No Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from No, Shopping Service, komolpur, Dinajpur.

BUET/Engineering এ চান্স পান নাই? -মেডিকেল এ বাদ? - নামকরা পাবলিক এর নামকরা সাবজেক্ট থেকে আউট? - আপনারা প্রতিটা Failure ...
07/01/2018

BUET/Engineering এ চান্স পান নাই? -
মেডিকেল এ বাদ? - নামকরা পাবলিক এর নামকরা সাবজেক্ট থেকে আউট? -
আপনারা প্রতিটা Failure কে opportunity বানায় ফেলেন না কেনো? এত্ত Frustration কেনো???

আপনে "বাজারে চলে না" এমন সাব্জেক্টে বা এমন ইউনিভারসিটি তে ভর্তি হইছেন। এখন কি করবেন?

সামনের ৪ বছর BUET/DMC/ DU / ইত্যাদির পোলাপাইনের যখন নাভিশ্বাস তখন আপনে ওই সময় টা এমন ভাবে কাজে লাগাইবেন যাতে ওইসব জায়গায় চান্স না পাইবার জন্য আনন্দ করতে পারেন! তবে অনেক involvement, hardwork আর consistency না থাকলে কিচ্ছুই হবে না।

তাইলে ৪ বছর কি করতে পারেন? আপনে প্রফেশনাল কোর্স করবেন বা তার প্রিপারেশন নিবেন। কি কি করতে পারেন তার কিছু guidelines

১. CFA (Chartered Financial Analyst) - এটা আমার স্বপ্নের মতো। ইসস! যদি ২৫ বছর বয়স হইতো আবার! এটা American একটা Certification যেটা দুনিয়ার সব দেশেই highly accepted and valued. গড়ে ৩ বছর লাগে, ৩ কঠিন পরীক্ষা দিতে হয়, যা এখন বাংলাদেশেই বসে দেয়া সম্ভব। Finance এ ক্যারিয়ার গড়তে চাইলে এর চেয়ে ভালো কি আছে তা আমি জানি না। যে কোন বিষয়ে Undergraduate পড়াশুনা করে এই পরীক্ষা দেয়া যায়। বাংলাদেশে আমার জানা মতো মাত্র ৫০ জনের মত CFA আছেন। জানতে Wikipedia আর CFA INSTITUTE এর সাইটে যেয়ে দেখেন, CFA Forum এ যোগ দেন, যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে কথা বলেন। বুকে আর মাথায় বল থাকলে লেগে পড়ুন। মনে রাখবেন অসীম সাহস আর ইচ্ছা নিয়ে আগাবেন ইনশাআল্লাহ পিছে ফিরে তাকাতে হবে না। CFA designation আপনার ভিজিটিং কার্ডে? WOW!

২. CA (Chattered Accountant) - CA বাংলাদেশে করতে চাইলে এখুনি CA Bhaban এ বা যারা CA শেষ করেছেন তাদের সাথে যোগাযোগ করেন। পৃথিবীর অন্যান্য দেশেও করা যায়। USA তে এটা কে CPA বলে। Accountants দের জন্য অনেক উঁচু মানের Professional Certification. FCA Designation.

৩. CMA (Cost and Managment Accountant) - অনেকটা CA র মতোই। বাংলাদেশের জন্য ICMAB এ যোগাযোগ করেন। FCMA Designation.

৪. MCIPS (Member of Chartered Inst of Procurement and Supply) - দেশে সরকারি আর বিদেশি প্রজেক্ট গুলায় কতো বিলিয়ন ডলার এর কেনাকাটা হয় আপনের আইডিয়া আছে? এই procurement এর জন্য দরকার Procurement Specialist যারা বিভিন্ন নিয়ম কানন জেনে বিভিন্ন সংস্থা কে Advice প্রদান করেন। Procurement Specialist এর জন্য Professional Certification হচ্ছে MCIPS. এটা British Certification যা বাংলাদেশে BRAC UNI আর Engineer Staff College এ করানো হয়। এখানে World Bank এ একজন Procurement Specialist জয়েন করেছেন যিনি BUET এর কেমিক্যাল ইঞ্জিনিয়ার! Extremely valuable certification ভাই।

৫. FCS (Fellow Chartered Secretary) - বাংলাদেশে ICSB এর মাধ্যমে এ কোর্স আর সার্টিফিকেশন করে আপনি Company Secretary হতে পারেন। অনেকেই দেখছি Company Secretary এর Personal Secretary এক করে ফেলেন!! Terrible!! এটা Clerical/Secretarial job নয় ভাইরে! Company Secretary একজন Director লেভেল এর কর্মকর্তা!! ইনারা কোম্পানির Compliance দেখা থেকে শুরু করে Board of Directors দের Decision Execute করেন। অনেক Decision making এ থাকেন আর অনেক Highly Paid. এ ব্যাপারে ICSB এর সাথে যোগাযোগ করেন।

এ ছাড়াও এ ৪ বছর এ আর যা যা করবেন:

১. IBA MBA preparation - এ ব্যাপারে আগে আমার এক লিখা আছে। এ ৪ বছর প্রিপারেশন এর পরও যদি IBA আপনার না হয়, বাংলা সিনেমায় এক্সট্রা হিসাবে যোগ দেন!

২. BCS Preparation - মোক্ষম সময়। আমরা দেখতে চাই ৪ বছর পর কোন ইঞ্জিনিয়ার, ডাক্তার না - মায়ে খেদানো, বাপে তাড়ানো তথাকথিত অখ্যাত ইউনিভারসিটির অখ্যাত বিষয়ে পড়া ১০ জন Foreign Ministry তে জয়েন করেছে।

৩. বিদেশে Higher Studies - এ ৪ বছর GRE/GMAT, TOEFL/IELTS Preparation সহ বিভিন্ন ইউনিভারসিটিতে যোগাযোগ আর Statement of Purpose লিখা শুরু করতে পারেন। Volunteering তো আছেই। অনেক সময়ের ব্যাপার এইগুলা ভাই। পাশ করে করবেন ভাবলে ভুল হবে।

৪. App Development - App develop করার জন্য কঠিন প্রোগ্রামার হবার দরকার নাই। দরকার শুধু একটা আইডিয়া। বেসিক প্রোগ্রামিং শেখেন আর আইডিয়া গুলো Freelancer দিয়েও implement করতে পারেন। Chad Mureta আর তার App Empire বই টা আপনার জীবন টা বদলে দিতে পারে। Read about him to get brilliant inspiration and ideas.

নোট:

Professional Certification এর কিছু কিছু ছাত্র অবস্থাতেই করা যায়/ পরীক্ষা দেয়া যায়। সব certification এর জন্য পরীক্ষা পাশের পর ৩-৫
বছর experience লাগে নামের শেষে designation লিখার জন্য।

আপনার মূল পড়াশুনার পাশাপাশি এগুলো করবেন। পড়াশুনা বাদ দিয়ে নয়।

কোথায় কার সাথে যোগাযোগ করবেন তা দিয়ে দিয়েছি। আমি আমার Friends, colleagues আর অন্যান্য source থেকে এগুলো জেনেছি। Latest information এর জন্য source গুলোতে যোগাযোগ করবেন।

শেষ কথা: Never lose hope. একটা failure মানে ১০ টা success story. যেখানে ভর্ত্তি হইতে পারেন নাই show the university what you are capable of. Work hard and build an amazing story of your ONLY ONE life!

কোনো মতে স্কুলের গণ্ডি পাড়ি দিয়েছিলেন জ্যাক। পেশাজীবনে ৩০ বার চাকরির চেষ্টা করে বাদ পড়েছেন। শেষ পর্যন্ত ১৯৯৯ সালে প্রতিষ...
07/01/2018

কোনো মতে স্কুলের গণ্ডি পাড়ি দিয়েছিলেন জ্যাক। পেশাজীবনে ৩০ বার চাকরির চেষ্টা করে বাদ পড়েছেন। শেষ পর্যন্ত ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন ই-কমার্স সাইট আলিবাবা। সফল হতে হলে কী করা উচিত, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বিভিন্ন সময় এ প্রসঙ্গে তরুণদের পরামর্শ দিয়েছেন তিনি।

১. স্বপ্নটা বেঁচে থাক
জ্যাক মা মনে করেন, নিজের ওপর বিশ্বাস থাকলে বড় স্বপ্ন দেখতে কোনো বাধা নেই। যদি স্বপ্নটা বেঁচে থাকে, তাহলে আপনার বেঁচে থাকাও হবে রোমাঞ্চকর। জ্যাক মা বলেন, ‘হাল ছেড়ে দেওয়া হলো সবচেয়ে বড় পরাজয়।’ আপনি যখন উদ্ভট কোনো স্বপ্ন দেখবেন, তখন তাঁদের সঙ্গে থাকুন, যারা আপনাকে বিশ্বাস করে। এই মানুষগুলো আপনাকে শক্তি জোগাবে। জ্যাক মার উদ্ভট স্বপ্নগুলোর মধ্যে একটি ছিল সিনেমায় অভিনয় করা। এ বছর একটি চীনা চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

২. প্রত্যাখ্যাত হওয়াও জীবনের অংশ
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে, চাকরি করতে গিয়ে, মানুষের সহায়তা চাইতে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হয়েছেন জ্যাক মা। কিন্তু আশা হারাননি। নিজ জীবনের অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন, প্রত্যাখ্যাত হওয়াও জীবনের অংশ। তাই আশা হারানো চলবে না। জ্যাক মা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ১০ বার আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছিলেন। সেই তিনিই এখন প্রতিবছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতা দেন।

৩. দলগতভাবে কাজ করা শিখুন
১৮ জন বন্ধুকে নিয়ে আলিবাবা শুরু করেছিলেন জ্যাক মা। তিনি সব সময়ই দলগতভাবে কাজ করায় বিশ্বাসী। তাঁর ভাষ্য, ‘আপনি যতই প্রতিভাবান হন না কেন, দলগতভাবে কাজ করতে না পারলে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে অনেক মানুষের সঙ্গে কাজ করা জানতে হবে।’

৪. মানুষের বিশ্বাস অর্জন করুন
আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান হতে পারেন, একজন সাধারণ কর্মী হতে পারেন, কিন্তু আপনাকে সহকর্মীদের বিশ্বাস অর্জন করতেই হবে। যদি শিক্ষার্থী হন, তাহলে বন্ধুদের বিশ্বাস অর্জন করতে হবে। তাহলে একসঙ্গে কাজ করতে পারবেন। জ্যাক মা বলেন, ‘১৮ জন বিনিয়োগকারী আমার ওপর বিশ্বাস রেখেছিলেন। তাঁরা বিশ্বাস করেছেন বলেই আমাকে কাজের ক্ষেত্রে খুব সচেতন হতে হয়েছে।’

৫. প্রতিযোগীকে অনুসরণ করবেন না
জ্যাক মা কখনোই প্রতিযোগীদের বড় করে দেখেননি। তাঁর বক্তব্য সোজাসাপ্টা, ‘প্রতিযোগীর কাছ থেকে শিখুন, কিন্তু তাঁকে অনুসরণ করবেন না। অনুসরণ করেছেন তো মরেছেন!’ নিজের ব্যবসার কৌশল সম্পর্কে বলতে গিয়ে তাঁর মন্তব্য, ‘আমি আমার গ্রাহকদের দিকে তাকিয়ে থাকি। তাঁরা কী চান? ভবিষ্যতে আর কী চাইতে পারেন? গ্রাহকদের চাহিদা অনুসরণ করাই আমার কাজ।’

৬. সেরা নয়, সঠিক মানুষ খুঁজুন
সাফল্য পেতে হলে একটা ‘দল’ হয়ে কাজ করতে হয়, এ কথা জ্যাক মা বারবারই বলেছেন। তিনি আরও বলেছেন, সাফল্য পেতে হলে সঙ্গী হিসেবে সেরা মানুষটিকে নয়, সঠিক মানুষটিকে খুঁজে বের করুন। কেউ হয়তো তাঁর কাজের ক্ষেত্রে সেরা, কিন্তু আপনার পাশে থেকে কাজ করার মতো মানসিকতা তাঁর নেই। আবার কেউ হয়তো সেরা নন, কিন্তু আপনার সঙ্গে তাঁর বোঝাপড়াটা হবে ভালো। তাই সেরা মানুষটিকে নয়, সঠিক মানুষটিকে খুঁজুন।

৭. নিজেকে প্রশ্ন করা শিখুন
স্বপ্নের পেছনে যখন ছুটবেন, তখন অবশ্যই নিজেকে প্রশ্ন করতে হবে। আমার কী আছে? আমি কী পারি? আমি কী চাই? এসব প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে। জ্যাক মা মনে করেন, এসব প্রশ্নের উত্তর আপনাকে লক্ষ্য ঠিক রাখতে সাহায্য করবে।

৮. অন্যের ভুল থেকে শিখুন
জ্যাক মা বলেন, ‘অন্যের সাফল্য থেকে না শিখে অন্যের ভুল থেকে শিখুন। একেক জনের সাফল্য একেক ভাবে ধরা দেয়। কিন্তু সব মানুষ মোটামুটি একই রকম ভুলের মধ্য দিয়ে যায়।’ ভুল প্রসঙ্গে তাঁর আরেকটি কথাও আপনি মাথায় গেঁথে নিতে পারেন। জ্যাক মা বলেন, ‘যখনই মানুষের হাতে টাকা আসতে শুরু করে, তখন সে ভুল করতে শুরু করে।’

৯. অভিযোগ করার আগে সমাধান জানুন
সমস্যা নিয়ে ভাবনার চেয়ে সমাধানকে বেশি জোর দেন জ্যাক। তরুণদের তিনি সব সময় বলেন, ‘আপনি যদি কোনো সমস্যা নিয়ে অভিযোগ করেন, তাহলে আপনার উচিত আগে সেই সমস্যার সমাধান জানা। আপনার কাছে যদি সমাধান না থাকে, তাহলে চুপ থাকা শিখুন। একই ভাবে আপনি যদি পরিবর্তন চান, তাহলে নিজেই পরিবর্তন শুরু করুন। যদি পরিবর্তন না চান তাহলে চুপ থাকুন।’

১০. সব সময় কিছু না কিছু শিখুন
জ্যাক মার বয়স ৫০ ছাড়িয়েছে। কিন্তু এখনো নতুন কিছু শেখার ব্যাপারে তাঁর আগ্রহ ভীষণ। এখনো নিয়মিত মার্শাল আর্ট শিখছেন। কৈশোরে নয় বছর ইংরেজি শেখার জন্য পর্যটকদের গাইড হিসেবে কাজ করেছেন। অন্যের কাছ থেকে শেখার আগ্রহ তাঁর সব সময় ছিল। পেশাজীবনে সাফল্যের জন্য জ্যাকের পরামর্শ, ‘দুর্দান্ত কোনো বসের অধীনে কাজ শিখুন। ভালো বন্ধুর চেয়ে ভালো বস অনেক কিছু শেখায়। দারুণ বস আপনাকে নিয়মানুবর্তিতা শেখাবে, প্রশিক্ষণ দেবে আর আপনাকে উন্নত করবে।

07/01/2018

এক বার কোনো এক শহরের সবচেয়ে বড়
ব্যাঙ্কে একটি বুড়ি মহিলা গিয়েছিলো...
ওই বুড়ি মহিলা ব্যাঙ্ক ম্যানেজারকে কে
বললঃ আমি কিছু টাকা বাঙ্কে রাখতে চাই...ম্যানেজার জিজ্ঞেস করলঃ কত আছে?
বুড়ি বললঃ হবে ১০ লাখের মত...
ম্যানেজার বললঃ বাঃ ! আপনার কাছে বেশ
ভালোই টাকা আছে। আপনি করেন কি?
বুড়ি বললঃ তেমন কিছু না খোকা । IPL এ বাজি
লাগাই । আর বাকি সময় সবার সাথে যেকোনো
ব্যাপারে বাজি খেলি।
ম্যানেজার বললঃ শুধু বাজি লাগিয়েই এত
টাকা জমিয়েছো ? তাজ্জব ব্যাপার !
বুড়ি বললঃ তাজ্জবের কিছু নেই খোকা। আমি
এখুনি বাজি ধরতে পারি যে , তোমার মাথায়
ফলস চুল লাগানো...
ম্যানেজার হাসতে হাসতে বললঃ না দিদা।
আমি এখনো যথেষ্ট যুবক ।আর মাথায় ফলস চুল
লাগানো নেই।
তাহলে লাগাবে কি বাজি ? বুড়ি বলল।
ম্যানেজার মনে মনে ভাবল, এই বুড়ি পাগল মনে
হচ্ছে । যাই হোক ১ লাখ টাকা ফ্রিতে
কামানো যাচ্ছে , তো অত ভেবে লাভ কি...?
ম্যানেজার রাজি হয়ে গেলো...
বুড়ি বললঃ যেহেতু এক লাখ টাকার ব্যাপার
তাই আমি কাল সকাল ১১ টায় আমার উকিল
নিয়ে এই কেবিনে আসব। আর ওর সামনেই
প্রমান করা হবে। আপনি কি রাজি ?
ম্যানেজার বললঃ ঠিক আছে । আমি রাজি।
ম্যানেজারের রাতে ঘুম আসলো না, সারা রাত
ঐ বুড়ি আর ১ লাখ টাকার কথা ভাবতে থাকে...
পরের দিন সকালে ঐ বুড়ি উকিল নিয়ে ঠিক ১১
টায় ম্যনেজারের কেবিনে এসে উপস্থিত।
বুড়ি ম্যানেজার কে বললঃ আপনি কি রেডি ?
ম্যানেজার বললঃ একদম রেডি।।
বুড়ি বললঃ যেহেতু প্রমানের দরকার তাই আমি
আমার উকিলের সামনে আপনার চুল টেনে
প্রমান করতে চাই যে চুল আসল না নকল।
ম্যনেজার ভাবল এক লাখ টাকার ব্যাপার...
যাই হোক একটু চুল টানারই তো ব্যাপার। তাই
সে রাজি হয়ে গেলো...
বুড়ি ম্যানেজার এর পাশে গেলো আর চুল ধরে
টানতে শুরু করল । আর ঠিক ঐ সময়ই কেনো
জানি উকিলটা দেওয়ালে মাথা ঠুকতে শুরু
করে দিলো...
ম্যানেজার বলে উঠেঃ আরে আরে উকিল বাবু
কি হলো ???
বুড়ি হাসতে হাসতে বললঃ কিছু না । শক
খেয়েছে । আসলে ওর সাথে ৫ লাখ টাকার
বাজি ধরেছিলাম যে আজ সকাল ঠিক ১১ টায়,
শহরের সবথেকে বড় ব্যাঙ্কের মানেজারের
চুলের মুঠি ধরে টানব ।

ভদ্রমহিলার ছবি দেখে কেউ বলতে পারবেন তার পিঠের ব্যাগে কি আছে? কেউ পারবেন না। পারবেন তো না’ই, এমনকি বললেও আপনারা বিশ্বাস ক...
07/01/2018

ভদ্রমহিলার ছবি দেখে কেউ বলতে পারবেন তার পিঠের ব্যাগে কি আছে? কেউ পারবেন না। পারবেন তো না’ই, এমনকি বললেও আপনারা বিশ্বাস করতে চাইবেন না। হ্যা, সত্যিই বলছি। শুনুন তাহলে। তার ব্যাগে রয়েছে তার ‘হৃৎপিন্ড’।

মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংগ, হার্ট বা হৃৎপিন্ড। যা প্রতি মুহুর্তে আমাদের জীবনকে বাচিয়ে রাখে। সেই অবিচ্ছেদ্দ অংশ ঘাড়ে নিয়ে বয়ে বেড়ান তিনি। এটা কোন অলৌকিক ঘটনা না, এটা বাস্তবিক এক ঘটনা। চিকিৎসা বিজ্ঞানের এক অন্যতম সফলতা এটি। মৃত মানুষকে জীবন দানের মতই সফলতা এটি। ভদ্র মহিলার নাম ‘সেলওয়া হোসেন’ তিনি এখন পরিপূর্ণ সুস্থ, ও স্বাভাবিক ভাবে চলা ফেরা করতে পারেন। হাসতে পারেন কাঁদতে পারেন। তার সকল অনুভুতি ও এক্টিভিটিজ সবই স্বাভাবিক রয়েছে।

আজ থেকে ছয় মাস আগে সেলওয়া বুকে ব্যাথা অনুভব করেন। তখন তিনি আঞ্চলিক হাসপাতালে যান। সেখানে তার অবস্থা কৃটিকাল বুঝতে পেরে অপেক্ষাকৃত ভাল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানের ডাক্তাররাও তার অবস্থা বিবেচনা করে বৃটেনের বিখ্যাত ‘হেরেফিল্ড’ হাসপাতালে পাঠান। ওখানে তার পরীক্ষা নিরিক্ষা করে তার হার্ট সচল রাখতে পারবেন না বলে নিশ্চিত হোন। তখন ডাক্তারদের বোর্ড বসে তার পরিবারের সাথে আলোচনা করে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়া হয়। তার শরীরে হার্ট সরিয়ে সেখানে বসানো হয় প্লাস্টিকের চেম্বার, যা মানবদেহের হার্টের কাজ করবে। এবং প্লাস্টিকের এই চেম্বার সচল রেখে বায়ুর চাপ সৃষ্টি করতে প্রয়োজন হয় একটি ‘পাম্প’। এই পাম্প সচল রাখতে দরকার হয় একটি মোটরের। এবং সেই মোটর সচল রাখতে প্রয়োজন হয় দুটি ব্যাটারি। এবং এই ব্যাটারি, পাম্প ও মেশিন তিনি বয়ে বেড়ান তার পিঠের ঐ ব্যাগে। ঐ ব্যাগের পাম্প সাদা দুটি পাইপের মাধ্যমে হাওয়া দিয়ে তার বুকে স্থাপন করে দেয়া প্লাস্টিকের চেম্বার চালু রাখে, যা তার দেহে হার্টের কাজ করে রক্ত প্রবাহ সচল রাখে, ফলে বেঁচে আছে সেলওয়া হোসেন। এবং স্বাভাবিক ভাবেই বেঁচে আছেন।

বিশ্বের ইতিহাসে তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি কৃত্তিম ‘হার্ট’ নিয়ে বেঁচে আছেন। তার এই চিকিৎসায় সর্বমোট খরচ হয়েছে ৯৬ লাখ টাকা। সামনে আরো গবেষণার মাধ্যমে এই চিকিৎসার ব্যায় আরো কমিয়ে আনা সক্ষম হবে। তখন আরো অনেককে এই চিকিতসা নিয়ে বেঁচে থাকতে দেখা যাবে।

সেলওয়া’র এই বেঁচে থাকাকে নিঃসন্দেহে ডাক্তারদের জীবন দান বলা যায়। কারণ, সে বাংলাদেশ বা অনুন্নত দেশে থাকলে আজ বেঁচে থাকতো না। এমনকি তিনি তার পিঠের ঐ ব্যাগ ছাড়াও বেঁচে থাকতে পারবেন না, ডাক্তাররা বলেছেন ব্যাগের মেশিনে কোন সমস্যা হলে সেলওয়া সর্বোচ্য ৯০ সেকেন্ড বেঁচে থাকতে পারবেন।

অগোছালো ফেসবুক : Facebookনতুন বছরে নতুন লক্ষ্য নির্ধারণ করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এ বছ...
07/01/2018

অগোছালো ফেসবুক : Facebook

নতুন বছরে নতুন লক্ষ্য নির্ধারণ করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এ বছর তাঁর লক্ষ্য হচ্ছে ‘ফেসবুক ঠিক করা’। তবে কি ফেসবুক ঠিক নেই? জাকারবার্গের ভাবনায় ফেসবুক ঠিক আগের মতো নেই। বেশ কিছুটা অগোছালো হয়ে পড়েছে।

২০০৯ সাল থেকে বছরের শুরুতে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে বা চ্যালেঞ্জ নিয়ে সবাইকে জানান জাকারবার্গ। এর আগে প্রতিদিন টাই পরা, মান্দারিন ভাষায় কথা বলা, নিজের শিকার করা প্রাণীর মাংস খাওয়ার মতো চ্যালেঞ্জ নেন তিনি। গত বছরে যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য ঘোরার চ্যালেঞ্জ নিয়েছিলেন। এ বছর ব্যক্তিগত চ্যালেঞ্জের চেয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার জাকারবার্গ লিখেছেন, ফেসবুক ব্যবহারকারীদের নিপীড়ন থেকে সুরক্ষা দেওয়া, রাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে দাঁড়ানো এবং ব্যবহারকারীদের ফেসবুকের সময়টাকে উপভোগ্য করে তোলার নিশ্চয়তা বাড়াতে কাজ করবেন তিনি।

এককথায় বলা যায়, ফেসবুকের প্রধান নির্বাহী হিসেবে তাঁর কাজটি করে যেতে চান জাকারবার্গ।

ফেসবুকের প্রধান নির্বাহী বলেন, ‘এটা কোনো ব্যক্তিগত চ্যালেঞ্জ নয়, কিন্তু আমার মনে হয়, এসব বিষয়ে গভীর মনোযোগ দিয়ে কিছু শিখতে পারব। আমি ভিন্ন কিছু করব।’

জাকারবার্গ স্বীকার করেন, ‘সব ভুল বা নিপীড়ন ঠেকাতে পারব না সত্যি, তবে এখন অনেক বেশি ভুল করছি।’

২০১৭ সালটি ফেসবুকের জন্য ভালো যায়নি। মার্কিন নির্বাচনে ফেসবুকের ভূমিকা নিয়ে সমালোচনা হয়েছে। বিশেষ করে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে মার্কিন কংগ্রেসের মুখোমুখি হতে হয়েছে, বিশ্বে ফেসবুকের ভূমিকা নিয়ে সাবেক ও বিনিয়োগকারীদের কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে। সমস্যাগুলো সমাধান করা ছাড়া তার আর কোনো পথ খোলা নেই। ওয়াশিংটন, ইউরোপসহ অন্যান্য দেশ থেকে নিখুঁত ফল জানাতে বলা হচ্ছে। ২০০ কোটি ব্যবহারকারীর প্ল্যাটফর্ম এটি। এতে ভুয়া, মিথ্যা ও সরকারিভাবে উদ্দেশ্যমূলক উন্মুক্ত করা তথ্যে ব্যবহারকারী উদ্বেগে পড়তে পারেন। ফেসবুক ব্যবহার ছেড়ে দিতে পারেন।

ঠিক নয় বছর আগে জাকারবার্গ যে চ্যালেঞ্জ নিয়েছিলেন, এবারের চ্যালেঞ্জটাকে তার সঙ্গে তুলনা করেছেন।

জাকারবার্গ লিখেছেন, ‘ওই সময় অর্থনৈতিক মন্দায় ফেসবুক লাভজনক ছিল না। ফেসবুক যাতে টেকসই ব্যবসায় মডেলে রূপান্তরিত হয়, এ কারণে গুরুত্ব দিতে হয়েছিল। ওই বছর গুরুত্ব দিয়ে প্রতিদিন টাই পরতে হয়েছিল বলে মনে পড়ে। এ বছরটিও আগেরবারের মতোই মনে হচ্ছে।’

আড়ং কটন থ্রি-পিস.....Prize:- 750/-(fixed)Mobile:- 01784637679                01714947762
12/10/2017

আড়ং কটন থ্রি-পিস.....
Prize:- 750/-(fixed)
Mobile:- 01784637679
01714947762

32gb 10class MemoryFull speedOrginal(samsung)Prize:- 250/- onlyCall Now:- 01784637679                    01714947762
12/10/2017

32gb 10class Memory
Full speed
Orginal(samsung)
Prize:- 250/- only
Call Now:- 01784637679
01714947762

ইন্টেক ফুল আনবক্সড প্রিন্টার।।।অরিজিনাল hp Deskjet 1010৩ দিনের মধ্যে কিছু হলে প্রোডাক্ট চেইঞ্জ করে দিবPrize:- 2500/-প্রো...
10/10/2017

ইন্টেক ফুল আনবক্সড প্রিন্টার।।।
অরিজিনাল hp Deskjet 1010
৩ দিনের মধ্যে কিছু হলে প্রোডাক্ট চেইঞ্জ করে দিবPrize:- 2500/-
প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা দিবেন।।।
কালার - ব্ল্যাক দুইটাই সাপোর্ট করে।
আমরা কাটিজ দি না।।
কাটিজ যে কোনো স্টেশনারী দোকানে পাবেন।।
মডেল 61...
৩০০-৪০০ করে প্রতি পিছ কাটিজের দাম পরে।
আমরা সরাসরি ইম্পোর্টার থেকে কালেক্ট করি।।
তাই দাম অর্ধেক।
শোরুম থেকে নিলে ওয়ারেন্টি দেই।।
কিন্তু শর্ত থাকে: আপনি যে কাটিজ কিনবেন সেটা রিফিল করতে পারবেন না।।
শেষ হলে নতুন কিনতে হবে।।
এভাবে চলে ১ বছরে কোনো প্রভ্লেম হলে তারপর আপনাকে warranty সুবিধা দিবে।।।
তো ঘুরে ফিরে আপনারই খরচ বেশী যাই।।
আর এই সব warranty এর ও এত প্রয়োজন হই না।।
এগুলো ব্র‍্যান্ড এর প্রসারের জন্য দেয়া হই শুধু।
নরমালি, একটা কাটিজ শেষ হলে ৫০ টাকার বোতল কিনে রিফিল করা যাই।।।
আপনি সারা বছর কাটিজ কিনে যা খরচ করবেন তা দিয়ে নতুন প্রিন্টার কিনে ফেলতে পারবেন।।।
এখনো পর্যন্ত ৪২ পিছের উপরে সারা দেশে সেল দিসি,
কখনো কোনো অবজেকশান আসে নি
mObile : 01714947762
01784637679

সারা দেশে সুন্দরবন কুরিয়ার এর মাধ্যমে পাঠানো হয়।।
কুরিয়ার রেট যোগ হবে।।
প্রিন্টার হাতে নিয়ে টাকা দিবেন।।
Online Shopbd:- "NO"
www.facebook.com/shopbd.org

20/08/2017

Address

Komolpur
Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when No posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share