Islamicbookshop.in

Islamicbookshop.in Islamicbookshop.in the trust best online book store

সিরাত একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা একসাথে অনেক দূর যাব ইনশাল্লাহ |
15/10/2024

সিরাত একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা একসাথে অনেক দূর যাব ইনশাল্লাহ |

চিকিৎসক থেকে রাষ্ট্রপতি, কোন পথে হাটবেন ইরানের নতুন প্রেসিডেন্ট?
06/07/2024

চিকিৎসক থেকে রাষ্ট্রপতি, কোন পথে হাটবেন ইরানের নতুন প্রেসিডেন্ট?

বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ রোববার (৩০ জুন)। এবার পরীক্ষার্থী ১...
30/06/2024

বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ রোববার (৩০ জুন)। এবার পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন।

জীবনে অনেক আলোচনা শুনেছেন, এই আলোচনাটি শুনুন, আশা করি আপনার জীবনের  মোড় পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ |
15/04/2024

জীবনে অনেক আলোচনা শুনেছেন, এই আলোচনাটি শুনুন, আশা করি আপনার জীবনের মোড় পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ |

বইকথার আজকের পর্বের অতিথি অনলাইন ব্যবহার করেন, কিন্তু তাকে চেনান না এরকম পাওয়া খুবই দুষ্কর। আমাদের সব পর্বের মূল.....

এই লিংকে ক্লিক করে মূল্যবান বইটি কিনতে পারবেনhttps://rkmri.co/AleASRApAMeE/রমাদান কুরআন নাযিলের মাস। এ মাসেই কুরআনের সাথ...
29/02/2024

এই লিংকে ক্লিক করে মূল্যবান বইটি কিনতে পারবেনhttps://rkmri.co/AleASRApAMeE/

রমাদান কুরআন নাযিলের মাস। এ মাসেই কুরআনের সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে প্রগাঢ় হয়। বিশেষত তারাবীহর সালাতের মাধ্যমে এ মাসে আমরা সবচেয়ে বেশি কুরআন শ্রবণ করি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমরা অধিকাংশ মানুষই তারাবীহতে কী পাঠ করা হয় তা উপলব্ধি করতে পারি না।

তারাবীহর সালাতে কী পাঠ করা হয় তা বোঝার জন্য আমরা প্রকাশ করেছি তারাবীহর সালাতে কুরআনের বার্তা নামক বই। এই বই অধ্যয়নের মাধ্যমে একজন মুসলমান সহজেই কুরআনের সারমর্ম এবং প্রতিদিনের তারাবীহর বিষয়বস্তু সম্পর্কে সহজেই ধারণা পেতে পারেন। আর এ বইটি অধ্যয়নে উৎসাহ দেয়ার জন্য শুরু হতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত তারাবীহর সালাতে কুরআনের বার্তা পাঠ ও প্রতিযোগিতা-২০২৪।

📚 সিলেবাস: শায়খ আহমাদুল্লাহ রচিত তারাবীহর সালাতে কুরআনের বার্তা বই।

👥 যারা অংশগ্রহণ করতে পারবেন:
যে কোনো বয়সের ও যে কোনো শ্রেণি-পেশার নারী-পুরুষ।

✍🏽 পরীক্ষা-পদ্ধতি: গুগল ফরমের মাধ্যমে নৈর্ব্যক্তিক পরীক্ষা গ্রহণ করা হবে।

📅 পরীক্ষার তারিখ: ৫ এপ্রিল, ২০২৪; মোতাবেক ২৫ রমযান, ১৪৪৫; শুক্রবার

🕐 সময় ভোর ৫:৩০টা

🏆 পুরস্কার:
মোট ৩ লক্ষ টাকার পুরস্কার দেয়া হবে।
📝 পুরস্কারসমূহ
প্রথম পুরস্কার: কম্পিউটার (৫০ হাজার টাকা মূল্যমানের, ০১ জন)।
দ্বিতীয় পুরস্কার: ব্যক্তিগত পাঠাগার (২৫ হাজার টাকার বই, ০৫ জন)।
তৃতীয় পুরস্কার: ১০ হাজার টাকার বই (১০ জন)।
চতুর্থ পুরস্কার: ১ হাজার টাকার রকমারি কুপন (২৫ জন)।

এই লিংকে ক্লিক করে মূল্যবান বইটি কিনতে
পারবেনhttps://rkmri.co/AleASRApAMeE/

শাবান মাসের চাঁদ দেখা গেছে, যেদিন হবে শবে বরাত.....দেশের আকাশে রোববার (১১ ফেব্রুয়ারি) হিজরি শাবান মাসের চাঁদ দেখা গেছে। ...
11/02/2024

শাবান মাসের চাঁদ দেখা গেছে, যেদিন হবে শবে বরাত.....

দেশের আকাশে রোববার (১১ ফেব্রুয়ারি) হিজরি শাবান মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে (শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে) শবে বরাত পালিত হবে।

সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়ছে ২৬ ফেব্রুয়ারি (সোমবার)।

    এদেশ থেকে সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিতে এদেরকে বয়কট করা এখনই জরুরী |আমাকে কেউ বিকাশে টাকা পাঠাবেন না দয়া করে |
22/01/2024

এদেশ থেকে সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিতে এদেরকে বয়কট করা এখনই জরুরী |আমাকে কেউ বিকাশে টাকা পাঠাবেন না দয়া করে |

যারা কুরআন পড়তে পারেন না , একটা বই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে |মুহাম্মদ পাবলিকেশনের সকল বইয়ে ৫০% ছাড়, ৯৯৯৯+৳ অর্...
21/01/2024

যারা কুরআন পড়তে পারেন না , একটা বই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে |
মুহাম্মদ পাবলিকেশনের সকল বইয়ে ৫০% ছাড়, ৯৯৯৯+৳ অর্ডারে উমরার টিকেট ফ্রি ও ১৫০০+৳ অর্ডারে প্রিমিয়াম ডেস্ক ক্যালেন্ডার ফ্রি!
website link :

লেখকঃ মওলানা জহুরুল হক,প্রকৌশলী মইনুল হোসেন, ক্যাটাগরিঃ কুরআন শিক্ষা, মূল্যঃ 260.0, লিংকঃ www.rokomari.com/book/69112 , সার সংক্ষেপঃ “ন....

আজীবন পড়াশুনা করে অনেক কিছু শিখেছ,কিন্তু পড়াশোনা কিভাবে করতে হয় তা  কি কেউ কখনো শিখিয়েছে ?স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যা...
20/01/2024

আজীবন পড়াশুনা করে অনেক কিছু শিখেছ,কিন্তু পড়াশোনা কিভাবে করতে হয় তা কি কেউ কখনো শিখিয়েছে ?
স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে যা কখনও শেখায় না |
চমৎকার এ বইটি তোমার জন্য |
নিজের ওয়েবসাইট থেকে বইটি ক্রয় করতে পারবে |

লেখকঃ আয়মান সাদিক,সাদমান সাদিক, ক্যাটাগরিঃ ছাত্রজীবন উন্নয়ন, মূল্যঃ 304.0, লিংকঃ www.rokomari.com/book/177053 , সার সংক্ষেপঃ ”স্টুডেন্.....

নিচের লিংক থেকে এই বইটি ক্রয় করতে পারবেন |পিতা-মাতা এবং সন্তানের মধ্যকার সম্পর্কটাই পৃথিবীর সবচেয়ে মধুর এবং সবচেয়ে সু...
19/01/2024

নিচের লিংক থেকে এই বইটি ক্রয় করতে পারবেন |

পিতা-মাতা এবং সন্তানের মধ্যকার সম্পর্কটাই পৃথিবীর সবচেয়ে মধুর এবং সবচেয়ে সুন্দর সম্পর্ক। এই সম্পর্কের কোথাও কোনো খাঁদ নেই। নেই স্বার্থ কিংবা স্বার্পরতার ছোঁয়া। মায়া, মমতা, আদর, যত্ন এবং নিখাঁদ ভালোবাসার এক অদ্ভুত চক্রে আবর্তিত এই সম্পর্কের প্রতিটি মুহূর্ত। আমাদের জন্ম, বেড়ে ওঠা, শৈশব এবং কৈশোরের গল্পে, আমাদের যুবক হয়ে ওঠার চিত্রপটে তারাই থাকেন মূল ভূমিকায়। . অথচ নিয়তির নির্মম পরিহাসে আমাদের জীবনের সেই মহানায়ক আর মহানায়িকা, যারা নিজেদের সবটুকু ঢেলে দিয়ে আমাদের আগলে রাখেন, আমাদের মানুষ করেন, তাদেরকে আমরা আস্তাকুড়ে ছুঁড়ে ফেলি। পরিত্যক্ত জঞ্জালের ন্যায় ভাগাড়ে নিক্ষেপ করি। এমনসব কঠিণপ্রাণ সন্তান, যারা দুনিয়ার লোভ আর মোহে পড়ে বাবা-মা’কে ভুলে যায়, ভুলে যায় তাদের অবদান, ত্যাগ আর তিতিক্ষার গল্প, কেমন হয় তাদের পরিণতি? . অথবা, এমনসব সৌভাগ্যবান সন্তান, যারা সবকিছুর বিনিময়ে বাবা-মা’কে আগলে রাখে, ভালোবাসে, যেভাবে শৈশবে তাদের আগলে রেখেছিল তাদের পিতা-মাতা, কেমন হয় সেসকল সন্তানদের যাপিত জীবনের গল্প? সেরকম একঝুঁড়ি গল্পের সমাহার নিয়ে রচিত মা, মা, মা এবং বাবা।

https://rkmri.co/mAeNpIITMeyM/

শীতে সর্দি-কাশি-জ্বর থেকে দূরে থাকতে যেসব খাবার খাবেন ।শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে রোগ-জীবাণু আমাদের শরীরে...
18/01/2024

শীতে সর্দি-কাশি-জ্বর থেকে দূরে থাকতে যেসব খাবার খাবেন ।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে রোগ-জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধে। রোগ-জীবাণুর সংক্রমণের ফলে আমরা অসুস্থ হয়ে থাকি। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে মানুষ বেশি অসুস্থ হয়ে থাকে। এই সময় সর্দি-কাশি-জ্বর হওয়ার প্রবণতা বেশি দেখা যায়।

সর্দি-কাশি-জ্বর দূর করতে আমরা পেঁয়াজ, রসুন ও আদা খেতে পারি। এসব আমাদের প্রায় সকলের রান্নাঘরেই থাকে। এসব ভেষজ রান্নায় স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আসুন জেনে নিন, এই তিন ভেষজের হরেক গুণের কথা :

পেঁয়াজ-
পেঁয়াজ খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরে পুষ্টিও জোগায়। পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে সর্দি ও কাশির সমস্যা কমে যাবে।

পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে সর্দি ও কাশির সমস্যা কমে যাবে
পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে সর্দি ও কাশির সমস্যা কমে যাবে।

এ ছাড়া ক্যানসারের মতো রোগকে পেঁয়াজ দূরে রাখে। এ ছাড়া যাদের হজমের সমস্যা রয়েছে তারা প্রতিদিন একটু কাঁচা পেঁয়াজ খেতে পারেন। কারণ পেঁয়াজ হজম শক্তি বাড়ায়। পেঁয়াজে রয়েছে সালফার, যা চুল পড়া রোধ করে। পেঁয়াজের রস খেলে অ্যাজমার সমস্যা থেকে মুক্তি পাবেন।

রসুন -
শরীরের সুস্থতায় রসুনের জুড়ি মেলা ভার। রসুনের মধ্যে রয়েছে এলিসিন নামে এক উপাদান,যা ক্যানসারসহ বিভিন্ন রোগ থেকে আপনাকে দূরে রাখবে। প্রতিদিন কাঁচা রসুন খেলে হৃৎপিণ্ডের সুস্থতা নিয়ে চিন্তা করতে হবে না। রসুন খেলে বুকের ব্যথা কমে যাবে। এ ছাড়া প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে শরীরের রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পাবে।

রসুনের অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণ অনেকটা ওষুধের মতো কাজ করে। রসুন আপনাকে ঠান্ডার সমস্যা থেকে দূরে রাখবে। ঠান্ডা লাগলে তা ফুসফুসে সংক্রমণ ঘটতে পারে, যা থেকে মুক্তি পেতে রসুন পিষে রস খেলে ভালো উপকার পাবেন।

আদা
আদা মূলত মসলা হিসেবে ব্যবহৃত হলেও, এর রয়েছে অনেক উপকারিতা। এটি অনেক রোগবালাই থেকে সেরে উঠতে কার্যকর ভূমিকা রাখে। জ্বর, কাশি, ঠান্ডা লাগা ও ব্যথায় আদা উপকারি। আদা হজমের পাশাপাশি সর্দি-কাশি থেকে আপনাকে দূরে রাখবে। ভারি কোনো খাবার খাওয়ার পর খানিকটা আদা চিবিয়ে খেলে দেখবেন পেটের অস্বস্তিভাব কেটে গেছে।

আদা ফুসফুস সংক্রমণের পাশাপাশি শ্বাস-প্রশ্বাসের সমস্যা দূর করে। এ ছাড়া এক চা–চামচ করে আদার রস, লেবুর রস ও মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো খেলে কাশি কমে, কফ দূর হবে। শরীরের যে কোনো ব্যথা দূর করতে আদা টনিকের মতো কাজ করে। আদার রস দাঁতের মাড়ি শক্ত করে এবং দাঁতের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকা জীবাণু মেরে ফেলে।

আমাদেরই এক বড়ভাই, বর্তমানে রেলওয়ের মেকানিকাল ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার। কথা বলছিলাম তার সাথে গোপীবাগে ট্রেনে আ*গুন লা...
06/01/2024

আমাদেরই এক বড়ভাই, বর্তমানে রেলওয়ের মেকানিকাল ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার। কথা বলছিলাম তার সাথে গোপীবাগে ট্রেনে আ*গুন লাগার বিষয়ে।

আমার শুরুর আগেই তিনি শেষ করে দিয়ে বললেন— ‘আ*গুন লাগেনি, লাগানো হয়েছে। আমরা যাত্রীদের জন্য এতটাই নিরাপত্তা নিশ্চিত করি যে স্বয়ংক্রিয়ভাবে আ*গুন লাগার কোনো উপায় নেই’

নিরাপত্তা নিয়ে প্রশ্ন করায় তিনি জোর দিয়ে একপ্রকার আফসোসের সুরেই বললেন ‘যদি একটা উপায় জানা থাকত আমি হয়ত তোমাকে বলতে পারতাম শাফিন’

বিস্তারিত জানতে চাওয়ায় তিনি নির্দিষ্টভাবে কিছু উদাহরণ দিলেন, যেমন— ট্রেনের বডি স্ট্রাকচার কিন্তু কোনো এক্সপ্লোসিভ হ্যাজার্ড নয়, অর্থাৎ দা*হ্য পদার্থ না যে কিছু একটা ছুড়ে মারলেই আগুন ধরে যাবে।

ট্রেনের বডি তিনটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরী- স্টেইনলেস স্টিল, কার্বন স্টিল এবং এলুমিনিয়াম।

★ স্টেইনলেস স্টিলে আ*গুন ধরেনা

★ কার্বন স্টিলে সাড়ে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও আ*গুন ধরেনা, ৩৭০° সেলসিয়াসে পুড়তে শুরু করে এবং ৫০০° তে কার্বন স্টিল তার ২৫% সক্ষমতা হারায়

★ আর এলুমিনিয়ামকে বলাই হয় ‘ইউনিক ফায়ারপ্রুফ ম্যাটেরিয়াল’

যেহেতু এসি কেবিনে আ*গুন ধরেছে তাই বলতে হয় এসি কেবিনে এটাচড উইন্ডো থাকে, যেগুলা হলো ফাইবারগ্লাস। ফাইবারগ্লাস ৫০০°+ তাপমাত্রাতেও কিচ্ছু হয়না।

সুতরাং বাইরে থেকে কেউ কিছু ছুড়ে মারবে- এটা অসম্ভব। আর ভেতর থেকে স্বয়ংক্রিয়ভাবে আ*গুন ধরবে এমন কোনো উপায় নেই। আ*গুন স্বজ্ঞানে স্বেচ্ছায় ঠান্ডা মাথায় লাগানো হয়েছে— একদম নিশ্চিত হয়েই বললেন তিনি।

কারণ ট্রেনের সীটগুলো সিনথেটিকের; এতে সহজেই আ*গুন লাগবে। ভেতরের হার্ড কম্পোনেন্টগুলো ম্যাঙ্গানিজ, সালফার, সিলিকনের মত পিওর এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালে তৈরী। তারপরও তার অভিমত এত সহজেই আ*গুনে সব ছারখার হয়ে যাবেনা যদিনা পে*ট্রোল, ইথানল বা নাইট্রোসেলুলোজের মত দা*হ্য পদার্থ আগে থেকে ছিটানো হয়। আর এসব রাসায়নিক পদার্থের এক্সেস সবার হাতে থাকবেনা।

টিটি থেকে শুরু করে আনসার-পুলিশ, যারা যারা নিরাপত্তার দায়িত্বে ছিল; জাস্ট উ*লটো করে ঝু*লি*য়ে দিলে সব বেরিয়ে আসবে।

লা*শে*র রাজনীতি যারা করে, আল্লাহ আপনি তাদের এমনভাবে ধ্বংস করুন যেন দেখে মনে হয় কখনও তাদের অস্তিত্বই ছিলনা।


- শাফিন রহমান

Address

Dighalia
Dighalia

Alerts

Be the first to know and let us send you an email when Islamicbookshop.in posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamicbookshop.in:

Shortcuts

Share

Category