Saif Book Corner

Saif Book Corner বইয়ের জগতে বিশ্বস্ত ঠিকানা

19/01/2026

আব্দুল্লাহ ইবনু মাসউদ রাযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক রাতে আমরা আল্লাহর রাসুলের সাথে ছিলাম। হঠাৎ লক্ষ করি, তিনি আমাদের মাঝে নেই। উপত্যকার এদিক-ওদিক খোঁজাখুঁজি করি।
একপর্যায়ে বলাবলি করি, জিনেরা হয়তো তাকে উড়িয়ে নিয়ে গেছে অথবা তিনি গুপ্তহ*ত্যার শিকার হয়েছেন। ভয়াবহ দুশ্চিন্তার মধ্য দিয়ে আমরা সে রাতটি পার করি। সকালে দেখি, তিনি হেরা পর্বতের দিক থেকে আসছেন।
তখন আমরা বলি, ‘আল্লাহর রাসুল, আপনাকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও পাইনি। ফলে খুবই উদ্বেগের ভেতরে আমাদের রাত কেটেছে।’
জবাবে তিনি বলেন, ‘জিনদের একজন প্রতিনিধি আমার কাছে আসে। আমি তার সাথে যাই এবং তাদেরকে কুরআন তিলাওয়াত করে শোনাই। এরপর তারা আমাকে সাথে নিয়ে যায় এবং তাদের (সাধারণ) নিদর্শনাবলি ও আগুনের নিদর্শনাবলি দেখায়।’
জিন সিরিজ থেকে একটুখানি
সমকালীন প্রকাশন
সুন্দর জীবনের জন্য।

উট যখন একবার পানি পান করা শুরু করে, তখন এটি প্রায় ১৩০ লিটার পানি, অর্থাৎ প্রায় তিনটি গাড়ির ফুয়েল ট্যাঙ্কের সমান পানি...
17/01/2026

উট যখন একবার পানি পান করা শুরু করে, তখন এটি প্রায় ১৩০ লিটার পানি, অর্থাৎ প্রায় তিনটি গাড়ির ফুয়েল ট্যাঙ্কের সমান পানি, ১০ মিনিটের মধ্যে পান করে ফেলতে পারে।
এই বিপুল পরিমাণের পানি অন্য কোনো প্রাণী পান করলে রক্তে মাত্রাতিরিক্ত পানি গিয়ে অভিস্রবণ চাপের কারণে রক্তের কোষ ফুলে-ফেঁপে একদম ফেটে যেত। কিন্তু উটের রক্তের কোষে একটি বিশেষ আবরণ আছে, যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে। এই বিশেষ রক্তের কারণেই উটের পক্ষে একবারে এত পানি পান করা সম্ভব হয়।
পড়ো সিরিজ
লেখক: ওমর আল জাবির
সমকালীন প্রকাশন
সুন্দর জীবনের জন্য

17/01/2026

কুরআনের বিশেষত্ব হলো—এটি আপনাকে অতীতের দুঃখ আর ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় এবং শেখায় কীভাবে আজকের দিনটিকে আল্লাহর ইবাদতে কাজে লাগানো যায়। একজন মুমিনের কোনো দিনই বিফলে যায় না, কারণ তার কাছে প্রতিটি দিনই আল্লাহর এক বিশেষ নেয়ামত।
—নোমান আলী খান
সমকালীন প্রকাশন
সুন্দর জীবনের জন্য

২০১০ সালের জুন থেকে ২০২৪-এর আগস্ট পর্যন্ত বারবার গ্রেফতার হয়ে কারাযাপন করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক...
13/01/2026

২০১০ সালের জুন থেকে ২০২৪-এর আগস্ট পর্যন্ত বারবার গ্রেফতার হয়ে কারাযাপন করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বছরের পর বছর কারাগারের সংকীর্ণ কক্ষে কাটাতে হয়েছে তাকে। সেই দিনগুলোকে তিনি যাপন করেছেন বই ও কলমকে সঙ্গী করে। লিখেছেন চার-চারটি বই। তিনটি ইসলামের মৌলিক শিক্ষার ওপর। আরেকটি সেই বেদনাবিধুর বন্দিজীবনের দিনগুলোর আখ্যান। বইগুলো এই জানুয়ারি মাসেই প্রকাশিত হবে তাফহীম পাবলিকেশন থেকে, ইনশাআল্লাহ।

আমার একটা আক্ষেপ আছে—বর্তমান নেতৃবৃন্দের কেউ তেমন একটা লিখেন না। অথবা লিখলেও সেগুলো অধ্যাপক গোলাম আযম, আব্বাস আলী খান, মাওলানা নিজামী, একেএম নাজির আহমাদের লেখার যে সিলসিলা, সেটাকে ধারণ করতে পারে না—মানগত দিক দিয়েও না, মেজাজগত দিক দিয়েও না। সেক্রেটারি জেনারেলের রচিত এই বইগুলো সেই আক্ষেপ অনেকখানি দূর করবে, ইনশাআল্লাহ।

মুুহাম্মদ আবু সুফিয়ান
সম্পাদক, তাফহীম পাবলিকেশন

09/01/2026
অনলাইনে বইগুলো পেতে ইনবক্সে যোগাযোগ করুন।
08/01/2026

অনলাইনে বইগুলো পেতে ইনবক্সে যোগাযোগ করুন।

Address

Dhaka
2280

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saif Book Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category