Free life book house

  • Home
  • Free life book house

Free life book house কওমি মাদ্রাসার বই সহ ইসলামিক সকল বই পাওয়া যায়।

ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়। ইসলাম তো এ...
20/05/2021

ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়। ইসলাম তো এমন এক জ্যোতিষ্ক, যা উৎসারিত হয়েছে আরশে আজিমের মহিমান্বিত রওশন থেকে। জাহেলিয়াত পরাজয় কবুল করেছিল ইসলামের বুকে আশ্রয় পেয়ে। এই পবিত্র দ্বীন আত্মাকে করেছে প্রশান্ত, চরিত্রকে করেছে নিষ্কলুষ, জীবনকে করেছে সার্থক, মানবতাকে দিয়েছে মুক্তি। এর আলোকচ্ছটা যে জমিনে পড়েছে, সেখানে অঙ্কুরিত হয়েছে শান্তির সবুজ তরু। এই রওশনের ঝলক যে হৃদয় ধারণ করেছে, সে হৃদয় হয়েছে দারাজ দিল। যে যুগ ধারণ করেছে, তা হয়েছে খইরুল কুরুন বা সর্বোত্তম যুগ।
কিন্তু হায়! অজ্ঞতা ও অবহেলার কালো মেঘে সেই সূর্য আজ মেঘ লুপ্ত। আলোহীন এ ধরায় উঠে না প্রাণের জোয়ার। তোলে না কেউ আর মানবতার জয়োধ্বনি। অধিকার হারিয়ে মুমূর্ষুপ্রায় মানবতা। নব্য জাহেলিয়াতের এই গাঢ়-কালো মেঘপুঞ্জ চুর্ণ করতে দরকার একটি নির্ভেজাল ঈমানি দমকা হাওয়া; যে হাওয়ায় জ্ঞানের সৌরভ মিশে মোহিত করবে প্রতিটি হৃদয়। সেই মোহনীয় দক্ষিণা হাওয়ার গুঞ্জন তুলতেই আমাদের আয়োজন-‘ম্যাসেজ’।
লেখক পরিচিতি:
মিজানুর রহমান আজহারি।
তরুণ চিন্তক এবং জনপ্রিয় ইসলামি আলোচক। বিশ্ববিখ্যাত আল আজহার ইউনিভার্সিটির তাফসির অ্যান্ড কুরআনিক সাইন্স ডিপার্টমেন্ট থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া-এর ডিপার্টমেন্ট অব কুরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে স্নাতকোত্তর শেষে সেখানেই পিএইচডি গবেষণা করছেন। স্বপ্ন দেখেন-ইনসাফ, আদল ও ইহসানের ভিত্তিতে এক উন্নত সমাজকাঠামোর। তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার চেষ্টা করেন বিশ্বাসের পরশে। বোধ ও সামর্থ্যরে সর্বোচ্চটুকু দিয়ে কুরআন ও সুন্নাহর কথামালা তুলে ধরার প্রয়াস নেন জনপদ থেকে জনপদে, কি-বোর্ডে কিংবা ক্যামেরার সামনে।মিজানুর রহমান আজহারি।
তরুণ চিন্তক এবং জনপ্রিয় ইসলামি আলোচক। বিশ্ববিখ্যাত আল আজহার ইউনিভার্সিটির তাফসির অ্যান্ড কুরআনিক সাইন্স ডিপার্টমেন্ট থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া-এর ডিপার্টমেন্ট অব কুরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে স্নাতকোত্তর শেষে সেখানেই পিএইচডি গবেষণা করছেন। স্বপ্ন দেখেন-ইনসাফ, আদল ও ইহসানের ভিত্তিতে এক উন্নত সমাজকাঠামোর। তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার চেষ্টা করেন বিশ্বাসের পরশে। বোধ ও সামর্থ্যরে সর্বোচ্চটুকু দিয়ে কুরআন ও সুন্নাহর কথামালা তুলে ধরার প্রয়াস নেন জনপদ থেকে জনপদে, কি-বোর্ডে কিংবা ক্যামেরার সামনে।

লেখক : মিজানুর রহমান আজহারি
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, ক্যাশব্যাক
পৃষ্ঠা : 296, কভার : হার্ড কভার
হাদিয়া : ২৭৫৳

আমাদের কাছে বিভিন্ন রকমের বই পাচ্ছেন।
11/05/2021

আমাদের কাছে বিভিন্ন রকমের বই পাচ্ছেন।

জীবনের স্রোতে ভাসতে ভাসতে আমরা ভুলে যাই মরণের কথা । কবর পথের যাত্রী হয়েও আমাদের যাবতীয় চিন্তা ও কর্ম আবর্তিত হয় এই তুচ্ছ...
06/07/2020

জীবনের স্রোতে ভাসতে ভাসতে আমরা ভুলে যাই মরণের কথা । কবর পথের যাত্রী হয়েও আমাদের যাবতীয় চিন্তা ও কর্ম আবর্তিত হয় এই তুচ্ছ দুনিয়াকে ঘিরে । সর্বাঙ্গে গাফিলতির চাদর জড়িয়ে আমরা জীবনের প্রকৃত বাস্তবতার ব্যাপারে কেমন যেন নির্বিকার হয়ে থাকি । আল্লাহ না করুন, এই অপ্রস্তুত অবস্থায়ই যদি চলে আসে মৃত্যুর ডাক—কী করুণ পরিণতিই না হবে আমাদের !প্রখ্যাত ফকিহ ও মুহাদ্দিস ইমাম ইশবিলি রহ. রচিত বক্ষ্যমাণ গ্রন্থটি মুসলিম ভাই-বোনদের জন্য এক অমূল্য উপহার । শাইখ এখানে পরম মমতায় পাঠককে মৃত্যু ও মৃত্যুপরবর্তী জীবনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন । তাঁর অনুপম ভাষাভঙ্গী ও সাবলিল উপস্থাপনা যে কারও হৃদয় ছুঁয়ে যাবে । বইটি পড়তে পড়তে মনের অজান্তেই পাঠকের হৃদয়ে জেগে উঠবে মৃত্যুর হিমশীতল অন্ধকারের কথা, কবরের অসীম নির্জনতার কথা, কিয়ামত ও হাশরের ভয়াবহ দৃশ্যগুলোর কথা, মিজান ও পুলসিরাতের অকল্পনীয় আশঙ্কার কথা—যা তাকে আখিরাতের প্রতি মনোযোগী করে তুলবে আর মৃত্যুর প্রতি তার গতানুগতিক বিশ্বাসকে করে তুলবে সত্যিকারের কর্মোদ্দীপক উপলব্ধি।

লেখক : ইমাম আবু মুহাম্মাদ আব্দুল হক আল-ইশবিলি রহ
প্রকাশনী : রুহামা পাবলিকেশন
বিষয় : পরকাল ও জান্নাত-জাহান্নাম, ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা

হাদিয়া : ৩৭৫

সংগ্রহ এবং ভাষান্তর: মুহিব্বুল্লাহ খন্দকার ও রাজিব হাসানসম্পাদনা: রাজিব হাসানপৃষ্ঠা সংখ্যা: ২০০ (পেপার ব্যাক কভার)২০১৯ স...
05/07/2020

সংগ্রহ এবং ভাষান্তর: মুহিব্বুল্লাহ খন্দকার ও রাজিব হাসান
সম্পাদনা: রাজিব হাসান
পৃষ্ঠা সংখ্যা: ২০০ (পেপার ব্যাক কভার)২০১৯ সালে প্রকাশিত ‘দুআ কবুলের গল্পগুলো’ ব্যাপক সাড়া জাগানো বই। পাঠকমহলে বইটি নন্দিত হয়। প্রকাশকের কাছে অনুরোধ আসে দুআ কবুলের গল্পের ধারা অব্যহত থাকুক। এরই ধারাবাহিকতায় আযান প্রকাশনী নিয়ে এলো “দুআ কবুলের গল্পগুলো – ২”প্রথম বইটির মত এই বইটিতেও থাকছে আমাদের আশেপাশের সাধারণ, অতি সাধারণ মানুষের দুআ কবুলের সত্য ঘটনা সম্ভার। নতুনত্ব হিসেবে থাকছে নবী রাসূল (আ.) ও সালাফদের সময়কার দুআ কবুলের বিভিন্ন সত্য ঘটনা।আমাদের অনেকেই জানেনা কিভাবে দুআ করতে হয়। কিভাবে ডাকলে আল্লাহ্‌ শুনেন, দুআ কবুল করেন। অন্যদিকে আম্বিয়া কিরাম, সত্য যুগের মানুষ, আমাদের আশেপাশের বর্তমান সময়কার অনেক মানুষ আল্লাহকে ডেকে সাড়া পেয়েছে, জীবনের মোড় ঘুরে গেছে, চরম হতাশা ও বিপদের মুহূর্তে এক আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফল পেয়েছে – এরকম মানুষের গল্পের সম্ভার নিয়ে এবারের আয়োজন বই “দু‘আ কবুলের গল্পগুলো -২ ”।

লেখক : মুহিব্বুল্লাহ খন্দকার, রাজিব হাসান
প্রকাশনী : আযান প্রকাশনী
বিষয় : ইসলামী সাহিত্য, গল্প-উপন্যাস এবং সফরনামা, ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা

হাদিয়া : ২০০৳

নাস্তিকদের প্রধান অস্ত্র হলো বিজ্ঞান এবং দর্শন। এ দুটো বিষয়ের মারপ্যাঁচে তারা এমন একটা ভাব দাঁড় করাতে চায় যেন দুনিয়ার তা...
05/07/2020

নাস্তিকদের প্রধান অস্ত্র হলো বিজ্ঞান এবং দর্শন। এ দুটো বিষয়ের মারপ্যাঁচে তারা এমন একটা ভাব দাঁড় করাতে চায় যেন দুনিয়ার তাবত বিজ্ঞান আর দর্শনের মূলমন্ত্র হলো একটাই—ধর্ম হটাও। আসলেই কি তা-ই? বিজ্ঞান কি সত্যিই খেদিয়ে বিদেয় করে দেয় ধর্মকে? দর্শন কি আসলেই অবান্তর বলে মানুষের ধর্ম বিশ্বাসকে?বিজ্ঞানের যে ব্যাপারগুলোকে রংচং মাখিয়ে, দর্শনের যে বিষয়গুলোকে ধর্মের বিরুদ্ধে নাস্তিকেরা দাঁড় করাত, ঠিক সেই বিষয়গুলোকে সামনে রেখে একে একে সেগুলোর অপনোদন করা হয়েছে এই বইতে। সেই সাথে সত্য ধর্ম আর সত্য উপাস্যের দিকেও আহ্বান করা হয়েছে এখানে।‘দি ডিভাইন রিয়ালিটি’ নাস্তিকতা বিষয়ক একাডেমিক বই। কোন্দল-দ্বন্দ্বে না জড়িয়ে অতি সুচারু রূপে নাস্তিকদের যাবতীয় প্রশ্ন, ভণ্ডুল মতামত এবং বিতর্ক অপনোদন করেছেন ইংরেজি ভাষার লেখক উস্তাদ হামজা জর্জিস। বাংলাভাষায় এবং বাংলাদেশে নাস্তিকদের বিষয়াদি নিয়ে বুদ্ধিবৃত্তিক বই প্রকাশের নিমিত্তে আপাত-দৃষ্টিতে নাস্তিকেরা কিছুটা দমে থাকলেও এখনো পুরোপুরি ‘নিষ্কাশণ’ সম্ভব হয়ে ওঠেনি; কোনো একটা মতবাদ সমাজে স্থান পেয়ে গেলে তার ভ্রান্তির রেশ ধরে সমূলে উপড়ে ফেলা সম্ভবও না। এই নিমিত্তে উস্তাদ হামজা জর্জিসের বইটি শুধু নাস্তিকদের দমাবার জন্য নয়, আমাদের ঘরে-বাইরে ভাই-বন্ধুরা যারা সংশয়ে ভুগছে, নাস্তিকদের প্রোপাগাণ্ডাগুলো শুনে শুনে প্রভাবিত হয়ে পড়ছে, তারা ‘দা ডিভাইন রিয়ালিটি’ পড়ে ঠাণ্ডা মাথায় বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। ইসলামের সুমহান জীবনদর্শন ও সুমার্জিত ব্যবস্থাপনায় নিজেকে সঁপে দিয়ে নিশ্চিন্ত হবার প্রয়াস গ্রহণ করতে ‘দা ডিভাইন রিয়ালিটি’ হবে উত্তম সহযোগী।

লেখক : হামজা জোরজিস
প্রকাশনী : সিয়ান পাবলিকেশন
বিষয় : অন্ধকার থেকে আলোতে
অনুবাদ: মাসুদ শরীফ
সম্পাদনা : আরিফ আজাদ

হাদিয়া : ৩৮৫৳

যোগাযোগ :

অবসর টাইমের সেষ্ট্র বন্ধু হলো বই। যেখানে জ্ঞানের ভান্ডার যেই জ্ঞান কেউ কখনো নিতে পারবে না। সেটাই হলো বইয়ের জ্ঞান । "দামে...
01/07/2020

অবসর টাইমের সেষ্ট্র বন্ধু হলো বই। যেখানে জ্ঞানের ভান্ডার যেই জ্ঞান কেউ কখনো নিতে পারবে না। সেটাই হলো বইয়ের জ্ঞান ।
"দামেস্কের কারাগারে" একটি চমৎকার বই।
আপনি পড়ে দেখতে পারেন বই টি।
অনলাইনে বই এর জন্য যোগাযোগ করুন।
যোগাযোগ : ০১৭২০৬৫৪৮৭১

অবসর সময়ে কার না ভালো লাগে বই পড়তে তাও আবার যদি প্রিয় লেখক এর লেখা বই হয়। "মেঘ পাখি" চমৎকার একটি বই চাইলে আপনিও পড়ে...
29/06/2020

অবসর সময়ে কার না ভালো লাগে বই পড়তে তাও আবার যদি প্রিয় লেখক এর লেখা বই হয়। "মেঘ পাখি" চমৎকার একটি বই চাইলে আপনিও পড়ে দেখতে পারেন। বইটি পাবেন কোথায়?
ইসলামিক বই ঘর বাংলাদেশ থেকে বইটি ক্রয় করুন।

হাদিয়া : ১৮০৳ মাত্র

যোগাযোগ: ০১৭২০৬৫৪৮৭১

অবসর সময়ে কার না ভালো লাগে বই পড়তে তাও আবার যদি প্রিয় লেখক এর লেখা বই হয়। "নীড়ে ফেরার গল্প"  চমৎকার একটি বই চাইলে আপ...
29/06/2020

অবসর সময়ে কার না ভালো লাগে বই পড়তে তাও আবার যদি প্রিয় লেখক এর লেখা বই হয়। "নীড়ে ফেরার গল্প" চমৎকার একটি বই চাইলে আপনিও পড়ে দেখতে পারেন। বইটি পাবেন কোথায়?
ইসলামিক বই ঘর বাংলাদেশ থেকে বইটি ক্রয় করুন।

হাদিয়া :১১৫৳ মাত্র

যোগাযোগ: ০১৭২০৬৫৪৮৭১

কওমী মাদ্রাসার বই ক্রয়ের নির্ভর যোগ্য একটি প্রতিষ্ঠান । সাথে আছে ইসলামিক সকল প্রকার বই ।। অবসর সময়ের উতকৃষ্ট বন্ধু হলো ব...
29/06/2020

কওমী মাদ্রাসার বই ক্রয়ের নির্ভর যোগ্য একটি প্রতিষ্ঠান । সাথে আছে ইসলামিক সকল প্রকার বই ।। অবসর সময়ের উতকৃষ্ট বন্ধু হলো বই তাই বই কিনতে আজই যোগাযোগ করুন। মাকতাবাতুল আমানাতে।

যোগাযোগঃ ০১৭২০৬৫৪৮৭১

Address


7300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free life book house posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Shop?

Share