M/S Shourov Traders

M/S Shourov Traders শত ভেজাল এর মধ্যে মানুষের কাছে ঐতিহ্য?

🖤🖤
28/02/2022

🖤🖤

দিনাজপুরের কাটারিভোগ চালের ইতিহাস

আনুমানিক, একশ বছর আগে থেকে দিনাজপুর জেলায় সুগন্ধি কাটারিভোগের চাষাবাদ হচ্ছে। খেতে সুস্বাদু এই কাটারিভোগ চাল মাথার দিকে ছুরির মতো একটুখানি চোখা ও বাঁকা। সাধারণত চিড়ার রং ফ্যাকাশে ধূসর হলেও এ ধানের চিড়া হালকা সাদা রঙের হয়। চাল তো বটেই, কাটারিভোগের চিড়ায়ও মিষ্টি সুগন্ধ থাকে। কাটারিভোগ চাল দিয়ে পোলাও ছাড়া মজাদার বিরিয়ানি, জর্দা, পায়েশ ও ফিরনি রান্না করা হয়।

মজার ব্যাপার হলো, এই কাটারিভোগ চাল পৃথিবীর অন্য কোনো দেশ তো দূরে থাক, বাংলাদেশেরই অন্য কোনো জেলায় রোপণ করলে ঘ্রাণ ও স্বাদ বদলে যায়। এমনকি দিনাজপুরের সব এলাকাতেও কাটারিভোগ ধান চাষাবাদ হয় না।

দিনাজপুর সদর উপজেলার ফাশিলাহাট, ছোট বাউল, বড় বাউল, করিমুল্যাপুর, খানপুর, চিরিরবন্দর উপজেলায় কাউগাঁ, বিষ্টপুর, তালপুকুর মুকুন্দপুর, দুর্গাডাঙ্গা, ভিয়াইল, পশ্চিম বাউল ও কাহারোল উপজেলার দু-একটি উঁচু জায়গায় এ বিশেষ জাতের ধান চাষ হয়। উঁচু বেলে-দোআঁশ মাটি কাটারিভোগ চাষের উপযোগী। তাই এটি একশ বছর ধরে শুধু এই জেলায় ঐতিহ্যবাহী পণ্য হিসেবে পরিচিত।

তাই তো জিআই পণ্য হিসেবে বাংলাদেশের কাটারিভোগ চাল নিবন্ধনের প্রক্রিয়ায় এগিয়ে রয়েছে। G I এর পূর্ণরূপ হলো Global Identity বা ভৌগোলিক নির্দেশক। বাংলাদেশ সরকার দেশের ঐতিহ্যবাহী আরও ২৩ পণ্যের জন্য জিআই নিবন্ধন পেতে আবেদন করেছেন।

কাটারিভোগ চাল নিয়ে একটি গল্প প্রচলিত আছে। মোগল সম্রাট আওরঙ্গজেব তাঁর দরবারে দিনাজপুরের রাজা প্রাণনাথকে ডেকে পাঠিয়েছিলেন। স্বাভাবিকভাবেই একজন সম্রাটের সঙ্গে দেখা করার সময় যে কেউই কিছু উপঢৌকন নিয়ে যায়। রাজাও সম্রাটকে খুশি করার জন্য হীরা, পান্না, স্বর্ণমুদ্রার সাথে কাটারিভোগ চাল নিয়ে যান। সম্রাট আওরঙ্গজেব উপঢৌকন হিসেবে পেয়ে যতটা না খুশি হয়েছিলেন, তার থেকে বেশি খুশি হয়েছিলেন কাটারিভোগ চাল পেয়ে। সম্রাট প্রাণনাথকে ‘মহারাজা’ উপাধিতেও ভূষিত করেন।

আবহাওয়াগত পরিবর্তন, কৃষকের ন্যায্য দাম না পাওয়া ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কাটারিভোগ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল। তবে বর্তমানে কাটারিভোগ ধান ফিরিয়ে আনতে উচ্চ ফলনশীল সুগন্ধি ব্রি ধান-৭০ চাষাবাদ শুরু হয়েছে। এতে আশাতীত ফলন পাওয়া গেছে। ফলন দেখে কৃষকেরা এ ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

আমাদের দেশের নিজস্ব অনেক ধরনের সুগন্ধি চাল আছে। সুগন্ধি চালগুলো হচ্ছে- কাটারিভোগ, কালিজিরা, টিপিএল-৬২, চিনিগুঁড়া, চিনিআতপ, চিনিকানাই, বাদশাভোগ, কাটারিভোগ, মদনভোগ, রাঁধুনিপাগল, বাঁশফুল, জটাবাঁশফুল, বিন্নাফুল, তুলসীমালা, তুলসীআতপ, তুলসীমণি, মধুমালা, খোরমা, সাককুর খোরমা, নুনিয়া, পশুশাইল, বিআর-৫ (দুলাভোগ), ব্রি ধান-৩৪, ব্রি ধান-৩৭, ব্রি ধান-৩৮ ও ব্রি ধান-৫০।

আসসালামু আলাইকুম।আমি শাহনেওয়াজ সৌরভ। আমার বাড়ি দিনাজপুর। দিনাজপুর কাটারিভোগ চালের জন্য বিখ্যাত জানেন নিশ্চয়ই। আমি বর্...
12/12/2020

আসসালামু আলাইকুম।

আমি শাহনেওয়াজ সৌরভ। আমার বাড়ি দিনাজপুর। দিনাজপুর কাটারিভোগ চালের জন্য বিখ্যাত জানেন নিশ্চয়ই। আমি বর্তমানে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়ছি। যার কারণে দীর্ঘদিন ঢাকায় থেকে একটি জিনিস উপলব্ধি করলাম যে আমি ঢাকায় যে চাল খাই আর দিনাজপুরে বাড়িতে যে চাল খাই তা অনেকটা ভিন্ন। আমার বাবা দীর্ঘদিন যাবৎ নিজস্ব মিলে চাল উৎপাদন করছেন। বাবার সাথে কথা বলে জানতে পারলাম যে বর্তমানে মানুষ শুধু চকচকে আর সুগন্ধি চাল কে ভাল চাল মনে করছেন। সেই জায়গা থেকে উপলব্ধি করে আমার এই ছোট্ট উদ্যোগ যেন সকল পুষ্টিগুণসম্পন্ন এবং ১০০% কোয়ালিটি সম্পন্ন চাল‌ আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।

আশা করছি আপনারা আমার পাশে থেকে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সফল করবেন ।

Address

Dinajpur " দিনাজপুর "
Dinajpur
5200

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

01755439369

Website

Alerts

Be the first to know and let us send you an email when M/S Shourov Traders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M/S Shourov Traders:

Share