06/09/2023
একেএইচের প্রধান রপ্তানি পণ্য শার্ট
দেশের নবম শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক শিল্পগোষ্ঠী একেএইচ গ্রুপের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে শার্ট। গত অর্থবছরে গ্রুপটির রপ্তানি আয়ের ৬৫ শতাংশই শার্ট থেকে এসেছে। সব মিলিয়ে তারা ৩ হাজার ১০৯ কোটি টাকা বা ৩১ কোটি ২৬ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে।
শার্ট ছাড়াও জ্যাকেট, প্যান্ট, টি-শার্টসহ বিভিন্ন পণ্য রপ্তানি করছে গ্রুপটি। গত অর্থবছরে ৪৬টি দেশে প্রায় সাড়ে ছয় কোটি পিস পোশাক রপ্তানি করেছে তারা। একেএইচের প্রধান ক্রেতা এইচঅ্যান্ডএম। একেএইচ গ্রুপের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম। উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন মো. আবুল কাশেম।