Ummah Store

Ummah Store বইয়ের পাতায় হারানোই হোক শ্রেষ্ঠ আনন্দ। আপনার পছন্দের সব বই সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে দায়বদ্ধ উম্মাহ স্টোর।
(1)

বইয়ের দুনিয়ায় জ্ঞানের পথে এগিয়ে থাকুন! 📚আপনি কি আপনার সংগ্রহে রাখতে চান গভীর চিন্তার খোরাক জোগানো দুটি কালজয়ী বই? বর্তমা...
10/06/2026

বইয়ের দুনিয়ায় জ্ঞানের পথে এগিয়ে থাকুন! 📚
আপনি কি আপনার সংগ্রহে রাখতে চান গভীর চিন্তার খোরাক জোগানো দুটি কালজয়ী বই? বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই বই দুটি আপনার পড়ার তালিকায় অবশ্যই থাকা উচিত।
বই দুটির নাম:
১. মুসলিমবঙ্গ: দ্বীন, কওম, যমীন – লেখক: আসিফ আদনান
২. সাম্রাজ্যের ত্রাস – লেখক: মাইকেল শায়ার
কেন পড়বেন?

📖মুসলিমবঙ্গ : উম্মাহর বর্তমান সংকট, দ্বীন ও ভূ-রাজনীতির জটিল সমীকরণ বুঝতে এই বইটি আপনার চিন্তার দিগন্ত খুলে দেবে।

📖সাম্রাজ্যের ত্রাস: বিশ্ব রাজনীতির নেপথ্যের চালচিত্র ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মুখোশ উন্মোচন করতে বইটি অনন্য।

অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।

কাপড়-চোপড় ময়লা হলে আমরা পরিস্কার করি। এর জন্যে নানারকম পরিস্কারক দ্রব্য ব্যবহার করি। উদ্দেশ্য—ব্যক্তিত্বকে সুন্দরভাবে ফু...
10/06/2026

কাপড়-চোপড় ময়লা হলে আমরা পরিস্কার করি। এর জন্যে নানারকম পরিস্কারক দ্রব্য ব্যবহার করি। উদ্দেশ্য—ব্যক্তিত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা।

আমাদের অন্তরটাও ঠিক কাপড়ের মতোই। প্রতিনিয়ত গুনাহ করতে করতে অন্তরেও ময়লা জমে যায়। কিন্তু গুনাহের পরিবেশে থাকতে থাকতে অন্তর পরিচ্ছন্ন করার ব্যাপারটা আমরা বেমালুম ভুলে যাই। অথচ একটা পবিত্র অন্তর নিয়ে মহান রবের দরবারে উপস্থিত হওয়াই মুমিনের জীবনের সার্থকতা।

অন্তর পরিচ্ছন্ন রাখতে ইসতিগফারের বিকল্প কিছু নেই। কেননা ইসতিগফারই হলো অন্তরের রোগের প্রধানতম প্রতিষেধক। ইসতিগফার শুধু অন্তরকে পরিস্কারই করে না, বরং এর শক্তিও বাড়িয়ে দেয়। নৈকট্য সৃষ্টি করে রবের সাথে বান্দার।

মহত্তম এই ওষুধকে কার্যকরভাবে ব্যবহারের পথ বাতলে দেওয়া হয়েছে আলোচ্য বইটিতে। ইসতিগফার কী, কেন এর প্রয়োজন, এর প্রয়োগই বা কীরূপ ইত্যাকার নানান জিজ্ঞাসার জবাব পাওয়া যাবে সংক্ষিপ্ত এই বইতে।

💬 আজকের চিন্তার খোরাক..."প্রকাশ্য শত্রুর আঘাত মানুষ প্রতিরোধ করতে পারে — কিন্তু বিশ্বস্তজনের বিশ্বাসঘাতকতা থেকে বাঁচা কঠ...
10/06/2026

💬 আজকের চিন্তার খোরাক...

"প্রকাশ্য শত্রুর আঘাত মানুষ প্রতিরোধ করতে পারে — কিন্তু বিশ্বস্তজনের বিশ্বাসঘাতকতা থেকে বাঁচা কঠিন।"

— বিশ্বাসঘাতকদের ইতিহাস

📖 এই বইয়ের প্রতিটি পাতায় আছে হাজার বছরের ইতিহাসের শিক্ষা।

🎖️ Hikmah Spotlight অফারে এখন ১০% অতিরিক্ত ছাড়ে পাচ্ছেন।

মুদ্রিত মূল্যঃ ৩৫০৳
মূল্য: ৳২৪২ (নিয়মিত মূল্য ৳২৬৯)

#ইসলামিকচিন্তা #বইপড়ুন

বইগুলো অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন  #চোখেরহেফাজত #জবানেরহেফাজত📖 চোখের হেফাজত + জবানের হেফাজত — আত্মশুদ্ধির পথে দুটি অ...
10/06/2026

বইগুলো অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন

#চোখেরহেফাজত
#জবানেরহেফাজত

📖 চোখের হেফাজত + জবানের হেফাজত — আত্মশুদ্ধির পথে দুটি অনন্য বই

বর্তমান যুগে ফিতনা যেন আমাদের চারপাশ ঘিরে রেখেছে। চোখের অনিয়ন্ত্রিত ব্যবহার, সোশ্যাল মিডিয়ার আসক্তি, গীবত, কু-ধারণা ও অনর্থক কথাবার্তা—এসব ধীরে ধীরে আমাদের ঈমান ও আমলকে ক্ষতিগ্রস্ত করছে। অথচ সফলতা, প্রশান্তি ও আল্লাহর নৈকট্যের অন্যতম চাবিকাঠি হলো নিজের চোখ ও জবানকে হেফাজত করা।

👁️ "চোখের হেফাজত" বইটিতে বিশ্ববরেণ্য আলেম শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী (হাফি.) কুরআন-হাদিসের আলোকে দৃষ্টি সংযমের গুরুত্ব, কুদৃষ্টির ভয়াবহ ক্ষতি এবং আত্মশুদ্ধির কার্যকর উপায় তুলে ধরেছেন। বাস্তব উদাহরণ, হৃদয়স্পর্শী আলোচনা ও জীবনঘনিষ্ঠ পরামর্শ বইটিকে করেছে অত্যন্ত উপকারী।

🗣️ "জবানের হেফাজত" বইটি আমাদের সমাজে মহামারির মতো ছড়িয়ে পড়া গীবত, অপবাদ, কু-ধারণা ও অনর্থক কথাবার্তার ভয়াবহতা তুলে ধরে। বইটি শেখায় কীভাবে নিজের ভাষা ও অন্তরকে পাপ থেকে রক্ষা করে একজন প্রকৃত মুমিন হিসেবে জীবন গড়ে তোলা যায়।

✨ যে ব্যক্তি নিজের চোখ ও জবানকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অনেক বড় ফিতনা থেকে বেঁচে যেতে পারে। আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সুন্দর চরিত্র গঠনের জন্য এই দুটি বই হতে পারে আপনার জীবনের মূল্যবান সঙ্গী।

📚 নিজের জন্য সংগ্রহ করুন, প্রিয়জনকেও উপহার দিন।

একজন গ্রাহকের প্রোফাইল থেকে ❤️❤️📖 Book Review: সাইমুম সিরিজবইয়ের নাম: সাইমুম সিরিজলেখক: আবুল আসাদধরণ: থ্রিলার, অ্যাডভেঞ্...
10/06/2026

একজন গ্রাহকের প্রোফাইল থেকে ❤️❤️

📖 Book Review: সাইমুম সিরিজ

বইয়ের নাম: সাইমুম সিরিজ
লেখক: আবুল আসাদ
ধরণ: থ্রিলার, অ্যাডভেঞ্চার, ইসলামি সাহিত্য।

•প্রধান চরিত্র
আহমদ মুসা: সাহসী, বুদ্ধিমান ও আদর্শবাদী এক নায়ক; যিনি অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে লড়াই করেন এবং মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করেন।

সংক্ষিপ্ত বর্ণনা:
মরুভূমির বুকে বয়ে যাওয়া প্রলয়ংকারী ঝড়ের নামেই এক অদম্য কাফেলার নামকরণ—সাইমুম।

নির্জন মরুর অশরীরী প্রহরী এই ঝড় যেমন বালুকণায় তোলে তাণ্ডব, তেমনি এই কাফেলাও সাম্রাজ্যবাদ ও পরাধীনতার প্রাসাদকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার অঙ্গীকারে অদম্য।
এখানে বাতাসের মতোই এক আহমদ মুসা—
যিনি মরুর বালুর মতো অসংখ্য মানুষকে একত্র করে, এক ঝড়ে রূপ দেন প্রতিরোধের শক্তিকে।

চীনের সিনকিয়াং প্রদেশের মুসলিম জনগোষ্ঠীর কঠিন বাস্তবতার ভেতর থেকে উঠে আসা এক জাগরণের প্রতীক—আহমদ মুসা।
দাওয়াত, সংগ্রাম ও ইবাদতের সমন্বয়ে এই চরিত্রে ফুটিয়ে তোলা হয়েছে এক আদর্শ সচেতন মুসলমানের প্রতিচ্ছবি।

আবুল আসাদ আহমদ মুসা-কে প্রধান চরিত্রে রেখে রচনা করেছেন কালজয়ী ‘সাইমুম’ সিরিজ—যা বাংলা সাহিত্যে এক অনন্য সংযোজন।
এই সিরিজের অন্যতম বৈশিষ্ট্যগুলো হলো—
১. রহস্য, রোমাঞ্চ ও অভিযান : বাস্তবধর্মী রহস্য, সাবলীল বর্ণনা ও অভূতপূর্ব অ্যাকশনের সমন্বয়ে গড়ে উঠেছে এক থ্রিলিং অভিযাত্রা।

২. বিভিন্ন অঞ্চলের প্রেক্ষাপট: ফিলিস্তিন, মিন্দানাও, মধ্য এশিয়াসহ বিশ্বের নানা অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও বাস্তব প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে কাহিনি অগ্রসর হয়েছে।

৩. ইসলামি আদর্শের চমৎকার উপস্থাপন : নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধের সঙ্গে ইসলামের সম্পর্ক সহজ, স্পষ্ট ও হৃদয়গ্রাহী ভাষায় তুলে ধরা হয়েছে।

তাছাড়া অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সাহসী অবস্থান, জ্ঞান ও চেতনার বিস্তার, এবং বৈশ্বিক মুসলিম বিশ্বের নানা বাস্তবতা—সব মিলিয়ে ‘সাইমুম’ শুধু একটি উপন্যাস নয়; বরং এক জাগ্রত চেতনার নাম। 🔥

রেটিং: ⭐⭐⭐⭐☆ (4.5/5)
📚.

©️ https://www.facebook.com/share/p/1ECfFYLbUi/

✍️@ S M MaHadi

📚 প্যারাডক্সিক্যাল সাজিদ✍️ লেখক: আরিফ আজাদ💰 মূল্য: ৳২২৫নাস্তিকতার সব প্রশ্নের চমৎকার জবাব — তরুণদের সবচেয়ে প্রিয় বই! এ...
10/06/2026

📚 প্যারাডক্সিক্যাল সাজিদ
✍️ লেখক: আরিফ আজাদ
💰 মূল্য: ৳২২৫

নাস্তিকতার সব প্রশ্নের চমৎকার জবাব — তরুণদের সবচেয়ে প্রিয় বই! একবার শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না।

📦 উম্মাহ স্টোর থেকে অর্ডার করুন!
💬 কমেন্টে "চাই" লিখুন বা ইনবক্স করুন

#উম্মাহস্টোর #ইসলামিক #বই #বইপড়া

4Pcs Chocolate Package With Artificial Flower & Noteসাথে যা যা থাকবে৪ টা চকলেট🍫১ টা বক্স🎁৮ পিস আর্টিফিশিয়াল গোলাপ🥀১ টা চ...
10/06/2026

4Pcs Chocolate Package With Artificial Flower & Note
সাথে যা যা থাকবে
৪ টা চকলেট🍫
১ টা বক্স🎁
৮ পিস আর্টিফিশিয়াল গোলাপ🥀
১ টা চিরকুট📝
এবং গিফট পেপার দিয়ে ফ্রি বক্স রেপিং সুবিধা

📚 এই বইটি কেন পড়বেন?"বিশ্বাসঘাতকদের ইতিহাস" — শুধু একটি বই নয়, এটি একটি দর্পণ।ইতিহাসের পাতায় দেখা যায়, যুগে যুগে ইসল...
10/06/2026

📚 এই বইটি কেন পড়বেন?

"বিশ্বাসঘাতকদের ইতিহাস" — শুধু একটি বই নয়, এটি একটি দর্পণ।

ইতিহাসের পাতায় দেখা যায়, যুগে যুগে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে ভেতরের শত্রুরা — প্রকাশ্য শত্রু নয়।

এই বইয়ে জানবেন:
🔹 কারা ছিল সেই বিশ্বাসঘাতক?
🔹 কীভাবে তারা উম্মাহকে দুর্বল করেছে?
🔹 আজকের মুসলিমদের জন্য শিক্ষা কী?

লেখক: মাওলানা ইসমাইল রেহান
প্রকাশনী: কালান্তর প্রকাশনী
পৃষ্ঠা: ২১৬ | হার্ড কভার

🎖️ এখন ১০% ছাড়ে মাত্র ৳২৪২ — ২৩ জুন পর্যন্ত!

🛒 অর্ডার করতে মেসেজ করুনঃ https://wa.me/message/QYMEJQQJV2I3D1

#বিশ্বাসঘাতকদেরইতিহাস #ইসলামিকইতিহাস

অল্প পুঁজিতে লাভজনক খামার গড়ার আসল সিক্রেট জানুন আজই সঠিক নিয়মনীতি এবং রোগবালাইয়ের চিকিৎসা না জানার কারণে অনেক খামারিই শ...
09/06/2026

অল্প পুঁজিতে লাভজনক খামার গড়ার আসল সিক্রেট জানুন আজই
সঠিক নিয়মনীতি এবং রোগবালাইয়ের চিকিৎসা না জানার কারণে অনেক খামারিই শুরুতে লোকসানের মুখে পড়েন। আপনার খামার ব্যবসাকে শতভাগ লাভজনক করতে ‘প্রান্ত প্রকাশন’ নিয়ে এলো ‘সফল খামারি প্যাকেজ’। ৪টি দরকারি বইয়ের এই অনন্য সেটটি আপনার খামারের সার্বিক সাফল্যে গাইড হিসেবে কাজ করবে।
এই প্যাকেজটি থেকে যা যা জানতে পারবেন:
• ছাগল পালন ও ঘাস চাষ: অল্প পুঁজিতে ও লতাপাতা খাইয়ে লাভজনক ছাগলের খামার গড়ার টেকনিক।
• কবুতর ও কোয়েল পালন: সঠিক জাত নির্বাচন, বাসস্থান তৈরি এবং রোগবালাই দূর করার সহজ উপায়।
• হাঁস-মুরগি পালন ও চিকিৎসা: বাচ্চা উৎপাদন, ব্রুডিং ব্যবস্থা এবং মাংস ও ডিম বৃদ্ধির বৈজ্ঞানিক নিয়ম।
• গরু মোটাতাজাকরণ ও গাভী পালন: আদর্শ গো-শালা তৈরি, গাভীর দুধ বাড়ানোর কৌশল এবং রোগ-চিকিৎসা।
ভুল পদ্ধতিতে খামার করে ক্ষতির সম্মুখীন না হয়ে, আজই জানুন সঠিক নিয়মে খামার পরিচালনার আসল সিক্রেট।

🏅 HIKMAH SPOTLIGHT — চালু হলো!আজ থেকে শুরু হচ্ছে Ummah Store-এর বিশেষ অফার ক্যাম্পেইন।📖 বিশ্বাসঘাতকদের ইতিহাস✍️ মাওলানা ...
09/06/2026

🏅 HIKMAH SPOTLIGHT — চালু হলো!

আজ থেকে শুরু হচ্ছে Ummah Store-এর বিশেষ অফার ক্যাম্পেইন।

📖 বিশ্বাসঘাতকদের ইতিহাস
✍️ মাওলানা ইসমাইল রেহান
🖊️ অনুবাদ: আবদুর রশীদ তারাপাশী

ইসলামের ইতিহাসে যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের নিয়ে এক অনন্য গবেষণাধর্মী বই — এখন মাত্র ১৫ দিনের জন্য ১০% ছাড়ে!

❌ মুদ্রিত মূল্য: ৳৩৫০
💰 আগের দাম: ৳২৬৯
✅ অফার মূল্য: ৳২৪২

⏳ অফার শেষ: ২৩ জুন ২০২৬

🛒 অর্ডার করুন: https://wa.me/message/QYMEJQQJV2I3D1
📩 ইনবক্স করুন

🕌 Ummah Store — জ্ঞানের আলোয় আলোকিত হোন

#বিশ্বাসঘাতকদেরইতিহাস #ইসলামিকবই #বইঅফার

Address

Jatabari

Alerts

Be the first to know and let us send you an email when Ummah Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category