17/09/2026
LED Radar Sensor Motion Activated Light
স্মার্ট লাইটিং প্রযুক্তিতে নিয়ে আসুন আধুনিকতা! LED Radar Sensor Motion Activated Light আপনার ঘর ও আশপাশের জায়গাগুলোকে রাখবে সবসময় সুরক্ষিত ও প্রয়োজনীয় আলোয় আলোকিত।
এর উন্নত Radar Motion Sensor Technology ৩ থেকে ৭ মিটার দূরত্বের যেকোনো মুভমেন্ট মুহূর্তেই শনাক্ত করতে পারে এবং ১৫০° × ৩৬০° বিস্তৃত কোণে স্বয়ংক্রিয়ভাবে আলো জ্বালিয়ে দেয়। নাইট সেন্সর যুক্ত থাকায় দিনের আলো বা পর্যাপ্ত আলোতে এটি কাজ করবে না, ফলে বিদ্যুৎ অপচয় কমাবে। প্রতিটি অটো-অন মোডে আলোটি ৩০ সেকেন্ড পর্যন্ত জ্বলবে।
করিশোর, সিঁড়ি, গ্যারেজ, ওয়াশরুম বা বাড়ির প্রবেশদ্বারে ব্যবহারের জন্য এটি একটি অত্যন্ত কার্যকর ও নিরাপদ লাইটিং সলিউশন।
মূল বৈশিষ্ট্যসমূহ:
রাডার সেন্সর টেকনোলজি: সুনির্দিষ্ট গতিবিধি শনাক্তকরণ।
নাইট সেন্সর সাপোর্ট: কম আলো বা অন্ধকারে অটো-অ্যাক্টিভেশন (3–10 Lux)।
কভারেজ ও দূরত্ব: ৩–৭ মিটার সেন্সিং ডিস্টেন্স এবং ১৫০° × ৩৬০° ডিটেকশন রেঞ্জ।
স্মার্ট টাইম ডিলে: গতিবিধি বন্ধ হলে ৩০ সেকেন্ড পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
এনার্জি সেভিং: বিদ্যুৎ খরচ কমায় এবং দীর্ঘস্থায়ী SMD 2835 LED চিপ সংবলিত।