AmaNah Electronics

AmaNah Electronics বিশ্বাসের সাথে সুবিধা।
আমরা সরবরাহ করি মানসম্মত ও নির্ভরযোগ্য হোম অ্যাপ্লায়েন্স ।

অনেকদিন আগে বউ বলেছিলো, "বাসার কাজের খালা খুব কষ্ট দিচ্ছে। ঠিকমত কাপড় ধোয় না। একদিন আসলে তিনদিন আসে না! যেদিন আসেনা সেদি...
07/08/2026

অনেকদিন আগে বউ বলেছিলো, "বাসার কাজের খালা খুব কষ্ট দিচ্ছে। ঠিকমত কাপড় ধোয় না। একদিন আসলে তিনদিন আসে না! যেদিন আসেনা সেদিন আমার কাপড় ধুতে অনেক কষ্ট হয়।"

আমি বললাম, "আল্লাহ সামর্থ্য দিলে তোমার জন্য কাপড় ধোয়ার একজন সঙ্গী নিয়ে আসবো!"

বউ রাগ করে বললো, "ব্যাডা মানুষ আর কী-ই বা বলতে পারবে!"

আজ সারপ্রাইজ হিসেবে ওয়াশিং মেশিন আনার সময় বললাম, "তোমার সতীন আসতেছে। বাসর ঘর সাজাও।"

সারপ্রাইজ দেখে সে কান্না করে দিয়ে বললো, "এরকম সতীন পাইলে, আমি জীবনভর সেই সতীনদের সাথে সংসার করতে রাজি!"

একটু আগে আবেগী বউ আবার মেসেজ দিয়েছে, "I always thought none of my wishes from my wishlist would ever come true... But Allah blessed me with someone who has been fulfilling every one of my wishes, one after another... Alhamdulillah...❤️"

এক ভাইয়ের পোস্ট থেকে সংগ্রহিত

🍗 বাইরের খাবারের স্বাদ, এখন আপনার নিজের রান্নাঘরেই!বারবার রেস্টুরেন্টের ভাজাপোড়া খাবার কেন খাবেন, যখন খুব অল্প তেলেই ঘর...
20/07/2026

🍗 বাইরের খাবারের স্বাদ, এখন আপনার নিজের রান্নাঘরেই!

বারবার রেস্টুরেন্টের ভাজাপোড়া খাবার কেন খাবেন, যখন খুব অল্প তেলেই ঘরে তৈরি করা যায় একই রকম ক্রিসপি ও সুস্বাদু চিকেন লেগ ফ্রাই?

একটি এয়ার ফ্রায়ার বদলে দিতে পারে আপনার রান্নার অভিজ্ঞতা।

✨ কেন নেবেন এয়ার ফ্রায়ার? ✔️ তেল লাগে খুবই কম ✔️ খাবার হয় ক্রিসপি, ভেতরে থাকে জুসি ✔️ দ্রুত রান্না, সময়ের সাশ্রয় ✔️ বিদ্যুৎ সাশ্রয়ী ✔️ চিকেন, ফিশ, ফ্রেঞ্চ ফ্রাই, নাগেটস, পিজ্জা, কাবাব, সবজি—এক যন্ত্রেই অসংখ্য রেসিপি

আজকাল প্রায় প্রতিটি আধুনিক রান্নাঘরের অপরিহার্য একটি হোম অ্যাপ্লায়েন্স হলো এয়ার ফ্রায়ার। স্বাস্থ্যকর খাবার ও ব্যস্ত জীবনের জন্য এটি হতে পারে আপনার সেরা সিদ্ধান্ত।

✅ অথেন্টিক ও ওয়ারেন্টিযুক্ত এয়ার ফ্রায়ার পাওয়া যাচ্ছে আমানাহ ইলেকট্রনিকস-এ।

📩 ইনবক্স করুন অথবা কল করুন। আপনার বাজেট অনুযায়ী সেরা মডেলটি বেছে নিতে আমরা সাহায্য করব।

আমানাহ ইলেকট্রনিকস
আপনার আমানত রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।

24/06/2026

ওয়াশিং মেশিন কি আপনার প্রয়োজন?

বর্তমান ব্যস্ত জীবনে ওয়াশিং মেশিন শুধু একটি ইলেকট্রনিক্স পণ্য নয়, বরং পরিবারের একটি নির্ভরযোগ্য সহকারী।আগের দিনে কাপড় ধো...
20/06/2026

বর্তমান ব্যস্ত জীবনে ওয়াশিং মেশিন শুধু একটি ইলেকট্রনিক্স পণ্য নয়, বরং পরিবারের একটি নির্ভরযোগ্য সহকারী।

আগের দিনে কাপড় ধোয়া মানেই ছিল দীর্ঘ সময়ের পরিশ্রম, হাতে ব্যথা এবং অনেক ঝামেলা। কিন্তু এখন একটি ভালো ওয়াশিং মেশিন খুব সহজেই সেই কাজকে করে তুলেছে দ্রুত, সহজ ও স্বাস্থ্যসম্মত।

ওয়াশিং মেশিন ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ সুবিধা:

• সময় বাঁচায় – কয়েক ঘণ্টার কাজ মাত্র কিছু সময়েই সম্পন্ন হয়। • পরিশ্রম কমায় – হাতে কাপড় কাচার কষ্ট থেকে মুক্তি দেয়। • কাপড়ের যত্ন নেয় – সঠিক ওয়াশ প্রোগ্রামের মাধ্যমে কাপড় দীর্ঘদিন ভালো থাকে। • পানি ও বিদ্যুৎ সাশ্রয়ী – আধুনিক মেশিনগুলো প্রয়োজন অনুযায়ী রিসোর্স ব্যবহার করে। • স্বাস্থ্যকর জীবনযাপন – পরিষ্কার ও জীবাণুমুক্ত কাপড় পরিবারের সবার জন্য নিরাপদ।

বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি বা কর্মজীবী সদস্য থাকা পরিবারে ওয়াশিং মেশিন এখন বিলাসিতা নয়, বরং একটি প্রয়োজনীয় গৃহস্থালি সহকারী।

আপনার পরিবারের সদস্য সংখ্যা ও প্রয়োজন অনুযায়ী সঠিক ক্যাপাসিটির ওয়াশিং মেশিন নির্বাচন করুন এবং দৈনন্দিন জীবনকে করুন আরও সহজ, আরামদায়ক ও স্মার্ট।

সঠিক ওয়াশিং মেশিন বেছে নিতে পরামর্শ প্রয়োজন হলে ইনবক্স করুন।

18/05/2026
10/05/2026






“আমার টাকা নাই বলে কিছু হয় না” এই কথাটা সবচেয়ে বেশি বলে যাদের কিছু করার ইচ্ছা নাই 😔এই গাড়িটা যে কিনেছে, সে শুধু টাকা ...
09/05/2026

“আমার টাকা নাই বলে কিছু হয় না” এই কথাটা সবচেয়ে বেশি বলে যাদের কিছু করার ইচ্ছা নাই 😔

এই গাড়িটা যে কিনেছে, সে শুধু টাকা দিয়ে কিনেনি এই গাড়ি চড়তে বড় নেটওয়ার্ক ও লাগে।

ভাই সত্যি কথাটা একটু শুনো,

“সমস্যা শুধু টাকা না থাকা না, সমস্যা হলো — তোমার নেটওয়ার্কে সঠিক মানুষ নেই।”

আমার বড় ভাই বলে “৩ জন কোটিপতির সাথে চললে তুই ৪ নম্বর কোটিপতি হবি” টাকাই টাকাকে টানে

নেটওয়ার্কে ভালো মানুষ থাকলে এক ফোন কলে চাকরি হয়!
নেটওয়ার্কে টাকার মানুষ থাকলে ব্যবসায় পুঁজির অভাব হয় না!
নেটওয়ার্কে প্রভাবশালী মানুষ থাকলে বাংলাদেশ কেউ তোমাকে আটকাতে পারবে না!
এমনকি জান্নাতে যেতেও আল্লাহর সাথে সম্পর্ক লাগবে।

কখনো খেয়াল করেছ যে,
গ্রামের একটা ছেলে অনেক বোঝে, অনেক পরিশ্রমী।
কিন্তু তাকে কেউ চেনে না। তাই সে গ্রামেই থেকে যায়।

আবার, শহরের আরেকটা ছেলে কম বোঝে।
কিন্তু ১০ জন ব্যবসায়ী তাকে চেনে।
একজন পরামর্শ দেয়, একজন কাস্টমার দেয়, আরেকজন পুঁজি দেয়।এক বছরে তার ব্যবসা দাঁড়িয়ে যায়।

পার্থক্য শুধু টাকায় না নেটওয়ার্কে।
তাই আজই শুরু করো ।তোমার কমিউনিকেশন আর মানুষের সাথে মেশার স্কিল নিয়ে কাজ শুরু কর।
মনে রেখ, রিযিক আল্লাহ দেন কাজ তোমাকেই করতে হবে।

দুনিয়ার সব চিন্তা একদিকে আর বিবাহিত মহিলাদের 'কী দিয়ে কী রান্না করবো' এই চিন্তা একদিকে🥲রাতে ঘুমাতে যাই সকালে রুটি বানাবো...
08/05/2026

দুনিয়ার সব চিন্তা একদিকে আর বিবাহিত মহিলাদের 'কী দিয়ে কী রান্না করবো' এই চিন্তা একদিকে🥲

রাতে ঘুমাতে যাই সকালে রুটি বানাবো নাকি খিচুড়ি এই চিন্তা নিয়ে। সকালটা কোনমতে পার করে পেটের খাবার হজম হতে না হতে শুরু দুপুরের টেনশন।

মাঝেমধ্যে তো মনে হয় শপিংয়ে গিয়ে শাড়ির সাথে ব্লাউজের কাপড় ম্যাচ করার চাইতে বাসায় কী দিয়ে কী রান্না করবো এই সবজি ম্যাচ করা বেশি কঠিন🫠

রাতেরটা যদিও দুপুরের সাথে হয়ে যায় তাও মাথাতে আবার সকালের চিন্তা নিয়ে ঘুমানো লাগে।

এইযে ব্যাটামানুষ বউকে বলে "তোমার আবার কীসের চিন্তা?" এরা কী জানে নাকি যে ইরান-মেরিকা যুদ্ধ, শেয়ারবাজারের দরপতন, দেশের রিজার্ভ ইত্যাদির চিন্তার চাইতেও কোন বেলাতে কী রান্না হবে এই চিন্তা বেশি পেইন দেয়!

এরচেয়ে যদি তিনবেলা রান্নার ইলেক্টিক প্লানার বের হতো কতোই না ভালো হতো নারীদের জন্য তাই না ?

না মানি যে হারে ইলেকট্রনিক জিনিস বের হচ্ছে, অপেক্ষা করুন এমন কিছু বের হতেও দেরি নাই 🤭

Address

Jhenaidah Sadar
Khulna
7300

Website

Alerts

Be the first to know and let us send you an email when AmaNah Electronics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share