Saraban's Book Corner

Saraban's Book Corner একটি ভালো বই হাজার বন্ধুর সমান

আজকে আমরা উপস্থিত হয়েছিলাম রানীরবন্দরে। সেখানে আমরা Bishwajit Das স্যারের বইসহ আমার বই  #তোমারচোখেরজলেআমারজন্মমা বইটিও র...
18/09/2026

আজকে আমরা উপস্থিত হয়েছিলাম রানীরবন্দরে। সেখানে আমরা Bishwajit Das স্যারের বইসহ আমার বই #তোমারচোখেরজলেআমারজন্মমা বইটিও রেখে দেই। আমি মোট ৫ টি বই নিয়ে যাই। ভেবেছিলাম সেল হবে কি হবে না? কিন্তু দুপুরের মধ্যেই আমার সবগুলো বই সেল হয়ে যায়। সত্যিই বিষয়টি অনেক আনন্দের। আমি আজকে অনেক আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে পার করেছি। আরও কিছু মজার ঘটনা ঘটেছে। কিছু মানুষ এসে আমার কাছে এসে জিজ্ঞাসা করতেছিল সারাবান তহুরা কে? এই বিষয়টি আরও সুন্দর করে তুলেছিল সেই মুহূর্তটি। তারপর পরিচয় হয় টমাস আংকেলের সাথে। যার বাসা মিঠাপুকুর এ। তিনি সহ আরও অনেকেই আমার বইটি ক্রয় করে নিয়েছেন। অনেক জ্ঞানীগুণী মানুষ আমাদের স্টলে এসে অনেকক্ষণ যাবত গল্প করেছিলেন। আমাদেরকে অনেক বিষয় সম্পর্কে জ্ঞান দিচ্ছিলেন। এমন কিছু মানুষের মাঝে থাকলে নিজেকে খুব সহজেই ইম্প্রুভ করা যায়। তবে তাঁদের সাথে বসে কিছুক্ষণ গল্প করতে পেরে ভালোই লাগছিল। খুব মজার বিষয় ছিল একজন স্যার আমাকে বাংলার কিছু বিষয় নিয়ে কথা বলেছিলেন। এইগুলো সত্যিই অনেক প্রয়োজন। তাছাড়া আমরা নিজেদেরকে এগিয়ে নিতে পারব না। জ্ঞানের পরিসর বাড়াতে হলে নিজেদেরকে মুক্ত চিন্তার অধিকারী হতে হবে৷ তার সাথে ভ্রমণ করতে হবে। ভ্রমণ মানুষের মনকে আনন্দ দেয়, মন সতেজ থাকে। আর এই আনন্দের ফলে একজন মানুষের সৃজনশীলতার বিকাশ ঘটে। আর নতুন পরিবেশে খাপ খাইয়ে চলতে পারার ক্ষমতাও তৈরি হয়। আসলে বড় মানুষের সংস্পর্শে থাকলে নিঃসন্দেহে কিছু জানা যায়। ❤️❤️

16/09/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Adiba Rahman Rokti, Sharmin Sultana Sima, Krishna Raaz, Eisita Akter Ety, Sujon Roy, Nafisa Khan Sinha, Lemon Islam, Abdullah Al Hadeed Imad, Mdbillah Billah

15/09/2026

With Saraban's Book Corner – I just made it onto their weekly engagement list by being one of their top engagers!

আমাদের কলেজ ম্যাগাজিন সৃজনীর পৃষ্ঠপোষক প্রফেসর Kamrul Hasan Tusher স্যার ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব Md. Daloar...
14/09/2026

আমাদের কলেজ ম্যাগাজিন সৃজনীর পৃষ্ঠপোষক প্রফেসর Kamrul Hasan Tusher স্যার ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব Md. Daloar Hossain (সহযোগী অধ্যাপক, উদ্ভিদবিদ্যা বিভাগ) স্যারের হাত থেকে গ্রহণ করেছি। এর আগের দিন প্রধান পৃষ্ঠপোষক Md Lutfor Rahman স্যারের কাছ থেকে গ্রহণ করেছিলাম। সত্যিই এই দিনগুলো স্মৃতিতে ধরে রাখার মত দিন। কিছুদিন পরে এই প্রিয় শিক্ষাঙ্গনটি ছাড়তে হবে। যদিও আমি ছাড়তে চাই না 🥹। কিন্তু স্যারদের সাথে কাটানো মুহূর্তগুলো চিরদিন ফ্রেমে বন্দি হয়ে থাকবে 🥰। Dinajpur Govt. College আমার কাছে এক দ্বিতীয় পরিবার। এই পরিবার আমাকে বিভিন্ন শিক্ষা দিয়েছে। এই পরিবারে আমি পেয়েছি কিছু গুনীজন, যাঁদের সংস্পর্শে আমি নিজেকে পরিবর্তন করতে পেরেছি। অনেক জ্ঞানার্জন করেছি। যদিও আমার জ্ঞানের সংকীর্ণতা এখনো রয়েই গেছে। মানুষের জানার শেষ নেই। তবে জ্ঞানপিপাসু মানুষেরা সব জায়গায় জানার জন্য অধির আগ্রহে বসে থাকে। আমিও এমন জ্ঞানপিপাসু মানুষের অন্তর্ভুক্ত হতে চাই। জ্ঞানের সান্নিধ্যে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব ❤️।

আজকে পুরস্কার হাতে তুলে দিলাম  MO LI কে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ  আমার সাথে যুক্ত থাকার জন্য। সামান্য উপহার দিয়েছি তোমা...
13/09/2026

আজকে পুরস্কার হাতে তুলে দিলাম MO LI কে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। সামান্য উপহার দিয়েছি তোমাদেরকে। আশা করি পরবর্তীতে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আশা করি, পরবর্তীতে পাশে পাব 💓💓

দিনাজপুর সরকারি কলেজের ম্যাগাজিন, ২০২৬ প্রকাশিত হয়েছে। এর প্রকাশকাল: জুন, ২০২৬।  ম্যাগাজিনটির নাম সৃজনী। এই ম্যাগাজিনটির...
09/09/2026

দিনাজপুর সরকারি কলেজের ম্যাগাজিন, ২০২৬ প্রকাশিত হয়েছে। এর প্রকাশকাল: জুন, ২০২৬। ম্যাগাজিনটির নাম সৃজনী। এই ম্যাগাজিনটির প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর Md Lutfor Rahman স্যার (অধ্যক্ষ, দিসক)। পৃষ্ঠপোষক প্রফেসর Kamrul Hasan Tusher স্যার( উপাধ্যক্ষ, দিসক)। সম্পাদনা করেছেন Bishwajit Das স্যার (সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, দিসক)। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন : মাস্টার প্রিন্টার্স, দিনাজপুর।

সবচেয়ে আনন্দের বিষয় গতকালকে আমি অধ্যক্ষ স্যারের কাছে গিয়েছিলাম। স্যার আমাকে বলেছেন, তিনি আমাকে একটি ম্যাগাজিন দিবেন। কিন্তু আজ না আগামীকাল। এটা শুনে বেশ খুশি হয়েছি। তারপর আজকে আমি ম্যাগাজিনটি তাঁর হাত থেকে গ্রহণ করে নিজেকে ধন্য মনে হচ্ছে। ❤️❤️

সত্যিই এটি অনেক আনন্দের ও গর্বের বিষয়। যখন ক্লাশ ৮-৯ এ পড়তাম তখন শুধু ম্যাগাজিন বিষয় নিয়ে শুনেছিলাম। যে-কোন ইংরেজি রচনা লিখলে বিশেষ করে কোনো বইমেলার রচনা সেখানে ম্যাগাজিনের বিষয়টি রচনায় লিখতাম। ভাবতাম ম্যাগাজিনে আবার কিভাবে কি করে? এর আগের ২০২৫ এর ম্যাগাজিনেও আমার নাম ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় অসুস্থ হয়ে পড়ি৷ তখন আমার হাতে ম্যাগাজিনটি আসে নি। এরপর ২০২৬ এর ম্যাগাজিনের বিষয়টি আমার কাছে অনেক সুন্দর একটি মুহূর্ত। আমি ভ্রাম্যমাণ লাইব্রেরিতে এসেছিলাম বই পড়ার জন্য। সেইদিন যে ম্যাগাজিন আসবে আমার জানা ছিল না। হঠাৎ করেই দেখি বিশ্বজিৎ স্যার আসছেন। তখন স্যার বললেন আরে তোমাকেই ফোন দিতে চাচ্ছিলাম। যাইহোক, শুনে ভালোই লাগল। কেন ফোন দিতে চাইছেন তা জানতে চাই নি। কিছুক্ষণ পরে দেখি ম্যাগাজিন গুলো অটো থেকে নামাচ্ছে৷ তখন স্যার বললেন দেখবা তো আসো। সত্যিই অনেক আনন্দের বিষয়। শিক্ষার্থী হিসেবে আমি প্রথম বইটি খুলে দেখি আমার লেখাটা কোন পেইজে রয়েছে৷ তারপর নিজের ডিপার্টমেন্ট ও অন্যান্য ডিপার্টমেন্টে ম্যাগাজিন গুলো সরবারাহের জন্য অফিস সহকারীকে সহায়তা করলাম। এমন আনন্দঘন মুহূর্ত আসলেই মনে রাখার মত। সারাজীবন আমার স্মৃতিতে থাকুক। আমি এই দিনাজপুর সরকারি কলেজে এসে অনেক কিছু পেয়েছি। এই সবকিছুর জন্য স্যারদের অবদান অনেক বেশি। একজন শিক্ষার্থীকে একজন শিক্ষকই সঠিক দিক নির্দেশনা দিতে পারেন। আর এই দিকনির্দেশনাই হতে পারে একজন শিক্ষার্থীর জীবন পরিবর্তনের হাতিয়ার। 💓💓💓

"প্রিয় কিছুর সংমিশ্রণ—একরাশ ভালোবাসা... সুন্দর এই উপহারটির জন্য ধন্যবাদ। 🌸🍫"লিখেছেন: Dilruba Khanom Sathi ধন্যবাদ আপনাকে...
08/09/2026

"প্রিয় কিছুর সংমিশ্রণ—একরাশ ভালোবাসা... সুন্দর এই উপহারটির জন্য ধন্যবাদ। 🌸🍫"

লিখেছেন: Dilruba Khanom Sathi

ধন্যবাদ আপনাকে ❤️💥

আজ ৫ সেপ্টেম্বর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর তালিকা দেওয়া হলো। ক্রমানুসারে সাজিয়ে দিয়েছি। Chayan Chowdhury Saifun Nahar Sh...
05/09/2026

আজ ৫ সেপ্টেম্বর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর তালিকা দেওয়া হলো। ক্রমানুসারে সাজিয়ে দিয়েছি।

Chayan Chowdhury
Saifun Nahar
Sharmin Akter
Murad Hasan
Jafrin Sorkar
MO LI
Dilruba Khanom Sathi

আপনারা সকলে আমাকে ইনবক্সে নক করুন।

আজকে আরেকটি বই অর্ডার পেয়েছি রংপুর, পীরগঞ্জ থেকে। Muntaha Tuba বইটি আমার পেইজ থেকে অর্ডার কনফার্ম করেছে। আগামীকাল তার কা...
03/09/2026

আজকে আরেকটি বই অর্ডার পেয়েছি রংপুর, পীরগঞ্জ থেকে। Muntaha Tuba বইটি আমার পেইজ থেকে অর্ডার কনফার্ম করেছে। আগামীকাল তার কাছে বইটি পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব। তার জন্য থাকবে অনেক অনেক শুভকামনা। আমি আশা করব বইটি পড়ে সে আমাকে একটি রিভিউ দিবে। 💓💓

আজকে অর্ডার পেয়েছি এই পেইজ থেকে ৫ টি বইয়ের। বইটি কুরিয়ার করে পাঠিয়ে দিব দিনাজপুর থেকে রংপুরে। এখনো যারা বইটি নিতে চান আম...
31/08/2026

আজকে অর্ডার পেয়েছি এই পেইজ থেকে ৫ টি বইয়ের। বইটি কুরিয়ার করে পাঠিয়ে দিব দিনাজপুর থেকে রংপুরে। এখনো যারা বইটি নিতে চান আমাকে ইনবক্সে নক করুন। অথবা রকমারিতে গিয়েও সরাসরি অর্ডার করতে পারেন। আমার কাছ থেকে নিলে অবশ্যই কুরিয়ার চার্জসহ দিতে হবে। তাই দেরি না করে এখনি এই পেইজে নক করুন।

Address

Rangpur Division
Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Saraban's Book Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category