালিশ—শয়তানরা যেটাকে সবচেয়ে বেশি ভয় পায়! 🔥অনেকেই মনে করেন ম্যাসাজ শুধু রিল্যাক্সেশন বা আরাম করার বিষয়।ক...
03/12/2025

রুকইয়াহ তেল দিয়ে মালিশ—শয়তানরা যেটাকে সবচেয়ে বেশি ভয় পায়! 🔥

অনেকেই মনে করেন ম্যাসাজ শুধু রিল্যাক্সেশন বা আরাম করার বিষয়।
কিন্তু সত্য হলো— রুকইয়াহ-করা তেল দিয়ে মালিশ হলো শয়তানের বিরুদ্ধে এক শক্তিশালী যুদ্ধ!

🌿 রুকইয়াহ-করা অলিভ অয়েল কেন এত শক্তিশালী?
যখন আক্রান্ত ব্যক্তি—
✔ রুকইয়াহ করে বা রুকইয়াহ শোনে পাশাপাশি তাদমির করে।
তখন শরীরের ভেতরের খারাপ শক্তিগুলো দুর্বল হয়ে পড়ে।
ঠিক এই সময় রুকইয়াহ-করা অলিভ অয়েল দিয়ে মালিশ মারাত্মক কার্যকর হয়।

রুকইয়াহ তেল (অলিভ তেল/কালোজিরা তেল/পুদিনা তেল) শরীরে লাগানো হলে—জাদুকর ও শয়তানরা যেসব “গিঁট” (عُقَد) তৈরি করে, সেগুলো—
👉 কাঁপতে শুরু করে
👉 দুর্বল হয়
👉 একের পর এক খুলে যায়
এগুলো সাধারণ গিঁট নয়—এগুলোই যাদুর চাবি!

এসব গিঁটের মাধ্যমে—
▪️বিয়ে আটকে থাকে
▪️গর্ভধারণে সমস্যা হয়
▪️জরায়ুর সমস্যা তৈরি হয়
▪️মাথা-চাপ, বুকে চাপ আসে
▪️রক্ত চলাচল আটকে যায়
▪️ভয়/ওয়াসওয়াসা বাড়ে
▪️মনের শান্তি নষ্ট হয়

🔍 ম্যাসাজের সময় যে অনুভূতিগুলো হয়:
💢 ধকধকে ব্যথা
💢 ত্বকের নিচে বলের মতো কিছু
💢 সূচ ফোটার মতো ব্যথা
💢 জ্বালাপোড়া
💢 হঠাৎ প্রচণ্ড ব্যথা (জ্বিনের প্রতিক্রিয়া)

ম্যাসাজ করার সময় যদি সেই জায়গায় চাপ দাও—
➡ তীব্র ব্যথা হয়
➡ কখনো জ্বিনের চিৎকার পর্যন্ত হতে পারে
চালিয়ে যেতে হবে—কারণ তুমি ঠিক তার শক্তির জায়গাতেই আঘাত করছো।

✨ কখন বুঝবে গিঁট খুলে গেছে?
⚡ শরীর হালকা লাগবে
⚡ ব্যথা হঠাৎ চলে যাবে
⚡ বমি/কফ/রক্ত বের হতে পারে
⚡ অদ্ভুত স্রাব বা জমাট কিছু বের হতে পারে
⚡ শরীরের ভেতরে ফাটার মতো শব্দ অনুভূত হবে

এগুলো হলে বুঝবে—সিহরের গিঁট ভেঙে গেছে
এবং কোরআনের প্রভাবে শয়তানের কাজ ধ্বংস হয়ে গেছে।

এটাই সেই অস্ত্র… যেটাকে শয়তানরা ভয় পায়!
এটাই সেই চাবি… যা শিফার দরজা খুলে দেয় আল্লাহর ইচ্ছে।

আমাদের কাছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল পাবেন ইনশাআল্লাহ।
অর্ডার করতে ইনবক্স করুন।

#রুকইয়াহ #আলিভ_অয়েল

29/11/2025

আপনার বাড়ির ভেতরে জাদু আছে কিনা চিহ্নিত করার উপায়।

অজু করুন, তারপর তর্জনী (শাহাদাতের আঙুল) উঠিয়ে
বাড়ির প্রতিটি কোণ, দরজার চৌকাঠ এবং আসবাবপত্রের দিকে ইশারা করুন।

এসময় নিচের দুইটি আয়াত বারবার পড়ুন, এবং লক্ষ্য করুন—বাড়ির কোন জায়গায় বেশি অস্বস্তি বা চাপ অনুভব হচ্ছে। সেই জায়গাটিই সম্ভবত জাদুর অবস্থান।

১.
أَفَسِحْرٌ هَذَا أَمْ أَنْتُمْ لَا تُبْصِرُونَ
“এটা কি জাদু, না কি তোমরা দেখতে পাচ্ছ না?”

২.
فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ
“তারা যখন ছুড়ে দিল, মূসা বললেন: তোমরা যা এনেছো তা জাদু। আল্লাহ অবশ্যই এটিকে নষ্ট করে দেবেন। আল্লাহ কখনোই দুষ্কৃতিকারীদের কাজকে সফল করেন না।”

"আল্লাহ আকাশুমন্ডলি ও পৃথিবীর আলো। (বিশ্ব-জাহানে) তার আলোর উপমা যেন একটি প্রদীপ রাখা আছে তাতে, প্রদীপটি আছে একটি চিমনির ...
29/11/2025

"আল্লাহ আকাশুমন্ডলি ও পৃথিবীর আলো। (বিশ্ব-জাহানে) তার আলোর উপমা যেন একটি প্রদীপ রাখা আছে তাতে, প্রদীপটি আছে একটি চিমনির মধ্যে, চিমনিটি দেখতে এমন যেন মুক্তোর মতো ঝকঝকে নক্ষত্র, আর এ প্রদীপটি যাইতুনের এমন একটি মুবারক গাছের তেল দিয়ে উজ্জ্বল করা হয়, যা পুর্বেরও নয়, পশ্চিমেরও নয়"। [আন-নূর-২৪:৩৫)

রাসূল (সা:) বলেছেন, "যাইতুন খাও এবং যাইতুনের তেল ব্যবহার কর, কারণ এটি তৈরি হয় পবিত্র গাছ হতে" (তিরমিযী-১৮৫১, ইবনে মাজাহ-১৩১৯)

যাইতুনের তেল ত্বক নরম করে, বয়স জনিত প্রক্রিয়া বার্ধক্য ধীর করে। লবণাক্ত পানির সাথে যাইতুনের তেল মিশালে সেটা ত্বকে ফোস্কা পড়া প্রতিরোধ করে।

Address

ট্যানাড়ী মোড়, জিগাতলা, ধানমন্ডি, ঢাকা।
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when An-Noor Organic Healing Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share