Gazi's Bookshelf

Gazi's Bookshelf ✦Rᵉᵃᵈ, Lᵉᵃʳⁿ & gᵉᵗ cˡᵒˢᵉʳ tᵒ Aᴸᴸᴬᴴ✦

22/08/2026

কোন ব‌ইটার ওপর অফার চাচ্ছেন?

বইয়ের টপিক কঠিন ভেবে অনেক দিন যাবৎ চোখের সামনে থেকেও পড়িনি। একদিন কী ভেবে বইটা উল্টেপাল্টে দেখছিলাম। হঠাৎ চোখের সামনে এক...
22/08/2026

বইয়ের টপিক কঠিন ভেবে অনেক দিন যাবৎ চোখের সামনে থেকেও পড়িনি। একদিন কী ভেবে বইটা উল্টেপাল্টে দেখছিলাম। হঠাৎ চোখের সামনে একটা পৃষ্ঠার কিছু লাইন পড়ে থমকে গেলাম।

‘তারা কত সহজে সঠিক পথ ছেড়ে ভুল পথ আঁকড়ে ধরেছে। দেখো! তোমাদেরকে দেওয়ার মতো অনেক উপদেশই আছে, কিন্তু এখন তোমরা আমাকে শুধু এ কথার উত্তর দাও যে, “আমার পর তোমরা কার এবাদত করবে?” আল্লাহু আকবার! কুরআনের আয়াতটা আর লাইনগুলো কী উদ্দেশ্যে লেখা হয়েছে, তা জানতে আগ্রহী হয়ে পুরো বইটা শুরু থেকে পড়া শেষ করেছি।

‘নব প্রজন্মের ঈমান বাঁচাও’ বইটি সাইয়েদ আবুল হাসান আলি নদবি রহ.-এর বক্তৃতা সংকলন। একটু সজাগ দৃষ্টিতে লক্ষ করে দেখি, বক্তব্য অনেক আগের হলেও বর্তমান সময়ের সঙ্গে পুরোপুরি মিলে যায়। ভবিষ্যতে মুসলিমদের ঈমান হেফাজত, নবপ্রজন্মের ঈমান রক্ষা নিয়ে তিনি বিস্তর ও অগ্রসর চিন্তা করেছেন। বর্তমান প্রজন্মের অনেকেরই ঈমান, তাওহিদ, রিসালাত ও আখিরাত নিয়ে বিন্দুমাত্র ধারণা নেই। ইসলামের প্রাথমিক বিষয়গুলো জানা নেই। মুসলিম বাবা-মায়েরা কীভাবে নিজেদের সন্তানদের ঈমান হারানোর রাস্তাটি গ্রহণ করতে দিয়েছেন, এর ভয়াবহতা নিয়ে নদবি রহ. গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরেছেন। বর্তমান সময়ের শিক্ষা এবং নবপ্রজন্মের আগামীর সংকট থেকে আমাদের করণীয় ও উত্তরণের উপায় নিয়ে আলোকপাত করেছেন তিনি। ঈমান—এই অমূল্য সম্পদকে কীভাবে নিজের ভেতর ধারণ করে রাখবে, সে বিষয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।

কখনো আগে এত আগ্রহ নিয়ে বইয়ের অনুবাদকের কথা পড়িনি। অথচ এই বইয়ের প্রাককথন অংশটুকু এত অসাধারণভাবে লিখেছেন অনুবাদক, পড়তে গিয়ে মুগ্ধ হয়েছি। বইটির অনুবাদ অত্যন্ত সহজ, সাবলীল।

বইটা কেন পড়বেন এবং কারা পড়বেন? এই প্রশ্নের সোজাসাপটা উত্তর দেব—সবাই পড়বেন। বর্তমান সময়ে মুসলিম বাবা-মায়েরা এমন এক শিক্ষাব্যবস্থার দিকে ঝুঁকেছে, যেখানে ঈমান হারানোর সম্ভাবনা আছে। এসব ভয়াবহ সত্য জানতে বইটা পড়া লাগবে। কীভাবে ঈমানের পথ থেকে নব প্রজন্ম দূরে সরে যাচ্ছে, তা থেকে কীভাবে রক্ষা করবে সেটা জানা আবশ্যক। প্যারেন্টিং বিষয়ক ক্যাটাগরিতে বইটা বাধ্যতামূলক হিসেবে সবার আগে রাখব। আগামী প্রজন্মকে যদি মুসলিম হিসেবে দেখতে চান, তাহলে বইটা আজকেই পড়ুন। না হলে আফসোস হবে, ‘নদবি রহ. —তৃতীয় চোখ’ এর কথাগুলো কেন আগে পড়লাম না!

__________ বই বৃত্তান্ত __________

▣ নাম : নবপ্রজন্মের ইমান বাঁচাও
▣ লেখক ; সাইয়েদ আবুল হাসান আলি নদবি রহ.
▣ ভাষান্তর : আম্মার আবদুল্লাহ
▣ পৃষ্ঠা সংখ্যা : ৪৮
▣ মুদ্রিত মূল্য : ৬৭/-
▣ বইয়ের কভার ও সাইজ : পেপারপ্যাক ও পকেটসাইজ
▣ প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০২১
▣ প্রকাশনা : Orpon-অর্পণ প্রকাশন

ছবি ও লেখা : Sahar Rahmeen

~সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে ইনবক্সে যোগাযোগ করুন

রবিউল আউয়াল হোক সিরাত চর্চার মাস!হিজরি সনের তাৎপর্যপূর্ণ মাস রবিউল আউয়াল আমাদের মাঝে সমাগত। বিশ্বমানবতার মুক্তিদূত, সর...
21/08/2026

রবিউল আউয়াল হোক সিরাত চর্চার মাস!
হিজরি সনের তাৎপর্যপূর্ণ মাস রবিউল আউয়াল আমাদের মাঝে সমাগত। বিশ্বমানবতার মুক্তিদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ (সা.)-এর জন্ম ও বিদায়ের এই মাসটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যার জন্য বিশ্বমানবতা মুক্তি পেয়েছে, যাকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তাকে কতটা জানি? একজন মুসলিম হিসেবে নবিজিকে জানা আমাদের ঈমানি দায়িত্ব।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-এর জীবনকে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ হিসেবে ঘোষণা করেছেন:
"অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ—ঐ ব্যক্তির জন্য, যে আল্লাহ ও শেষ দিবস আশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে।" (সুরা আল-আহযাব, আয়াত: ২১)
নবিজির সুমহান আদর্শ ও সিরাত বা জীবনচরিত না জানলে তাকে যথাযথভাবে ভালোবাসা বা অনুসরণ করা সম্ভব নয়। জাহেলি যুগের অন্ধকার দূর করে যে ইনসাফপূর্ণ সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তা জানতে হলে তার জীবনের প্রতিটি অধ্যায় গভীরভাবে অধ্যয়ন করতে হবে।
সিরাত চর্চা যেভাবে আমাদের জীবনকে বদলায়
১. সুন্নাহর সঠিক জ্ঞানার্জন: নবিজির ইবাদত, লেনদেন, পারিবারিক জীবন ও সামাজিক আচরণ কেমন ছিল, তা সিরাত পাঠের মাধ্যমেই নিখুঁতভাবে জানা যায়।
২. সংকট উত্তরণের পথ: ব্যক্তিগত বা সামাজিক সংকট ও প্রতিকূল পরিস্থিতিতে রাসুল (সা.) কীভাবে ধৈর্য, প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে তা মোকাবেলা করেছেন, সিরাত তার চমৎকার গাইডলাইন দেয়।
৩. ঈমানের পূর্ণতা: সিরাত অধ্যয়নের মাধ্যমে রাসুল (সা.)-এর ত্যাগ, ইসলাম প্রচারের সংগ্রাম এবং তার চরিত্রের মাধুর্য আমাদের অন্তরে তার প্রতি ভালোবাসা বহুগুণ বাড়িয়ে দেয়।
সিরাত চর্চার যাত্রা শুরু হোক ‘আর রাহিকুল মাখতুম’ দিয়ে
এই রবিউল আউয়ালে সিরাত চর্চাকে আপনার দৈনন্দিন রুটিনের অংশ করে নিন। পড়ার টেবিলে কিংবা পরিবারের সাথে সময় কাটাতে অধ্যয়ন করুন বিশ্বনন্দিত ও প্রামাণ্য সিরাত গ্রন্থ—‘আর রাহিকুল মাখতুম’। বিশ্ব সিরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কারপ্রাপ্ত এই গ্রন্থটিতে রাসুলে আকরাম (সা.)-এর পবিত্র জীবন অত্যন্ত প্রামাণ্য, সাবলীল ও গোছানোভাবে তুলে ধরা হয়েছে।
আসুন, এই রবিউল আউয়ালকে সিরাত চর্চার মাসে পরিণত করি। নিজের জন্য এবং প্রিয়জনদের উপহার হিসেবে সংগ্রহ করুন সিরাতগ্রন্থের মাস্টারপিস ‘আর রাহিকুল মাখতুম’ বইটি।
~সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে ইনবক্সে যোগাযোগ করুন

বইটা নিয়ে পড়তে বসলে এতো ঘুম পায়,মনে হচ্ছে বইতো নয় যেন ঘুমের ওষুধ। বইটা ভীষণ রকমের উপকারী যতই পড়ছি ততই অবাক হচ্ছি,এভাবে ক...
21/08/2026

বইটা নিয়ে পড়তে বসলে এতো ঘুম পায়,মনে হচ্ছে বইতো নয় যেন ঘুমের ওষুধ। বইটা ভীষণ রকমের উপকারী যতই পড়ছি ততই অবাক হচ্ছি,এভাবে কেন এতোদিন ভাবিনী, লেখকের জন্য মন থেকেই বারাকাহর দোয়া আসছে।

মনে হচ্ছে প্রিয় লেখক মাহমুদ বিন নূর যদি সীরাত বই লিখে তাহলে কতইনা ভালো হতো।কারণ লেখকের কিছু লেখার বর্ণনা ভঙ্গি মারাত্মক সুন্দর। সাবা জাতির কাহিনি কুরআনের পড়া হলে ও এভাবে বিস্তারিত জানা হয়নি, আদ জাতি এমন আরও অনেক সত্যি জীবন্ত ঘটনার বর্ণনা ।

আমরা কতটা অকৃতজ্ঞ তা এই বইটা প্রতি মুহূর্তে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে।বইটা পড়ার পর মনে হচ্ছে আমি দুনিয়ার সেরা সুখী মানুষ।

দয়াময় আল্লাহ এই যে শারীরিক, মানসিকভাবে সুস্থ রেখেছেন, হাত দিয়ে কিবোর্ড ছুয়ে লিখতে পারছি, চোখ দিয়ে দেখতে পারছি,নিঃস্বাস নিতে পারছি প্রতিমুহুর্তে আসলে কোটি শোকর গুজার করলে ও এ নেয়ামতের শোকের হবেনা।

অকৃতজ্ঞতা শয়তানের স্বভাব। যে মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেনা সে আসলেই রবের ও শোকের গুজার করেনা,

হাত, পা,চোখ, শারীরিক, মানসিক সুস্থতা ইমানের পর সবচেয়ে বড় দৌলত।

ইয়া রাব্বুল আলামিন শত কোটি শুকরিয়া আপনাকে আমি যে মুসলিম হয়েছি। এতো এতো নেয়ামতে ভরপুর আমার জীবন,বাবা আছে ভাই আছে বোন আছে আলহামদুলিল্লাহ।
মাথা গোঁজার ঠাঁই আছে।

তিনবেলা নিশ্চিতে খেতে পারি,নিশ্চিতে ঘুমাতে পারি।
আমার তো আসলেই নেয়ামত দিয়ে ভরপুর বারাকাহ ময় জীবন আলহামদুলিল্লাহ বারাকাল্লাহু ফিক।

যা কিছু নেয়ামত হারিয়েছে তার জন্য নিজের দূর্বলতাই হয়তো দায়ী,নিশ্চয়ই এতে আমার জন্য রয়েছে ভবিষ্যতে অফুরন্ত কোন কল্যাণ।

বইটা প্রতি মুহূর্তে এভাবেই আমার দিলে সুকুন এনে দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।

এই যে এতো সুন্দর জীবন উপহার দিয়েছেন শুকরিয়া ইয়া রাব্বুল আলামিন তার জন্য আপনার দরবারে শত কোটিবার।

জীবনে পাওয়ার হিসাব করলে সুকুন মিলে, তাই আজ থেকে পাওয়ার হিসাব করে বলি আলহামদুলিল্লাহ।

নিজের ইমানের পরিচর্যা আর মজবুত করতে এই বই আপনার বন্ধ হৃদয়ের দরজা খুলে দিবে নিমিষেই।দোআ হলো খাজানা দোআ করার তৌফিক পাওয়া ও নিয়ামত।

বইয়ের শেষ অধ্যায়ে এতো বড় চমক আছে বুঝতে পারিনি, মনে হচ্ছিল আমি যেন রবের জান্নাতে পৌঁছে গিয়েছিলাম, হায়! এটা কিভাবে সম্ভব একবার ও মনে হয়নি আমি দুনিয়ায়, জান্নাতের সৌন্দর্য চোখের সামনে ভেসে ওঠে আর জান্নাতের খাবারের স্বাধ ফল যেন আমি উপভোগ করছিলাম।

তারপর প্রিয়নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যেন জান্নাতে দেখলাম সত্যি আবেগে কান্না এসে যায়।
জান্নাতের বাজারের সুগন্ধি দোকান যেন চোখে লেগে আছে।
ফেরেশতাদের আহবান যেন কান পাতলে শুনতে পাই।

জান্নাতের বাজারে হযরত আবু বকর রাঃ আনহু, উমর রাঃ আনহু, আলী রাঃ আনহুকে দু-চোখ দেখে এলাম, হযরত আলী রাঃ আনহু ভাষন যেন জীবন্ত মনে হলো।

সবশেষের চমকপ্রদ দিক হলো আমার রবকে দেখা।
এ চোখ কি সত্যিই দেখবে আমার আল্লাহকে।

ইয়া রাব্বুল আলামিন এই লেখা যারা পড়বে এবং এমন জীবন্ত লেখা যিনি লিখেছেন সেই শ্রদ্ধেয় লেখককেও আপনি কবুল করুন।

আপনি তো মহান দাতা আপনি তো ক্ষমাশীল আপনার রহমত আপনার গজবকে ছাড়িয়ে গেছে।

আমাদের মাফ করে আপনার জান্নাতে আপনার দিদার লাভে ধন্য করুন।

দয়াময় আল্লাহ লেখকের লেখায় ভরপুর বারাকাহ দান করুন ।

জান্নাতের সৌন্দর্য বর্ননা এতোটাই জীবন্ত, মনে হবে আপনি যেন চোখের সামনে দেখছেন, আর জান্নাতের বাগানে হেটে বেড়াচ্ছেন সত্যি সত্যি সুবহানআল্লাহ!

তার পর আপনার নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও আপনি যেন অবশেষে দেখতে পাবেন চোখের সামনে।

মারাত্মক সুন্দর বললেও ভুল হবে এতো অসাধারণ একটা বই,"নিয়ামত পেয়ে হারিয়ে ফেলোনা" ।
পড়া শেষে এমনই ছিল অনুভূতি। অবশ্য পাঠ্য একটা বই।

বইঃ নিয়ামত পেয়ে হারিয়ে ফেলেনা।
লেখকঃ মাহমুদ বিন নূর।
প্রকাশনাঃ রাইয়ান।

©ফা‌তিমা পারভীন

নবীজি (সা.) রাগ হলে কেমন ব্যবহার করতেন? শত্রুকে কীভাবে ক্ষমা করতেন? পরিবারের সাথে কতটা কোমল ছিলেন?বিপদের মুখে নবীজি (সা....
18/08/2026

নবীজি (সা.) রাগ হলে কেমন ব্যবহার করতেন? শত্রুকে কীভাবে ক্ষমা করতেন? পরিবারের সাথে কতটা কোমল ছিলেন?
বিপদের মুখে নবীজি (সা.) কতটা ধীরস্থির ছিলেন? চরম অনিশ্চয়তা আর কষ্টে কীভাবে আল্লাহর ওপর তাওয়াক্কুল রেখে মুখে হাসি ফুটিয়ে রাখতেন—তার বাস্তবচিত্র ফুটে উঠেছে নববি আখলাক বইটিতে।

দু'টি বইয়ের মধ্যে যদি একটা নেয়ার সুযোগ হয় তাহলে নববি আখলাক বইটি নিন ইন শা আল্লাহ।

~সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে ইনবক্সে যোগাযোগ করুন

আমাদের মা-বোনেরা পর্দার কারণে সরাসরি আলেমদের থেকে ইলম নেওয়া অনেক সময় সম্ভব হয় না। আর বাজারে যেসব বই আছে, সেগুলোতে ফরজ ইল...
11/08/2026

আমাদের মা-বোনেরা পর্দার কারণে সরাসরি আলেমদের থেকে ইলম নেওয়া অনেক সময় সম্ভব হয় না। আর বাজারে যেসব বই আছে, সেগুলোতে ফরজ ইলম ছড়িয়ে-ছিটিয়ে থাকে—এক জায়গায় সব কিছু পাওয়া যায় না,
এই সমস্যার সমাধান হলো "নারীর ফরজ ইলম" বই..!!

বইঃ নারীর ফরজ ইলম
লেখকঃ ইফতেখার সিফাত, উম্মে মুহাম্মদ

~সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে ইনবক্সে যোগাযোগ করুন

নারী বলতেই আমরা সরলতা কিংবা কোমলতম কোনো সৃষ্টিকে বুঝে থাকি। নারী জাতি মানেই  সৃষ্টির এক অনন্য নিদর্শন। পুরো মুসলিম জাতি ...
29/07/2026

নারী বলতেই আমরা সরলতা কিংবা কোমলতম কোনো সৃষ্টিকে বুঝে থাকি। নারী জাতি মানেই সৃষ্টির এক অনন্য নিদর্শন। পুরো মুসলিম জাতি এই কথাকে বিশ্বাস করে এবং মান্য করে। নারী এমনই এক সৃষ্টি যা জান্নাতের হুরদেরও সৌন্দর্যের প্রতিক। অথচ এই নারীরাই কিনা কেবল দ্বীন পালন আর বিশ্বাস করার দরুন পিতা, স্বামী, মনিবের দ্বারা অমা*নুষিক নির্যা*তনের শিকার হয়েছিলো। এখনো হচ্ছে। প্রতিনিয়ত শারীরিক মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন আফিয়া, জাহিদা আর হিবারা। এমনই কতক নারী সাহাবীর ঘটনা তুলে ধরা হয়েছে খুব সাবলীল ভাষায়। তাদের দীর্ঘ সংগ্রামী জীবনের কিয়দংশ উঠে এসেছে বক্ষ্যমান বইটিতে।

শুধু নির্যা*তনের ঘটনাই নয়, সাথে সাথে লেখক নারীদের জন্য উপদেশ, তাদের দায়িত্বের কথা বলে দিয়েছেন যা আপনার মধ্যে সৃষ্টি করতে পারে গবেষণামূলক অভিসন্দর্ভ। লেখক চরিত্রগুলো এমন সুন্দর করে চয়ন করেছেন যা বোদ্ধাপাঠক ও গবেষকের রুচির সাথে মানানসই হবে ইনশাআল্লাহ্।

নারী নির্যা*তনের সেই প্রাচীন থেকে অধ্যাবদি সংক্ষিপ্ত ইতিহাস উঠে এসেছে তাওহীদের ভাষায়। আশাকরি পাঠক বইটি পাঠ করে উপকৃত হবেন।

বই: মজলুম নারী সাহাবী
লেখক: ড.হাফেজ মুহাম্মদ শাহবাজ হাসান
পৃষ্ঠা সংখ্যা : ১৪৪

~সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে ইনবক্সে যোগাযোগ করুন

সব কথা সবাইকে বলা যায় না।কিছু কথা শুধু হৃদয়ই বুঝে, আর কিছু কথা পৌঁছে যায় আল্লাহর দরবারে।"হৃদয়ের মাঝে হৃদয়ের কথা" বইটি আপ...
29/07/2026

সব কথা সবাইকে বলা যায় না।
কিছু কথা শুধু হৃদয়ই বুঝে, আর কিছু কথা পৌঁছে যায় আল্লাহর দরবারে।
"হৃদয়ের মাঝে হৃদয়ের কথা" বইটি আপনাকে নিয়ে যাবে আত্মশুদ্ধি, আত্মোপলব্ধি এবং রবের সাথে হৃদয়ের গভীর সংযোগের এক প্রশান্তিময় সফরে।
🌿 হৃদয়কে নরম করবে
🌿 ঈমানকে করবে আরও দৃঢ়
🌿 ব্যস্ত জীবনে এনে দেবে আত্মিক প্রশান্তি
আজই সংগ্রহ করুন, আর নিজের হৃদয়কে দিন সুন্দরভাবে বেঁচে থাকার এক নতুন দিশা।

~সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে ইনবক্সে যোগাযোগ করুন

সীরাহ অধ্যয়ন মানে শুধু রাসূলুল্লাহ ﷺ–এর জীবনের ঘটনাগুলো জানা নয়। এটি আসলে নিজের জীবনকে নতুন করে চিনে নেওয়ার এক অনন্য যাত...
24/07/2026

সীরাহ অধ্যয়ন মানে শুধু রাসূলুল্লাহ ﷺ–এর জীবনের ঘটনাগুলো জানা নয়। এটি আসলে নিজের জীবনকে নতুন করে চিনে নেওয়ার এক অনন্য যাত্রা। তাঁর শৈশবের ধৈর্য, যুবক বয়সের আমানতদারি, নবুয়তের পরের ত্যাগ, কষ্টের মাঝেও ক্ষমা করে দেওয়ার ক্ষমতা—সবকিছু আমাদের ভেতরের মানুষটাকে প্রশ্ন করে বসে। আমরা কীভাবে কথা বলি, কীভাবে রাগ করি, কীভাবে ভালোবাসি, এমনকি কীভাবে কষ্ট সহ্য করি—সব কিছুর উত্তর যেন সীরাহর পাতায় পাতায় লুকিয়ে আছে।
এই যুগে যখন আদর্শের অভাব, যখন মানুষ বিভ্রান্ত আর ক্লান্ত, তখন সীরাহ আমাদের মনে করিয়ে দেয়—মানুষ হয়েও কীভাবে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হওয়া যায়। সীরাহ শেখায় কীভাবে নীরবতায় শক্ত হতে হয়, কীভাবে অন্যায়ের মুখে সত্য ধরে রাখতে হয়, আর কীভাবে ভাঙা হৃদয় নিয়েও রবের ওপর ভরসা করতে হয়। এখানে কোনো কল্পকাহিনি নেই, আছে বাস্তব জীবনের সবচেয়ে সুন্দর ও পরিপূর্ণ রোল মডেল।
যে ব্যক্তি নিয়মিত সীরাহ অধ্যয়ন করে, তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। দুনিয়ার সাফল্য আর ব্যর্থতার সংজ্ঞা বদলে যায়। সে বুঝতে শেখে—ইজ্জত, ধৈর্য, দয়া আর তাকওয়া দিয়েই আসলে জীবন জয় করতে হয়। সীরাহ হৃদয়কে রাসূল ﷺ–এর সাথে যুক্ত করে, আর সেই সংযোগই ঈমানকে গভীর করে, আমলকে অর্থবহ করে তোলে।
সীরাহ তাই কোনো ঐচ্ছিক পাঠ নয়; এটি এক প্রয়োজন। কারণ আমরা যদি জানতেই না পারি তিনি ﷺ কেমন ছিলেন, তাহলে তাঁকে ভালোবাসব কীভাবে? আর যদি ভালোবাসাই না জন্মায়, তাহলে তাঁর সুন্নাহ আমাদের জীবনে বাস্তব হবে কীভাবে?

🟢অফার প্রাইজে সংগ্রহ করতে ইনবক্স করুন!!!

মানুষ হৃদয়ে যে বস্তর প্রতি টান অনুভব করে, বেশিরভাগ সেই বস্তর আলোচনায় মত্ত থাকে। আর মুখে যার আলোচনা বেশি হয়, অন্তরের ভ...
24/07/2026

মানুষ হৃদয়ে যে বস্তর প্রতি টান অনুভব করে, বেশিরভাগ সেই বস্তর আলোচনায় মত্ত থাকে। আর মুখে যার আলোচনা বেশি হয়, অন্তরের ভালোবাসা তার প্রতিই বেশি কাজ করে। যখন মুখে দুনিয়াবি আলোচনা বেশি করা হয়, তখন অন্তরে দুনিয়ার প্রতি ভালোবাসা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। একবার রাবেয়া বসরি রহ.-এর দরবারে কিছু লোক দুনিয়ার সমালোচনা করছিল। রাবেয়া বসরি রহ. তাদেরকে কঠোর ভাষায় শাসালেন। এরপর বললেন, এই দুনিয়াপ্রেমিরা, এখান থেকে বের হয়ে যাও। তাদের একজন বললেন, আমরা তো দুনিয়ার নিন্দা করছি, আপনি আমাদের দুনিয়াপ্রেমী বলছেন কেন? জবাবে বললেন, তোমাদের দুনিয়ার প্রেম আছে বলেই সব সময় দুনিয়াবি আলোচনায় সরব থাকো।

বই : জবান ও চোখ নিয়ন্ত্রণ
প্রকাশনায় : আকীল পাবলিকেশন।

~সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে ইনবক্সে যোগাযোগ করুন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Gazi's Bookshelf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gazi's Bookshelf:

Shortcuts

Share