23/08/2026
আমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে!
গুনাহ করি, তবুও ভয় করি না। মৃ*ত্যু দেখি, তবুও বদলাই না। কুরআনের আয়াত শুনি– তবুও হৃদয় নরম হয় না, চোখে অশ্রু আসে না। যেন ধীরে ধীরে হৃদয়গুলো অনুভূতিহীন হয়ে পড়ছে।
একসময় সামান্য ভুলের পরও মানুষ অনুতপ্ত হতো, নির্জনে আল্লাহর কাছে কাঁদতো। আর আজ গুনাহ করতে করতে এমন অবস্থায় পৌঁছে গেছি যে, পাপকে আর পাপই মনে হয় না। অন্তর থেকে আল্লাহভীতি হারিয়ে গেছে, আখিরাতের চিন্তা মুছে যাচ্ছে, দুনিয়ার মোহ হৃদয়কে গ্রাস করে ফেলছে।
আল্লাহ তা'আলা কুরআনে বলেছেন, “অতঃপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল; তা পাথরের মতো কিংবা তার চেয়েও কঠিন।” (সূরা আল-বাকারা : ৭৪)
অন্তর কঠিন হয়ে গেলে মানুষ বাহ্যিকভাবে বেঁচে থাকলেও, আত্মিকভাবে ধীরে ধীরে মৃ*ত হয়ে যায়। তখন নামাজে প্রশান্তি থাকে না, দু'আয় অশ্রু আসে না, ইবাদতে স্বাদ পাওয়া যায় না।
তাই এখনো সময় আছে– গুনাহ থেকে ফিরে আসুন, কুরআনের সাথে সম্পর্ক গড়ুন, নির্জনে আল্লাহর কাছে কাঁদুন। কারণ যে হৃদয় আল্লাহর স্মরণে নরম হয় না, দুনিয়ার কোনো কিছুই সেই হৃদয়কে প্রকৃত শান্তি দিতে পারবে না।
সীরাহ