03/02/2026
আজ ৩ ফেব্রুয়ারি- ২০২৬
[মঙ্গলবার] দিবাগত রাতে— “পবিত্র শবে-বরাত!”
শবে-বরাত— ‘আরবি লাইলাতুন নিসফি মিন শা‘বান!’
শা‘বান মাসের ১৪ তারিখ দিবাগত এই রাতটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
রাসূলুল্লাহ [ﷺ] ইরশাদ করেছেনঃ
“শা‘বান মাসের মধ্যরাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বনি কালব গোত্রের ভেড়ার লোমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেন।”
📚 [তিরমিজি, ইবনে মাজাহ— (অর্থগতভাবে)]
এই রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন—
ক্ষমা চান এমনকে ক্ষমা করেন,
রিজিক চান এমনকে রিজিক দেন,
বিপদে থাকা বান্দাকে মুক্তি দেন—
তবে শির্ক, হিংসা ও বিদ্বেষ পোষণকারীরা এই রহমত থেকে বঞ্চিত থাকে।
ক্ষমার দরজা খোলা আজ...
রহমতের বৃষ্টি ঝরবে নীরবে।
যে রাতে আল্লাহ তাঁর বান্দাদের দিকে বিশেষ দৃষ্টিতে তাকান,
যে রাতে ভাগ্যের লেখা নতুন করে নির্ধারিত হয়—
সে রাতই শবে-বরাত।
আসুন,
ভুলের জন্য ক্ষমা চাই,
ভবিষ্যতের জন্য হিদায়াত চাই,
নিজের জন্য, পরিবার ও উম্মাহর জন্য দোয়া করি।
বিশেষ করে অন্তর থেকে বলি—
“হে আল্লাহ,
তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো— আমাকে ক্ষমা করে দাও! হে আল্লাহ, আমাদের ক্ষমা করো,
আমাদের ঈমানকে হেফাজত করো, এ রাতকে আমাদের জন্য নাজাতের রাত বানিয়ে দাও।”
[🤲-আমিন]!
তবে, বার্তা একটাই—
এই রাত আতশবাজির নয়, আত্মশুদ্ধির।
লোক দেখানো ইবাদতের নয়, নিরব কান্নার।
ঘোষণার নয়, গোপন তাওবার।