Lipy's Corner

Lipy's Corner Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lipy's Corner, Shopping & retail, Kaliakair, Gazipur.

এই ফ্যানটা ১৯৫০ টাকায় পেলে কে কে নেবেন?Jy Super JY-2570 9.4 Inch High Speed Rechargeable Table Fan✅Jysuper JY-2570 USB T...
18/06/2026

এই ফ্যানটা ১৯৫০ টাকায় পেলে কে কে নেবেন?

Jy Super JY-2570 9.4 Inch High Speed Rechargeable Table Fan

✅Jysuper JY-2570 USB Table Fan.
✅portable, high-speed, rechargeable table fan
✅multiple speed modes (typically 4), includes LED lighting,
✅and supports both USB and solar charging.
✅Battery: lithium battery 7200mAh
✅লো স্পিডে ১৮ থেকে ২০ ঘন্টা ব্যাকআপ

মহাসড়কেই যেখানে মাছ ধরার মত পানি,লোকজন মাছ ধরতেছে সেখানে পেন্ডিং পার্সেল ক্লিয়ার করার উপায় দেখছিনা। গরম কমার জন্য বৃষ্টি...
17/06/2026

মহাসড়কেই যেখানে মাছ ধরার মত পানি,লোকজন মাছ ধরতেছে সেখানে পেন্ডিং পার্সেল ক্লিয়ার করার উপায় দেখছিনা। গরম কমার জন্য বৃষ্টি যেমন প্রয়োজন,জলাবদ্ধতা দুর করতে আল্লাহর কাছে বৃষ্টি না চেয়ে রোদ চাইতে হচ্ছে। অনেকের বাড়িতে, দোকানে পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে দেখলাম। রাস্তার পাশের কয়েকটা মাদরাসা দেখলাম পানিতে ডোবা ডোবা হাল। আমাদের বাড়িটা উঁচু জায়গায় হওয়ায় আলহামদুলিল্লাহ পানি জমেনি,আল্লাহ নিরাপদে আরামে রেখেছেন। কিন্তু সার্বিক পরিস্থিতি একদম আকাঙ্ক্ষিত না। প্রশাসন কবে যে এই মনুষ্যসৃষ্ট জলাবদ্ধতার প্রপার ব্যবস্থা নিবেন আমরা জানিনা।
যাইহোক,পার্সেল পেন্ডিং থাকলেও অর্ডার করে রাখতে পারেন। পানি কমলেই পাঠানো হবে ইনশাআল্লাহ

এটা কী?বলেন দেখি!
15/06/2026

এটা কী?
বলেন দেখি!

15/06/2026

২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছিল ২২০ বিলিয়ন ডলার।

অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি বলেছেন, মাত্র ৪০ বিলিয়ন ডলার হলেই প্রতি বছর পৃথিবীর ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্যচাহিদা পূরণ করা সম্ভব।

একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে অনর্থক এক খেলার পেছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা।

এই উন্মাদনা প্রমাণ করে, মনুষ্যত্বের মর্যাদা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। পৃথিবী জুড়ে এখন কেবলই মনুষ্যত্ব-বিবর্জিত ‘খোলস-মানুষের’ বসবাস।

©

ফুল ফুটে ঝরে যায়,বৃষ্টি এসে রোদে হারায়সব চলে গেলেও শেষ হয়নি চার্জার ফ্যান। নিয়া নেন, ২টা নিলে চার্জ ফ্রী অফারে। ৪ পিস নি...
14/06/2026

ফুল ফুটে ঝরে যায়,
বৃষ্টি এসে রোদে হারায়

সব চলে গেলেও শেষ হয়নি চার্জার ফ্যান। নিয়া নেন, ২টা নিলে চার্জ ফ্রী অফারে। ৪ পিস নিলে একদম আকর্ষণীয় দামে পাবেন যেহেতু স্টক ক্লিয়ার করছি।

আমরা বেশিরভাগ মানুষ মনে করি ভিটামিন ডি শুধু হাড়ের জন্য দরকার। কিন্তু চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী এটি নারীদের হরমোনের ভারসাম্য...
13/06/2026

আমরা বেশিরভাগ মানুষ মনে করি ভিটামিন ডি শুধু হাড়ের জন্য দরকার। কিন্তু চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী এটি নারীদের হরমোনের ভারসাম্য, ডিম্বাশয়ের স্বাভাবিক কার্যক্রম এবং প্রজনন স্বাস্থ্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে ওভারির সিস্ট, বিশেষ করে PCOS-এর ঝুঁকি ও উপসর্গ অনেকটা বাড়তে পারে। এর পেছনে ২টি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে:

✅ ১. ডিম্বস্ফোটনের তথা ওভুলেশনের সমস্যা:

প্রতি মাসে নারীদের ওভারি থেকে একটি পরিপক্ব ডিম্বাণু বের হওয়ার কথা। কিন্তু ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে ডিম্বাণুর স্বাভাবিক পরিপক্বতা ও ডিম্বস্ফোটন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। এর ফলে অনিয়মিত পিরিয়ড, হরমোনের ভারসাম্যহীনতা এবং PCOS-সংক্রান্ত সমস্যা বাড়তে পারে।

✅ ২. ইনসুলিন রেজিস্ট্যান্স ও হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া:

ভিটামিন ডি কমে গেলে শরীরের কোষগুলো অনেক সময় ইনসুলিনের প্রতি কম সাড়া দেয়, যাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। এর ফলে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় এবং ডিম্বাশয়ে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে।
এতে PCOS-এর উপসর্গ, যেমন পিরিয়ড অনিয়মিত হওয়া, মুখে অতিরিক্ত লোম গজানো, ব্রণ, সিস্ট এবং ওজন বৃদ্ধি আরও প্রকট হতে পারে।

তবে মনে রাখতে হবে, ভিটামিন ডি-এর ঘাটতি ওভারির সিস্টের একমাত্র কারণ নয়। কিন্তু গবেষণায় দেখা গেছে, এই ভিটামিনের ঘাটতি থাকলে PCOS ও ওভারিয়ান সিস্ট-সংক্রান্ত সমস্যাগুলো আরও খারাপ হতে পারে।

✅ মুক্তির সহজ উপায়:

প্রতিদিন কিছু সময় রোদে থাকুন, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি পরীক্ষা করান। কারণ অনেক নারীর শরীরে বছরের পর বছর ভিটামিন ডি-এর ঘাটতি থাকলেও তারা তা বুঝতে পারেন না।
©

ফ্যানের শেষ স্টকটা আসার পর থেকে একটার পর একটা ঝড় চলছেই। না পারছি ঝড় সামলাতে না পারছি বেচাকেনা চালিয়ে যেতে। স্টকের ফ্যানগ...
12/06/2026

ফ্যানের শেষ স্টকটা আসার পর থেকে একটার পর একটা ঝড় চলছেই। না পারছি ঝড় সামলাতে না পারছি বেচাকেনা চালিয়ে যেতে। স্টকের ফ্যানগুলো সেল করাও দরকার কারণ অনেকগুলো টাকা আটকে আছে।
জানিনা কেনো, বিজনেস যখনই একটু সেল বাড়তে শুরু করে বড়সড় আটকানো আটকে পড়ি যেকোনো সমস্যায়। যার কারণে সেল শুন্যে নেমে আসে।
পরিচিত,শুভাকাঙ্ক্ষীদের কাছে চাওয়া পোস্টটা শেয়ার করে ফ্যানগুলো বিক্রিতে হেল্প করবেন কাইন্ডলি।

২৬ এর নতুন স্টকের রিচার্জেবল ফ্যান।
মডেল:JYSUPER 2218
4000mah লিথিয়াম ব্যাটারির এই ফ্যানে আছে ব্রাশলেস মটর,যার ফলে বাতাস পাবেন ঠান্ডা আর শব্দহীন।
এক চার্জে ৬/৭ ঘন্টা লাগাতার ব্যাকআপ পাবেন প্রথম স্পিডে। হ্যান্ডি আর দীর্ঘদিন ব্যবহারের জন্য অধিক উপযুক্ত এই ফ্যানটি।

12/06/2026
09/06/2026

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ বাড়াতে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই, সাইবার সিকিউরিটি, আউটসোর্সিং ও অন্যান্য প্রযুক্তিনির্ভর বিষয়
দেশের উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে শিক্ষা কাঠামোতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ৬ বিষয়ের অনার্স কোর্স বাতিল করা হচ্ছে। এসব বিষয় অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা হবে। একই সঙ্গে আইটি ও কারিগরির বিষয় বাড়ানো হচ্ছে। শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ বাড়াতে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি, আউটসোর্সিং ও অন্যান্য প্রযুক্তিনির্ভর দক্ষতাভিত্তিক বিষয়। এছাড়া কলেজ পর্যায়েই চালু হচ্ছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিষ্ঠা করা হচ্ছে ক্যারিয়ার সেন্টার এবং শেখানো হবে সাতটি বিদেশি ভাষা।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা গতকাল ইত্তেফাককে এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। সকলের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় প্রধানমন্ত্রী দেশে সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা দেন। পরে একাধিক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শুধু ডিগ্রি অর্জন নয়, বরং দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরি হবে। শিক্ষাবিদরা বলেন, কর্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছে না দেশের প্রচলিত শিক্ষা। এজন্য দিন দিন শিক্ষিত ও তরুণ বেকারের চাপ বাড়ছে। বিশেষ করে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার আশঙ্কাজনক। দেশে উচ্চশিক্ষিত বেকারত্বের হার গত ১৩ বছরে আট গুণ বেড়েছে। দেশে ৮৫ শতাংশ কর্মসংস্থানই অপ্রাতিষ্ঠানিক।

এদিকে পাবলিক পরীক্ষার দীর্ঘ সময়সূচির কারণে শিক্ষার্থীদের মানসিক চাপ কমানো এবং স্কুল-কলেজগুলোতে স্বাভাবিক পাঠদান সচল রাখতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের সবচেয়ে বড় দুটি পাবলিক পরীক্ষা এসএসসি ও এইচএসসির বিষয় সংখ্যা এবং পরীক্ষা গ্রহণের কর্মদিবস উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এরই মধ্যে এ-সংক্রান্ত একটি প্রাথমিক ধারণাপত্র ও কর্মপরিকল্পনা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এনসিটিবি সূত্র জানায়, বর্তমানে এসএসসি পরীক্ষা শেষ করতে ২৫ থেকে ৩০ কর্মদিবস এবং এইচএসসিতে ৩০ থেকে ৩৫ কর্মদিবস বা তারও বেশি সময় লেগে যায়। এই দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহূত হওয়ায় হাজার হাজার স্কুলে স্বাভাবিক পাঠদান বন্ধ থাকে। এতে অন্য শ্রেণির শিক্ষার্থীদের শিখন ঘণ্টা (লার্নিং আওয়ার্স) মারাত্মকভাবে কমে যাচ্ছে। পাশাপাশি দীর্ঘ পরীক্ষার কারণে পরীক্ষার্থীরাও অসহনীয় মানসিক চাপে ভোগে। এই জটলা ও চাপ কাটানোই সরকারের নতুন পরিকল্পনার মূল লক্ষ্য।
সরকার ২০২৮ সাল থেকে যে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা হাতে নিয়েছে, তাতে নতুন চারটি বিষয় যুক্ত করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরমধ্যে ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে দুটি বিষয় পড়তে হবে চতুর্থ শ্রেণি থেকে। আর ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হবে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’। এছাড়া নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজি ছাড়াও তৃতীয় ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে কোনো একটি বিষয়ের সঙ্গে ‘বড় অধ্যায়’ যুক্ত হতে পারে। সোমবার বিকালে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসে নতুন শিক্ষাক্রম নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা প্রথমত বিদ্যমান শিক্ষাক্রমকে সঠিকভাবে পরিমার্জন করে, বাস্তব সম্মতভাবে এটাকে আমরা রিভাইজ করে এই ২০২৭ সালে দিচ্ছি। আর টোটাল চেইঞ্জ যেটা আশা করছেন, সেটা আমরা কাজ শুরু করেছি। ২০২৮ সালে গিয়ে আপনারা সেটা দেখতে পারবেন, এখন নয়। কারিকুলাম খুব সুন্দর হচ্ছে এবং চারটি নতুন বিষয় যুক্ত হচ্ছে।’

এরআগে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হওয়ার কথা জানান। তিনি বলেন, ‘১৬ বছরের সব সমস্যা হয়তো এক দিনে এক বছরে সমাধান করা যাবে না। আমরা বিশ্বাস করি, আমাদের সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে। যতটা দ্রুত সম্ভব আমরা প্রয়োজনীয় পরিবর্তন আনব। এখানে কারিকুলামের ভেতরে একটি অংশ রয়েছে, যেখানে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন, পরিমার্জন করতে হবে। পাশাপাশি নতুন কিছু বিষয় আমরা যুক্ত করছি।’
সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতা, প্রযুক্তি ও কর্মসংস্থানকেন্দ্রিক উচ্চশিক্ষার বড় রূপান্তরের পথে হাঁটছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দেশের উচ্চশিক্ষায় দীর্ঘদিনের প্রচলিত ধারা থেকে বেরিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানমুখী করে গড়ে তুলতে বড় ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

©

Address

Kaliakair
Gazipur

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 10:00 - 22:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lipy's Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share