22/09/2026
🐟 অরিজিনাল নদীর মাছ মানেই একটু অন্যরকম ব্যাপার!
বাজারে রুই-কাতলা তো অনেক আছে—ছোট, বড়, মাঝারি…
কিন্তু অরিজিনাল নদীর রুই-কাতলা খুঁজে পাওয়া?
অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ খোঁজার মতোই! 😄
কারণ মাছওয়ালা ভাই তো বলবেই—
“ভাই, মাছ একদম অরিজিনাল!”
কিন্তু এই চাষের যুগে প্রশ্নটা হলো—
সত্যিই অরিজিনাল নদীর মাছ কয়জন বিক্রি করেন?
🌊 READY TO COOK – SAIMA’S KITCHEN
আমরা চাষের মাছ বিক্রি করি না।
অরিজিনাল নদীর রুই, কাতলা, আইড়, রিঠা, কালি বাউশ, ইলিশ, বোয়াল, বাইম—নদীর যে মাছটি আপনার প্রয়োজন, চাহিদা ও প্রাপ্যতা অনুযায়ী সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করি।
🎣 আমাদের মাছের প্রধান সোর্স—
চাঁদপুর ঘাট
এবং চাহিদা অনুযায়ী কাপ্তাই ফিশারি ঘাট।
আর সবচেয়ে মজার ব্যাপার—
আপনি চাইলে লাইভ দেখে আপনার মাছ নিজেই পছন্দ করে নেওয়ার সুযোগও পাবেন।
কারণ আমরা চাই, আপনি শুধু আমাদের কথায় বিশ্বাস না করে নিজের চোখেও মাছটা দেখে সিদ্ধান্ত নিন।
---
⚠️ তবে একটা বিষয় মনে রাখবেন—
অরিজিনাল নদীর মাছ প্রতিদিন, সবসময়, সব সাইজে পাওয়া যায় না।
তাই যদি সত্যিকারের নদীর মাছের সেই স্বাদ উপভোগ করতে চান,
একটু সময় হাতে রেখে অর্ডার কনফার্ম করবেন।
আর দয়া করে চাষের মাছের সঙ্গে অরিজিনাল নদীর মাছের দাম তুলনা করবেন না।
নদীর মাছ যেমন সহজলভ্য নয়,
তেমনি এর সংগ্রহমূল্যও অনেক বেশি।
আমরা নিজেরাও অনেক বেশি দামে মাছ সংগ্রহ করি।
তারপরও চেষ্টা করি অতিরিক্ত লাভ না রেখে যুক্তিসঙ্গত দামে আপনার বাসায় পৌঁছে দিতে।
---
❤️ আপনি চাইলে নিজেও চাঁদপুর বা কাপ্তাই ঘাট থেকে মাছ সংগ্রহ করে দেখতে পারেন।
আর যদি ঘাটে যাওয়ার সময় বা সুযোগ না থাকে—
ঘাটের মাছ আপনার দরজায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের। 🏠🐟
আপনার পছন্দের অরিজিনাল নদীর মাছের নামটা শুধু আমাদের জানিয়ে দিন।
মাছ পাওয়া গেলে আমরা সংগ্রহ করে, আপনার পছন্দ অনুযায়ী প্রস্তুত করে হোম ডেলিভারি করে দেব।
Ready to Cook-SAIMA’s Kitchen - 01830-799915
🌊 চাষের যুগে নদীর আসল স্বাদ খুঁজে নেওয়ার চেষ্টা।