নিবেদন

নিবেদন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নিবেদন, Religious Bookstore, Kishoreganj, Dhaka, Kishoreganj.

06/10/2025

জয় মহাপ্রভু!
দামোদরব্রত ( কার্তিক ব্রত)
ব্রত পালনের নিয়ম বিধিঃ
হরিভক্তি বিলাসে বর্ণিত নিয়ম সমূহঃ
১।আশ্বিন মাসের যে শুক্লা একাদশী হবে বা পূর্ণিমাতে
নিরলসভাবে কার্তিক মাসের ব্রতসমূহ ঐদিন হতে আরম্ভ করবে।
২। নিত্য শ্রীভগবানকে জাগরণ করাবার জন্য রাত্রির শেষ প্রহরে উঠে শ্রী ভগবানকে জাগিয়ে অনন্তর স্তোত্র পাঠ সহ প্রভুর আরতি করবে।
৩।বৈষ্ণববৃন্দ সহ আনন্দে বৈষ্ণবধর্মসমূহ শ্রবণ করে গীতবাদ্যাদ্যাদি সহ প্রাতঃকালে প্রভু দামোদরদেবকে আরতি করবে।
৪ । নদী আদি জলাশয়ে গিয়ে আচমনপূর্বক সংকল্প করবে।প্রভুকে প্রার্থনা জানিয়ে পরে তাঁকে যথাবিধি অর্ঘ্যদান করবে।
৫।দামোদরব্রতে হবিষান্নে যা গ্রহণীয়ঃ( ভীষ্মপঞ্চক ব্রতে মুগডাল বর্জন) আতপচাল, যব, মুগডাল, মটর, শ্যামাদানা,বেতোশাক,হেলেঞ্চাশাক,কালশাক,আদা, কন্দমূল( শাকআলু), বাঙ্গিফল, কলা,আম,কাঁঠাল, আপেল,আঙ্গুর, কমলা, মাল্টা,আমলকী, বাদাম, কাজুবাদাম ।।
৬।সকলের জন্য বর্জনীয়ঃ
( যারা আমিষ আহার করেন তারা আমিষ বর্জন করবেন)
সিম,বরবটি,গাজর,মূলো,নালিতা,সজনে,পটল,বেগুন, কলমিশাক,ছোলা,মাষকলাই,মসুর,তিল,সড়িষা,মধু, কুলকর্কটি ফল,কাঁকরযুক্ত অন্ন,দগ্ধ অন্ন,সেদ্ধচালের অন্ন,সুতকান্ন,পেঁয়াজ, রসুন, মাছ,মাংস,ডিম,ছত্রাক, আচার, মাদকদ্রব্য নিষেধ,পরান্ন ভোজন, অবৈধ সঙ্গ বর্জন, পরদ্রোহ,পরনিন্দা, পরচর্চা, ক্ষৌরকর্ম, যৌন সঙ্গ বর্জন।।
দামোদর মাসে যে সব করণীয়ঃ
বেশি করে হরিনাম জপ,ভগবানের সেবা পূজা এবং শুদ্ধ ভক্ত, ব্রাহ্মন,বৈষ্ণবদের কে দান করতে পারেন।
কার্তিক ব্রতের নিয়ম সম্পর্কে হরিভক্তিবিলাসে বলা হয়েছে----
হরি জাগরনং প্রাতস্নানং তুলসীসেবনং্।
উদযাপনং দীপদানং ব্রতান্যেতানি কার্তিকে।।
রাত্রিশেষে হরিজাগরণ,প্রাতঃস্নান, তুলসীসেবন,দীপদান, শেষে উদযাপন উৎসব, কার্তিকে এইসব ব্রত।সম্পুর্ন কার্তিক মাসে ব্রতকারী এই পাঁচটি ব্রতের অঙ্গ পালনের মাধ্যমে শ্রীবিষ্ণুর সারুপ্য লাভ করেন।
দামোদর ব্রতের সংকল্প মন্ত্রঃ
কার্তিকেহয়ং করিষ্যামি প্রাতস্নানং জনার্দন।
প্রিত্যর্থং তব দেবেশ দামোদর ময়া সহ।।
অনুবাদঃ হে জনার্দন, হে দেবেশ,হে দামোদর, শ্রী রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাতস্নান করবো।
(মন্ত্র উচ্চারণ করতে যারা অসুবিধা মনে করেন তারা অনুবাদ টুকু উচ্চারণ করলে ও হবে।)
প্রার্থনা মন্ত্রঃ
তব ধ্যানেন দেবেশ জলেহস্মিন স্নাতমুদ্যতঃ।
তৎ প্রসাদাচ্চ মে পাপং দামোদর বিনশ্যতু।।
অনুবাদ--হে দেবেশ তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উদ্যত।হে দামোদর তোমার প্রসাদে আমার পাপ বিনাশ হোক।
অর্ঘ্যদান মন্ত্রঃ
ব্রতীনঃ কার্তিকে মাসি স্নাতস্য বিধিবন্মম।
দামোদর গৃহানার্ঘ্যং দনুজেন্দ্রনিসুদন।।
নিত্য নৈমিত্তিকে কৃৎস্নে কার্তিকে পাপশোষণে।
গৃহানার্ঘ্যং ময়া দত্তং রাধয়া সহিত হরে।
অনুবাদঃনিত্য নৈমিত্তিক সমস্ত পাপ শোষণকারী কার্তিক মাসের ব্রতী আমি বিধিবৎ স্নানকারী হে দামোদর, হে দনুজেন্দ্রনিসুদন, হে হরে, আমার প্রদত্ত অর্ঘ্য গ্রহণ কর।
দামোদর মাসে আকাশে দীপদানের বিশেষ মহিমা রয়েছে
তাই সকলে রাধামাধবকে উদ্দেশ্য করে তাদের সন্ত্তুষ্টি বিধানের উদ্দেশ্যে আকাশপথে দীপদান করবেন।
আকাশ পথে দীপ দানের মন্ত্রঃ
দামোদরায় নভসি তুলায়াং লোলয়া সহ।
প্রদীপস্তে প্রযচ্ছামি নমোহস্তায় বেধসে।।
বিঃদ্রঃ নিয়মবিধি সংক্ষিপ্ত আকারে প্রদত্ত হইল।
পরে আরো বিস্তারিত জানানো হবে।

Address

Kishoreganj, Dhaka
Kishoreganj
2341

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিবেদন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share