19/02/2026
আসছে আরিফ আজাদ এর নতুন বই।
গল্পটা আজ থেকে হাজার বছর আগের।
একটি পাহাড়ি উপত্যকায়, সন্ধ্যাবাতির আলোয় শুরু হয়েছিল এক পবিত্র যাত্রার৷ হাজারও মাঠঘাট পেরিয়ে, অবিশ্রান্ত পথের ধুলো আর শত প্রতিকূলতা পার করে সেই গল্পের একটি অভাবনীয় সুন্দর সমাপ্তি ঘটে।
এটাকে ঘরে ফেরার গল্প বলা যায়। বলা যেতে পারে—শেকড়ে ফেরার উপাখ্যানও।
এই উপাখ্যান নিয়েই এবার একুশে বইমেলায় হাজির হচ্ছে, ইন শা আল্লাহ। প্রকাশিত হবে Sukun Publishing থেকে।
এবারের স্বপ্নটার নাম—‘আজি হতে হাজার বছর আগে।’
পাঠক, এবারের কাজটি একেবারে অন্যরকম। আর, অপেক্ষাও অল্পদিনের 💚