07/09/2026
দক্ষিন কোরিয়াতে সেই ব্রান্ডকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, যে ব্রান্ড বিদেশে এক্সপোর্টের তুলনায়, নিজেদের দেশেই সব চেয়ে বেশি পরিচিতি লাভ করে। আমরা যখন ছবির এই অফিসটির ভিতরে মিটিং করছিলাম, তখন আমরা মাটি থেকে প্রায় ১৪০ মিটার উপরে Yuhan Kimberly এর অফিসে অবস্থান করছিলাম। Yuhan Kimberly কোরিয়াতে নিজেদের অবস্থান ৫ম স্থান অর্জন করেছে সর্বশেষ র্যাংকে। তারা তাদের উৎপাদিত পন্যের ৯২% ই নিজের দেশের মানুষের কাছেই বিক্রি করতে পারছে, মাত্র ৮% পন্য তারা এক্সপোর্ট করে। এটা খুব ই কঠিন, হাজার হাজার ব্রান্ডের ভীরে এই ব্রান্ডটি নিজের দেশের মানুষের ই আস্তা অর্জন করে নিয়েছে প্রায় ৯২% 😍
দক্ষিন কোরিয়ার সবচেয়ে বড় বিল্ডিং [১২৩ তালা] Lotte World Tower এর ২৯,৩০,৩১ তালা অর্থ্যাৎ ৩ টি ফ্লোর কে তারা তাদের কর্পোরেট অফিস হিসেবে সাজিয়েছে। যেখানে, চাইলেই কেউ যেতে পারে না , অন্তত ১ সপ্তাহ আগে মিটিং রিকুয়েস্ট করে, অনুমোদন কার্ড নিয়ে, এরপর যেতে হয়।
এই কোম্পানির অনেক গুলো ব্রান্ড রয়েছে, তার মধ্যে Green Finger (বেবী আইটেম) ও Forest (এডাল্ট স্কিন কেয়ার) এবং তাদের তৈরী মেয়েদের প্যাড, মুখের মাস্ক KH93 দক্ষিন কোরিয়াতে এমন কোনো সুপার শপ বাদ নেই, যেখানে নেই। Olive Young এর মত সুপার শপের অনেকটা জায়গা জুড়ে থাকে Yuhan-Kimberly এর পন্য।
১৯৭০ সালে প্রতিষ্টিত এই ব্রান্ডের সাথে আমরা দীর্ঘদিন কাজ করে যাচ্ছি, তাদের উৎপাদিত পন্যের সর্বোচ্চ পরিমান তারা তাদের দেশের নিজেদের ভোক্তাদের ই অভাব মিঠাতে হিমশিম খেয়ে যায়, সেখানে অন্যদেশে এক্সপোর্ট করাটা তাদের জন্য জরুরী না। আমরা চিন্তা করি, এক্সপোর্ট করতে পারলেই সেই ব্রান্ড বড় কিন্তু সত্যিকার অর্থে যে ব্রান্ড নিজের পন্যের ৯২% নিজের দেশেই শেষ করে ফেলে, সেটাই বড় হওয়া উচিত।
আমরা বাংলাদেশীরা নির্ভর করি বিদেশী পন্যে অথচ কোরিয়ান রা নির্ভর করে Yuhan Kimberly ব্রান্ডের মত পন্যের।
ছবিতেঃ আজ আমরা Lotte World Tower এ Yuhan Kimberly অফিসে মিটিং করেছি, আমরা তাদের পন্য নিয়ে কাজ করছি। তাদের সাথে আমাদের আগেই মিটিং ডেট ফিক্সড ছিল, তারা আমাদের এক্সেপ্ট করেছে তাদের ফরেইন বোর্ডে আমাদের নাম খোদাই করে লেখার মাধ্যমে...এটা আমাদের Koba International এর জন্য ছিল অনেক বেশি সম্মানের।
আমরা KOBA International চেষ্টা করছি, আমাদের দেশে এমন সব পন্য নিয়ে আসতে, যা বিশ্বমানের।