11/05/2026
সালাতের সুগন্ধি বইটি হাতে নিলে মনে হয় যেন মিশক আর কস্তুরীর ঘ্রাণ ছড়িয়ে থাকা কোনো দোয়ার ডায়েলি খুলেছি,পড়ার আগ্রহ আর শব্দ ছোঁয়া যখন একাকার হয় ঠিক তখনি বইয়ের কথা গুলো সরাসরি ক্বলবে পৌছে ৷ ইফফাহ পাবলিকেশন্সের দারুণ গোছানো বইটি ঠিক নামের মতোই সুগন্ধযুক্ত; মলাট থেকে মুদ্রণ, সূচিপত্র থেকে অধ্যায়ের বিন্যাস, সবকিছুতেই পাঠকের জন্য এক ধরনের ইহসান,যেন বাহ্যিক সৌন্দর্য দিয়েই বলা হচ্ছে৷ পড়া যতো সামনে পৌছে ততো মুগ্ধতা,মনে হয় এ অধ্যায়টা তো আরও সুন্দর৷ মাশা-আল্লাহ ৷
প্রকাশকের কথাগুলো পড়তে পড়তে মনে হয়েছে যেন কেউ খুব আপনজনের মতো সালাতের সুগন্ধ ছড়িয়ে দিচ্ছে,এতো চমৎকার প্রকাশভঙ্গি সুবহান-আল্লাহ ৷ শব্দ বাক্যে সহজতা, কোনো জোর নেই, কোনো ভীতি নেই, মমতা আর দায়বদ্ধতয়া জড়ানো প্রতিটা পৃষ্ঠা ৷ বইটি সালাতকে কেবল ফরজের তালিকায় রাখেনি বরং বান্দা আর রবের মাঝে একান্ত সাক্ষাত, মোনাজাত, নূরের সেতু হিসেবে এঁকেছে৷ আমরা কতদিন সালাতে আল্লাহর সামনে দাঁড়ানোর স্বাদ পাইনি; এই উপলব্ধিটা আমাদের এনে দিতে এবং সেই জান্নাতী স্বাদ এনে দিতেই প্রকাশিত দারুণ একটি বই "সালাতের সুগন্ধি" ৷
সূচিপত্রের বিন্যাসে পাঠককে নিয়ে যাবে এক সবুজাভ সফরে যেন ভাবনার ভিত গেঁথে গড়া এক সফরনামা; আজানের ডাক থেকে অজুর তাহারাত, অন্তরের প্রস্তুতি, খুশু, তারপর সালাতের গভীরতা ৷ যেন ধীরে ধীরে দুনিয়ার কোলাহল সরিয়ে পাঠককে জায়নামাজের নিস্তব্ধতায় বসিয়ে দেওয়া হয়।
"সালাতের সুগন্ধি" বইটির প্রতিটি অধ্যায় একেকটি সিঁড়ি,যে সিঁড়ির শেষ ধাপ হচ্ছে- জান্নাতুল ফেরদাউস ৷
পাঠকের জন্য কেন সালাতের সুগন্ধি গুরুত্বপূর্ণ?
সালাতের সুগন্ধি পাঠককে ভুলে যাওয়া সত্য মনে করিয়ে দেয়। সালাত কেন পড়ি, কাকে সামনে রেখে দাঁড়াই, কী বলি,কেন বলি,এসবের মানে বুঝিয়ে দেয় এমন সহজ ভাষায়, যেন ছোট্ট শিশুও অনুভব করতে পারে এবং মস্তিষ্কে সালাতের সুগন্ধ ছড়িয়ে পড়ে । সালাত তখন ক্লান্ত দিনের শেষে হয় এক ভরপূর সূকুনের জায়গা,গুনাহে ভারী হয়ে যাওয়া রুহের জন্য আবে হায়াত। তৃষ্ণার্ত মরু মুসাফির যেমন দূরে পানির রেখা দেখে বেঁচে ওঠে, তেমনি এই বই একজন মুমিনের ভেতরে সালাতের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। মনে হয়, দেরি নয়, এখনই সিজদায় যাই।