07/03/2021
আমাদের দেশে প্রতি বিশজন মানুষের মধ্যে শক্তিমান মানুষ কিছুতেই এক, খুব জোর দুইজনের বেশি নয় এবং মাঝারি সামর্থ্যওয়ালা মানুষের সংখ্যা চার থেকে পাঁচ৷ বাকিরা একেবারে অসহায় পর্যায়ের। এই সংখ্যা নিয়ে বিশজনের একটি সংগঠন গড়া ও তা টিকিয়ে রাখা কঠিন। টেকাতে পারলেও তার ভেতর অন্তর্গত দুর্বলতা থেকে যায়। এ থাকে দুটো কারণে। এক. এখানে বিশজনের মধ্যে ওই চৌদ্দ-পনেরোজন কেবল অসহায় বা অক্ষম নয়; রীতিমতো নিস্পৃহ এবং অসার। তারা সংগঠনের আদর্শ-উদ্দেশ্য সবই বোঝে, ঘন ঘন শিরশ্চালন করে, সব প্রস্তাবেই সমর্থন দেয় কিন্তু সক্রিয়ভাবে উৎসাহ ও সহযোগিতার হাত বাড়ায় না। কাজেই ওই বাকি পাঁচ-ছয়জন (যাদের মধ্যে এক বা দেড়জন সমর্থ বাকি চার-পাঁচজন আধা-সমর্থ) নিজেদের ভার বহনের পর বাকি পনেরোজনের ভার বহন করতে পারে না। প্রথম কিছুদিন হয়তো তারা উদ্দীপনার তাগিদে ওই বিরাট ওজন টানার কাজটা কোনওমতে চালিয়ে নেয়, কিন্তু একসময় তাদের শক্তি ফুরিয়ে আসে। ক্লান্ত হয়ে তারা থেমে পড়ে। আর এভাবে আমাদের সংগঠনগুলোর বিলুপ্তি ঘটে। আমাদের সংগঠনগুলোর শুরু হয় উৎসাহ-উদ্দীপনার সঙ্গেই, কিন্তু শেষপর্যন্ত টেকে না।
#সংগঠনওবাঙালি
©আব্দুল্লাহ আবু সায়ীদ।
#ধ্রুবক
পৃথিবী বইয়ের হোক।
বই হোক আত্মার আত্মীয়।
ঝিনাইদহ এর মধ্যে হাতের মুঠোয় পাচ্ছেন নিজের পছন্দের বই।