21/04/2026
📢 মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট 🇲🇾✈️🇧🇩
১️⃣ মেডিকেল সেন্টার চূড়ান্ত
মেডিকেল সেন্টার ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ লিস্ট সিস্টেম সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের পর প্রকাশ করা হবে।
২️⃣ পুরোনো নাকি নতুন সিস্টেম?
আগের সিস্টেমে কলিং হবে, নাকি নতুন প্রস্তাবিত পদ্ধতিতে আবেদন ও কলিং চালু হবে—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে মালয়েশিয়ার মন্ত্রী নতুন সিস্টেমের পক্ষেই মত দিয়েছেন।
৩️⃣ দুই দেশের যৌথ কাজ চলছে
প্রক্রিয়াটি কীভাবে দ্রুত ও কার্যকরভাবে শুরু করা যায়, তা নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া—দুই দেশের পক্ষ থেকেই কাজ চলছে।
৪️⃣ চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শিগগিরই, হয়তো চলতি মাসের মধ্যেই সব কিছু চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেকোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
💬 গুরুত্বপূর্ণ বার্তা:
মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল নিয়ে হতাশ বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। খুব শিগগিরই প্রক্রিয়াটি শুরু হবে—এ বিষয়ে দুই দেশই আন্তরিকভাবে কাজ করছে।
আমাদের মনে রাখা উচিত, আন্তর্জাতিক অনেক বিষয় জড়িত থাকে এসব সিদ্ধান্তে। তাই পুরো বিষয়টি বুঝে কথা বলা জরুরি। মালয়েশিয়া সরকার সবসময় নিজেদের দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নেয়—এটাই তাদের অগ্রগতির একটি বড় কারণ।
আমরা দেশের চিন্তা করি না বলেই এতো পিছিয়ে আছি!!!
✅ করনীয়:- মালয়েশিয়া মেডিকেল শুরু হলে দেখা যাবে ফেসবুকে ফটফট করা ছেলেটাও এখনো প্রস্তুত না, কি লাগবে, কি কি ডকুমেন্টস দরকার সে তা প্রস্তুত করে নাই। এটা আমাদের স্বভাব। তাই সর্ব উত্তম কাজ হলো নিজেকে প্রস্তুত করা। শারিরীক কোন সমস্যা থাকলে তার চিকিৎসা নেওয়া। পাসপোর্টের মেয়াদ যাচাই করা। পাসপোর্ট ভুল থাকলে Nid অনুযায়ী সংশোধন করা, ধন্যবাদ।