Bondor News Tv

বেনাপোলে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনশেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোলের বারপোতা পল্লীতে ষঢ়যন্ত্রমূলক মিথ্যা ...
10/03/2024

বেনাপোলে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোলের বারপোতা পল্লীতে ষঢ়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মাদক কারবারি মিলনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পল্লী চিকিৎসক আসমাতুল্লাহ। রবিবার বেলা ১০টার সময় তিনি বেনাপোল বন্দর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। একাধীক মাদক মামলার আসামী মিলন বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বারপোতা গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
এ সংবাদ সম্মেলনে বারপোতা গ্রামের পল্লী চিকিৎসক আসমাতুল্লাহ লিখিত বক্তব্য পাঠ করেন। বলেন, তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ও পুটখালী ইউনিয়ন ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। দীর্ঘদিন যাবত তিনি প্রতিবেশী সন্ত্রাসী, একাধীক মাদক চোরাচালান মামলাসহ চুরি, ছিনতাই ও সন্ত্রাসীয় কর্মকান্ডের আসামী মিলনের রোষানালের শিকার হয়ে মিথ্যা মামলায় জর্জরিত। যার একাধিকবার মিথ্যা মামলার অভিযোগে বেনাপোল পোর্ট থানাসহ যশোর পিবিআই পুলিশ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অনুসন্ধান করে মিথ্যা বলে অবগত হয়েছেন। তারপরেও মদক কারবারি মিলন বিভিন্নভাবে তার বিরুদ্ধে যশোর জেলা আদালতে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করার চেষ্টা করছে। এসাথে তাকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে মাদক মামলায় ফাসানোর চেস্টা অব্যাহত রেখেছে। ইতিপূর্বেও এই মাদক কারবারি মিলন তাকে হত্যার উদ্দেশ্যে মারপিঠ করে মৃত ভেবে রাস্তায় ফেলেরেখে গিয়েছিলো। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎস্যা দিয়ে সুস্থ্য করলেও অদ্যবধি সেই সন্ত্রাসীয় কর্মকান্ডে তার দুই পা চূর্ণবিচূর্ণ ও রড দিয়ে প্লাস্টার করা আছে। সেই ক্ষতদৃশ্য সংবাদ সম্মেলনে দেখান তিনি।
এসময় তিনি বেনাপোল পোর্ট থানা পুলিশসহ আইন প্রয়োগকারি সকল সংস্থার কাছে মিনতি রেখে বলেন, তার বিরুদ্ধে মাদক কারবারি মিলনের আনীত সকল অভিযোগ সরেজমিনে তদন্তপূর্বক ব্যবস্থা নিলে তিনি কৃতার্থ থাকবেন।

সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কাল থেকেনিজস্ব প্রতিবেদকঃবাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ আধুনিক বাংলা কাব্যের রূপকার,...
21/01/2023

সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু কাল থেকে

নিজস্ব প্রতিবেদকঃবাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ আধুনিক বাংলা কাব্যের রূপকার, ছন্দের প্রবর্তক ও সনেট রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এর ১৯৬ তম জন্মবার্ষিকী আগামি ২৫ জানুয়ারি। এ উপলক্ষে কবির জন্মভূমি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে রবিবার (২২ জানুয়ারি) থেকে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী মধুমেলা। এ মেলা ২৮ জানুয়ারী পর্যন্ত চলবে।

আগামীকাল রবিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি প্রধান অতিথি হিসেবে মধুকবির জন্মবার্ষিকী ও মধুমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

মধুকবির জন্মবার্ষিকী ও মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, সংসদ সদস্য মোঃ নাসির উদ্দিন, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।

মেলা উপলক্ষে সাগরদাঁড়ি মধুমঞ্চে প্রতিদিন কবির জীবনি ও তাঁর সাহিত্যকর্ম এবং সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়াও মেলায় উস্মুক্ত মধুমঞ্চে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি যাত্রাপালা, সার্কাস, মৃত্যুকুপে গাড়ি চালানো, যাদু প্রদর্শনী ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজনও থাকছে। এর পাশাপাশি মেলার মাঠে বিসিক ও গ্রামীণ পণ্যের ছোট বড় প্রায় দুই হাজার স্টল বসছে। ইতোমধ্যে কবির জন্মগৃহ, মধুপল্লী, মধুমঞ্চ, পর্যটন কেন্দ্র ও সাগরদাঁড়ির ডাকবাংলো ঘষামাজা করে চুনকাম করে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সপ্তাহব্যাপী মধুমেলার মাঠসহ আশপাশ এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র‌্যাবে টহল দিচ্ছে। সংষ্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত যাত্রী করোনা পজেটিভবেনাপোল প্রতিনিধি: ভারত থেকে করোনা পজিটিভ হয়ে সাদ্দাম শেখ(১৯) নামের এক য...
29/12/2022

বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত যাত্রী করোনা পজেটিভ

বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে করোনা পজিটিভ হয়ে সাদ্দাম শেখ(১৯) নামের এক যুবক দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে তিনি দেশে ফেরেন। এসময় ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে র্যাপিড এন্টিজেন পরীক্ষায় সে পজেটিভ সনাক্ত হয়। পরে তাকে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।
সাদ্দাম হোসেন খুলনার দৌলতপুর এরাকার বাসিন্দা।
ট্যুরিষ্ট ভিসা নিয়ে তিনি ভারতে গিয়েছিলেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী জানান, সাম্প্রতি কয়েকটি দেশে করোনার নতুন ধরন দেখা দেওয়ায় সরকারের নির্দেশনায় ভারত ফেরত সন্দেহ ভাজন যাত্রীদের র্যাপিট এন্টিজেন পরীক্ষা আবার শুরু করক হয়। এসময় সে পজেটিভ সনাক্ত হয়। তাকে আইসোলেশনে নেওয়া হয়েছে। তবে ওই ব্যক্তি করোনার নতুন ধরন বিএফ ৭ সংক্রমিত কি না, তা পরীক্ষা করা হবে কিনা এ বিষয়ে কিছু জানাতে পারেননি।

শার্শার বাগআঁচড়ায় স্বর্ন পাচারকারীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে নিহত ১ আটক ২ শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শার জামতলা পাঁ...
02/09/2022

শার্শার বাগআঁচড়ায় স্বর্ন পাচারকারীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে নিহত ১ আটক ২

শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শার জামতলা পাঁচপুকুর এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে পুলিশের সাথে স্বর্ন পাচার কারীদের মধ্য গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ১ পাচারকারী নিহতসহ দু'জন আটক হয়েছে এবং ৯ কেজি ৭শ ৫৮ গ্রাম ওজনের ৩০ টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

জামতলার পাঁচ পুকুর এলাকায় রাত ১২ টার দিকে ওরিয়েন্টাল ওয়েল কোম্পানি লিঃ ফ্যাক্টারির সামনে পুলিশ স্বর্ন পাচারকারীদের প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-গ ২২-০৪২৪) আটক করলে ২০/ ২৫ টি মোটর সাইকেলে ৪০/৫০ জন যুবক এসে পুলিশের ওপর হামলা করে প্রাইভেট কার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তারা পুলিশকে লক্ষ করে বোমা ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলিতে অজ্ঞাত এক ব্যাক্তি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৯ কজি ৭শ ৫৮ গ্রাম ওজনের ৩০টি স্বর্নের বারসহ কুমিল্লার হোমনা উপজেলার আবুল সরকারের ছেলে রবিন (৩৫) ও দাউদকান্দি উপজেলার কবীর হোসেনের ছেলে আবুল কাশেম (৩৫)৷ নামে দুজন কে আটক করে।

নাভারন সার্কেল 'ক'এএসপি জুয়েল ইমরান বলেন গোপন সুত্রে খবর পেয়ে নাভারন সাতক্ষীরা সড়কের জামতলা এলাকার পাঁচপুকুর নামক স্থানে অভিযান চালায় যশোর ডিবি ও শার্শা থানার পুলিশ। আটক রবিনের শরীরে ও গাড়ির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯ কেজি ৭৫৮ গ্রাম ওজনের ৩০ পিস সোনারবার পাওয়া যায়। যার মুল্য আনুমানিক সাড়ে ৭ কোটি টাকা। পাচারকারীদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। নিহত ব্যাক্তির লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।

আজ থেকে ট‍্যুরিষ্ট ভিসায় বাই রোডে ভারতে যাওয়া যাবেসড়কপথে ভ্রমণ ভিসায় আজ থেকে বুধবার (৩০ শে মার্চ/২২) থেকে প্রতিবেশী দেশ ...
30/03/2022

আজ থেকে ট‍্যুরিষ্ট ভিসায় বাই রোডে ভারতে যাওয়া যাবে

সড়কপথে ভ্রমণ ভিসায় আজ থেকে বুধবার (৩০ শে মার্চ/২২) থেকে প্রতিবেশী দেশ ভারতে যাওয়া যাবে। একইসঙ্গে এখন থেকে ভ্রমণ ভিসা নিয়ে স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফারমেশন লাগবে না।

এ বিষয়ে ভারতীয় ভিসা আবেদন সেন্টার সূত্র জানায়, যাদের ভারতে যাওয়ার জন্য ভ্রমণ ভিসায় শুধু বাই এয়ার (আকাশপথে ভ্রমণ) অনুমোদন ছিল, তারা সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারতে যেতে পারবেন।

ভারতে যাওয়ার ক্ষেত্রে এখন থেকে নতুন করে বাই রোডে ভ্রমণ ভিসা নেওয়া যাবে। এক্ষেত্রে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে হবে।

যেসব বাংলাদেশি নাগরিক আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন, তারা নির্ধারিত ফি দিয়ে ওই ভিসার পরিবর্তে সড়কপথে ভ্রমণের অনুমোদন নিতে পারবেন। একইসঙ্গে আকাশপথের পাশাপাশি সড়কপথেও ভ্রমণের অনুমোদন সংযোজন করাতে পারবেন।

মহামারি করোনাকালীন প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ১৫ নভেম্বর থেকে ভারতের ভ্রমণ ভিসা চালু হয়। যদিও তখন তা ছিল শুধুমাত্র আকাশপথে। তবে এখন থেকে স্থলপথেও ভ্রমণ ভিসায় বাংলাদেশিরা ভারতে যেতে পারবেন।

করোনায় স্থগিত ট্যুরিস্ট ভিসায় ফের ভারত ভ্রমণ করা যাবেকরোনাভাইরাসের কারণে ২০২০ সালের মার্চের আগে ইস্যু করা যেসব ভারতীয় ট্...
18/03/2022

করোনায় স্থগিত ট্যুরিস্ট ভিসায় ফের ভারত ভ্রমণ করা যাবে

করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মার্চের আগে ইস্যু করা যেসব ভারতীয় ট্যুরিস্ট ভিসা স্থগিত করা হয়েছিল, তা পুনর্বহাল করেছে ভারত। ফলে ওই সময়ে ইস্যু করা ভিসা ব্যবহার করে বাংলাদেশি পর্যটকরা ভারত ভ্রমণ করতে পারবেন। বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়।
হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের মার্চের আগে ভারত ভ্রমণে আগ্রহী অনেক বাংলাদেশি ভারতীয় ট্যুরিস্ট ভিসা পেয়েছিলেন। তবে করোনা সংক্রমণের কারণে তা স্থগিত করা হয়েছিল। এমন ভিসাধারীরা ওই সময়ে ইস্যু করা ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে এখন ভারত ভ্রমণ করতে পারবেন। তবে এ ভিসা শুধু আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের নতুন ট্যুরিস্ট ভিসা ইস্যু অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জানা গেছে, করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মার্চের শেষদিকে বিমান চলাচল বন্ধের পর ভারতীয় সব ভিসাও স্থগিত রাখা হয়। পরে ২০২০ সালের অক্টোবরে ব্যবসা, পড়াশোনা ও গবেষণা কাজে ভারতে যেতে ইচ্ছুকদের জন্য ভিসায় কিছুটা ছাড় দেওয়া হয়। এরপর গত বছরের ১৫ নভেম্বর ট্যুরিস্ট ভিসা চালু করা হলেও তা শুধু চার্টার্ড বিমানে ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য ছিল। ফলে সাধারণ পর্যটকদের জন্য ভারত ভ্রমণে বিধিনিষেধ থেকে যায়। সম্প্রতি কয়েকটি রাজ্যের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার টুরিস্ট ভিসা ইস্যু নিয়ে নতুন নির্দেশনা দেয়।

21/02/2022

বিনম্র শ্রোদ্ধা.....

শার্শার স্কুল ছাত্র হত্যার ২৪ ঘন্টার মধ্যে ৩ আসামি আটক সহ ইজিবাইক উদ্ধাররাশেদুজ্জামান রাসেলঃ শার্শার ইজিবাইক চালক ও অষ্ট...
20/01/2022

শার্শার স্কুল ছাত্র হত্যার ২৪ ঘন্টার মধ্যে ৩ আসামি আটক সহ ইজিবাইক উদ্ধার

রাশেদুজ্জামান রাসেলঃ শার্শার ইজিবাইক চালক ও অষ্টম শ্রেনীর ছাত্র সোলাইমান সাকিব হত্যার ২৪ ঘন্টার মধ্যে তিনজন আসামি আটক সহ ইজিবাইক উদ্ধার করেছে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)১৯ শে জানুয়ারী তথ্য প্রযুক্তির সুত্র ধরে যশোর জেলার বিভিন্ন জায়গা থেকে হত্যার সাথে সংশ্লিষ্ট তিনজন যুবককে আটক করা হয়।

আটককৃতরা হলোঃ- যশোর জেলার ঝিকরগাছা থানার চন্দরপোল গ্রামের জালাল উদ্দিন এর ছেলে মনিরুল ইসলাম (৩০) বাঘারপাড়া থানার বারভাগ গ্রামের নিজাম উদ্দিন এর ছেলে মেহেদী হাসান মিলন (২২) ও চৌগাছা থানার রমজান আলীর ছেলে সাইফুল ইসলাম প্লাবন (৩০) ।

যশোর পিবিআই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে জানায়, আসামিদের আটকের পর তাদের শিকারোক্তি অনুযায়ী চৌগাছা বাজারের ছুটিপুর রোডের নুরুজ্জামান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে ইজিবাইক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা আন্তঃজেলা ইজিবাইক ও অজ্ঞান পার্টির সদস্য। তারা শার্শার বাগআঁচড়া বাজার এলাকা থেকে স্কুল ছাত্র, সাকিব এর ইজিবাইক ১০০০ হাজার টাকায় বিভিন্ন জায়গায় ঘোরার উদ্দেশ্য ভাড়া নেয়। এরপর তারা শার্শার বড়বাড়িয়া রশিদের কুলবাগানের মাঠে নিয়ে তাকে হত্যা করে এলোপাতাড়ী চাকু দিয়ে ও সেলাইরেঞ্জ দিয়ে আঘাত করে।

উলে­খ্য গত ১৭ ই জানুয়ারী সাকিব তার নানার ইজিবাইক নিয়ে চালাতে গেলে এই ছিনাতাইকারীদের খপ্পড়ে পড়ে হত্যার শিকার হয়।

24/08/2021
26/04/2021
শার্শায় ইউপি সদস্যের ভাতিজার নেতৃত্বে স্কুল ছাত্রী অপহরনষ্টাফ রিপোর্টারঃ যশোরের শার্শায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দ...
14/04/2021

শার্শায় ইউপি সদস্যের ভাতিজার নেতৃত্বে স্কুল ছাত্রী অপহরন

ষ্টাফ রিপোর্টারঃ যশোরের শার্শায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রী কে ক্ষমতাসীন দলের ইউপি সদস্যের ভাতিজা আসিফ (২১) নামের এক বখাটে যুবক অপহরন করছে বলে অভিযোগ মিলেছে।

অপহৃত লক্ষনপুর ইউনিয়নের বাহাদুরপুরের দূর্গাপুর উত্তর পাড়া গ্রামের সৌদি প্রবাসী মোঃ হোসেন আলীর কন্যা। ঘটনার বর্ননায় অপহৃত ছাত্রী রাবেয়ার মা গনমাধ্যম কর্মীদের জানান,গত রবিবার (১১ ই এপ্রিল)সকালে তার মেয়ে বাহাদুরপুর বাজার সংলগ্ন প্রাইভেট শিক্ষকের বাসায় পড়তে যাওয়ার উদ্দ্যেশে বের হয়। পথিমধ্যে শার্শা সদর ইউনিয়নের ইউপি সদস্য তোতার ভাই জসীম উদ্দিনের ছেলে আসিফ ও তার সহযোগীরা সংবদ্ধ ভাবে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে সামনে হতে জোর পূর্বক তুলে নিয়ে যায়। প্রত্যক্ষ্যদর্শীরা খবর দিলে আমি ও আমার পরিবারের সদস্যরা আসিফের চাচা তোতা মেম্বার এর কাছে গিয়ে আমার মেয়েকে ফেরত চাইলে তিনি আমাকে আশ্বাস দিয়ে কালক্ষেপন করতে থাকেন। কন্যাকে ফেরত না পেয়ে নিরুপায় হয়ে আমি শার্শা থানায় হাজির হয়ে মঙ্গলবার রাতে লিখিত অভিযোগ করি। বিষয়টি নিয়ে অভিযুক্ত আসিফের চাচা তোতা মেম্বার এর নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান মেয়েকে তার মায়ের কাছে ফিরিয়ে দেবো এমন কথা আমি বলিনি। বাহাদুরপুর বাজারের স্থানীয়রা জানান, ফিল্ম স্টাইলে লোকজনের সন্মুখে মেয়েটিকে কয়েকটি যুবক ওঠিয়ে নিয়ে যায়। মেয়েটির মা ও ছোট ভাই তাদের সাধ্যমত চেষ্ঠা চালালেও প্রভাবশালীদের দাপটে এখনো পর্যন্ত তাদের কন্যাকে উদ্ধার করতে পারেনি। অপহরন বিষয় নিয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান,স্কুল ছাত্রীর মায়ের থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে উদ্ধার চেষ্ঠা অব্যাহত রয়েছে। পরিবারের ছোট বোনটি নিখোঁজ থাকায় চরম হেনস্তার স্বীকার সহ গুম-খুনের আশঙ্কা করছেন ভাই আরিফ। তিনি দ্রুত প্রশাসনিক তৎপরতায় বোন কে উদ্ধার পূর্বক তাদের পরিবারের মাঝে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন।

Address

মাইকেল মধুসূদন দত্তের বাড়ি
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Bondor News Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bondor News Tv:

Share