14/04/2026
Tips Post:
প্যাচ টেস্ট (Patch Test) হলো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার আগে ছোট একটা অংশে পরীক্ষা করা- দেখার জন্য যে প্রোডাক্টটি আপনার ত্বকে কোনো রিঅ্যাকশন (অ্যালার্জি, জ্বালা, র্যাশ) করছে কি না।
🔍 কেন প্যাচ টেস্ট জরুরি?
নতুন স্কিন কেয়ার প্রোডাক্টে অনেক সময় এমন উপাদান থাকে যা আপনার ত্বকের সাথে মানিয়ে নাও নিতে পারে। এতে হতে পারে:
🍃লালচে হওয়া
🍃চুলকানি
🍃ব্রণ বেড়ে যাওয়া
🍃জ্বালাপোড়া
তাই আগে ছোট জায়গায় পরীক্ষা করলে বড় ক্ষতি এড়ানো যায়।
🧴 কীভাবে প্যাচ টেস্ট করবেন?
1️⃣ শরীরের ছোট একটা জায়গা বেছে নিন:
🌻কানের পিছনে
🌻কব্জির ভেতরের অংশ
🌻কনুইয়ের ভাঁজ
2️⃣ অল্প পরিমাণ প্রোডাক্ট লাগান
3️⃣ ২৪ ঘণ্টা অপেক্ষা করুন (কিছু ক্ষেত্রে ৪৮ ঘণ্টা ভালো)
4️⃣ দেখুন কোনো সমস্যা হচ্ছে কিনা
⚠️ যদি রিঅ্যাকশন হয়:
✅সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন
❌সেই প্রোডাক্ট ব্যবহার করবেন না
🌸অবশ্যই বিসমিল্লাহ বলে প্রোডাক্ট ইউজ করবেন। ইং শা আল্লহ কোনো ক্ষতি হবে না🌸
#আলেশান