Baulia

Baulia Baulia

বাউলিয়া প্রকাশন থেকে 2023 বইমেলায় আসছে সুকুমার হোসেন এর প্রথম কাব্যগ্রন্থ ' সুকুমারবৃত্তি'!
22/01/2023

বাউলিয়া প্রকাশন থেকে 2023 বইমেলায় আসছে সুকুমার হোসেন এর প্রথম কাব্যগ্রন্থ ' সুকুমারবৃত্তি'!

06/09/2022

আগামী বইমেলায় আসছে সুকুমার হোসেন এর প্রথম কাব্যগ্রন্থ 'সুকুমার বৃত্তি' সাথে থাকুন আমাদের।

09/03/2022

ফেসবুকে প্রায়শই দেখা যায় কেউ কেউ প্রতিদিন কবিতা লিখে পুরস্কার পাচ্ছেন বা তেমন কোনো কিছু না করেও নানাবিধ আন্তর্জাতিক পুরষ্কার পাচ্ছেন! অথচ আমার জীবনে প্রায় ছত্রিশ বছর লেখালেখি করে অনেক বছর ধরে লিটল ম্যাগে কাজ করে কোথাও কিছু পাই না!
আসলে একাজগুলো আত্মনিবেদনের তাই এ রকম ভাবনা মোটেই গ্রহণীয় নয়। তাহলে অইসব দেবার কতৃর্পক্ষ কারা এটা বুঝতে বাঁকি থাকে না!😁

10/09/2021

ডিম
আমীর আজম খান

একটি ডিম যথা কুসুমের মধ্যে ঘৃণা আর আমার বিগত জন্মের প্রতি
হিংসাভরা তোমার হৃদয় খোঁড়ে ইরানী চাকুর তীক্ষ্ণতা
একই সঙ্গে সৌন্দর্য আর খুন—যে তোমার বিবেক!
যাতে বাক্সবন্দী ন্যাপথলিন ঘ্রাণ ছড়ানো
প্রাচীন মনস্বিতা ও কিতাবের শ্যাওলা
ধরতে পারো—যাযাবরদের থলের দিকে তাকানো স্বর্ণ ঈগল চোখ
ভুলতে দেয় না তপ্ত বালু তার ক্ষয়িষ্ণু মরুর সেই চিতা
তুমি পোড়াবে হিংসায় আমি পোড়াবো ভালবাসায়
দুইয়ে পোড়ানোর অভিন্ন স্বরূপ নিয়ে এসো আমরা সন্ধিতে ভাসি
যথা প্রকৃতি ও পুরুষ সই মিতা!

27/08/2021

বাড়িটি
আমীর আজম খান

বাড়িটির উজ্জ্বলতা বাড়ে। রাতের মতো ঘুম আর নির্মল ছায়ার বিস্তার ঘোরে ফেরে। একজোড়া চোখ আসা-যাওয়ার পথে পাহারা বসায় ধ্যানমগ্ন নিষ্ঠায়। ধুলো ওড়ে নির্মোহ অথচ সে সব দেখেও না দেখার গৌরবে থাকে। এমন সন্তর্পণ পোষা কুকুরের ইন্দ্রিয় পাতাঝরা শব্দকে অগ্রাহ্য করে। গ্রীষ্মের বাতাস মানে প্রেমিকের দীর্ঘশ্বাস উষ্ণ অধীরতাময়। হলে কী হবে তারও থাকে ক্লান্তি আর অবসাদমাখা ছুতোনাতা মধ্যাহ্নের! চারিদিকে স্পর্শের নাগাল পেলেও আমি সকল অহঙ্কার আর নারীকে ছুঁই না। তার আছে ঠুনকো ভেঙে পড়া শরতের গোধূলি মেঘের মতো রঙ-রূপ আলো-আঁধার মাখামাখি জলের আকার ও তরল ভঙ্গির অধীনতা। তার আছে নিরন্তর তালকানা বৈদগ্ধের ভ্রমণ এঁকে এঁকে...
অতএব, তাকে আমি রেখেছি হালকা চপ্পলের মতো বিশ্বস্ত ও স্বস্তির বিকেলে পদ্মার হুলস্থুল ঢেউয়ের মতো সাময়িক ভ্রমণ সুখ করে। বাড়িটির সিঁড়ি ও সোপান সমান্তরাল ছায়া ভাঙে গায়ক পাখিদের অম্লান সুর ঝরঝরে!

02/06/2021
19/01/2021

আয়

আমীর আজম খান

পৃথিবীর হাটখোলা দরজায়
কেবলি ডাক শুনি আয় আয়

আত্মগত অভ্যন্তরে
পাহাড় নোয়ায় মাথা ঝর্ণা মূলে
সব নদী ফিরে যায় সাগরের বুকে
জলের তেয়াগবিন্দু লেখে নাতো
নামধাম ঠিকানা নদীর
নদী-পাহাড়ের গৌরব ভরে সবাই সান্ত্বনা বিলাই!

১৯/১/২০২১

10/08/2018

নিয়মিত দিনলিপি লেখা হয়নি তবে সামান্য কিছু পুরনো আর ২০১৬-১৭-১৮ সালের প্রায় অর্ধ নিয়মিত দিনলিপির পাতা থেকে প্রকাশ করব। ছোট্ট জীবন ততধিক তুচ্ছতা ভরা মুহূর্তের একান্ত ব্যাক্তিগত ধারণা বোধ ভাব ও দিনযাপনার প্যাচাল সবার সমুখে তুলে করতে চাই। চাই এ কারণে যে বিশাল ব্রহ্মাণ্ডে এরকম তুচ্ছ ব্যক্তিও একদা তার সময়ের সামান্য জীবনযাপনার স্বাদ-গন্ধ দেওয়া-নেওয়া করেছে যা বৃহতের অখণ্ডরূপ!

17/06/2017

ছোট কবিতা, জুন ২০১৬ মকসেদ আলী সাঁই সংখ্যা

মাসিক “ছোট কবিতা” এর ৮ম সংখ্যা জুন, ২০১৬ এর পিডিএফ বইটি আজ প্রকাশিত হল। পিডিএফ বইটি ডাউনলোড করতে নিচের লিঙ্কটির উপর ক্লিক করুন:
http://chhotokabita.com/icon/chhoto-kabita-june-2016.pdf

Address

Lalondam Prangon
Kushtia
7001

Telephone

01716338771

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baulia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category