09/08/2026
কাস্ট আয়রন কুকওয়্যার কীভাবে তৈরি করা হয়? 🖤
কাস্ট আয়রন কুকওয়্যার তৈরি করা শুধু লোহা গলিয়ে ছাঁচে ঢেলে দেওয়ার কাজ নয়। একটি ভালো মানের কাস্ট আয়রন পণ্য তৈরি করতে প্রতিটি ধাপে প্রয়োজন সঠিক প্রক্রিয়া ও মান নিয়ন্ত্রণ।
প্রথমে নির্দিষ্ট মানের কাঁচামাল প্রস্তুত করে উচ্চ তাপমাত্রায় গলানো হয়। এরপর গলিত লোহা নির্দিষ্ট ছাঁচে ঢেলে কড়াই, প্যান, ডাচ ওভেনসহ বিভিন্ন কুকওয়্যারের আকৃতি দেওয়া হয়।
ছাঁচ থেকে বের করার পর পণ্যগুলো পরিষ্কার ও ফিনিশিং করা হয়। অতিরিক্ত ধাতব অংশ সরিয়ে পৃষ্ঠ মসৃণ করা এবং প্রয়োজনীয় মান পরীক্ষা করা হয়।
সবশেষে আসে Seasoning। সঠিকভাবে সিজনিং করা কাস্ট আয়রন কুকওয়্যারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেলের মাধ্যমে নির্দিষ্ট তাপমাত্রায় সিজনিং করার ফলে পাত্রের উপর একটি প্রাকৃতিক প্রটেক্টিভ লেয়ার তৈরি হয়, যা রান্নার সময় খাবার লেগে যাওয়ার প্রবণতা কমাতে এবং মরিচা থেকে সুরক্ষায় সহায়তা করে
ভালো কাস্ট আয়রন মানে শুধু ভারী পাত্র নয়—সঠিক কাঁচামাল, সঠিক উৎপাদন প্রক্রিয়া, ফিনিশিং ও সিজনিংয়ের সমন্বয়।