Hamim & Subha Online Shop

Hamim & Subha Online Shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hamim & Subha Online Shop, Book shop, Shafipur Bazar, Gazipur.

Hamim & Subha Online Shop এ আপনাকে স্বাগতম
এখানে সকল প্রকার ইসলামিক পণ্য এবং সকল প্রকার ইসলামিক বই সুলভ মূল্যে খুচরা ও পাইকারি পাওয়া যায়।
যোগাযোগঃ- 01723607359 (হোয়াটসঅ্যাপ)

মাওলানা মওদূদী আধুনিক বিশ্বে ইসলামি পুনর্জাগরণে এক অনিবার্য নাম। মাওলানার সাহিত্য, চিন্তাধারা, অবদান নিয়ে লেখা হয়েছে প্র...
13/09/2026

মাওলানা মওদূদী আধুনিক বিশ্বে ইসলামি পুনর্জাগরণে এক অনিবার্য নাম। মাওলানার সাহিত্য, চিন্তাধারা, অবদান নিয়ে লেখা হয়েছে প্রচুর বই, হয়েছে নানান আঙ্গিকে গবেষণা। কিন্তু সে তুলনায় মাওলানার ব্যক্তিজীবন ও পারিবারিক জীবন নিয়ে আলোচনা হয়েছে তুলনামূলক কমই। আর সেই কম আলোচ্য বিষয়টির ওপরই কলম ধরেছেন তরুণ লেখক লাবিব আহসান।

লাবিব আহসান শৈল্পিক কলমে এঁকেছেন মাওলানা মওদূদীর ব্যক্তিগত ও পারিবারিক জীবনের চিত্র। মাওলানার ব্যক্তিগত জীবন কেমন ছিল? বিপুল সাংগঠনিক-রাজনৈতিক ব্যস্ততার মাঝে তিনি কীভাবে পারিবারিক-সাংসারিক জীবন সমন্বয় করতেন? কীভাবে তাঁর সন্তানদের গড়ে তোলার চেষ্টা করেছেন? মাওলানা মওদূদীর জীবনের এই অধ্যায় জেনে আমরা কুড়িয়ে নিতে পারি আমাদের জীবনের জন্য শিক্ষণীয় নানা উপাদান।

আমার-আপনার টাইম ম্যানেজমেন্ট, ফ্যামিলি ম্যানেজমেন্ট ও প্যারেন্টিংয়ের ক্ষেত্রে এই বই হতে পারে একটি দারুণ সহায়িকা।

চলুন, তাহলে সংগ্রহ করে নেওয়া যাক প্রচ্ছদ প্রকাশন থেকে প্রকাশিত লাবিব আহসান রচিত নতুন বই : ‘মাওলানা মওদূদীর অন্দরমহল’।
বই : মাওলানা মওদূদীর অন্দরমহল
লেখক : লাবিব আহসান
পৃষ্ঠা : ৮৮
মুদ্রিত মূল্য : ১৫০ ৳
প্রি-অর্ডার মূল্য : ১০৫ ৳ (৩০% ছাড়ে)( হামিম অ্যান্ড সুবহা) অনলাইন শপ এবং অফলাইনে পাবেন , যোগাযোগ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭২৩৬০৭৩৫৯
অর্ডার লিংক :

অনেক বাবা-মায়েরা বাচ্চাদের দিয়ে কোনো কাজই করাতে চান না। তারা ভাবেন, ছোটবেলাটা কেবলই খেলার বয়স।এটা খুবই ভুল ধারণা। ছোটবেল...
05/09/2026

অনেক বাবা-মায়েরা বাচ্চাদের দিয়ে কোনো কাজই করাতে চান না। তারা ভাবেন, ছোটবেলাটা কেবলই খেলার বয়স।

এটা খুবই ভুল ধারণা। ছোটবেলা যেমন খেলার বয়স, তেমন শেখারও বয়স। ছোটবেলাতেই বাচ্চাকে ছোট ছোট কাজগুলো করতে দিবেন।

তাকে বলবেন, জগ থেকে নিজের পানি নিজে ঢেলে পান করতে। খাওয়ার পর নিজের বাসন যেন সে নিজেই সিঙ্কে বা রান্নাঘরে রেখে আসে। তার খেলনাপাতি, বই, কাপড়চোপড় তাকে দিয়েই গোছাবেন। হয়তো ভালো গোছাতে পারবে না৷ না পারলে আপনি দেখিয়ে দিবেন। কিন্তু তাকে দিয়েই আগে চেষ্টা করাবেন।

তার স্কুল ব্যাগ যদি সে নিজেই গোছাতে পারে তো চমৎকার। স্কুল থেকে ফিরে নিজের ড্রেস নির্দিষ্ট জায়গায় রাখা, খাবার টেবিলে জিনিসপত্র গুছিয়ে রাখা সহ ইত্যাদি ছোট ছোট কাজ তাকে করতে দিবেন প্রায়ই।

এতে সে যেমন গোছানো হওয়া শিখবে, তেমনই তার মাঝে একটা আত্মবিশ্বাস জন্মাবে যে, সে অনেককিছুই করতে পারে।

এই ছোট ছোট আত্মবিশ্বাসগুলো তাকে পরবর্তী জীবনে বড় বড় কাজ করতে প্রেরণা দিবে।

। নতুন বই ।বই : সহজ নিয়মে কুরআনের ৮০% অর্থ শিখি (প্রথম খণ্ড)লেখক : উস্তায মুহাম্মদ মুহসিন মাশকুর হাফিযাহুল্লাহকুরআন কি শ...
06/08/2026

। নতুন বই ।
বই : সহজ নিয়মে কুরআনের ৮০% অর্থ শিখি (প্রথম খণ্ড)
লেখক : উস্তায মুহাম্মদ মুহসিন মাশকুর হাফিযাহুল্লাহ
কুরআন কি শুধু তিলাওয়াতের জন্য, নাকি বোঝার জন্যও?
বাংলাদেশের অধিকাংশ মুসলিম কুরআন তিলাওয়াত করতে পারেন, আলহামদুলিল্লাহ। কিন্তু শব্দে শব্দে এর অর্থ বোঝেন, এমন মানুষের সংখ্যা খুবই কম। বছরের পর বছর নামাজ পড়েও, কুরআন তিলাওয়াত করেও অনেকের মনে একটি আক্ষেপ থেকেই যায়—‘যদি বুঝে বুঝে কুরআন পড়তে পারতাম!’
কুরআন বোঝার ইচ্ছা অনেকেরই আছে, কিন্তু শুরু করার সহজ পথ খুঁজে পান না। কেউ মনে করেন, আরবি ভাষা খুব কঠিন। কেউ ভাবেন, ব্যাকরণ না জানলে কুরআন বোঝা সম্ভব নয়। ফলে ইচ্ছা থাকলেও শেখার যাত্রা আর শুরু হয় না।
‘সহজ নিয়মে কুরআনের ৮০% অর্থ শিখি’ বইটি সেই ধারণা বদলে দিতে এসেছে।
বইটির লেখক উস্তায মুহাম্মাদ মুহসিন মাশকুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এম.ফিল গবেষক। বাংলাভাষী মানুষের জন্য কুরআনের অর্থ শেখাকে কীভাবে সহজ, দ্রুত ও কার্যকর করা যায়—এ বিষয়েই তার দীর্ঘদিনের গবেষণা। প্রায় এক দশকের গবেষণা, জরিপ ও ব্যাবহারিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি তৈরি করেছেন একটি অভিনব শেখার পদ্ধতি। ইতিমধ্যে প্রায় ২ লক্ষ শিক্ষার্থী তার কাছ থেকে কুরআনের ভাষা শিখেছেন।
এ বইয়ে যা পাবেন—
১. ব্যাকরণের জটিলতা নয়; আগে ভাষা, পরে গ্রামার—গল্পের ছলে সহজে শেখার অভিনব পদ্ধতি।
২. লেখকের উদ্ভাবিত MT5T Method—অল্প সময়ে শব্দার্থ দীর্ঘদিন মনে রাখার কার্যকর কৌশল।
৩. ৪৪টি লেসনে কুরআনের ৫০০টি আয়াতের গুরুত্বপূর্ণ শব্দ কালার কোডিং-এর মাধ্যমে সহজ ও আকর্ষণীয় উপস্থাপনা।
৪. মাদরাসা ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সব ধরনের পাঠকের জন্য উপযোগী পাঠক্রম।
৫. প্রতিটি অধ্যায়ের সঙ্গে ভিডিও ক্লাস—QR কোড স্ক্যান করলেই শেখা হবে আরও সহজ।
আপনি ছাত্র, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, চাকরিজীবী কিংবা অবসরপ্রাপ্ত—যেই হোন না কেন, কুরআন বোঝার যাত্রা শুরু করার জন্য আজই হতে পারে সেরা সময়। আল্লাহ তাআলা নিজেই কুরআনকে সহজ করে দিয়েছেন। প্রয়োজন শুধু সঠিক পদ্ধতিতে প্রথম পদক্ষেপ নেওয়ার।
বইটি শীঘ্রই আপনাদের হাতে পৌঁছে যাবে, ইনশা আল্লাহ। বইটি নিতে যোগাযোগ করুন ০১৭২৩৬০৭৩৫৯

সমকালীন প্রকাশন
সুন্দর জীবনের জন্য।

এক আল্লাহকে পাওয়ার জন্য মানুষ কতটা নিঃস্ব হতে পারে?ফেরা' বইটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং খ্রিষ্ট ধর্ম থেকে ইসলামে ফিরে আ...
20/07/2026

এক আল্লাহকে পাওয়ার জন্য মানুষ কতটা নিঃস্ব হতে পারে?
ফেরা' বইটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং খ্রিষ্ট ধর্ম থেকে ইসলামে ফিরে আসা দুই বোন—নাইলাহ আমাতুল্লাহ ও সিহিন্তা শরীফার জীবনের এক অবিশ্বাস্য যু*দ্ধের দলিল। অমুসলিম পরিবারে বড় হয়েও ইসলামের আলো চিনে নেওয়া, গোপনে নামাজ-রোজা আর পর্দা ধরে রাখার রক্তক্ষয়ী সংগ্রাম আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে।
"আমরা যারা নামাজে মন বসাতে পারি না, তাহাজ্জুদের ডাক উপেক্ষা করি— তাদের জন্য এই বই একটি রিমাইন্ডার। এই বই বুঝিয়ে দেবে এক আল্লাহকে পাওয়ার জন্য কত মানুষ আপনজন আর ঘরবাড়ি অবলীলায় ছেড়ে আসতে পারে।"
আপনার ঈমানি স্পৃহা কি কিছুটা ঝিমিয়ে পড়েছে? তবে এই বইটি আপনার জন্যই।
অর্ডার করতে এই নাম্বারে যোগাযোগ করুন০১৭২৩৬০৭৩৫৯
সমকালীন প্রকাশন
সুন্দর জীবনের জন্য

আজকের অর্থনীতিতে নিরাপদ পানি হচ্ছে ‘তরল সোনা’, যার মোট বাজার দর ২০২৫ সালের মধ্যে ২০ ট্রিলিয়ন ডলার হতে যাচ্ছে, যা পুরো যু...
10/07/2026

আজকের অর্থনীতিতে নিরাপদ পানি হচ্ছে ‘তরল সোনা’, যার মোট বাজার দর ২০২৫ সালের মধ্যে ২০ ট্রিলিয়ন ডলার হতে যাচ্ছে, যা পুরো যুক্তরাষ্ট্রের অর্থনীতির মূল্য থেকেও বেশি! আগামী ২৫ বছরের মধ্যে দেশগুলো তাদের সমুদ্র বন্দর, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদনের পিছনে মোট যত অর্থ খরচ করবে, তার থেকে বেশি অর্থ খরচ করতে হবে পরিষ্কার পানির জন্য। সারা পৃথিবীতে ব্যবহারযোগ্য পানির অভাব এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে, বিশেষজ্ঞদের মতে আগামী বড় যু*দ্ধ আর তেল নিয়ে হবে না, হবে পানি নিয়ে।
ময়লা পানি পান করে অসুখে প্রতি বছর প্রায় ৩৫ লক্ষ মানুষ মারা যায়, যা কিনা দুই বছরের মধ্যে ঢাকা শহরের সব মানুষ মারা যাওয়ার সমান। পৃথিবীতে আজকে প্রায় ৭৮ কোটি মানুষ পরিষ্কার পানি পায় না– পুরো বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫ গুণ মানুষ! পৃথিবীর প্রতি তিন জন মানুষের মধ্যে একজনের, প্রায় ২৫০ কোটি মানুষের ন্যূনতম পয়নিষ্কাশন ব্যবস্থাও নেই। আজকে আমরা শহরের বাড়িতে থেকে বাথরুমে কল ছাড়লেই পানি পাই, যেখানে গরিব অঞ্চলগুলোতে, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে প্রতিদিন গড়ে প্রায় আধা ঘণ্টা হাঁটতে হয় একটু পানির জন্য। সেই পানি এমন ময়লা যে, আমরা কখনো সেটা পান করার কথা চিন্তাও করব না।
এরপর আপনি যখন এক গ্লাস পানি হাতে নিয়ে পান করতে যাবেন, একটা বার ভালো করে তাকিয়ে দেখবেন। এইটুকু পরিষ্কার পানি আজকে পৃথিবীতে ৮০ কোটি মানুষ দিনরাত কষ্ট করেও যোগাড় করতে পারছে না। অথচ আল্লাহ ﷻ আপনার জীবনে কত বড় একটা নিআমত দিয়েছেন।
বই : পড়ো
লেখক : ওমর আল জাবির
সমকালীন প্রকাশন
সুন্দর জীবনের জন্য

প্রত্যেক পিতা মাতার দায়িত্ব , মা, মা, মা, এবং বাবা এই বইটি সন্তানদেরকে সংগ্রহ করে  দেওয়ার জন্য । বর্তমান যুগে ( ফরজে আ...
04/06/2026

প্রত্যেক পিতা মাতার দায়িত্ব , মা, মা, মা, এবং বাবা এই বইটি সন্তানদেরকে সংগ্রহ করে দেওয়ার জন্য । বর্তমান যুগে ( ফরজে আইন )
অর্ডার করতে ইনবক্স করুন অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করুন 01723607359-0 1316-853640 -

ভুল পথে হেঁটে বেলা ফুরিয়ে যাচ্ছে না তো?মাঝে মাঝে জীবনটা ধূসর হয়ে আসে। মনে হয় সব থেকেও যেন কিছু নেই। এই যে ভেতরের হাহাকার...
06/04/2026

ভুল পথে হেঁটে বেলা ফুরিয়ে যাচ্ছে না তো?
মাঝে মাঝে জীবনটা ধূসর হয়ে আসে। মনে হয় সব থেকেও যেন কিছু নেই। এই যে ভেতরের হাহাকার, এই যে জড়তা—এখান থেকে মুক্তি কি সম্ভব?
হ্যাঁ, সম্ভব। শুধু একবার জ্বলে উঠতে হবে। সব পাখি যেমন নীড়ে ফেরে, আপনার জীবনকেও ফেরাতে হবে শান্তির মোহনায়।
আরিফ আজাদের ‘বেলা ফুরাবার আগে’ আপনার চিন্তার জগতকে ওলটপালট করে দেবে। নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেবে এই বই।
রাত হওয়ার আগেই পথ চিনে নিন। কারণ কিছু সুযোগ জীবনে বারবার আসে না।
অর্ডার করতে ইনবক্স করুন অথবা কমেন্টে দেওয়া লিংক থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
সমকালীন প্রকাশন
সুন্দর জীবনের জন্য

এবার এক ভিন্ন আঙ্গিকে, এক নতুন গভীরতায় এক নতুন আরিফ আজাদ কে পাঠকেরা চিনবেন, ইন শা আল্লাহ। বই টি নিতে যোগাযোগ করুন ০১৭২৩৬...
21/02/2026

এবার এক ভিন্ন আঙ্গিকে, এক নতুন গভীরতায় এক নতুন
আরিফ আজাদ কে পাঠকেরা চিনবেন, ইন শা আল্লাহ। বই টি নিতে যোগাযোগ করুন ০১৭২৩৬০৭৩৫৯

মশা প্রতি সেকেন্ডে ৩০০-৬০০ বার পাখা ঝাপটায়, যেখানে মানুষের চোখ সেকেন্ডে ২৪ বারের বেশি কিছু হলো আর ধরতে পারে না।কোনো প্রা...
25/01/2026

মশা প্রতি সেকেন্ডে ৩০০-৬০০ বার পাখা ঝাপটায়, যেখানে মানুষের চোখ সেকেন্ডে ২৪ বারের বেশি কিছু হলো আর ধরতে পারে না।
কোনো প্রাণীর শ্বাস-প্রশ্বাস থেকে বের হওয়া কার্বন ডাই অক্সাইড, মশা ৭৫ ফুট দূর থেকেও সনাক্ত করতে পারে। মশার দেহে কার্বন ডাই অক্সাইড সনাক্ত করার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এভাবে মশা রক্ত খাওয়ার জন্য প্রাণী খুঁজে বের করে।
মশার প্রতিটি চোখে ২৯ হাজার পর্যন্ত লেন্স থাকে, যেখানে মানুষের প্রতিটি চোখে একটি করে লেন্স আছে। এ কারণেই মশা তার চারপাশের সবকিছু একই সাথে দেখতে পায়, যেখানে মানুষ শুধু সামনেই দেখতে পায়। এই ধরনের চোখের ডিজাইন অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক প্রচণ্ড শক্তিশালী ক্যামেরা তৈরি করেছেন, যা অনেক বড় অ্যাঙ্গেলে অত্যন্ত পরিষ্কার ছবি তুলতে পারে।
মশা মানুষের দেহের বিভিন্ন স্থানের তাপমাত্রার পার্থক্য বুঝতে পারে, সবচেয়ে বেশি তাপমাত্রার স্থানে সবচেয়ে বেশি রক্ত চলাচল হয়। মশা থার্মোমিটার ছাড়াই কীভাবে দূর থেকে এত নিখুঁত মাপামাপি করে সেটা বিজ্ঞানীরা এখনো বুঝতে পারেনি।
মশার ডিমগুলোর চারপাশের অবস্থা ভালো না হলো ডিম ভেঙে মশার বাচ্চা বের হয় না। কীভাবে ডিম তার চারপাশের পরিবেশ বুঝতে পারে এটা বিজ্ঞানীরা এখনো জানে না।
মশা তার ডিমগুলো পাড়ার সময় দু-পা দিয়ে একসাথে লাগিয়ে একটা ভেলার আকৃতি দেয়। এর ফলে ডিমগুলো একসাথে লেগে থেকে পানিতে ভেসে থাকতে পারে, ডুবে যায় না। ডিমগুলো একটি ভেলার আকৃতি দিলে এবং ডিমের নিচে যে একটু ফাঁকা জায়গা থাকলে তা সবচেয়ে ভালোভাবে পানিতে ভেসে থাকতে পারবে—এই জ্ঞান মশার কাছে কীভাবে এল, সেটা এক বিস্ময়।
সমকালীনের বেস্ট সেলার সিরিজ 'পড়ো' থেকে নেওয়া। 'পড়ো' সিরিজটি সংগ্রহ করতে সমকালীন প্রকাশনের ওয়েবসাইট ভিজিট করুন।
সমকালীন প্রকাশন
সুন্দর জীবনের জন্য।

আস্তাগফিরুল্লাহ!মাটির ঘরটাই আমাদের আসল ঠিকানা, অথচ আমরা ইমারত গড়তে ব্যস্ত!একজনের জন্য কবর খুঁড়তে গিয়ে পাশের কবরের পচে যা...
20/01/2026

আস্তাগফিরুল্লাহ!

মাটির ঘরটাই আমাদের আসল ঠিকানা, অথচ আমরা ইমারত গড়তে ব্যস্ত!
একজনের জন্য কবর খুঁড়তে গিয়ে পাশের কবরের পচে যাওয়া দেহের গলিত পানি এসে ভরে গেছে। এই দৃশ্যই মনে করিয়ে দেয়—সব দম্ভ আর জৌলুস মাটির নিচেই শেষ। মৃত্যুর পর মানুষ আমল ছাড়া আর কিছুই সাথে নিয়ে যেতে পারে না।
🔹 এখনো কি ভাবছেন অনেক সময় বাকি?
🔹 এখনো কি না-পাওয়ার কষ্টে রবকে ভুলে আছেন?
সব দুশ্চিন্তা ছেড়ে রবের দরবারে ফিরে আসুন। চোখের পানি ফেলে সিজদায় লুটিয়ে পড়ুন; দুনিয়া ও আখিরাত—উভয় জগতেই শান্তি পাবেন ইনশাআল্লাহ। রবের পথে ফিরে আসার এই সফরে আমাদের বেস্টসেলার সিরিজ 'তিনিই আমার রব' হতে পারে আপনার জন্য সেরা গাইডলাইন।
সমকালীন প্রকাশন
সুন্দর জীবনের জন্য

Address

Shafipur Bazar
Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hamim & Subha Online Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category